ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

উদ্যোক্তাদের পাশে রয়েছে সরকার: প্রধানমন্ত্রী


উদ্যোক্তাদের পাশে রয়েছে সরকার: প্রধানমন্ত্রী

আজ সকালে ঢাবির নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে ‘তারুণ্য, স্টার্টআপ ও সম্ভাবনাময় বাংলাদেশ’ শীর্ষক বিশেষ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান কথা বলেন। প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, যারা উদ্যোক্তা অথবা উদ্যোক্তা হতে চাচ্ছেন তাদের সহযোগিতার জন্যে সরকার পাশে রয়েছে। তিনি বলেন, ‘এখন কাজ করার সময়। যারা নতুন উদ্যোক্তা অথবা উদ্যোক্তা হতে চান তাদের জন্য কাজটি অনেক কঠিন। কিন্তু ইচ্ছাশক্তি থাকলে সম্ভব।’ তিনি আরো বলেন, ‘আপনাদের অনেক কষ্টের মধ্যদিয়ে যেতে হবে। তবে সরকার আপনাদের পাশে আছে সহযোগিতা করার জন্য। আপনাদের পথ দেখানোর জন্য। আমরা সর্বোচ্চ শক্তি দিয়ে আপনাদের পাশে থাকার চেষ্টা করবো।’ ‘তারুণ্য, স্টার্টআপ ও সম্ভাবনাময় বাংলাদেশ’ শীর্ষক বিশেষ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এ কথা বলেন। আজ সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহযোগিতায় সরকারের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিভাগ অনুষ্ঠানটির আয়োজন করে। অনুষ্ঠানে তরুণ উদ্যোক্তাদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, এখানে আপনাদের অনেকে বেশ এগিয়ে গেছেন। মানুষ ও সমাজের জন্য, সামগ্রিকভাবে দেশের উপকার করছেন। দেশের লাখো কোটি মানুষের আপনাদের প্রয়োজন। এই দেশেরও প্রয়োজন আপনাদের। অনুষ্ঠানে দেশের আটটি বিশ্ববিদ্যালয়ের ২৩০ জনের বেশি শিক্ষার্থীসহ সফল অনেক উদ্যোক্তা উপস্থিত ছিলেন। বিস্তারিত আসছে..

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ব্যাংককে অগ্নিকাণ্ডে নিহতের সংখ্যা বেড়ে ৩০, স্বজনরা মরদেহ শনাক্ত করছেন

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

মঙ্গলবার, ১৪ই জুলাই, ২০২৬ ইং

০১:৫৬ পি.এম


ব্যাংককে অগ্নিকাণ্ডে নিহতের সংখ্যা বেড়ে ৩০, স্বজনরা মরদেহ শনাক্ত করছেন

থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের একটি বারে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহতের সংখ্যা বেড়ে ৩০ জনে পৌঁছেছে। মঙ্গলবার নিহতদের স্বজনরা হাসপাতালে গিয়ে মরদেহ শনাক্ত ও গ্রহণ করেছেন।

গত রোববার রাতে দেশটির রাজধানীর রং বিয়ার না লাট ফ্রাও বার ও রেস্তোরাঁয় লাইভ মিউজিক চলাকালে আগুন ছড়িয়ে পড়ে। মুহূর্তের মধ্যে আগুন পুরো স্থাপনায় ছড়িয়ে পড়লে আতঙ্কে মানুষ বেরিয়ে আসার চেষ্টা করেন। এ সময় কয়েকজনের পোশাকে আগুন ধরে যায়।

খবর বার্তা সংস্থা এএফপি’র। সোমাবার ভোরে ২৭ জনকে মৃত ঘোষণা করা হয়। পরে একই দিনে আরও একজনের মৃত্যু হয়।

মঙ্গলবার সকালে ব্যাংককের চাতুচাক জেলা কার্যালয় জানায়, অগ্নিকাণ্ডে নিহতের সংখ্যা ৩০ জনে দাঁড়িয়েছে। আহত হয়েছেন ৭৫ জন, যাদের মধ্যে ২৪ জনের অবস্থা আশঙ্কাজনক।

মঙ্গলবার নিহতদের স্বজনরা তাদের প্রিয়জনের মরদেহ গ্রহণ করতে পুলিশ জেনারেল হাসপাতালে জড়ো হন। এএফপির এক প্রতিবেদক জানান, এক ব্যক্তিকে একটি কফিনের ওপর ধূপকাঠি ধরে প্রার্থনা করতে দেখেছেন।

কর্মকর্তারা জানিয়েছেন, নিহত তিনজনের পরিচয় এখনও নিশ্চিত করা যায়নি।

অগ্নিকাণ্ডের পরপরই ব্যাংককের গভর্নর চাডচার্ট সিট্টিপান্ট বলেছেন, বেশিরভাগ মানুষ ধোঁয়ায় শ্বাসরোধ হয়ে মারা গেছেন বলে ধারণা করা হচ্ছে।

আগুনের সূত্রপাত কীভাবে হয়েছিল এবং কেন তা এত প্রাণঘাতী হয়ে উঠেছিল, তা জানতে ফরেনসিক পুলিশ ধ্বংসস্তূপ পরীক্ষা করছে। তদন্তে সম্ভাব্য বৈদ্যুতিক ত্রুটি এবং জরুরি বহির্গমন পথ বন্ধ ছিল কি না—এসব বিষয় খতিয়ে দেখা হচ্ছে।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, মধ্যরাতের আগে তারা ভেতরে ধোঁয়া দেখতে পান এবং হঠাৎ আলো নিভে যায়। এরপর বিস্ফোরণ ও তীব্র আগুন ছড়িয়ে পড়লে উপস্থিত লোকজন আতঙ্কে বাইরে বের হওয়ার চেষ্টা করেন।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা উনসিত সামপুনথারাত মঙ্গলবার জানিয়েছেন, ওই বারের লাইসেন্স নিয়েও তদন্ত চলছে। বিশেষ করে সেখানে লাইভ মিউজিক আয়োজনের অনুমতি ছিল কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

৫ আগস্টের আগেই উদ্বোধন হবে জুলাই স্মৃতি জাদুঘর: তথ্য উপদেষ্টা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ১৪ই জুলাই, ২০২৬ ইং

০১:৫৮ পি.এম


৫ আগস্টের আগেই উদ্বোধন হবে জুলাই স্মৃতি জাদুঘর: তথ্য উপদেষ্টা

২০১৭ সালের ৫ আগস্টের মধ্যে উদ্বোধন করার পরিকল্পনা রয়েছে জুলাই গণ-অভ্যুত্থান স্মৃতি জাদুঘরের, যা ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারি বাসভবন গণভবনকে সংরক্ষণ ও রূপান্তরের মাধ্যমে গড়ে তোলা হয়েছে। প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান এ তথ্য জানিয়েছেন।

মঙ্গলবার (১৪ জুলাই) সচিবালয়ে জুলাই গণ-অভ্যুত্থান স্মৃতি জাদুঘরের উদ্বোধন বিষয়ে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, "আগামী ৫ আগস্টের মধ্যেই জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করা হবে।"

সংবাদ সম্মেলনে সংস্কৃতি বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী যোগ করে বলেন, "অতি দ্রুত জুলাই গণ-অভ্যুত্থান স্মৃতি জাদুঘর জনসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে।"

তিনি জানান, "তবে উদ্বোধনের সুনির্দিষ্ট দিন তারিখ এ মুহূর্তে বলা যাবে না। জুলাই স্মৃতি জাদুঘর পরিচালনা পর্ষদ গঠন করেছে সরকার। শিগগিরই পরিচালনা পর্ষদের প্রথম বৈঠক হবে। সেখানে জাদুঘর পরিচালনার জন্য জনবল নিয়োগের বিষয়টি চূড়ান্ত হবে।"

নিতাই রায় চৌধুরী বলেন, "যদি জুলাই গণ-অভ্যুত্থান স্মৃতি জাদুঘর নির্মাণে অনিয়ম-দুর্নীতির সুনির্দিষ্ট অভিযোগ পাওয়া যায়, তবে তা তদন্ত করে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।"

তিনি আরও বলেন, "এই জাদুঘর নির্মাণের কাজ শুরু করে অন্তর্বর্তী সরকার। আমরা পরে এসে দায়িত্ব নিয়েছি। অন্তর্বর্তী সরকারের সময়েও যদি কোনো অনিয়ম ঘটে, তা তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। আমরা দুর্নীতিকে প্রশ্রয় দেব না।"

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সরকার গণঅভ্যুত্থানের স্পিরিট ছড়িয়ে দিতে চায় : জাহেদ উর রহমান

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

মঙ্গলবার, ১৪ই জুলাই, ২০২৬ ইং

০২:০৩ পি.এম


সরকার গণঅভ্যুত্থানের স্পিরিট ছড়িয়ে দিতে চায় : জাহেদ উর রহমান

সরকার গণঅভ্যুত্থানকে ধারণ করে এবং সেই গণঅভ্যুত্থানের স্পিরিট মানুষদের মধ্যে ছড়িয়ে দিতে চায় বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।

তিনি জানান, এই বিষয়টিকে যথাযোগ্য মর্যাদা দিয়ে পালন করা হবে। শুধু পালন করাই নয়, জাহেদ উর রহমান বলেন, "আমরা যে কথাটা রিপিট করার চেষ্টা করছি, গণঅভ্যুত্থান যে স্পিরিটের কারণে হয়েছে, সেই স্পিরিট আমরা মানুষের মাঝে ছড়িয়ে দিতে চাই।"

মঙ্গলবার সচিবালয়ে সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেছেন। জাহেদ উর রহমান জানান, গণঅভ্যুত্থানের বার্ষিকী উপলক্ষে মূল কর্মসূচিগুলো অনুষ্ঠিত হবে সংস্কৃতি ও মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের অধীনে। পরে ব্রিফিংয়ে সেগুলো জানানো হবে।

তিনি আরো জানান, মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের উদ্যোগে ১৬ জুলাই সকালে রায়েরবাজারে জুলাই শহীদদের কবরের পাশে দোয়া মোনাজাত এবং ফাতেহা পাঠ হবে। রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে আবু সাঈদ স্মরণে আলোচনা সভা অনুষ্ঠিত হবে এবং ক্রোড়পত্র প্রকাশ করা হবে।

উপদেষ্টা জাহেদ উর রহমান বলেন, প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ‘রেজিস্ট্যান্স ডে’ উদযাপন করা হবে। এর সঙ্গে মাদ্রাসা শিক্ষার্থীদের ‘রেজিস্ট্যান্স ডে’ উদযাপন এবং ৫ আগস্টে জুলাই যোদ্ধা ও জুলাই শহীদ পরিবারগুলোর সংবর্ধনা আয়োজন করা হবে।

তিনি উল্লেখ করেন, ১৫ তারিখে একটি গুরুত্বপূর্ণ ঘটনা ঘটে। ওইদিন ইউনিভার্সিটিতে ছাত্রলীগ হামলে পড়েছিল শিক্ষার্থীদের ওপরে এবং অনেক নারী শিক্ষার্থী মারাত্মকভাবে আহত হয়েছিলেন। এরপর ১৬ তারিখ আবু সাঈদ শহীদ হয়েছিলেন।

জাহেদ উর রহমান বলেন, গণঅভ্যুত্থানে বিএনপির একটি খুবই গুরুত্বপূর্ণ অংশ রয়েছে। বর্তমান প্রধানমন্ত্রী শুরু থেকেই এই ঘটনাটিতে জড়িত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রিফ্লেক্টিং পুল মেরামতের পর আবারও পানি দিয়ে পূর্ণ করা হবে: ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

মঙ্গলবার, ১৪ই জুলাই, ২০২৬ ইং

০২:১০ পি.এম


রিফ্লেক্টিং পুল মেরামতের পর আবারও পানি দিয়ে পূর্ণ করা হবে: ট্রাম্প

 যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ওয়াশিংটনের নতুন করে সংস্কার করা রিফ্লেক্টিং পুলটি মেরামতের জন্য খালি করা হয়েছে। এই প্রকল্পে কথিত ভাঙচুরসহ একাধিক সমস্যার মুখোমুখি হতে হয়েছে।

ওয়াশিংটনের সৌন্দর্যবর্ধনের জন্য ট্রাম্পের নেওয়া কয়েকটি প্রকল্পের মধ্যে একটি হলো রিফ্লেক্টিং পুল। তবে কাজ শেষ হওয়ার পরপরই পুলের আবরণ উঠে যেতে শুরু করে। ওয়াশিংটন থেকে বার্তা সংস্থা এএফপি এই খবর জানিয়েছে।

রাজধানীর লিংকন মেমোরিয়ালের পাশে অবস্থিত রিফ্লেক্টিং পুলের সংস্কার ট্রাম্পের অন্যতম পছন্দের প্রকল্প। তবে শ্যাওলা জমে যাওয়া এবং রঙ উঠে যাওয়ার মতো সমস্যা প্রকল্পটি বারবার বাধাগ্রস্ত করেছে। ট্রাম্পের দাবি, এসবই ভাঙচুরকারীদের কাজ।

পুলটির রং করা এবং সুরক্ষামূলক আবরণ দেওয়ার কাজে ব্যয় ধরা হয়েছে অন্তত ১ কোটি ৪০ লাখ ডলার।

সোমবার গভীর রাতে নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে ট্রাম্প লিখেছেন, ‘দুই সপ্তাহ আগে ভাঙচুরকারীরা যে দাগ ও ক্ষতি করেছে, তা মেরামতের জন্য আজ আমরা সুন্দর 'রিফ্লেক্টিং পুল' খালি করেছি।’ তিনি বলেন, ৪ জুলাইয়ের স্বাধীনতা দিবসের ছুটি শেষ হওয়ার পরই পুলটি খালি করা হয়েছে।

তিনি আরও বলেন, ‘পানি ধারণকারী অংশ মেরামতের জন্য পার্কস বিভাগকে পুলের পানি সরিয়ে ফেলতে হয়েছে। খুব শিগগিরই এতে আবার পানি ভরে চালু করা হবে।’

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%