ঢাকা বৃহস্পতিবার, ২৯শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১৩ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ২৯শে অক্টোবর, ২০২৬ইং ১৩ই কার্তিক, ১৪৩৩বাং

কোয়ার্টার ফাইনালে কে কার মুখোমুখি, কখন হবে ম্যাচগুলো


কোয়ার্টার ফাইনালে কে কার মুখোমুখি, কখন হবে ম্যাচগুলো

 

দীর্ঘ ৭২ বছরের অপেক্ষা ফুরিয়েছে সুইজারল্যান্ডের। ১৯৫৪ বিশ্বকাপের পর এটি প্রথমবার তারা কোয়ার্টার ফাইনালে সুযোগ পেয়েছে।

দীর্ঘ খরা কাটানোর জয়টি এসেছে কলম্বিয়ার বিপক্ষে ট্রাইব্রেকারে।

আরও পড়ুন: ইসলামে ব্যবসার ১০টি মূলনীতি: সততা, মিথ্যা ও প্রতারণার নিষেধ

শেষ ষোলোর ম্যাচে জয় পাওয়ার ফলে সুইজারল্যান্ড শেষ দল হিসেবে কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিয়েছে। এর মাধ্যমে নির্ধারিত হয়েছে শেষ আটে কে কার মুখোমুখি হচ্ছে।

আগামী ৯ জুলাই কোয়ার্টার ফাইনাল শুরু হবে।

তার আগে চলুন দেখা যাক ৮ দলের সূচি-

কোয়ার্টার ফাইনালের সূচি

আরও পড়ুন: ব্যর্থ কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

৯ জুলাই : ফ্রান্স ও মরক্কো—রাত ২টা—বোস্টন

১০ জুলাই : স্পেন ও বেলজিয়াম—রাত ১টা—লস অ্যাঞ্জেলেস

১২ জুলাই : ইংল্যান্ড ও নরওয়ে—রাত ৩টা—মায়ামি

১২ জুলাই : আর্জেন্টিনা ও সুইজারল্যান্ড—সকাল ৭টা—কানসাস

আরও পড়ুন: মন্ত্রী-প্রতিমন্ত্রীর সচিব পদায়ন নিয়ে জুডিসিয়াল সার্ভিসের ৩ সদস্যের বিরুদ্ধে রুল

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আজকের নামাজের সময়সূচি

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ৮ই জুলাই, ২০২৬ ইং

০৮:১২ এম


আজকের নামাজের সময়সূচি

ইসলামের পাঁচটি স্তম্ভের মধ্যে অন্যতম হলো নামাজ। এই পঞ্চস্তম্ভের মধ্যে নামাজ দ্বিতীয়। এজন্য নামাজ নির্দিষ্ট সময়ে আদায় করা অত্যন্ত জরুরি।

বুধবার (৮ জুলাই) তারিখে ঢাকা ও তার পার্শ্ববর্তী অঞ্চলের নামাজের সময়সূচি নিম্নরূপ প্রদান করা হলো।

জোহর নামাজ: ১২.০৭ মিনিট

আসর নামাজ: ৪.৪৩ মিনিট

মাগরিব নামাজ: ৬.৫৪ মিনিট

এশা নামাজ: ৮.১৯ মিনিট

আগামীকাল (বৃহস্পতিবার) ফজর শুরু হবে: ৩.৫২ মিনিট

উল্লেখিত সময়ের সঙ্গে যেসব বিভাগের সময় যোগ-বিয়োগ করতে হবে, সেগুলো নিচে উল্লেখ করা হলো।

যোগ করতে হবে:

খুলনা: ০৩ মিনিট

রাজশাহী: ০৭ মিনিট

রংপুর: ০৮ মিনিট

বরিশাল: ০১ মিনিট

বিয়োগ করতে হবে:

চট্টগ্রাম: ০৫ মিনিট

সিলেট: ০৬ মিনিট

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ইরানের তেল বিক্রির ওপর পুনরায় নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বুধবার, ৮ই জুলাই, ২০২৬ ইং

০৮:১৪ এম


ইরানের তেল বিক্রির ওপর পুনরায় নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র

যুক্তরাষ্ট্র ইরানের তেল বিক্রির ওপর পুনরায় নিষেধাজ্ঞা আরোপ করেছে। গতকাল মঙ্গলবার হামরুজে বাণিজ্যিক জাহাজে ইরানের হামলার পর ওয়াশিংটন এই নিষেধাজ্ঞা জারি করেছে।

মার্কিন এক কর্মকর্তা ইরানকে হুঁশিয়ারি দিয়ে বলেন, হরমুজে বাণিজ্যিক জাহাজে তেহরানের হামলা পুরোপুরি অগ্রহণযোগ্য এবং এর পরিণতি ইরানকে ভুগতে হবে।

রয়টার্সের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার ঘোষণার পর ইরানের তেলের দাম ৫ শতাংশ বেড়ে গেছে। তেহরান ও ওয়াশিংটনের মধ্যে চুক্তির আওতায়, মার্কিন ট্রেজারি আগামী ২১ আগস্ট পর্যন্ত ইরানের তেল বিক্রির অনুমোদন দিয়েছিল, কিন্তু গতকাল মঙ্গলবারের নতুন নিষেধাজ্ঞার ফলে এটি ১৭ জুলাই পর্যন্ত নির্ধারণ করা হয়েছে।

আজ বুধবার (৮ জুলাই) যুক্তরাষ্ট্র ইরানের বিভিন্ন অবস্থানে ‘শক্তিশালী’ সিরিজ হামলা চালিয়েছে। ইরানি বার্তাসংস্থা মেহের নিউজের খবর অনুযায়ী, দেশটির দক্ষিণাঞ্চলের সিরিক-এ একাধিক বিস্ফোরণের আওয়াজ শোনা গেছে।

মার্কিন সামরিক বাহিনীর কেন্দ্রীয় কমান্ড জানায়, গতকাল ইরান তিনটি বাণিজ্যিক জাহাজে হামলা চালিয়েছিল হরমুজ প্রণালিতে। সেই হামলার জবাবে আজ রাতে সেগুলোর ওপর শক্তিশালী হামলা পরিচালনা করা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

চট্টগ্রাম বোর্ডের বুধবারের এইচএসসি পরীক্ষার স্থগিতের নতুন সিদ্ধান্ত

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ৮ই জুলাই, ২০২৬ ইং

০৮:৩১ এম


চট্টগ্রাম বোর্ডের বুধবারের এইচএসসি পরীক্ষার স্থগিতের নতুন সিদ্ধান্ত

ভারী বৃষ্টিপাত ও বন্যা পরিস্থিতির কারণে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের আওতাধীন সব জেলার বুধবারের (৮ জুলাই) এইচএসসি, আলিম ও সমমান পরীক্ষা স্থগিত করা হয়েছে।

 

মঙ্গলবার (৭ জুলাই) দিবাগত রাত সোয়া ১টায় বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামানের সই করা জরুরি বিজ্ঞপ্তিতে এই তথ্যটির উল্লেখ করা হয়েছে।

চট্টগ্রাম বোর্ডের আওতাধীন জেলাগুলো অন্তর্ভুক্ত রয়েছে- চট্টগ্রাম, কক্সবাজার, রাঙ্গামাটি, খাগড়াছড়ি ও বান্দরবান।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বন্যা পরিস্থিতি বিবেচনায় এবং চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীন সব জেলা প্রশাসকের (ডিসি) প্রতিবেদনের পরিপ্রেক্ষিতে চট্টগ্রাম শিক্ষা বোর্ড (সকল জেলা) এবং চট্টগ্রাম শিক্ষা বোর্ডের আওতাধীন বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ড ও বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের বুধবারের এইচএসসি/আলিম/এইচএসসি (বিএমটি), এইচএসসি (ভোকেশনাল) ও ডিপ্লোমা ইন কমার্স পরীক্ষা ২০২৬ স্থগিত করা হয়েছে।

অন্যদিকে, অন্যান্য শিক্ষা বোর্ড এবং মাদরাসা শিক্ষা বোর্ড ও কারিগরি শিক্ষা বোর্ডের (চট্টগ্রাম বোর্ডের অধীন জেলা ব্যাতীত) অন্যান্য জেলার পরীক্ষা যথারীতি অনুষ্ঠিত হবে বলে জানানো হয়েছে।

স্থগিত হওয়া পরীক্ষার সময়সূচি পরবর্তীতে জানানো হবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

এর আগে, রাত ১০টার দিকে প্রথমে চট্টগ্রাম ও রাঙ্গামাটি জেলার পরীক্ষা স্থগিতের ঘোষণা দেয়া হয়। রাত ১২টার দিকে এ দুটি জেলার সঙ্গে কক্সবাজার জেলার পরীক্ষাও স্থগিত করা হয়। সবশেষ রাত ১টা ১৫ মিনিটে দেয়া বিজ্ঞপ্তিতে চট্টগ্রাম বোর্ডের অধীন সব জেলার পরীক্ষা স্থগিতের ঘোষণা দেয়া হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আজ দেশে কত দামে বিক্রি হচ্ছে স্বর্ণ (৮ জুলাই ২০২৬)

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ৮ই জুলাই, ২০২৬ ইং

০৮:৩৩ এম


আজ দেশে কত দামে বিক্রি হচ্ছে স্বর্ণ (৮ জুলাই ২০২৬)

আজ বুধবার (৮ জুলাই) দেশে বাজুসের সর্বশেষ সমন্বয়ের মাধ্যমে স্বর্ণের দাম কমানোর সিদ্ধান্ত কার্যকর হয়েছে। দেশে স্বর্ণের বাজারে মূল্যবান এই ধাতুর বিক্রয় আজ সর্বশেষ নির্ধারিত দামে শুরু হয়েছে।

 

স্বর্ণের দাম কমানো হয়েছে সোমবার (৬ জুলাই) সকালে দেয়া এক বিজ্ঞপ্তির মাধ্যমে। এই বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে যে, বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) কর্তৃক ভরিতে স্বর্ণের দাম ৩ হাজার ২৬৬ টাকা কমানো হয়েছে।

এতে বলা হয়েছে, স্থানীয় মার্কেটে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) মূল্যের পরিবর্তন ঘটেছে। এই পরিস্থিতি বিবেচনায় নতুন দাম নির্ধারণ করা হয়েছে। নতুন দাম সোমবার সকাল ১০টা থেকে কার্যকর হয়েছে।

দেশের বাজারে ভ্যাটসহ প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেটের স্বর্ণের বর্তমান দাম পড়েছে ২ লাখ ২৫ হাজার ২৯০ টাকা। এছাড়াও, ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ২ লাখ ১৫ হাজার ১৪২ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ৮৪ হাজার ৭৫৮ টাকা, এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ৫০ হাজার ৯৩২ টাকা নির্ধারণ করা হয়েছে।

বাজুস জানিয়েছে, সমস্ত জুয়েলারি প্রতিষ্ঠানে এই দাম কার্যকর থাকবে যতক্ষণ না নতুন কোন সিদ্ধান্ত আসে। তবে অলঙ্কার ডিজাইনের ভিত্তিতে মজুরি প্রযোজ্য হবে। স্বর্ণালঙ্কার ও রৌপালঙ্কারের বিক্রয়মূল্যে ভ্যাট যুক্ত থাকায় গ্রাহকদের কাছ থেকে আলাদাভাবে ভ্যাট নেওয়া যাবে না। সুনির্দিষ্ট ভ্যাট, মজুরি ও পাথর বাদ দিয়ে অলঙ্কার এক্সচেঞ্জ ও পারচেজের ক্ষেত্রে বাজুসের পূর্বের নিয়ম বহাল থাকবে।

পূর্বে, গত ৩ জুলাই সকালে স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছিল। ওই দিনে প্রতি ভরি স্বর্ণের দাম বাড়িয়ে ভ্যাটসহ ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ২ লাখ ২৮ হাজার ৫৫৬ টাকা নির্ধারণ করা হয়েছিল।

এছাড়াও, ২১ ক্যারেটের প্রতি ভরি দাম ছিল ২ লাখ ১৮ হাজার ২৯২ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি দাম ১ লাখ ৮৭ হাজার ৪৪০ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ৫৩ হাজার ১৪৮ টাকা নির্ধারণ করা হয়েছিল। এই দামগুলো কার্যকর হয়েছিল একই দিন সকাল ১০টা থেকেই।

আগের তথ্য অনুযায়ী, চলতি বছর দেশের বাজারে ৮৭ বার স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছে। এই সমন্বয়ে ৪৩ দফা মূল্য বাড়ানো হয়েছে, ৪৩ দফা কমানো হয়েছে এবং ১ দফা ভ্যাট সমন্বয় করা হয়েছে। ২০২৫ সালে মোট ৯৩ বার স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছিল; যেখানে দাম ৬৪ বার বাড়ানো এবং ২৯ বার কমানো হয়েছে।

স্বর্ণের দাম কমলেও দেশের বাজারে রুপার দাম অপরিবর্তিত রয়েছে। বর্তমানে ২২ ক্যারেটের এক ভরি রুপার মূল্য ৪ হাজার ৮৯৯ টাকা বিক্রি হচ্ছে। ২১ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম ৪ হাজার ৬৬৬ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ৪ হাজার ২৪ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপার দাম ৩ হাজার ৩৩ টাকা।

চলতি বছর দেশে ৫৩ দফা রুপার দাম সমন্বয় করা হয়েছে। এর মধ্যে দাম ২৭ দফা বাড়ানো হয়েছে এবং বাকি ২৬ দফা কমানো হয়েছে। ২০২৫ সালে মোট ১৩ বার রুপার দাম সমন্বয় করা হয়েছিল, যার মধ্যে দাম বেড়েছিল ১০ বার এবং কমেছিল মাত্র ৩ বার।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৫
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%