১১:০৪ পি.এম
বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) নারী ক্রিকেটারদের যৌন হয়রানির অভিযোগ গ্রহণ ও তদন্তের জন্য একটি পাঁচ সদস্যের স্বাধীন কমিটি গঠন করেছে। এই কমিটির নেতৃত্ব দেওয়া হয়েছে সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার রাশনা ইমামের মাধ্যমে।
কমিটির অন্যান্য সদস্যদের মধ্যে রয়েছেন ব্যারিস্টার নাজিয়া কবির, ব্যারিস্টার আনীতা গাজী রহমান এবং জারিন মাহমুদ হোসেন। এছাড়াও, একজন সাবেক ক্রিকেটারকে কমিটিতে অন্তর্ভুক্ত করা হবে, তবে তার নাম এখনও চূড়ান্ত হয়নি।
এই কমিটির একটি বিশেষ বৈশিষ্ট্য হলো, এতে বিসিবির সঙ্গে সংশ্লিষ্ট কাউকে রাখা হয়নি। এর ফলে নারী ক্রিকেটাররা বোর্ডের অভ্যন্তরীণ প্রভাবমুক্ত পরিবেশে অভিযোগ জানানোর সুযোগ পাবেন।
আরও পড়ুন: সিলেট টেস্টের আগে তাইজুলের ফর্ম নিয়ে উদ্বিগ্ন সিমন্স
এর আগে রাশনা ইমাম বিসিবির আহ্বায়ক কমিটিতে ছিলেন এবং নারী উইংয়ের প্রধান হিসেবেও দায়িত্ব পালন করেছেন। তিনি প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজের স্ত্রী।
নারী উইংয়ের প্রধান রফিকুল ইসলাম জানিয়েছেন, দীর্ঘদিন ধরে এমন একটি কমিটি গঠনের দাবি উঠছিল। এখন থেকে যেকোনো ক্রিকেটার এই কমিটির কাছে নিজেদের অভিযোগ জানাতে পারবেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন