ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

বালিয়াকান্দি-মধুখালী সড়কে চলাচল ঝুঁকিপূর্ণ, গর্তে আটকে পরলো সারবোঝাই ট্রাক


বালিয়াকান্দি-মধুখালী সড়কে চলাচল ঝুঁকিপূর্ণ, গর্তে আটকে পরলো সারবোঝাই ট্রাক

রাজবাড়ীর বালিয়াকান্দি- মেগচামী-মধুখালী সড়কের বেহাল অবস্থার জন্য আবারও একটি দুর্ঘটনা ঘটেছে। সড়কের বিভিন্ন স্থানে সৃষ্টি হওয়া বড় বড় গর্তের কারণে গত রাতে একটি সারবোঝাই ট্রাক রাস্তার গর্তে আটকে পড়ে।

স্থানীয় সূত্রে জানা যায়, মধুখালী থেকে বালিয়াকান্দিগামী একটি সারবোঝাই ট্রাক মৌকুড়ি মাদ্রাসার পাশে গর্তে ভরা রাস্তায় ট্রাকটির একটি চাকা গভীর গর্তে গেঁথে যায়। ফলে ট্রাকটি চলাচল করা সম্ভব না হওয়ায় সড়কের ওপর আটকে পড়ে।

ঘটনার খবর পেয়ে বালিয়াকান্দি থানা পুলিশ ঘটনাস্থলে এসে ট্রাকটির নিরাপত্তার ব্যবস্থা করে এবং যান চলাচল স্বাভাবিক রাখার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করে। আজ সকালে শ্রমিকদের মাধ্যমে ট্রাক থেকে সারের বস্তা নামানোর কাজ শুরু করা হয়, যাতে আটকে থাকা ট্রাকটি উদ্ধার করতে সক্ষম হওয়া যায়।

আরও পড়ুন: শেরপুরে বাস-সিএনজির সংঘর্ষে জুয়েল মিয়া নিহত, আহত ৪

স্থানীয় বাসিন্দাদের মতে, দীর্ঘদিন ধরে বালিয়াকান্দি-মেগচামী-মধুখালী সড়কটি অত্যন্ত বেহাল অবস্থাতে রয়েছে। সড়কের বিভিন্ন স্থানে সৃষ্টি হওয়া বড় বড় গর্তের জন্য প্রতিনিয়ত যানবাহন চলাচলে বিঘ্ন ঘটছে। বিশেষ করে ভারী যানবাহন চলাচলের সময়ে দুর্ঘটনার ঝুঁকি বহুগুণ বেড়ে যায়।

এলাকা বাসীর দাবি, বড় ধরনের কোনো দুর্ঘটনার আগে জরুরি ভিত্তিতে সড়কটির সংস্কারের কাজ শুরু করার ব্যবস্থা নেওয়া হোক। তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন, যাতে সাধারণ মানুষের দুর্ভোগ কমে এবং নিরাপদে যাতায়াত নিশ্চিত করা যায়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

হরমুজ ইস্যুতে ইসলামাবাদ চুক্তি থেকে সরে দাঁড়াল ইরান

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বুধবার, ১৫ই জুলাই, ২০২৬ ইং

০২:০৪ পি.এম


হরমুজ ইস্যুতে ইসলামাবাদ চুক্তি থেকে সরে দাঁড়াল ইরান

ইরান আনুষ্ঠানিকভাবে যুক্তরাষ্ট্রের সঙ্গে স্বাক্ষরিত ইসলামাবাদ সমঝোতা চুক্তি থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছে। দেশটির উপপররাষ্ট্রমন্ত্রী কাজেম গারিবাবাদি মঙ্গলবার এই তথ্য নিশ্চিত করেছেন।

তিনি ইরানের সংবাদমাধ্যম তাসনিমকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেছেন, সাম্প্রতিক মার্কিন সামরিক হামলা এবং হরমুজ প্রণালি ঘিরে যুক্তরাষ্ট্রের পদক্ষেপের প্রেক্ষাপটেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গারিবাবাদি উল্লেখ করেছেন যে, ইরানের সার্বভৌম অধিকার ও জাতীয় নিরাপত্তা রক্ষার প্রশ্নে কোনো ধরনের আপস করা হবে না।

হরমুজ প্রণালি ইরানের কৌশলগত স্বার্থের সঙ্গে গভীরভাবে জড়িত বলেও তিনি জানিয়েছেন। এই বিষয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে নতুন কোনো আলোচনায় যাওয়ার পরিকল্পনা নেই তেহরানের।

চলতি বছরের ২৮ ফেব্রুয়ারি শুরু হওয়া যুক্তরাষ্ট্র-ইরান সংঘাত টানা ৪০ দিন চলার পর ৭ এপ্রিল যুদ্ধবিরতি কার্যকর হয়। পরবর্তীতে পাকিস্তানের মধ্যস্থতায় ১৭ জুন ইসলামাবাদে ১৪ দফা সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান।

এই সমঝোতা অনুযায়ী, ইরান হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলা বন্ধ রাখার অঙ্গীকার করেছিল। বিনিময়ে যুক্তরাষ্ট্র ইরানের তেল রপ্তানির উপর আরোপিত নিষেধাজ্ঞা এবং বন্দর অবরোধ শিথিল করার প্রতিশ্রুতি দিয়েছিল।

কিন্তু পরিস্থিতির অবনতি ঘটে গত ৫ জুলাই। সংযুক্ত আরব আমিরাতের দুটি তেলবাহী ট্যাংকারে ড্রোন হামলার ঘটনায় ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীকে ওয়াশিংটন দায়ী করে। এরপর ৭ জুলাই থেকে ইরানের বিভিন্ন সামরিক স্থাপনায় নতুন করে হামলা শুরু করে মার্কিন বাহিনী।

১৩ জুলাই উত্তেজনা আরও বাড়ে, যখন প্রেসিডেন্ট ট্রাম্প ইরানের বন্দরগুলোর ওপর পুনরায় নৌ অবরোধ আরোপের নির্দেশ দেন। তিনি ঘোষণা করেন যে, হরমুজ প্রণালিতে নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্ব যুক্তরাষ্ট্র নেবে এবং এ জলপথ ব্যবহারকারী সব বাণিজ্যিক জাহাজকে ২০ শতাংশ হারে টোল দিতে হবে।

ট্রাম্পের ওই ঘোষণার মাত্র ২৪ ঘণ্টার মধ্যেই ইসলামাবাদ সমঝোতা থেকে নিজেদের প্রত্যাহারের সিদ্ধান্ত জানায় তেহরান।

মার্কিন সেন্ট্রাল কমান্ডের মুখপাত্র অ্যাডমিরাল ব্র্যাড কুপার দাবি করেছেন যে, ইরানের ওপর অবরোধ পুনর্বহালের পর উপসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের বিভিন্ন সামরিক ঘাঁটি লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার মাত্রা বাড়িয়েছে ইরান।

বিশ্লেষকদের মতে, ইসলামাবাদ সমঝোতা ভেঙে যাওয়ায় মধ্যপ্রাচ্যে নতুন করে অস্থিরতা ছড়িয়ে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে। বিশেষ করে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহন পথ হরমুজ প্রণালিকে কেন্দ্র করে দুই দেশের মধ্যে সংঘাত আরও তীব্র হতে পারে বলেও ধারণা করা হচ্ছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বায়ু দূষণে দেশে প্রতিদিন প্রাণ হারান ২৪২ জন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ১৫ই জুলাই, ২০২৬ ইং

০২:০৫ পি.এম


বায়ু দূষণে দেশে প্রতিদিন প্রাণ হারান ২৪২ জন

বাংলাদেশে বর্তমানে বায়ুদূষণ একটি বড় জনস্বাস্থ্য সমস্যা হয়ে উঠেছে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের একটি গবেষণায় দেখা গেছে, সূক্ষ্ম ধূলিকণা বা পিএম-২.৫ এর কারণে দেশের ছয়টি প্রধান শহরে বছরে আনুমানিক ৮৮ হাজার ২৪০ জন মানুষের অকাল মৃত্যু ঘটে। অর্থাৎ, বায়ু দূষণের ফলে প্রতিদিন গড়ে প্রায় ২৪২ জন মানুষ প্রাণ হারাচ্ছেন।

বুধবার (১৫ জুলাই) দুপুরে পাবলিক হেলথ বিভাগে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে এই বিষয়টি উপস্থাপন করেন গবেষক দলের প্রধান, পাবলিক হেলথ অ্যান্ড ইনফরমেটিক্স বিভাগের চেয়ারম্যান ড. মো. সাখাওয়াত হোসেন।

গবেষণায় আরো বলা হয়েছে, বায়ুদূষণের কারণে প্রতিবছর দেশের অর্থনীতিতে প্রায় ২৩ বিলিয়ন মার্কিন ডলার, যা প্রায় ২ লাখ ৮০ হাজার কোটি টাকার সমান ক্ষতি হচ্ছে। এটি দেশের মোট জিডিপির প্রায় ৫ শতাংশের সমান। বায়ু দূষণের ফলস্বরূপ মোট মৃত্যুর সংখ্যা বিবেচনায় বছর তিনেকের মধ্যে হৃদরোগে মারা গেছেন ৩৭ হাজার ৫১৯ জন, শ্বাসতন্ত্রের রোগে ৮৩৪৪ জন এবং ফুসফুসের ক্যান্সারে ৮১১ জন। শহরগুলোর মধ্যে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে ঢাকা, যেখানে মৃত্যু হয়েছে প্রায় ৬৮ হাজার ৭০৩ জনের। অন্যদিকে, বরিশাল শহরে মৃত্যুর সংখ্যা সবচেয়ে কম, সেখানে ১৩৯৫ জনের প্রাণহানি ঘটেছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ইরানে মার্কিন হামলায় বহু হতাহত, ওয়াশিংটনকে কড়া বার্তা চীনের

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বুধবার, ১৫ই জুলাই, ২০২৬ ইং

০২:০৬ পি.এম


ইরানে মার্কিন হামলায় বহু হতাহত, ওয়াশিংটনকে কড়া বার্তা চীনের

ইরানে মার্কিন বাহিনীর হামলা চলছে টানা পঞ্চম দিনের মতো। হামলার পাশাপাশি তারা নতুন করে নৌ-অবরোধও দিয়েছে ইরানের বন্দরগুলোতে।

ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র হোসেইন কেরমানপুর জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের হামলায় অন্তত দুজন নিহত এবং ২৬০ জনেরও বেশি মানুষ আহত হয়েছেন।

তিনি জানান, সামাজিক মাধ্যম এক্সে আহতদের মধ্যে অন্তত তিনজনের বয়স ১৮ বছরের নিচে রয়েছে। চিকিৎসা নিয়ে হাসপাতাল থেকে বের হয়ে গেছে ২২২ জন আহত ব্যক্তি।

মঙ্গলবার সকালে ইরানের পশ্চিমাঞ্চলীয় বন্দরনগরী বুশেহরের চারটি স্থানে মার্কিন ক্ষেপণাস্ত্র আঘাত হানে। তবে সেখানে হতাহত হয়নি বলছেন বুশেহরের গভর্নর মোহাম্মদ মোজাফফারি। তিনি ইরানের সরকারি সংবাদমাধ্যম ইরনাকে জানিয়েছেন, উদ্ধারকারী দলগুলো সতর্ক অবস্থানে রয়েছে এবং শহরে শান্ত পরিস্থিতি বিদ্যমান।

এদিকে, ইরানে বড় আকারের হামলার মাধ্যমে যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যকে আবারও ‘বিপজ্জনক খাঁদে’ ঠেলে দিয়েছে বলে মন্তব্য করেছেন জাতিসংঘে নিযুক্ত চীনের দূত সান লেই। এর আগে, মার্কিন দূত মাইক ওয়াল্টজ অভিযোগ করেন যে, চীন ইরান ও ইয়েমেনে পণ্য সরবরাহ থামাতে যথেষ্ট কাজ করছে না।

এই অভিযোগকে ‘সম্পূর্ণ ভিত্তিহীন’ বলে উড়িয়ে দিয়েছেন সান লেই। তিনি বলেন, চীন এই ধরনের রপ্তানি কঠোরভাবে নিয়ন্ত্রণ করে। যুক্তরাষ্ট্রের প্রধান কাজ হলো মধ্যপ্রাচ্যে নতুন করে সংঘাত ও অশান্তি সৃষ্টি করা বন্ধ করা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সেলুনে এসি বিস্ফোরণে দগ্ধদের দেখতে বার্ন ইনস্টিটিউটে গেলেন স্বাস্থ্যমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ১৫ই জুলাই, ২০২৬ ইং

০২:০৮ পি.এম


সেলুনে এসি বিস্ফোরণে দগ্ধদের দেখতে বার্ন ইনস্টিটিউটে গেলেন স্বাস্থ্যমন্ত্রী

রাজধানীর গুলিস্তানের আলু বাজার এলাকার একটি সেলুনে ঘটে যাওয়া বিস্ফোরণের ঘটনায় দগ্ধদের দেখতে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন পরিদর্শন করেছেন জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট।

বুধবার (১৫ জুলাই) সকালে তিনি ওই হাসপাতালে গিয়ে আহতদের শারীরিক অবস্থার খোঁজখবর নেন। এ সময় তাঁর সঙ্গে মাননীয় সফরে ছিলেন জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ডা. মোহাম্মদ নাছির উদ্দীন নাছির, যুগ্ম পরিচালক ডা. ইকবাল আহমেদ, আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান এবং দগ্ধদের স্বজনরা।

হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, ১৪ জুলাই দিবাগত রাত ১টার দিকে গুলিস্তানের আলু বাজার এলাকার একটি সেলুনে বিস্ফোরণের ঘটনায় মোট ১০ জন দগ্ধ হয়েছেন। তাদের মধ্যে তিনজনের শ্বাসনালী পুড়ে যাওয়ার কারণে তাদের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক হিসেবে উল্লেখ করেছেন ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ডা. মোহাম্মদ নাছির উদ্দীন নাছির।

স্বাস্থ্যমন্ত্রী পরিদর্শনকালে আহতদের চিকিৎসার অগ্রগতি সম্পর্কে খোঁজ নেন এবং তাদের প্রয়োজনীয় চিকিৎসার ব্যবস্থা নিশ্চিত করার জন্য নির্দেশনা দেন। তিনি সকলকে এ ধরনের দুর্ঘটনা এড়াতে সচেতন থাকার আহ্বান জানান এবং দগ্ধদের চিকিৎসায় সরকারিভাবে সব ধরনের সহায়তা প্রদানের আশ্বাস দেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%