প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ইরানে মার্কিন বাহিনীর হামলা চলছে টানা পঞ্চম দিনের মতো। হামলার পাশাপাশি তারা নতুন করে নৌ-অবরোধও দিয়েছে ইরানের বন্দরগুলোতে।
ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র হোসেইন কেরমানপুর জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের হামলায় অন্তত দুজন নিহত এবং ২৬০ জনেরও বেশি মানুষ আহত হয়েছেন।
তিনি জানান, সামাজিক মাধ্যম এক্সে আহতদের মধ্যে অন্তত তিনজনের বয়স ১৮ বছরের নিচে রয়েছে। চিকিৎসা নিয়ে হাসপাতাল থেকে বের হয়ে গেছে ২২২ জন আহত ব্যক্তি।
মঙ্গলবার সকালে ইরানের পশ্চিমাঞ্চলীয় বন্দরনগরী বুশেহরের চারটি স্থানে মার্কিন ক্ষেপণাস্ত্র আঘাত হানে। তবে সেখানে হতাহত হয়নি বলছেন বুশেহরের গভর্নর মোহাম্মদ মোজাফফারি। তিনি ইরানের সরকারি সংবাদমাধ্যম ইরনাকে জানিয়েছেন, উদ্ধারকারী দলগুলো সতর্ক অবস্থানে রয়েছে এবং শহরে শান্ত পরিস্থিতি বিদ্যমান।
এদিকে, ইরানে বড় আকারের হামলার মাধ্যমে যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যকে আবারও ‘বিপজ্জনক খাঁদে’ ঠেলে দিয়েছে বলে মন্তব্য করেছেন জাতিসংঘে নিযুক্ত চীনের দূত সান লেই। এর আগে, মার্কিন দূত মাইক ওয়াল্টজ অভিযোগ করেন যে, চীন ইরান ও ইয়েমেনে পণ্য সরবরাহ থামাতে যথেষ্ট কাজ করছে না।
এই অভিযোগকে ‘সম্পূর্ণ ভিত্তিহীন’ বলে উড়িয়ে দিয়েছেন সান লেই। তিনি বলেন, চীন এই ধরনের রপ্তানি কঠোরভাবে নিয়ন্ত্রণ করে। যুক্তরাষ্ট্রের প্রধান কাজ হলো মধ্যপ্রাচ্যে নতুন করে সংঘাত ও অশান্তি সৃষ্টি করা বন্ধ করা।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন