প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
"উন্নত পল্লী, উন্নত দেশ—সবার আগে বাংলাদেশ" প্রতিপাদ্যকে সামনে রেখে নরসিংদীর বেলাবো উপজেলায় প্রথমবারের মতো জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে।
সোমবার (৬ জুলাই) বেলাবো উপজেলা প্রশাসন ও বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি)-এর উদ্যোগে দিবসটি উপলক্ষে বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা ও বৃক্ষের চারা বিতরণ কর্মসূচির আয়োজন করা হয়।
সকাল ১১টায় উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মো. মাহবুবুল কবির নান্নু।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা লাইলাতুল হোসেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আজিজ সারতাজ জায়েদ, উপজেলা কৃষি কর্মকর্তা মো. মুহিবুর রহমান সিদ্দিকী, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. মাহমুদুর রহমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা, প্রকৌশলী খাদিজা আক্তার এবং বেলাবো প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. আমিনুল হক।
বক্তারা পল্লী উন্নয়নে সমবায়ভিত্তিক কার্যক্রম, আত্মকর্মসংস্থান সৃষ্টি এবং টেকসই গ্রামীণ উন্নয়নে সরকারের বিভিন্ন উদ্যোগ তুলে ধরেন। তারা দেশের সার্বিক উন্নয়নে পল্লী উন্নয়নের গুরুত্বের ওপরও আলোকপাত করেন।
আলোচনা সভা শেষে বিভিন্ন সমবায় সমিতির সদস্যদের মাঝে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করা হয়।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন