ঢাকা রবিবার, ১৮ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
রবিবার, ১৮ই অক্টোবর, ২০২৬ইং ০২ই কার্তিক, ১৪৩৩বাং

গাজীপুরে আদালত প্রাঙ্গণ থেকে পালানো আসামি র‌্যাবের হাতে গ্রেফতার


গাজীপুরে আদালত প্রাঙ্গণ থেকে পালানো আসামি র‌্যাবের হাতে গ্রেফতার

 

গাজীপুর মহানগর কোর্টের পুলিশ সদস্যরা আসামি সম্রাট মন্ডলকে আদালতের হাজতখানা (গারদখানা) থেকে আদালতের এজলাসের দিকে নিয়ে যাওয়ার সময়ে কৌশলে হাতকড়া খুলে পালিয়ে যাওয়ার ২৪ ঘণ্টার মধ্যে ময়মনসিংহ থেকে র‌্যাব কর্তৃক গ্রেফতার করা হয়েছে।

গাজীপুরের পোড়াবাড়ী ক্যাম্পের কোম্পানি কমান্ডার ক্যাপ্টেন ইফতেখার আহমেদ বিষয়টি নিশ্চিত করেন।

আরও পড়ুন: মহাসপ্তমীতে পূজামণ্ডপ পরিদর্শন ও শারদীয় শুভেচ্ছা বিনিময় করলেন বিএমপি কমিশনার

গ্রেফতার হওয়া মো. সম্রাট মণ্ডল (২৮) জামালপুর জেলার মাদারগঞ্জ উপজেলার তাকতাপাড়া গ্রামের দুলাল মণ্ডলের ছেলে। তিনি বর্তমানে গাজীপুর সিটি করপোরেশনের গাছা থানার কলমেশ্বর এলাকায় বসবাস করতেন। র‌্যাব জানায়, তার বিরুদ্ধে বিভিন্ন অভিযোগে মোট ৩২টি মামলা রয়েছে।

র‌্যাব আরও জানায় যে, সোমবার রাত ১২টা ১০ মিনিটের দিকে ময়মনসিংহ জেলার কোতোয়ালি থানার কাশর এলাকায় অভিযান চালিয়ে সম্রাট মণ্ডলকে গ্রেফতার করা হয়। অভিযানে অংশ নেয় র‌্যাব-১-এর স্পেশালাইজড কোম্পানি (সিপিএসসি) গাজীপুর এবং র‌্যাব-১৪ এর (সিপিএসসি) ময়মনসিংেহর যৌথ দল। র‌্যাব সদর দফতরের গোয়েন্দা শাখার তথ্য, প্রযুক্তিগত সহায়তা এবং গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়।

র‌্যাব সূত্রে জানা গেছে, সোমবার (২০ জুলাই) দুপুর ১টা ৫৬ মিনিটের দিকে গাজীপুর মহানগর (জিএমপি) আদালত পুলিশের নিয়ন্ত্রণাধীন গারদখানার রিসিভ ডেস্কে সম্রাট মণ্ডল অন্য আসামিদের সঙ্গে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে ছিলেন। এ সময় তিনি কৌশলে হাতকড়া (হ্যান্ডকাফ) খুলে দৌড়ে পালিয়ে যান।

এ ঘটনার পর আদালত পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মঞ্জরুল ইসলাম বাদী হয়ে জিএমপির সদর থানায় দণ্ডবিধির ২২৪ ধারায় একটি মামলা করেন।

আরও পড়ুন: সুনামগঞ্জের মধ্যনগরে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন এম পি কামরুজ্জামান কামরুল

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) সদর থানার ওসি মোহাম্মদ আমিনুল ইসলাম জানান, তথ্য প্রযুক্তির সহায়তায় রবিবার রাতে গাজীপুর সিটি করপোরেশনের বোর্ডবাজার এলাকা থেকে সম্রাটকে গ্রেফতার করে সদর থানা পুলিশ।

সোমবার দুপুরে তাকে আদালতে হাজির করার উদ্দেশ্যে গারদখানায় নেওয়া হয়। বিচারিক কার্যক্রমের জন্য সম্রাটকে হাজতখানা থেকে বের করে আদালতে এজলাসের দিকে নিয়ে যাওয়ার পথে কৌশলে হাতকড়া থেকে তার হাত খুলে পালিয়ে যান। দায়িত্বরত পুলিশ সদস্যরা তাৎক্ষণিকভাবে সম্রাটকে ধাওয়া করলেও তাঁকে আটক করতে পারেননি।

র‌্যাব-১ এর পোড়াবাড়ী ক্যাম্পের কোম্পানির কোম্পানি কমান্ডার ক্যাপ্টেন ইফতেখার আহমেদ বলেন, গ্রেফতার হওয়া সম্রাট মণ্ডলকে জিজ্ঞাসাবাদ ও পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য জিএমপির গাজীপুর সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

আরও পড়ুন: ভৈরবে জায়গা সংক্রান্ত বিরোধে প্রাণনাশের হুমকির অভিযোগে থানায় জিডি

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

গোপালগঞ্জে পরিত্যক্ত পুকুর থেকে শিশুর মরদেহ উদ্ধার

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ২১শে জুলাই, ২০২৬ ইং

১২:৪৯ পি.এম


গোপালগঞ্জে পরিত্যক্ত পুকুর থেকে শিশুর মরদেহ উদ্ধার

গোপালগঞ্জের মুকসুদপুরে একটি পরিত্যক্ত পুকুর থেকে ১৩ বছর বয়সী রিয়ান মোল্লার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এই ঘটনায় দুইজনকে আটক করেছে পুলিশ। আজ মঙ্গলবার ভোর রাত ৩টার দিকে মুকসুদপুর উপজেলার কমলাপুর গ্রামে অবস্থিত আওলাদ মোল্লার পরিত্যক্ত পুকুর থেকে ওই শিশুর মরদেহ উদ্ধার করা হয়।

মুকসুদপুর থানার অফিসার ইনচার্জ(ওসি) আবদুল্লাহ আল মামুন বিষয়টি নিশ্চিত করেছেন। মুকসুদপুর উপজেলার কমলাপুর মধ্যপাড়া গ্রামের রিপন মোল্লার ছেলে রিয়ান মোল্লা নিহত হয়েছে।

আটক হওয়া ব্যক্তিরা হলেন একই গ্রামের দুলাল মোল্লার ছেলে আরিফ মিয়া (২০) এবং রবিউল শেখের ছেলে মুরছালিন শেখ (১৬)।

ওসি আবদুল্লাহ আল মামুন জানান, গত রবিবার রিয়ান তার দুই সঙ্গী আরিফ ও মুরছালিনকে সাথে নিয়ে আওলাদ মোল্লার বাগানে ডাব পাড়তে যায়। সেখানে রিয়ান গাছের উপর উঠে ডাব পাড়ার সময় গাছ থেকে পড়ে গিয়ে পরিত্যক্ত পুকুরে পড়ে যায়। আরিফ ও মুরছালিন রিয়ানের পুকুরে পড়ার পর তাকে খোঁজাখুঁজি করে, তবে রিয়ানকে না পেয়ে তারা বাড়ি ফিরে যায় এবং কাউকে কিছু জানায়নি।

কিন্তু রিয়ান বাড়িতে ফেরেনি দেখে পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজা শুরু করে। পরে আরিফ ও মুরছালিনকে জিজ্ঞাসাবাদ করলে তারা ডাব চুরির ঘটনা ও পুকুরে পড়ে যাওয়ার কথা জানায়।

এর ফলে আজ ভোরে জনৈক আওলাদ মোল্লার বাগানের ওই পরিত্যক্ত পুকুরে খোঁজ করে রিয়ানের মরদেহ উদ্ধার করা হয়। পরে পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠায়।

এছাড়া স্থানীয়রা আরিফ মিয়া ও মুরছালিন শেখকে আটক করে থানায় নিয়ে যায়। তাদের জিজ্ঞাসাবাদ শুরু হয়েছে। এ ঘটনায় মামলা দায়রের প্রস্তুতি চলছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

এনসিপির দক্ষিণাঞ্চলের জুলাই পদযাত্রার সময়সূচিতে পরিবর্তন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ২১শে জুলাই, ২০২৬ ইং

১২:৫০ পি.এম


এনসিপির দক্ষিণাঞ্চলের জুলাই পদযাত্রার সময়সূচিতে পরিবর্তন

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলে অনুষ্ঠিত হতে যাওয়া বৃহস্পতিবারের (২৩ জুলাই) পদযাত্রা কর্মসূচি অনিবার্য কারণে স্থগিত করা হয়েছে। পদযাত্রা দুটি পরবর্তীতে সমন্বয় করা হবে এবং তারিখ জানানো হবে।

দলটির প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, নির্ধারিত কর্মসূচি অনুযায়ী মঙ্গলবার (২১ জুলাই) বিকেল ৩টায় বাগেরহাটের চিতলমারী উপজেলায় ও সন্ধ্যা ৬টায় ফকিরহাট উপজেলায় পদযাত্রা অনুষ্ঠিত হচ্ছে। এছাড়া আগামীকাল বুধবার (২২ জুলাই) বিকেল ৩টায় বাগেরহাট সদর এবং সন্ধ্যা ৬টায় মোংলায় দলটির পদযাত্রা যথারীতি অনুষ্ঠিত হবে।

যাহোক, বৃহস্পতিবার (২৩ জুলাই) খুলনার চালনা পৌরসভা এবং সাতক্ষীরা সদরে নির্ধারিত দুটি পদযাত্রা আপাতত স্থগিত করা হয়েছে। স্থগিত হওয়া পদযাত্রা দুটির পরিবর্তিত তারিখ ও সমন্বয় পরবর্তীতে সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়ে দেওয়া হবে।

এদিকে, বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, শুক্রবার (২৪ জুলাই) বিকেল ৩টায় যশোরের নোয়াপাড়া পৌরসভায় এবং সন্ধ্যা ৬টায় বাঘারপাড়া উপজেলা সদরে পদযাত্রা কর্মসূচি পূর্বনির্ধারিত সময়সূচি অনুযায়ী পালিত হবে।

এনসিপির উত্তরাঞ্চলের পদযাত্রা কর্মসূচি অবিরাম অব্যাহত রয়েছে। মঙ্গলবার বিকেল ৩টায় নীলফামারীর জলঢাকা উপজেলায় এবং সন্ধ্যা ৬টায় জেলা সদরে পৃথক দুটি পদযাত্রা যথারীতি অনুষ্ঠিত হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

হরমুজ প্রণালীতে ২টি তেলবাহী ট্যাংকার থামানোর দাবি ইরানের

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

মঙ্গলবার, ২১শে জুলাই, ২০২৬ ইং

১২:৫২ পি.এম


হরমুজ প্রণালীতে ২টি তেলবাহী ট্যাংকার থামানোর দাবি ইরানের

 ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) মঙ্গলবার জানিয়েছে, হরমুজ প্রণালী অতিক্রম করার প্রচেষ্টায় থাকা দুটি ‘নিয়ম না মানা’ তেলবাহী ট্যাংকারকে তারা থামিয়ে দিয়েছে। ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আইআরএনএ এ তথ্য জানিয়েছে।

এদিকে, খবরটি বার্তা সংস্থা এএফপি’র মাধ্যমে প্রচারিত হয়েছে।

আইআরএনএ প্রকাশিত এক বিবৃতিতে আইআরজিসি বলেছে, ‘হরমুজ প্রণালীর অনিরাপদ দক্ষিণাঞ্চলীয় নৌপথ দিয়ে যাওয়ার চেষ্টা করা দুটি নিয়ম না মানা তেলবাহী ট্যাংকারে বিস্ফোরণের ফলে ব্যাপক অগ্নিকাণ্ড ঘটে। এরপর ট্যাংকার দুটি থামিয়ে দেওয়া হয়।’

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

চারদিক থেকে ষড়যন্ত্র চলছে : রুহুল কবির রিজভী

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

মঙ্গলবার, ২১শে জুলাই, ২০২৬ ইং

১২:৫৯ পি.এম


চারদিক থেকে ষড়যন্ত্র চলছে : রুহুল কবির রিজভী

চারদিকের ষড়যন্ত্র নিয়ে হতাশ না হয়ে দলের সকল নেতাকর্মীকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।

মঙ্গলবার (২১ জুলাই) রাজধানীর পল্টনে যুবদলের সাবেক সহসভাপতি মরহুম জাকির হোসেন নান্নুর রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিলে তিনি এ আহ্বান জানান।

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন, ষড়যন্ত্র চারদিক থেকে হচ্ছে। তাই কিছু না পাওয়ার হতাশা প্রকাশ না করে সব নেতকর্মীকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানাই।

রিজভী বলেন, আন্তর্জাতিক আর দেশীয় আশ্রয়ে ছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের খুনি মোজাফফর হোসেন। প্রশ্ন হলো, ৪৫ বছর কিভাবে এতদিন টিকে থাকল সেটাই।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪১
জোহর ১১:৪৫
আসর ০৩:৫৩
মাগরিব ০৫:৩০
ইশা ০৬:৪১
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:৩০
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%