ঢাকা বৃহস্পতিবার, ২৯শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১৩ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ২৯শে অক্টোবর, ২০২৬ইং ১৩ই কার্তিক, ১৪৩৩বাং

সব নাগরিককে ডিজিটাল সেবার আওতায় আনতে হবে : অর্থমন্ত্রী


সব নাগরিককে ডিজিটাল সেবার আওতায় আনতে হবে : অর্থমন্ত্রী

দেশের সাধারণ মানুষ, ব্যবসায়ী, পেশাজীবী, কৃষক, শ্রমিকসহ সবাইকে ডিজিটাল সেবার আওতায় আনতে হবে। এ ক্ষেত্রে কোনো নাগরিক বাদ যাবে না বলে জানা দিয়েছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, দেশের সব সরকারি সেবা শতভাগ ডিজিটালাইজেশনের আওতায় নিয়ে আসা হবে। দেশের প্রতিটি মানুষকে অর্থনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত করতে প্রযুক্তির কোনো বিকল্প নেই।

সোমবার অর্থ মন্ত্রণালয়ে আর্থিক প্রতিষ্ঠান বিভাগের উদ্যোগে আয়োজনকৃত ‘ইনোভেশন শোকেসিং’ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। মন্ত্রী বলেন, প্রযুক্তির সঠিক ব্যবহারে জনগণের সময় এবং অর্থ সাশ্রয় হবে। সরকারি দপ্তরে সরাসরি সেবা নিতে আসতে ব্যক্তিদের নিরুৎসাহিত করতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের আহ্বান জানাচ্ছি।

তিনি আরও বলেন, ‘যত দ্রুত সম্ভব সমস্ত দিক থেকে ডিজিটালাইজেশনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সব জনগণকে এর আওতায় আনতে হবে। ইনক্লুসিভনেস শুধু অর্থনীতিতে হলেও হবে না, সেবা পৌঁছে দেওয়ার ক্ষেত্রেও এ বিষয়টি নিশ্চিত করতে হবে।’

আরও পড়ুন: ইসরাইলে নির্বাচন: ৮৫ শতাংশ ভোট গণনা শেষ, চূড়ান্ত ফলাফল দুই দিনে আসবে

মন্ত্রী যোগ করতে থাকেন, ‘অনেক সেবা ঘরে বসেই পাওয়া সম্ভব। এটি সেবাগ্রহীতাদের জানানোর ব্যবস্থা করতে হবে। জনগণের দোরগোড়ায় প্রত্যেকটি সেবা পৌঁছে দিতে হবে। ঘরে বসে গ্রাহকের সেবাপ্রাপ্তি নিশ্চিত করা গেলে সময়, অর্থসহ অনেক কিছু সাশ্রয় হবে। শুধুমাত্র প্রজেক্ট করলে হবে না, সে সম্পর্কে জনগণকে জানানোর উদ্যোগও নিতে হবে।’

এদিন আর্থিক খাতে স্বচ্ছতা, জবাবদিহিতা এবং গ্রাহক সেবা সহজ করার লক্ষ্যে আর্থিক প্রতিষ্ঠান বিভাগের অধীনস্থ ২৫টি দপ্তর ও সংস্থা ৫০টি উদ্ভাবন প্রদর্শন করেছে। অনুষ্ঠানে জানানো হয়, আর্থিক প্রতিষ্ঠান বিভাগের অধীনে এ পর্যন্ত ৩২৯টি সেবা সম্পূর্ণ ডিজিটাল করা হয়েছে। এবারের ইনোভেশন শোকেসিংয়ে ৫টি ভিন্ন ক্যাটাগরিতে ৫টি প্রতিষ্ঠানকে শ্রেষ্ঠ উদ্ভাবনী উদ্যোগের জন্য পুরস্কৃত করা হয়েছে।

পুরস্কারের জন্য নির্বাচিত হয়, রাষ্ট্রমালিকানাধীন বাণিজ্যিক ব্যাংক হিসেবে জনতা ব্যাংক পিএলসি, বিশেষায়িত ব্যাংক হিসেবে প্রবাসী কল্যাণ ব্যাংক, নিয়ন্ত্রক সংস্থা হিসেবে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ, অ-ব্যাংক আর্থিক প্রতিষ্ঠান ক্যাটাগরিতে বাংলাদেশ হাউজ বিল্ডিং ফাইনান্স কর্পোরেশন এবং অন্যান্য ক্যাটাগরিতে পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন পিকেএসএফ।

আরও পড়ুন: ইসরায়েলে রাজনৈতিক অচলাবস্থা: সরকার গঠনের তিন সম্ভাব্য পথ

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

যুক্তরাষ্ট্রে ভয়াবহ তাপপ্রবাহে নিহত অন্তত ২৫ জন

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

সোমবার, ৬ই জুলাই, ২০২৬ ইং

০৪:০১ পি.এম


যুক্তরাষ্ট্রে ভয়াবহ তাপপ্রবাহে নিহত অন্তত ২৫ জন

জলবায়ু পরিবর্তনের প্রভাবে সৃষ্ট রেকর্ড তাপপ্রবাহে যুক্তরাষ্ট্রের বিস্তীর্ণ অঞ্চল পুড়ছে। প্রচণ্ড এই গরমের কারণে দেশটিতে এখন পর্যন্ত অন্তত ২৫ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে, এ খবর জানিয়েছে দ্য গার্ডিয়ান।

শনিবার (৪ জুলাই) যুক্তরাষ্ট্রের ২৫০তম স্বাধীনতা দিবস উদযাপনের সময় এবং এর পরবর্তী দিনগুলোতে লাখ লাখ মানুষকে এই চরম আবহাওয়ার মুখোমুখি হতে হয়েছে বলেও গার্ডিয়ানের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

দেশটির আবহাওয়া দপ্তর জানিয়েছে, একটি বিশাল 'হিট ডোম' বা তাপবলয় বর্তমানে যুক্তরাষ্ট্রের পূর্বাঞ্চলের ওপর অবস্থিত। এর ফলে ২০টিরও বেশি অঙ্গরাজ্যে তাপমাত্রা ১০০ ডিগ্রি ফারেনহাইট (৩৮ ডিগ্রি সেলসিয়াস) ছাড়িয়ে গেছে। এখনো দেশটির প্রায় ১৪ কোটি মানুষ সক্রিয় তাপ সতর্কতার (হিট অ্যালার্ট) মধ্যে রয়েছেন।

সবচেয়ে ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়েছে নিউজার্সি অঙ্গরাজ্যে। সেখানে জনস্বাস্থ্য বিভাগ জানিয়েছে, তীব্র গরমের কারণে ১০টি কাউন্টিতে অন্তত ২২ জনের মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে। মৃতদের অধিকাংশের বয়স ৩০ থেকে ৮০ বছরের মধ্যে। এদের অনেককে শীতাতপনিয়ন্ত্রণবিহীন বাড়িতে, নিজ বাড়ির বাইরে, সড়কে ও পার্ক করা গাড়ির ভেতরে মৃত অবস্থায় পাওয়া গেছে।

রাজ্য স্বাস্থ্য বিভাগ এক বিবৃতিতে জানিয়েছে, এটি সাধারণ কোনো গ্রীষ্মকালীন তাপপ্রবাহ নয়; এই তীব্র গরম যেকোনো বয়সী মানুষ ও পশুর জন্য দ্রুত জীবনঘাতী হয়ে উঠতে পারে।

নিউজার্সি ছাড়াও ইলিনয় এবং মিসিসিপি অঙ্গরাজ্য থেকেও তাপপ্রবাহে মৃত্যুর খবর পাওয়া গেছে। মিসিসিপির হিন্ডস কাউন্টিতে মিচেল রে কুলি (৭৪) নামের এক বৃদ্ধ নিখোঁজ হওয়ার পর একটি গ্যাস স্টেশনের পেছন থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। চিকিৎসকেরা জানিয়েছেন, তীব্র গরমের কারণেই তার মৃত্যু হয়েছে।

অন্যদিকে একই কাউন্টিতে মার্থা আইরিন (৮৩) নামের এক বৃদ্ধা নিজের বাগানে পড়ে যাওয়ার পর আর উঠতে পারেননি। তীব্র রোদে দীর্ঘ সময় থাকার পর চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

এই তীব্র গরমের কারণে শনিবার ওয়াশিংটন ডিসিতে আয়োজন করা স্বাধীনতা দিবসের প্যারেডসহ বেশ কিছু অনুষ্ঠান বাতিল করতে হয়। ওই দিন জাতীয় মল চত্বরে আয়োজিত একটি মেলাও সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়, যেখানে ৪৪ জন দর্শনার্থী গরমে অসুস্থ হয়ে পড়েছিলেন। ওয়াশিংটন ডিসিতে অনুষ্ঠান চলাকালীন জরুরি সেবা বিভাগ তাপজনিত সমস্যায় আক্রান্ত ৫১ জনকে প্রাথমিক চিকিৎসা দেয় এবং ১২ জনকে হাসপাতালে পাঠায়।

আবহাওয়াবিদেরা জানিয়েছেন, তীব্র গরমের এই কেন্দ্রস্থলটি এখন উত্তর-পূর্ব ও মধ্য-পশ্চিম অঞ্চল থেকে সরে দক্ষিণ ও মধ্য-আটলান্টিক অঞ্চলের দিকে অগ্রসর হচ্ছে।

বিজ্ঞানীরা সতর্ক করে বলেছেন, ঘন ঘন এমন চরম তাপপ্রবাহের আগমন প্রমাণ করে যে বৈশ্বিক জলবায়ু সংকট মোকাবিলায় গ্রিনহাউস গ্যাস নির্গমন কমানোর কোনো বিকল্প নেই। এই পরিস্থিতিতে মার্কিন আবহাওয়া দপ্তর (এনডব্লিউএস) জনগণকে প্রচুর তরল খাবার গ্রহণ, সরাসরি সূর্যরশ্মি থেকে দূরে থাকা এবং প্রতিবেশীদের খোঁজখবর নেওয়ার পরামর্শ দিয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বালিয়াকান্দিতে আয়বর্ধক কর্মসূচির আওতায় বিনামূল্যে ছাগল বিতরণ

আন্তর্জাতিক ডেস্ক

জাকির হোসেন পাটোয়ারী রাজবাড়ী প্রতিনিধি

সোমবার, ৬ই জুলাই, ২০২৬ ইং

০৪:০২ পি.এম


বালিয়াকান্দিতে আয়বর্ধক কর্মসূচির আওতায় বিনামূল্যে ছাগল বিতরণ

রাজবাড়ীর বালিয়াকান্দিতে আয়বর্ধক কর্মসূচির আওতায় সুবিধাভোগীদের মাঝে বিনামূল্যে দু’টি করে ছাগল বিতরণ করা হয়েছে।

সোমবার (০৬ জুলাই) দুপুরে বালিয়াকান্দি উপজেলার কঠুরাকান্দি নদীর পাড়ে অবস্থিত বাড়ী এ্যাসেডের নিজস্ব কার্যালয়ে এ কর্মসূচির আয়োজন করা হয়। বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন (বিএনএফ) এর অর্থায়নে এবং এ্যাসেডের বাস্তবায়নে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

এ্যাসেডের চেয়ারম্যান মোঃ আশরাফ আলীর সভাপতিত্বে ও এ্যাসেডের নির্বাহী পরিচালক মোঃ শাহাজাহান সিদ্দিকের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বালিয়াকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তা চৌধুরী মোস্তাফিজুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বালিয়াকান্দি উপজেলা বিএনপির সভাপতি গোলাম শওকত সিরাজ, উপজেলা কৃষি অফিসার রতন কুমার ঘোষ প্রমুখ।

বক্তারা বলেন, বিশেষ বরাদ্দের আওতায় ২০২৫-২৬ অর্থ বছরে আয়বর্ধক কর্মসূচির মাধ্যমে সুবিধাবঞ্চিত ও স্বল্প আয়ের পরিবারের প্রতিবন্ধি, অসহায়, হতদরিদ্র পরিবারের আর্থিক স্বাবলম্বী নিশ্চিত করার এই উদ্যোগের মূল লক্ষ্য। এ কর্মসূচির আওতায় নির্বাচিত ১৫ জন উপকারভোগীকে দু’টি করে মোট ৩০টি ছাগল বিনামূল্যে বিতরণ করা হয়। এছাড়াও, একটি করে সঞ্চয়ী ব্যাংক ও গাছের চারা প্রদান করা হয়। অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, উপকারভোগী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মাস্তুল ফাউন্ডেশনের বিরুদ্ধে সাইফুর সাগরের মামলা

আন্তর্জাতিক ডেস্ক

‎নিজস্ব প্রতিবেদক

সোমবার, ৬ই জুলাই, ২০২৬ ইং

০৪:০৫ পি.এম


মাস্তুল ফাউন্ডেশনের বিরুদ্ধে সাইফুর সাগরের মামলা
‎
প্রতারক দাতব্য সংস্থা মাস্তুল ফাউন্ডেশনের বিরুদ্ধে মানহানির মামলা দায়ের করেছেন ফেস দ্য পিপলের প্রকাশক ও সম্পাদক সাইফুর সাগর। গত বুধবার (১ জুলাই) ঢাকার চিপ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে এই মামলাটি করেন তিনি।
‎
‎অভিযোগে বলা হয়, একটি অনুসন্ধানী প্রতিবেদনের জেরে মাস্তুল ফাউন্ডেশন তাদের সামাজিক যোগাযোগমাধ্যমের পেজে সম্পাদিত ও বিকৃত ভিডিও, অডিও প্রকাশ করে সাইফুর সাগরকে ‘চাঁদাবাজ’ হিসেবে উপস্থাপন করেছে যা তাঁর ব্যক্তিগত ও পেশাগত সুনাম ক্ষুণ্ন করেছে।
‎
‎এর আগে “যাকাতের টাকায় সুদের কারবার, মাস্তুলের অভিনব প্রতারণা” শিরোনামে প্রকাশিত অনুসন্ধানী প্রতিবেদনে ফাউন্ডেশনটির বিভিন্ন কর্মকাণ্ড নিয়ে প্রশ্ন তোলা হয়। 
‎
‎মামলার আবেদনে দাবি করা হয়েছে, ভিডিওটিতে বক্তব্য বিকৃত করে বিভ্রান্তিকরভাবে প্রচার করা হয়েছে, যা সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক বিতর্ক ও সমালোচনার জন্ম দেয়। আদালতের মাধ্যমে এ ঘটনার আইনগত প্রতিকার চেয়েছেন সাইফুর রহমান সাগর।
 
 
 

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বেলাবোতে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত

আন্তর্জাতিক ডেস্ক

মোঃ এমাদ মিয়া, নরসিংদী প্রতিনিধি

সোমবার, ৬ই জুলাই, ২০২৬ ইং

০৪:০৭ পি.এম


বেলাবোতে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত

"উন্নত পল্লী, উন্নত দেশ—সবার আগে বাংলাদেশ" প্রতিপাদ্যকে সামনে রেখে নরসিংদীর বেলাবো উপজেলায় প্রথমবারের মতো জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে।
সোমবার (৬ জুলাই) বেলাবো উপজেলা প্রশাসন ও বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি)-এর উদ্যোগে দিবসটি উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি, আলোচনা সভা ও বৃক্ষের চারা বিতরণ কর্মসূচির আয়োজন করা হয়।
সকাল ১১টায় উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মো. মাহবুবুল কবির নান্নু।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা লাইলাতুল হোসেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আজিজ সারতাজ জায়েদ, উপজেলা কৃষি কর্মকর্তা মো. মুহিবুর রহমান সিদ্দিকী, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. মাহমুদুর রহমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা, প্রকৌশলী খাদিজা আক্তার এবং বেলাবো প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. আমিনুল হক।
বক্তারা পল্লী উন্নয়নে সমবায়ভিত্তিক কার্যক্রম, আত্মকর্মসংস্থান সৃষ্টি এবং টেকসই গ্রামীণ উন্নয়নে সরকারের বিভিন্ন উদ্যোগ তুলে ধরেন। তারা দেশের সার্বিক উন্নয়নে পল্লী উন্নয়নের গুরুত্বের ওপরও আলোকপাত করেন।
আলোচনা সভা শেষে বিভিন্ন সমবায় সমিতির সদস্যদের মাঝে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করা হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৫
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%