প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
রাজধানীর গুলিস্তানের আলু বাজার এলাকার একটি সেলুনে ঘটে যাওয়া বিস্ফোরণের ঘটনায় দগ্ধদের দেখতে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন পরিদর্শন করেছেন জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট।
বুধবার (১৫ জুলাই) সকালে তিনি ওই হাসপাতালে গিয়ে আহতদের শারীরিক অবস্থার খোঁজখবর নেন। এ সময় তাঁর সঙ্গে মাননীয় সফরে ছিলেন জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ডা. মোহাম্মদ নাছির উদ্দীন নাছির, যুগ্ম পরিচালক ডা. ইকবাল আহমেদ, আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান এবং দগ্ধদের স্বজনরা।
হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, ১৪ জুলাই দিবাগত রাত ১টার দিকে গুলিস্তানের আলু বাজার এলাকার একটি সেলুনে বিস্ফোরণের ঘটনায় মোট ১০ জন দগ্ধ হয়েছেন। তাদের মধ্যে তিনজনের শ্বাসনালী পুড়ে যাওয়ার কারণে তাদের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক হিসেবে উল্লেখ করেছেন ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ডা. মোহাম্মদ নাছির উদ্দীন নাছির।
স্বাস্থ্যমন্ত্রী পরিদর্শনকালে আহতদের চিকিৎসার অগ্রগতি সম্পর্কে খোঁজ নেন এবং তাদের প্রয়োজনীয় চিকিৎসার ব্যবস্থা নিশ্চিত করার জন্য নির্দেশনা দেন। তিনি সকলকে এ ধরনের দুর্ঘটনা এড়াতে সচেতন থাকার আহ্বান জানান এবং দগ্ধদের চিকিৎসায় সরকারিভাবে সব ধরনের সহায়তা প্রদানের আশ্বাস দেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন