প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
রাজবাড়ীর বালিয়াকান্দি- মেগচামী-মধুখালী সড়কের বেহাল অবস্থার জন্য আবারও একটি দুর্ঘটনা ঘটেছে। সড়কের বিভিন্ন স্থানে সৃষ্টি হওয়া বড় বড় গর্তের কারণে গত রাতে একটি সারবোঝাই ট্রাক রাস্তার গর্তে আটকে পড়ে।
স্থানীয় সূত্রে জানা যায়, মধুখালী থেকে বালিয়াকান্দিগামী একটি সারবোঝাই ট্রাক মৌকুড়ি মাদ্রাসার পাশে গর্তে ভরা রাস্তায় ট্রাকটির একটি চাকা গভীর গর্তে গেঁথে যায়। ফলে ট্রাকটি চলাচল করা সম্ভব না হওয়ায় সড়কের ওপর আটকে পড়ে।
ঘটনার খবর পেয়ে বালিয়াকান্দি থানা পুলিশ ঘটনাস্থলে এসে ট্রাকটির নিরাপত্তার ব্যবস্থা করে এবং যান চলাচল স্বাভাবিক রাখার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করে। আজ সকালে শ্রমিকদের মাধ্যমে ট্রাক থেকে সারের বস্তা নামানোর কাজ শুরু করা হয়, যাতে আটকে থাকা ট্রাকটি উদ্ধার করতে সক্ষম হওয়া যায়।
স্থানীয় বাসিন্দাদের মতে, দীর্ঘদিন ধরে বালিয়াকান্দি-মেগচামী-মধুখালী সড়কটি অত্যন্ত বেহাল অবস্থাতে রয়েছে। সড়কের বিভিন্ন স্থানে সৃষ্টি হওয়া বড় বড় গর্তের জন্য প্রতিনিয়ত যানবাহন চলাচলে বিঘ্ন ঘটছে। বিশেষ করে ভারী যানবাহন চলাচলের সময়ে দুর্ঘটনার ঝুঁকি বহুগুণ বেড়ে যায়।
এলাকা বাসীর দাবি, বড় ধরনের কোনো দুর্ঘটনার আগে জরুরি ভিত্তিতে সড়কটির সংস্কারের কাজ শুরু করার ব্যবস্থা নেওয়া হোক। তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন, যাতে সাধারণ মানুষের দুর্ভোগ কমে এবং নিরাপদে যাতায়াত নিশ্চিত করা যায়।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন