০১:৪০ এম
নওগাঁর সাপাহারে দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে, প্রতিপাদ্য হচ্ছে “দেশপ্রেমের শপথ নিন, দূর্নীতিকে বিদাই দিন।”
জেলা দুর্নীতি দমন কমিশন ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে এই প্রতিযোগিতা মঙ্গলবার (২১ জুলাই) উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
প্রতিযোগিতায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ৮টি দল অংশ গ্রহণ করেছে। চ্যাম্পিয়ন হয়েছে সাপাহার সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় এবং রানার্সআপ হয়েছে আল হেলাল ইসলামী একাডেমি এন্ড কলেজের শিক্ষার্থীরা।
আরও পড়ুন: রামুতে বিদেশি পিস্তল ও গুলিসহ যুবক আটক
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রোমানা রিয়াজ। সভাপতিত্ব করেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি সিরাজুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো.শামসুল কবীর, উপজেলা যুব উন্নয়ন অফিসার মিজানুর রহমান, উপজেলা একাডেমিক সুপারভাইজার মোসা. নাজমা আকতার, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক মাইমুর রহমান উপস্থিত ছিলেন।
এ সময় বিতর্ক প্রতিযোগিতায় অংশগ্রহণকারী উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
বক্তাগণ দুর্নীতির কুফল, নৈতিকতা, সততা এবং শিক্ষার্থীদের দুর্নীতিবিরোধী মানসিকতা গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন।
আরও পড়ুন: বাগাতিপাড়ায় শেয়ালের কামড়ে ১১ জন আহত, আতঙ্ক ছড়িয়েছে
তারা বলেন, দুর্নীতিমুক্ত সমাজ ও রাষ্ট্র গঠনে নতুন প্রজন্মকে সচেতন ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে।
শেষে বিজয়ী ও রানার্সআপ দলের শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন