ঢাকা বৃহস্পতিবার, ২৯শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১৩ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ২৯শে অক্টোবর, ২০২৬ইং ১৩ই কার্তিক, ১৪৩৩বাং

বালিয়াকান্দিতে আয়বর্ধক কর্মসূচির আওতায় বিনামূল্যে ছাগল বিতরণ


বালিয়াকান্দিতে আয়বর্ধক কর্মসূচির আওতায় বিনামূল্যে ছাগল বিতরণ

রাজবাড়ীর বালিয়াকান্দিতে আয়বর্ধক কর্মসূচির আওতায় সুবিধাভোগীদের মাঝে বিনামূল্যে দু’টি করে ছাগল বিতরণ করা হয়েছে।

সোমবার (০৬ জুলাই) দুপুরে বালিয়াকান্দি উপজেলার কঠুরাকান্দি নদীর পাড়ে অবস্থিত বাড়ী এ্যাসেডের নিজস্ব কার্যালয়ে এ কর্মসূচির আয়োজন করা হয়। বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন (বিএনএফ) এর অর্থায়নে এবং এ্যাসেডের বাস্তবায়নে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

এ্যাসেডের চেয়ারম্যান মোঃ আশরাফ আলীর সভাপতিত্বে ও এ্যাসেডের নির্বাহী পরিচালক মোঃ শাহাজাহান সিদ্দিকের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বালিয়াকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তা চৌধুরী মোস্তাফিজুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বালিয়াকান্দি উপজেলা বিএনপির সভাপতি গোলাম শওকত সিরাজ, উপজেলা কৃষি অফিসার রতন কুমার ঘোষ প্রমুখ।

আরও পড়ুন: কাউনিয়া থানা পুলিশের সাঁড়াশি অভিযান, টার্গেটে মাদক ব্যবসায়ী ও কিশোর গ্যাং

বক্তারা বলেন, বিশেষ বরাদ্দের আওতায় ২০২৫-২৬ অর্থ বছরে আয়বর্ধক কর্মসূচির মাধ্যমে সুবিধাবঞ্চিত ও স্বল্প আয়ের পরিবারের প্রতিবন্ধি, অসহায়, হতদরিদ্র পরিবারের আর্থিক স্বাবলম্বী নিশ্চিত করার এই উদ্যোগের মূল লক্ষ্য। এ কর্মসূচির আওতায় নির্বাচিত ১৫ জন উপকারভোগীকে দু’টি করে মোট ৩০টি ছাগল বিনামূল্যে বিতরণ করা হয়। এছাড়াও, একটি করে সঞ্চয়ী ব্যাংক ও গাছের চারা প্রদান করা হয়। অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, উপকারভোগী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মাস্তুল ফাউন্ডেশনের বিরুদ্ধে সাইফুর সাগরের মামলা

আন্তর্জাতিক ডেস্ক

‎নিজস্ব প্রতিবেদক

সোমবার, ৬ই জুলাই, ২০২৬ ইং

০৪:০৫ পি.এম


মাস্তুল ফাউন্ডেশনের বিরুদ্ধে সাইফুর সাগরের মামলা
‎
প্রতারক দাতব্য সংস্থা মাস্তুল ফাউন্ডেশনের বিরুদ্ধে মানহানির মামলা দায়ের করেছেন ফেস দ্য পিপলের প্রকাশক ও সম্পাদক সাইফুর সাগর। গত বুধবার (১ জুলাই) ঢাকার চিপ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে এই মামলাটি করেন তিনি।
‎
‎অভিযোগে বলা হয়, একটি অনুসন্ধানী প্রতিবেদনের জেরে মাস্তুল ফাউন্ডেশন তাদের সামাজিক যোগাযোগমাধ্যমের পেজে সম্পাদিত ও বিকৃত ভিডিও, অডিও প্রকাশ করে সাইফুর সাগরকে ‘চাঁদাবাজ’ হিসেবে উপস্থাপন করেছে যা তাঁর ব্যক্তিগত ও পেশাগত সুনাম ক্ষুণ্ন করেছে।
‎
‎এর আগে “যাকাতের টাকায় সুদের কারবার, মাস্তুলের অভিনব প্রতারণা” শিরোনামে প্রকাশিত অনুসন্ধানী প্রতিবেদনে ফাউন্ডেশনটির বিভিন্ন কর্মকাণ্ড নিয়ে প্রশ্ন তোলা হয়। 
‎
‎মামলার আবেদনে দাবি করা হয়েছে, ভিডিওটিতে বক্তব্য বিকৃত করে বিভ্রান্তিকরভাবে প্রচার করা হয়েছে, যা সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক বিতর্ক ও সমালোচনার জন্ম দেয়। আদালতের মাধ্যমে এ ঘটনার আইনগত প্রতিকার চেয়েছেন সাইফুর রহমান সাগর।
 
 
 

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বেলাবোতে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত

আন্তর্জাতিক ডেস্ক

মোঃ এমাদ মিয়া, নরসিংদী প্রতিনিধি

সোমবার, ৬ই জুলাই, ২০২৬ ইং

০৪:০৭ পি.এম


বেলাবোতে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত

"উন্নত পল্লী, উন্নত দেশ—সবার আগে বাংলাদেশ" প্রতিপাদ্যকে সামনে রেখে নরসিংদীর বেলাবো উপজেলায় প্রথমবারের মতো জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে।
সোমবার (৬ জুলাই) বেলাবো উপজেলা প্রশাসন ও বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি)-এর উদ্যোগে দিবসটি উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি, আলোচনা সভা ও বৃক্ষের চারা বিতরণ কর্মসূচির আয়োজন করা হয়।
সকাল ১১টায় উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মো. মাহবুবুল কবির নান্নু।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা লাইলাতুল হোসেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আজিজ সারতাজ জায়েদ, উপজেলা কৃষি কর্মকর্তা মো. মুহিবুর রহমান সিদ্দিকী, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. মাহমুদুর রহমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা, প্রকৌশলী খাদিজা আক্তার এবং বেলাবো প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. আমিনুল হক।
বক্তারা পল্লী উন্নয়নে সমবায়ভিত্তিক কার্যক্রম, আত্মকর্মসংস্থান সৃষ্টি এবং টেকসই গ্রামীণ উন্নয়নে সরকারের বিভিন্ন উদ্যোগ তুলে ধরেন। তারা দেশের সার্বিক উন্নয়নে পল্লী উন্নয়নের গুরুত্বের ওপরও আলোকপাত করেন।
আলোচনা সভা শেষে বিভিন্ন সমবায় সমিতির সদস্যদের মাঝে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করা হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সম্পত্তি নিয়ে বিরোধ, প্রতিবন্ধীর পরিবারকে একঘরে করার অভিযোগ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ৬ই জুলাই, ২০২৬ ইং

০৪:০৭ পি.এম


সম্পত্তি নিয়ে বিরোধ, প্রতিবন্ধীর পরিবারকে একঘরে করার অভিযোগ

সম্পত্তির ন্যায্য অধিকার দাবি করায় ব্রাহ্মণবাড়িয়ার সদর উপজেলার সুহিলপুর ইউনিয়নের তেলিপাড়া মোল্লা বাড়িতে এক প্রতিবন্ধী সুমন মোল্লার পরিবারকে সমাজচ্যুত ও অবরুদ্ধ করে রাখার অভিযোগ উঠেছে স্বজন ও স্থানীয় প্রভাবশালীদের বিরুদ্ধে। ঘটনাটি ঘটে এই এলাকায়।

ভুক্তভোগী সুমন মোল্লা ও তার পরিবার জানায়, পারিবারিক সম্পত্তি নিয়ে বিরোধের কারণে গত পাঁচ দিন ধরে তাদেরকে বাসায় অবরুদ্ধ করে রাখা হয়েছে। আসন্ন রোববার (৫ জুলাই) তার স্ত্রী ও সন্তানকে চিকিৎসার জন্য বাড়ি থেকে বের হতে দেওয়া হলে, পথ রোধ করে হামলা হতে বাধ্য করা হয়। এই হামলায় প্রতিবন্ধী সুমন মোল্লা (৪৪) গুরুতর আহত হন।

জানা গেছে, প্রতিবন্ধী সুমন মোল্লা প্রায় ১৫ বছর আগে প্যারালাসিসে আক্রান্ত হয়ে হুইলচেয়ারে চলাফেরা করেন। এই অবস্থায় স্ত্রী নিলা বেগম (লাইলি বেগম) ও সপ্তম শ্রেণির শিক্ষার্থী ছেলে আরফান মোল্লার সঙ্গে তার সংসার চলে। তাদের আয়ের অন্যতম উৎস হল বাড়ির সামনে থাকা একটি দোকান।

বিরোধের বিষয়ে সুমন মোল্লা বলেন, সদর উপজেলার সুহিলপুর বাজার সংলগ্ন প্রায় ১৬ শতক জমি নিয়ে বিরোধের সূত্রপাত ঘটে। জমিটি তার বাবার কেনা, কিন্তু দলিল তার মায়ের নামে হওয়ায় পরে চার ভাই নিজেদের নামে লিখে নেন। এর ফলে তিনি যখন নিজের ন্যায্য অংশ দাবি করেন, তখন তার বিরুদ্ধে দুইটি মামলা করা হয় এবং বিভিন্নভাবে নির্যাতন শুরু হয়। সমাজচ্যুত করার পর এখন তার দোকানেও যেতে দেওয়া হয় না।

তিনি আরও জানান, এলাকার কেউ ওই দোকান থেকে কেনাকাটা করলে অথবা কোনো শিক্ষার্থী সেখানে গেলে ১০ হাজার টাকা জরিমানা ও জুতা দিয়ে মারধরের হুমকি দেওয়া হয়েছে।

অন্যদিকে, স্থানীয় কয়েকজন বাসিন্দা জানান, জায়গা-জমি নিয়ে দীর্ঘদিন ধরে দুই পক্ষের মধ্যে বিরোধ চলে আসছে এবং এ বিরোধের জেরে সুমন মোল্লাকে সমাজিকভাবে একঘরে করে রাখা হয়েছে। এছাড়া তার দোকানে কেউ যেন কেনাকাটা না করে, সে ব্যাপারেও এলাকায় নিষেধাজ্ঞা আছে বলেও অভিযোগ জানান তারা।

অন্যদিকে, অভিযুক্ত ভাইরা এসব অভিযোগ অস্বীকার করেছেন। তারা দাবি করেন, এই বিষয়ে স্থানীয়ভাবে একাধিক সালিশ আয়োজন করা হলেও সুমন পক্ষ সালিশে হাজির হয়নি। এরপরেই এলাকাবাসী তাদের বিষয়ে সহযোগিতা না করার সিদ্ধান্ত নিয়েছে বলে তাদের বক্তব্য।

এ ঘটনার প্রেক্ষিতে থানায় অভিযোগের প্রস্তুতি চলছে বলে জানিয়েছে ভুক্তভোগী পরিবার। তবে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শহীদুল ইসলাম বলেন, এসব অভিযোগের ব্যাপারে এখনো কোন অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

উত্ত্যক্তের অভিযোগে ৪ জনকে আটক করেছে পুলিশ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ৬ই জুলাই, ২০২৬ ইং

০৪:০৯ পি.এম


উত্ত্যক্তের অভিযোগে ৪ জনকে আটক করেছে পুলিশ

বরিশাল নগরীর জগদীশ সারস্বত বালিকা মাধ্যমিক বিদ্যালয় ও কলেজের সামনে শিক্ষার্থী-অভিভাবকদের উত্ত্যক্ত করার অভিযোগে পুলিশ চার বখাটেকে আটক করেছে। এটি ঘটেছে সোমবার (৬ জুলাই) দুপুরে, যখন বরিশাল মহানগর গোয়েন্দা পুলিশ অভিযানে বের হয়। ওই শিক্ষাপ্রতিষ্ঠানের সামনে থেকে তাদের আটক করা হয়েছে।

আটককৃতদের মধ্যে রয়েছেন নগরীর কালীবাড়ি রোড এলাকার সোহরাব হোসেন খানের ছেলে হাসান মাহমুদ খান, একই এলাকার আবুল কালাম আজাদের ছেলে আব্দুল্লাহ আল তামিম, শুকুর লাল আচার্যের ছেলে প্রতিম আচার্য ও রতন কুমার দাসের ছেলে হৃদয় দাস। মহানগর গোয়েন্দা পুলিশের উপ পরিদর্শক মোহাম্মদ শাহিনুর রহমান বিষয়টি সম্পর্কে বলেন, ‘আমাদের কাছে অভিযোগ দেওয়া হয়েছিল যে কয়েকজন যুবক জগদীশ সারস্বত স্কুলের সামনে বসে স্কুলের ছাত্রী ও তাদের অভিভাবকদের অশ্লীল ভাষায় উত্ত্যক্ত করছেন। ওই অভিযোগের ভিত্তিতে আমরা বিদ্যালয়টির সামনে অভিযান পরিচালনা করি এবং আমরা ওই চারজনকে আটক করি। এ সময় অভিভাবকরা তাদের চিহ্নিত করেন।’

বরিশাল কোতোয়ালি মডেল থানার ওসি আল মামুনুল ইসলাম জানান, মহানগর গোয়েন্দা পুলিশ জগদীশ সারস্বত স্কুল অ্যান্ড কলেজের সামনে থেকে চারজন উত্ত্যক্তকারীকে আটক করে এবং তাদের পুলিশের হেফাজতে হস্তান্তর করেছে। এ বিষয়ে তারা আইনগত ব্যবস্থা গ্রহণ করছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৫
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%