ঢাকা বৃহস্পতিবার, ২৯শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১৩ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ২৯শে অক্টোবর, ২০২৬ইং ১৩ই কার্তিক, ১৪৩৩বাং

চাটমোহরে ইসলামী ব্যাংকের গ্রাহকদের অবস্থান কর্মসূচি


চাটমোহরে ইসলামী ব্যাংকের গ্রাহকদের অবস্থান কর্মসূচি

ইসলামী ব্যাংকের চেয়ারম্যানের অপসারণ, আমানতের সুরক্ষা, গ্রাহকের স্বার্থ রক্ষা, এস আলম ও ফ্যাসিস্টদের দোসদের বয়কট, এবং গ্রাহকদের উপর পুলিশী হামলার প্রতিবাদে পাবনার চাটমোহরে অবস্থান কর্মসূচি পাীরত হয়েছে।

মঙ্গলবার (৯ জুন) ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরাম ইসলামী ব্যাংক লিঃ চাটমোহর শাখার সামনে এই কর্মসূচি পালন করে। অবস্থান কর্মসূচি চলাকালে বক্তব্য রাখেন মোঃ শহীদুল্লাহ মাস্টার, সোলায়মান হোসেন, আবু হানিফ, হাসান আলী, মুক্তার হোসেন, মওলানা আমির হোসাইন, কাজী মজিবর রহমান মানিক প্রমুখ।

আরও পড়ুন: নওগাঁয়ে ঘরে মাটির নিচে ২৪৫ কেজির কষ্টিপাথরের শিবলিঙ্গ উদ্ধার, আটক ১

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সংসদ সদস্য এস.এম.ফয়সলের নিজস্ব অর্থায়নে সড়ক সংস্কার

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ৯ই জুন, ২০২৬ ইং

০৯:৫৬ পি.এম


সংসদ সদস্য এস.এম.ফয়সলের নিজস্ব অর্থায়নে সড়ক সংস্কার

হবিগঞ্জের মাধবপুর উপজেলার গুরুত্বপূর্ণ জগদীশপুর-ছাতিয়াইন সড়কের বিভিন্ন স্থানে দীর্ঘ সময় ধরে বড় বড় গর্ত সৃষ্টি হওয়ায় যান চলাচল মারাত্মকভাবে ব্যাহত হচ্ছিল। বিশেষ করে বর্ষা মৌসুমে সড়কে পানি জমে বিভিন্ন ধরনের যানবাহন চলাচল অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে পড়ে। এতে প্রতিদিন বহু মানুষ দুর্ভোগে পড়তেন। এই অবস্থায় স্থানীয় সূত্রে জানা যায়, বেশ কয়েক বছর ধরে সড়কটিতে বড় ধরনের সংস্কার কাজ না হওয়ায় রাস্তাটির অবস্থা ক্রমশ খারাপ হতে থাকে। বর্ষা এলেই সড়কের বিভিন্ন অংশে পানি জমে গর্তগুলি আরও বড় আকার ধারণ করত। ফলে যাত্রীবাহী যানবাহন, অটোরিকশা, টমটম ও পণ্যবাহী গাড়ির চলাচলে মারাত্মক সমস্যার সৃষ্টি হতো। স্থানীয় বাসিন্দারা দীর্ঘ সময় ধরে সড়কটি সংস্কারের দাবিতে সোচ্চার ছিলেন। এদিকে, সড়কের দুরবস্থার বিষয়টি হবিগঞ্জ-৪ (মাধবপুর-চুনারুঘাট) আসনের সংসদ সদস্য সৈয়দ মো. ফয়সল, সায়হাম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ ইশতিয়াক আহমেদ এবং সায়হাম নীট কম্পোজীটের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ সাফকাত আহমদ এর নজরে এলে দ্রুত উদ্যোগ গ্রহণ করা হয়েছে। তাদের নির্দেশনায় মঙ্গলবার সকাল থেকে নিজের অর্থায়নে সড়কটির জরুরি সংস্কার কাজ শুরু হয়েছে। সরেজমিনে গিয়ে দেখা যায়, সায়হাম গ্রুপের বিভিন্ন যানবাহনের মাধ্যমে ইট ও খোয়া ফেলে সড়কের বড় বড় গর্তগুলি ভরাট করা হচ্ছে। জগদীশপুর তেমুনিয়া এলাকা থেকে ছাতিয়াইন পর্যন্ত কিছু ঝুঁকিপূর্ণ স্থানে একযোগে সংস্কার কার্যক্রম পরিচালিত হচ্ছে। শ্রমিকরা দ্রুততার সঙ্গে কাজ করে যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা করছেন। স্থানীয় টমটম চালক ইউসুফ মিয়া বলেন, “অনেক দিন ধরে এই রাস্তা দিয়ে চলাচল করতে গিয়ে আমাদের অসহনীয় কষ্ট হয়েছে। গর্তের কারণে প্রায়ই দুর্ঘটনার আশঙ্কা থাকত। এখন যেভাবে সংস্কার করা হচ্ছে, তাতে চলাফেরা অনেক সহজ হবে।“ মাধবপুর উপজেলা প্রকৌশলী রেজাউন নবী বলেন, “সড়কটি আরও উন্নতভাবে সংস্কার করার পরিকল্পনা রয়েছে। তবে বর্ষা মৌসুম শেষ হলে স্থায়ী সংস্কার কাজ বাস্তবায়ন করা হবে। এতে মানুষের দীর্ঘদিনের ভোগান্তি দূর হবে বলে আশা করছি।” স্থানীয় বাসিন্দারা জানান, জরুরি ভিত্তিতে শুরু হওয়া এই সংস্কার কাজের ফলে আপাতত যান চলাচল স্বাভাবিক হবে। পাশাপাশি তারা দ্রুত স্থায়ী সংস্কারেরও দাবি জানিয়েছেন, যাতে ভবিষ্যতে আর এমন দুর্ভোগের মুখে পড়তে না হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

চাটমোহরে আনসার ভিডিপির নিজস্ব জমি উদ্ধারের প্রক্রিয়া

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ৯ই জুন, ২০২৬ ইং

০৯:৫৬ পি.এম


চাটমোহরে আনসার ভিডিপির নিজস্ব জমি উদ্ধারের প্রক্রিয়া

চাটমোহরে, পাবনার ছাইকোলা ইউনিয়নের কাটেঙ্গা গ্রামে আনসার ও ভিডিপির নিজস্ব সম্পত্তি উদ্ধারের প্রক্রিয়া কর্তৃপক্ষ শুরু করেছে। মঙ্গলবার (৯ জুন) সকালে উপজেলা আসনার ও ভিডিপি কর্মকর্তা নাসরিন সুলতানা সরেজমিন ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি ওই সময় স্থানীয় এলাকাবাসীর সাথে কথা বলেন।

এ সময় উপস্থিত ছিলেন চাটমোহর প্রেসক্লাবের সভাপতি হেলালুর রহমান জুয়েল, সহ-সভাপতি সঞ্জিত সাহা কিংশুক, সহ সম্পাদক মোঃ নুরুল ইসলাম, ইউনিয়ন আনসার ভিডিপি দলনেতা আঃ করিম, মোজাফ্ফর হোসেন, রওশন আলী, রেজাউল করিম এবং ছাইকোলা ইউনিয়ন ভূমি কর্মকর্তাসহ এলাকার বহু বাসিন্দা।

এলাকাবাসীরা জানান, ১৯৮৪ সালে আঃ হামিদ ৩ শতাংশ জমি আসনার ভিডিপিকে দান করেন। এই অনুযায়ী দলিল রেজিস্ট্রি করা হয়। একই দাগে জনৈক আমজাদ হোসেনও আঃ হামিদ কাছ থেকে জমি ক্রয় করেন। বর্তমানে আমজাদ হোসেন আনসার ভিডিপির জমি দখল করে পাকা ঘরবাড়ি নির্মাণ করে বসবাস করছেন। এ কারণে আসনার ভিডিপি কর্তৃপক্ষ এই জমি উদ্ধারের উদ্যোগ গ্রহণ করেছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

হবিগঞ্জের মাধবপুরে দুর্নীতিবিরোধী সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ৯ই জুন, ২০২৬ ইং

০৯:৫৭ পি.এম


হবিগঞ্জের মাধবপুরে দুর্নীতিবিরোধী সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত

হবিগঞ্জের মাধবপুরে দুর্নীতিবিরোধী সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির উদ্যোগে মঙ্গলবার সকালে আয়োজিত এ প্রতিযোগিতায় উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। পরে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি সাইফুল হক মির্জা'র সভাপতিত্বে আলোচনা সভা ও পুরুস্কার বিতরণ সভায় বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ কর্মকতা ডাঃ মোহাম্মদ ইমরুল হাসান, জেলা দুর্নীতি দমন কমিশনের উপসহকারি পরিচালক মো কামরুজ্জামান, মাধ্যমিক শিক্ষা কর্মকতা মোঃ সিরাজুল ইসলাম, প্রেসক্লাবের সাবেক সভাপতি আলাউদ্দিন আল রনি, এস.আই মঞ্জুরুল ইসলাম, সহকারি অধ্যাপক মঈনউদ্দিন আহম্মদ, সার্জেন্ট অবঃ আব্দুল কুদ্দুছ, সাবেক কাউন্সিল দুলাল মোদক।

প্রতিযোগিতায় শিক্ষার্থীরা দুর্নীতির কুফল, সুশাসন প্রতিষ্ঠায় নাগরিক দায়িত্ব এবং নৈতিক মূল্যবোধের গুরুত্ব তুলে ধরে যুক্তি ও তথ্যভিত্তিক বক্তব্য উপস্থাপন করে।

অনুষ্ঠানে বক্তারা বলেন, দুর্নীতি একটি দেশের উন্নয়নের প্রধান অন্তরায়। দুর্নীতিমুক্ত সমাজ গঠনে শিক্ষার্থীদের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে। পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান ও সমাজের সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে দুর্নীতির বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। বিতর্কের মাধ্যমে তরুণ প্রজন্মের মধ্যে সততা, জবাবদিহিতা ও দুর্নীতিবিরোধী মনোভাব গড়ে তুলতে হবে।

মাধবপুর উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির নেতৃবৃন্দ, শিক্ষক, অভিভাবক ও সুধীজন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার ও সনদপত্র বিতরণ করা হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

চাটমোহরে হাশেম হত্যাকারীদের গ্রেপ্তার ও শাস্তির দাবিতে মানববন্ধন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ৯ই জুন, ২০২৬ ইং

০৯:৫৮ পি.এম


চাটমোহরে হাশেম হত্যাকারীদের গ্রেপ্তার ও শাস্তির দাবিতে মানববন্ধন

পাবনার চাটমোহরের হাশেম প্রামানিকের হত্যাকারী ভেজাল দুধ উৎপাদনকারী আঃ মমিন এবং তার সহযোগিদের গ্রেপ্তার ও শাস্তির দাবিতে এলাকার লোকজন মানববন্ধন করেছেন।  মঙ্গলবার (৯ জুন) সকাল ১১টায় উপজেলার বিলচলন ইউনিয়নের নটাবাড়িয়া বাজারে এই মানববন্ধনটি অনুষ্ঠিত হয়।

ঘন্টাব্যাপী মানববন্ধন চলাকালে বক্তব্য প্রদান করেন নিহত হাশেম প্রামানিকের স্ত্রী জহুরা বেগম, তার শিশু সন্তান সজিব হোসেন ও তৈয়বা খাতুন, জাহাঙ্গীর সরকার, সিদ্দিকুর রহমান, রাজু আহমেদ, রবিউল মোল্লা প্রমুখ।

বক্তারা বলেন, আঃ মমিন এখনো এলাকায় বহাল তবিয়তে ঘুরছে। পুলিশ যখন রাতে তার বাড়িতে গিয়ে দেখা করে, তখন ফিরে যায়। তার দুধের ব্যবসাও চলমান রয়েছে। মানববন্ধনে বক্তারা দ্রুতভাবে আঃ মমিন ও তার সহযোগিদের গ্রেফতারের এবং বিচারের দাবি জানান।

উপজেলার বিলচলন ইউনিয়নের নটাবাড়িয়া গ্রামে জাতীয়তাবাদী কৃষকদলের বহিস্কৃত নেতা এবং ভেজাল দুধ উৎপাদনকারী আব্দুল মমিন গং এর হামলা ও মারপিটের কারণে আহত হাশেম প্রামানিক গত ৪ জুন চিকিৎসাধীন অবস্থায় মারা যান। বর্তমানে তার আরেক ভাই হাজু প্রামানিক রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধিন রয়েছেন। ভেজাল দুধ উৎপাদন ও বাজারজাতের বিষয়ে স্থানীয় প্রশাসন এবং এনএসআইকে তথ্য দেওয়ার অভিযোগ তুলে কৃষকদল নেতা আঃ মমিন গং ঈদের পরের দিন গত ২৯ মে সকালে নটাবাড়িয়া বাজারে হাশেম প্রামানিকসহ তার স্বজনদের উপর হামলা চালিয়ে মারপিট করে। এ কারণে হাশেম প্রামানিকসহ ৭ জন গুরুতর আহত হয়ে চাটমোহর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হন। চিকিৎসাধীন অবস্থায় হাশেম প্রামানিক মারা যান। এই ঘটনার পরে রাতেই পুলিশ মৃতদেহটি উদ্ধার করে। এ সময় অভিযান চালিয়ে শ্হাীন হোসেন নামের একজনকে আটক করা হয়।

হত্যার ঘটনায় দায়েরকৃত মামলায় কৃষকদল নেতা আঃ মমিনসহ ১০ জনকে বিবাদী করা হয়েছে। তবে এখনো আঃ মমিন ও তার সহযোগিরা গ্রেপ্তার হননি। তারা নানাভাবে বাদী ও তার স্বজনদের হুমকি দিচ্ছে বলে অভিযোগ রয়েছে।

ভুক্তভোগীরা অভিযোগ করেন, ভেজাল দুধ তৈরি ও বিক্রি করার অপরাধে একাধিকবার চাটমোহর থানার পুলিশ এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা আঃ মমিনকে জরিমানা করেছেন। আঃ মমিনের পিতাসহ তার এক সহযোগিকে আটক করে জেলহাজতে পাঠানো হয়েছে, কিন্তু তারা এখনো জামিন পাননি। এতে আঃ মমিন গং রাজনৈতিক প্রভাব খাটিয়ে ভেজাল দুধ উৎপাদনের ব্যবসা অব্যাহত রেখেছেন।

চাটমোহর থানার অফিসার ইনচার্জ অলিউর রহমান জানান, মামলার পর একজনকে আটক করা হয়েছে। অন্যান্য আসামিদেরও আটক করার জন্য অভিযান চলমান রয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৫
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%