০৯:৫৬ পি.এম
চাটমোহরে, পাবনার ছাইকোলা ইউনিয়নের কাটেঙ্গা গ্রামে আনসার ও ভিডিপির নিজস্ব সম্পত্তি উদ্ধারের প্রক্রিয়া কর্তৃপক্ষ শুরু করেছে। মঙ্গলবার (৯ জুন) সকালে উপজেলা আসনার ও ভিডিপি কর্মকর্তা নাসরিন সুলতানা সরেজমিন ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি ওই সময় স্থানীয় এলাকাবাসীর সাথে কথা বলেন।
এ সময় উপস্থিত ছিলেন চাটমোহর প্রেসক্লাবের সভাপতি হেলালুর রহমান জুয়েল, সহ-সভাপতি সঞ্জিত সাহা কিংশুক, সহ সম্পাদক মোঃ নুরুল ইসলাম, ইউনিয়ন আনসার ভিডিপি দলনেতা আঃ করিম, মোজাফ্ফর হোসেন, রওশন আলী, রেজাউল করিম এবং ছাইকোলা ইউনিয়ন ভূমি কর্মকর্তাসহ এলাকার বহু বাসিন্দা।
এলাকাবাসীরা জানান, ১৯৮৪ সালে আঃ হামিদ ৩ শতাংশ জমি আসনার ভিডিপিকে দান করেন। এই অনুযায়ী দলিল রেজিস্ট্রি করা হয়। একই দাগে জনৈক আমজাদ হোসেনও আঃ হামিদ কাছ থেকে জমি ক্রয় করেন। বর্তমানে আমজাদ হোসেন আনসার ভিডিপির জমি দখল করে পাকা ঘরবাড়ি নির্মাণ করে বসবাস করছেন। এ কারণে আসনার ভিডিপি কর্তৃপক্ষ এই জমি উদ্ধারের উদ্যোগ গ্রহণ করেছে।
আরও পড়ুন: দিরাইয়ের পূর্বাঞ্চলে চ্যাপ্টিয়ার হাওরের পানি কমে বিপাকে যাত্রী ও কৃষক, দুশ্চিন্তায় বোরো চাষিরা
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন