ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

লিচুর দাম কেন ১৫০০ টাকা


লিচুর দাম কেন ১৫০০ টাকা

‘ঈশা খাঁর আমলে নাকি ১ টাকায় ৮ মণ চাল পাওয়া যেতো। এখন ঈশা খাঁর আমল নেই, এমন এক আমল চলছে যে লিচুর মতো ফল কিনে খেতে হবে ১৫০০ টাকা দিয়ে। এ তো মেনে নেওয়া যায় না।’

রাজধানীর মতিঝিলে চায়না থ্রি লিচু কিনতে এসে দাম শুনে এভাবেই ক্ষোভ ঝাড়ছিলেন একজন ক্রেতা।

বিক্রেতার উত্তর ছিল অত্যন্ত স্পষ্ট, ‘পাঙ্গাস মাছও মাছ, ইলিশ মাছও মাছ; আপনি ইলিশ না খাইয়া পাঙ্গাস খান, কম দামে পাইবেন।’ এভাবেই ক্রেতা ও বিক্রেতার মধ্যে কিছুক্ষণ দরদামের লড়াই চলে।

আরও পড়ুন: কুমিল্লায় রাজস্ব কর্মকর্তা বুলেট বৈরাগী হত্যা মামলায় পাঁচজনের বিরুদ্ধে চার্জশিট

দীর্ঘ তর্ক-বিতর্কের পর, শেষমেশ ৩৬০ টাকায় বোম্বাই জাতের একশো লিচু নিলেন সেই ক্রেতা। তবে তার মনে তখনও চায়না থ্রি লিচু না কিনতে পারার ক্ষোভ ছিল, ‘কী এমন আছে এই লিচুর মধ্যে যে ১০০টা লিচুর জন্য গুনতে হবে ১৫০০ টাকা অর্থাৎ একটা লিচু ১৫ টাকা দিয়ে কিনে খেতে হবে? না, এটা হতে পারে না।’

অবশ্য একই জাতের তুলনামূলক কিছুটা ছোট সাইজের লিচু ১ হাজার টাকায় বিক্রি করতে দেখা গেছে। আর এর কাছাকাছি দেখতে, তুলনামূলক মসৃণ এবং স্বাদেও কিছুটা ভিন্ন ‘বেদানা’ জাতের লিচু বিক্রি হচ্ছে ৮০০ টাকা দরে।

দাম নিয়ে ক্রেতাদের এমন ক্ষোভের মুখে বিক্রেতা মোহাম্মদ হোসেনের নমনীয় উত্তর ছিল, ‘আমরা কিনা বেচি স্যার, আমগো কী করার আছে।’

তার কাছেই যখন জানতে চাওয়া হলো, চায়না থ্রি লিচুর কেন আকাশচুম্বী দাম? বিক্রেতার উত্তর ছিল, ‘এর বিচি ছোট, মাংস বেশি, রসালো ও মিষ্টি বেশি, স্বাদও চমৎকার; আর সাইজ তো আছেই।’

আরও পড়ুন: সেনাপ্রধানের সঙ্গে মার্কিন প্রতিনিধি দলের সাক্ষাৎ, এলএফটি-২০২৬ সফলভাবে সম্পন্ন

তবে সবকিছু মিলিয়ে তবুও ১০০ লিচুর দাম ১৫০০ টাকা অনেকটাই বেশি হয়ে যায় বলে মন্তব্য করলেন এই কথোপকথন শুনতে থাকা আশপাশের কয়েকজন পথচারী।

জাতভেদে দামের এই বিপুল পার্থক্যে নিয়ে মিশ্র প্রতিক্রিয়া পাওয়া যায়। মোহাম্মদ সেলিম নামের একজন লিচুপ্রেমী ব্যাংক কর্মকর্তা বলেন, ‘কিছু মানুষ আছে যারা যেখানেই যাবে, সবসময় সেরা জিনিসটাই চায়। আর সেই আভিজাত্য প্রিয় মানুষের চাহিদার কারণেই মূলত এই লিচু চড়া দামে বিক্রি হয়। তবে সাধারণ লিচুর সাথে এর গুণের পার্থক্যটা অস্বীকার করা যায় না, এটা যেমন সত্যি; তেমনি দামটাও সেই গুণাগুণ অনুযায়ী সর্বোচ্চ ৭০০ থেকে ৮০০ টাকা হওয়া উচিত ছিল। এর চেয়ে বেশি নেয়া কোনোভাবেই কাম্য নয়।’ এছাড়া অন্যান্য জাতের লিচুর দাম তুলনামূলক খুব বেশি না বলেই মনে করেন এই ক্রেতা।

এদিকে রাজধানীর কারওয়ান বাজারের পাইকারি ব্যবসায়ী ও আড়তদারদের দাবি, সরবরাহ বেশি থাকায় লিচুর দাম এখন কিছুটা সহনীয়। তারা বলেন, ‘টানা কয়েকদিনের বৃষ্টির পর হঠাৎ কড়া রোদ আর তীব্র গরমে একদিকে অনেক লিচু নষ্ট হয়েছে। অন্যদিকে একবারে সব লিচু পেকে যাওয়ায় বাজারে জোগান বেড়েছে। ফলে লিচুর দাম এখন কিছুটা সহনীয় আছে। তবে তিন-চারদিন পরেই লিচুর দাম আরও বাড়বে।’

দামের এই মনস্তাত্ত্বিক ও ভৌগোলিক বিষয়টি আরও একটু পরিষ্কার করে জানালেন কৃষি মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা মোহাম্মদ আরিফুর রহমান। তিনি বলেন, ‘এখানে যেমন সেরাটা পাওয়ার মনস্তত্ত্ব কাজ করছে, তেমনি কিছু বাস্তবসম্মত কারণও আছে। তা হলো, উচ্চমানের ‘চায়না থ্রি’ জাতটি মূলত সুনির্দিষ্টভাবে দিনাজপুর অঞ্চল থেকেই বেশি পাওয়া যায়। এর বাইরে পাবনা ও ঈশ্বরদীতেও কিছু পরিমাণ উৎপাদিত হচ্ছে। এত দূর থেকে লিচু আনতে পরিবহন খরচ বেশি হচ্ছে। যা দামেও প্রভাব ফেলছে। তবে একটি চায়না থ্রি লিচুতে যে পরিমাণ মাংস বা শ্বাস থাকে তা বোম্বাই লিচুর প্রায় দুটির সমান। সেই হিসেবে এর দাম বোম্বাই’র দ্বিগুণের কিছুটা কম হওয়ার কথা।

আরও পড়ুন: আদাবরে যুবদল নেতাকে কুপিয়ে মারাত্মকভাবে জখম

উৎপাদনের তুলনামূলক চিত্র তুলে ধরে তিনি আরও বলেন, ‘ফলনের দিক থেকে এবার খুব একটা তারতম্য দেখা যায়নি। একটি বোম্বাই লিচু গাছে যে পরিমাণ ফলন পাওয়া যায়, চায়না থ্রি লিচু গাছে সংখ্যায় কম হলেও ওজনে প্রায় সমান।

লিচু বিক্রির ভিন্ন চিত্র দেখা গেছে ঢাকার মিরপুর-১ ও মাজার রোড এলাকায়। সেখানে ঝোপা বা শ হিসেবে নয়, লিচু বিক্রি হচ্ছে কেজি দরে। এতে মান ও আকার ভেদে প্রতি কেজি বোম্বাই লিচুর দাম পড়ছে ১৪০ থেকে ২০০ টাকা। এতে দামের খুব একটা তারতম্য না হলেও ক্রেতা ও বিক্রেতা উভয়ই খুশি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

গুয়ানতানামো সফরে যাচ্ছেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বুধবার, ১০ই জুন, ২০২৬ ইং

০৫:২৬ পি.এম


গুয়ানতানামো সফরে যাচ্ছেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী

মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ বুধবার কিউবার গুয়ানতানামো উপসাগরে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিতে সফর করবেন। সফরের সময়ে তিনি সেনাসদস্যদের সঙ্গে মতবিনিময় করবেন।

পেন্টাগন এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।

মঙ্গলবার বিকেলে এক বাক্যের সংক্ষিপ্ত বিবৃতিটিতে এ সফরের ঘোষণা দেওয়া হয়েছে।

ওয়াশিংটন থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।

কমিউনিস্ট শাসিত কিউবার বিরুদ্ধে নিষেধাজ্ঞা ও তেল সরবরাহে যে কঠোর অবরোধ জোরদার করা হচ্ছে, তার মধ্যে ওয়াশিংটন দেশটির ওপর চাপ বাড়াচ্ছে; এবং সেই সময়েই এ সফর অনুষ্ঠিত হচ্ছে।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একাধিকবার ইঙ্গিত দিয়েছেন যে তিনি কিউবার কমিউনিস্ট সরকারকে ক্ষমতাচ্যুত করতে চান।

পেন্টাগন জানায়, গুয়ানতানামো সফরের পাশাপাশি হেগসেথ ফ্লোরিডা অঙ্গরাজ্যের টাম্পাও সফর করবেন। সেখানে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম)-এর সদর দপ্তর অবস্থিত।

মধ্যপ্রাচ্যে ইরানবিরোধী অভিযানসহ যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর কার্যক্রম, সেন্টকমের তত্ত্বাবধানে পরিচালিত হয়।

গত মাসের শেষের দিকে, ল্যাটিন আমেরিকায় মার্কিন সামরিক কার্যক্রমের দায়িত্বে থাকা শীর্ষ মার্কিন জেনারেল ফ্রান্সিস ডোনোভান গুয়ানতানামো সফর করেন। সেখানে তিনি কিউবার সামরিক নেতাদের সঙ্গে সাক্ষাৎ করেন।

মায়ামি থেকে প্রায় ৭০০ কিলোমিটার দক্ষিণ-পূর্বে, কিউবার দক্ষিণ-পূর্ব উপকূলে অবস্থিত গুয়ানতানামো উপসাগর ২০০১ সালের ১১ সেপ্টেম্বরের সন্ত্রাসী হামলার পর আটক বন্দিদের ওপর নির্যাতনের অভিযোগে বিশ্বব্যাপী পরিচিত হয়ে ওঠে।

এ ছাড়া, ট্রাম্প প্রশাসন এই ঘাঁটিকে অভিবাসীদের বহিষ্কারের জন্য আটককেন্দ্র হিসেবে ব্যবহার করার চেষ্টা করেছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ইরান আলোচনা করতে ‘বেশি সময় নিয়েছে’, এখন ‘মূল্য দিতে হবে’

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বুধবার, ১০ই জুন, ২০২৬ ইং

০৫:২৮ পি.এম


ইরান আলোচনা করতে ‘বেশি সময় নিয়েছে’, এখন ‘মূল্য দিতে হবে’

মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প আবারও দাবি করেছেন, ইরানের সামরিক বাহিনী ‘সম্পূর্ণ ও চূড়ান্তভাবে বিপর্যস্ত’ এবং সেই সঙ্গে নৌবাহিনী ও বিমানবাহিনীর মতোই ‘আর কার্যত অস্তিত্বই নেই’। সংবাদমাধ্যম আলা জাজিরা বুধবার (১০ জুন) এ খবরটি জানিয়েছে। ট্রাম্প তার নিজস্ব সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে লিখেছেন, ‘তারা সম্পূর্ণভাবে পরাজিত হয়েছে। ইরান শুধু কথার ফুলঝুরি ছড়ায়, কাজে কিছুই করে না। মধ্যপ্রাচ্যের এই দাদাগিরি করা শক্তি মৃত!!!’ তিনি আরো বলেন, ‘তারা (ইরান) এমন একটি চুক্তি নিয়ে আলোচনা করতে খুব বেশি সময় নিয়েছে, যা তাদের জন্য দারুণ হতো। এখন তাদের এর মূল্য দিতে হবে!!!’ তবে ট্রাম্প এসব মন্তব্যের মাধ্যমে ঠিক কী বোঝাতে চান, সে বিষয়ে তিনি আর কোনো ব্যাখ্যা দেননি। আগের দিন তিনি হরমুজ প্রণালীর কাছে একটি মার্কিন অ্যাপাচি হেলিকপ্টার ভূপাতিত করার জবাবে একটি হুঁশিয়ারি দিয়েছেন। মঙ্গলবার (৯ জুন) রাতে ট্রুথ সোশ্যালে এক পোস্টে ট্রাম্প বলেন, ‘আমাদের সামরিক বাহিনী আমাকে জানিয়েছে, হরমুজ প্রণালীতে টহল দেয়ার সময় ইরানিরা আমাদের একটি অত্যন্ত অত্যাধুনিক অ্যাপাচি হেলিকপ্টার ভূপাতিত করেছে। হেলিকপ্টারটিতে দুজন পাইলট ছিলেন, তারা নিরাপদ ও অক্ষত আছেন। তবে যা–ই হোক না কেন, এই হামলার জবাবে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া এখন অপরিহার্য।’ সূত্র: আল জাজিরা

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ওমানের উপকূলে তেলবাহী জাহাজে অগ্নিকাণ্ড, নাবিক দুইজন নিখোঁজ

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বুধবার, ১০ই জুন, ২০২৬ ইং

০৫:২৮ পি.এম


ওমানের উপকূলে তেলবাহী জাহাজে অগ্নিকাণ্ড, নাবিক দুইজন নিখোঁজ

ওমানের উপকূলীয় এলাকায় একটি তেলবাহী জাহাজে অগ্নিকাণ্ড হয়েছে, যার ফলে অন্তত দুই নাবিক নিখোঁজ হয়ে গেছেন। দুর্ঘটনাটির জন্য একজন ঘটনার আহত হওয়ার খবরও সামুদ্রিক নিরাপত্তা পর্যবেক্ষণ সংস্থাগুলো জানিয়েছে।

যুক্তরাজ্যের সামুদ্রিক বাণিজ্য কার্যক্রম তদারকি সংস্থা (ইউকেএমটিও) অনুযায়ী, ওমানের সোহর বন্দরের প্রায় ৩৭ কিলোমিটার (২০ নটিক্যাল মাইল) উত্তর-পূর্বে থাকা একটি ট্যাংকারের ইঞ্জিন কক্ষে আগুন লাগার সূত্রপাত ঘটে। আগুন লাগার সঙ্গে সঙ্গে জরুরি উদ্ধার তৎপরতার কাজ শুরু করা হয়।

কিন্তু ইউকেএমটিও শিগগিরই কী কারণে আগুনের ঘটনা ঘটেছে, সে সম্পর্কে কোনো তথ্য জানায়নি। সংস্থাটি উল্লেখ করেছে যে, ঘটনার ফলে একজন হতাহতের খবর পাওয়া গেছে, তবে তার পরিচয় বা আঘাতের ধরন সম্পর্কে বিস্তারিত কোনো তথ্য প্রদান করা হয়নি।

অন্যদিকে, অগ্নিকাণ্ডের ফলে দুই ক্রু সদস্যের খোঁজ পাওয়া যাচ্ছে না। তাদের সন্ধানের জন্য অনুসন্ধান ও উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জাহাজটির পরিস্থিতি এবং দুর্ঘটনার প্রকৃত কারণের তদন্ত করছে।

এটি এমন এক সময়ে ঘটেছে যখন মধ্যপ্রাচ্যের অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথ, হরমুজ প্রণালীকে কেন্দ্র করে নিরাপত্তার পরিস্থিতি অত্যন্ত ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। চলতি বছরের এপ্রিল মাসে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পরও যুক্তরাষ্ট্র ও ইরান বাহিনীর বিরুদ্ধে হরমুজ প্রণালীতে বাণিজ্যিক জাহাজে হামলার অভিযোগ সামনে এসেছে।

আঞ্চলিক উত্তেজনার কারণে গ্লোবালভাবে গুরুত্বপূর্ণ এই জলপথে হাজার হাজার বাণিজ্যিক জাহাজ আটকে আছে। যুক্তরাষ্ট্র ও ইরান উভয় পক্ষ থেকেই পাল্টাপাল্টি অবরোধের কারণে আন্তর্জাতিক নৌবাণিজ্য ব্যাপকভাবে ব্যাহত হচ্ছে।

বিশ্লেষকদের অভিমত, হরমুজ প্রণালী বৈশ্বিক জ্বালানি সরবরাহের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এই অঞ্চলে ঘটনার কারণে সামরিক উত্তেজনা বা নিরাপত্তা সংকট বিশ্বব্যাপী তেলবাজার ও বাণিজ্যের ওপর ব্যাপক প্রভাব ফেলতে পারে।

ওমান উপকূলে সাম্প্রতিক এ অগ্নিকাণ্ডের ঘটনার কারণে নতুন নিরাপত্তা উদ্বেগ তৈরি হয়েছে। তবে ঘটনার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত এর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিতভাবে কিছু বলা সম্ভব নয়। সূত্র: আল-জাজিরা

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

চীনের বিরুদ্ধে যেভাবে অপ্রতিরোধ্য হয়ে উঠছে তাইওয়ান

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বুধবার, ১০ই জুন, ২০২৬ ইং

০৫:২৮ পি.এম


চীনের বিরুদ্ধে যেভাবে অপ্রতিরোধ্য হয়ে উঠছে তাইওয়ান

চীন তাইওয়ানকে নিজেদের মূল ভূখণ্ডের একটি বিচ্ছিন্ন প্রদেশ ও অবিচ্ছেদ্য অংশ মনে করলেও তাইওয়ান নিজেদের একটি স্বায়ত্তশাসিত ও গণতান্ত্রিক সার্বভৌম রাষ্ট্র হিসেবে দাবি করে। এ নিয়ে দীর্ঘ দিনের বিপরীতমুখী অবস্থানের মধ্যে দিন দিন অপ্রতিরোধ্য হয়ে উঠছে তাইওয়ান।

তারই অংশ হিসেবে এবার সম্ভাব্য চীনা আগ্রাসন মোকাবেলায় বিশ্বের অন্যতম কার্যকর দূরপাল্লার রকেট ব্যবস্থা ব্যবহার করে সামরিক মহড়া চালিয়েছে তাইওয়ান। যুক্তরাষ্ট্রে তৈরি অত্যাধুনিক হিমার্স (হাই মোবিলিটি আর্টিলারি রকেট সিস্টেম) রকেট ব্যবস্থা ব্যবহারের মাধ্যমে দ্বীপটিকে এমন এক প্রতিরক্ষা বলয়ে পরিণত করা হচ্ছে, যা দীর্ঘ সময় ধরে প্রতিরোধ গড়ে তুলতে সক্ষম।

বার্তা সংস্থা রয়টার্স বলছে, বুধবার দেশটির পশ্চিম উপকূলে অনুষ্ঠিত এই মহড়ায় দ্রুত আঘাত হেনে অবস্থান পরিবর্তনের সক্ষমতা বা ‘শুট-অ্যান্ড-স্কুট বা গুলি করে পালিয়ে যাওয়ার’ কৌশল প্রদর্শন করা হয়েছে।

তাইওয়ানের সামরিক বাহিনী জানায়, মধ্যাঞ্চলের তাইচুং এলাকায় পরিচালিত এই মহড়ার উদ্দেশ্য ছিল হিমার্স-এর গতিশীলতা ও যুদ্ধক্ষেত্রে টিকে থাকার সক্ষমতা তুলে ধরা।

রকেট নিক্ষেপের পর দ্রুত স্থান পরিবর্তনের মাধ্যমে শত্রুপক্ষের রাডার ও পাল্টা হামলা এড়ানোর সক্ষমতা প্রদর্শন করা হয়েছে।

মহড়ার পর ইউনিট কমান্ডার কো মিং-পিন বলেন, ‘আমাদের হিমার্স ইউনিট শক্তিশালী যুদ্ধ সক্ষমতা প্রদর্শন করেছে এবং সফলভাবে প্রশিক্ষণ সম্পন্ন করেছে।’

ইউক্রেন-রাশিয়া যুদ্ধে ব্যাপকভাবে ব্যবহৃত হিমার্স বর্তমানে বিশ্বের অন্যতম কার্যকর দূরপাল্লার রকেট ব্যবস্থা হিসেবে পরিচিত। তাইওয়ান গত বছর প্রথমবারের মতো পূর্ব উপকূলে এই অস্ত্রের পরীক্ষামূলক উৎক্ষেপণ করেছিল।

তবে, পশ্চিম উপকূলে এবারই প্রথম এটি মোতায়েন করা হলো।

প্রসঙ্গত, চীনের মুখোমুখি অবস্থানে রয়েছে তাইওয়ানের পশ্চিম উপকূল, যা যেকোনো আক্রমণের ক্ষেত্রে চীনা সেনাবাহিনীর অবতরণের প্রচেষ্টার জন্য সবচেয়ে সম্ভাব্য স্থান হিসেবে দেখা হয়। ফলে ওই এলাকায় এই মহড়ার বিশেষ গুরুত্ব রয়েছে।

বর্তমানে নিজেদের প্রতিরক্ষা কৌশল আধুনিকায়ন করছে তাইওয়ানের সামরিক বাহিনী। তাদের লক্ষ্য ছোট হলেও অত্যন্ত কার্যকর ও গতিশীল অস্ত্রব্যবস্থা ব্যবহার করা হচ্ছে।

এতে দ্বীপটিকে এমন এক প্রতিরক্ষা বলয়ে পরিণত করা হচ্ছে, যা আক্রমণ করা কঠিন এবং দীর্ঘ সময় ধরে প্রতিরোধ গড়ে তুলতে সক্ষম। যাকে ‘পর্কুপাইন স্ট্র্যাটেজি বা সজারু কৌশল’ নামে অভিহিত করেছেন সামরিক বিশ্লেষকেরা।

প্রায় ৩০০ কিলোমিটার পাল্লার হিমার্স রকেট ব্যবস্থার মাধ্যমে চীনের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় ফুজিয়ান প্রদেশের উপকূলীয় লক্ষ্যবস্তুতেও আঘাত হানা সম্ভব।

এছাড়া, তাইওয়ানের নিজস্বভাবে উন্নত থান্ডারবোল্ট-২০০০ রকেট লঞ্চার ব্যবস্থার সঙ্গে সমন্বয় করে এটি ব্যবহার করা হবে বলে সামরিক সূত্র জানিয়েছে।

এদিকে, তাইওয়ানকে নিজেদের ভূখণ্ডের অংশ হিসেবে দাবি করে আসছে চীন। শুধু তাই নয়, প্রয়োজনে শক্তি প্রয়োগের মাধ্যমে দ্বীপটির পূর্ণ নিয়ন্ত্রণে নেওয়ারও হুমকি দিয়েছে।

তবে, চীনের সার্বভৌমত্বের দাবি প্রত্যাখ্যান করে তাইওয়ান সরকার বলেছে, দ্বীপটির ভবিষ্যৎ নির্ধারণের অধিকার শুধুমাত্র তাইওয়ানের জনগণেরই রয়েছে।

সাম্প্রতিক এই মহড়া তাইওয়ান প্রণালি ঘিরে চলমান ভূরাজনৈতিক উত্তেজনার মধ্যে আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতিকে নতুন করে আলোচনায় নিয়ে এসেছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%