ঢাকা মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৪ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬ইং ০৪ই কার্তিক, ১৪৩৩বাং

বিশ্বকাপে ঝড় তুলেছে নরওয়ের ‘ভাইকিং রো’ উদযাপন, নেপথ্যে হাজার বছরের ইতিহাস


বিশ্বকাপে ঝড় তুলেছে নরওয়ের ‘ভাইকিং রো’ উদযাপন, নেপথ্যে হাজার বছরের ইতিহাস

বর্তমান ২০২৬ ফিফা বিশ্বকাপে মাঠের পারফরম্যান্সে চমক দেখাচ্ছে নরওয়ে, ঠিক সেইরকম মাঠের বাইরে তারা বিশ্বজুড়ে এক অনন্য উদযাপন ছড়িয়েছে— ‘ভাইকিং রো’। এটি ভাইকিংদের নৌকা বাওয়ার অনুকরণে তৈরি উদযাপন। সেনেগালকে ৩-২ গোলে পরাজিত করার পর বিশ্বকাপের নকআউট পর্ব নিশ্চিত করার পর, নরওয়ের খেলোয়াড়রা মাঠের মাঝেই পিচে বসে এই ‘নৌকা বাওয়ার’ ভঙ্গিটি প্রদর্শন করেন।

১৯৯৮ সালের পর এটাই বিশ্বকাপে জায়গা করে নেওয়া লাল জার্সিধারী নরওয়েজিয়ান ফুটবল ভক্তরা ইতোমধ্যে স্টেডিয়ামের গ্যালারি থেকে শুরু করে চলন্ত সিঁড়ি, এমনকি নিউ ইয়র্কের টাইমস স্কয়ারেও এই ভাইকিং রো করে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক ভাইরাল হয়ে উঠেছেন। তবে সোমবারের শেষ বাঁশি বাজার পর, খেলোয়াড়দের ও সমর্থকদের একসঙ্গে করা এই উদযাপন ছিল সবচেয়ে আবেগঘন ও আনন্দময়।

দলের এই ঐতিহাসিক জয়ের পর অধিনায়ক মার্টিন ওডেগার্ড ও ম্যাচে জোড়া গোল করা তারকা স্ট্রাইকার আর্লিং হালান্ড পুরো স্কোয়াডকে গ্যালারির সামনে একত্রিত করেন। তবে উদযাপন শুরু করার আগে, তারা কিছুটা অপেক্ষা করছিলেন কোচ স্টেল সোলবাকেনের জন্য। উনি ম্যাচ শেষ হতেই গ্যালারির সিঁড়ি বেয়ে ওপরে উঠে তার স্ত্রীকে জড়িয়ে ধরে চুমু খাচ্ছিলেন। কোচ ফিরে এসে হালান্ডের ঠিক পেছনে জায়গা করে নিতেই খেলোয়াড়রা ভাইকিংদের ঐতিহাসিক লম্বা নৌকার (লংবোট) মতো সারিবদ্ধভাবে বসে পড়েন। এরপর ওডেগার্ড ড্রাম বাজিয়ে পুরো উদযাপনটির ছন্দ ও আবহ তৈরি করেন।

আরও পড়ুন: লিটনকে নিয়ে সুখবর পেল বাংলাদেশ

ঐতিহাসিক তথ্যানুসারে, এই ব্যতিক্রমী উদযাপনটি نরওয়ের প্রাচীন ভাইকিং ঐতিহ্য থেকে অনুপ্রাণিত। আনুমানিক ৭০০ থেকে ১১০০ খ্রিস্টাব্দ পর্যন্ত বিস্তৃত ভাইকিং যুগে স্ক্যান্ডিনেভিয়ার এই যোদ্ধারা বিশাল আকৃতির দীর্ঘ নৌকায় চড়ে ব্রিটেন, আয়ারল্যান্ডসহ বিশ্বের বিভিন্ন দেশে যাত্রা করতেন। সমুদ্রে নৌকা বেয়ে তাদের এই ঐতিহাসিক ও রোমাঞ্চকর অভিযান, নরওয়েজিয়ান সংস্কৃতির অন্যতম প্রধান পরিচয়। ফুটবল মাঠে এই ‘রোয়িং’ বা দাঁড় টানার গতিটি মূলত সেই ঐতিহাসিক সমুদ্রযাত্রার প্রতি সম্মান প্রদর্শন ও তাদের জাতীয় ঐক্যের প্রতীক হিসেবে বিবেচিত।

এখন এই ভাইরাল ট্রেন্ডটি নিয়ে নরওয়ের ফুটবলাররাও নিজেদের উচ্ছ্বাস প্রকাশ করেছেন। মিডফিল্ডার প্যাট্রিক বার্গ জানিয়েছেন, শুরুতে অনেকেই ভেবেছিলেন যে, এই ট্রেন্ডটি হয়তো বেশিদিন টিকবে না বা মাঝপথেই হারিয়ে যাবে। কিন্তু বর্তমানে এটি তাদের বিশ্বকাপ অভিযানের একটি বিশাল অংশ হয়ে উঠেছে। অসলো থেকে শুরু করে নিউ ইয়র্ক এবং এখন পুরো বিশ্ব যেভাবে এই ভাইকিং রো সম্পর্কে জানছে, তা সমর্থকদের সঙ্গে দলের এক দারুণ আত্মিক শক্তি তৈরি করেছে।

অন্যদিকে ফরোয়ার্ড আলেকজান্ডার সরলথ গর্বিত কণ্ঠে জানান, স্টেডিয়ামে যখন হাজার হাজার মানুষের এই নৌকা বাওয়ার আওয়াজ প্রতিধ্বনিত হয়, তখন পরিবেশটা সত্যিই জাদুকরী মনে হয়। যদিও টুর্নামেন্টে নরওয়ে কত দূর যাবে তা নিশ্চিত নয়, তবে নিজেদের সেরা ফর্মে থাকলে যেকোনো অলৌকিক কিছু ঘটানো সম্ভব বলে মনে করেন তিনি।

বর্তমানে গ্রুপ ‘আই’-তে গোল ব্যবধানে ফ্রান্সের পিছনে, দ্বিতীয় স্থানে রয়েছে নরওয়ে। আগামী শুক্রবার গ্রুপের শেষ ম্যাচে এই দুই পরাশক্তি মুখোমুখি হতে চলেছে।

আরও পড়ুন: কেন ব্যালন ডি’অর জিততে পিছিয়ে থাকেন গোলকিপাররা

সূত্র: রয়টার্স, এনডিটিভি

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সাভারে পুলিশ ক্যাম্প থেকে আসামি পালানোর ঘটনায় দুই পুলিশ ক্লোজড

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ২৩শে জুন, ২০২৬ ইং

১১:৪৪ পি.এম


সাভারে পুলিশ ক্যাম্প থেকে আসামি পালানোর ঘটনায় দুই পুলিশ ক্লোজড

সাভারের পুলিশের ক্যাম্প থেকে ছাত্র হত্যা মামলার আসামি পালানোর ঘটনার প্রেক্ষিতে দুই সহকারী উপপরিদর্শক পুলিশ কর্মকর্তাকে প্রত্যাহার (ক্লোজড) করা হয়েছে।

সাভার থানার ভাকুর্তা পুলিশ ফাঁড়ির ইনচার্জ আনোয়ারুল ইসলাম এই তথ্য নিশ্চিত করেছেন।

প্রত্যাহারকৃত দুইজন হলেন- সাভার মডেল থানার ভাকুর্তা ফাঁড়ির সহকারী উপপরিদর্শক (এএসআই) রবিউল ইসলাম এবং খায়রুল আলম।

জানা যায়, সকালে ছাত্র হত্যা মামলার আসামি ও ভাকুর্তা ইউনিয়নের ৫নং ওয়ার্ডের সভাপতি আশাব উদ্দিনকে গ্রেপ্তার করে পুলিশ। পরে ওই আসামীকে ভাকুর্তা ফাঁড়িতে নিয়ে আসা হয়। তবে দুপুরে গ্রেপ্তারকৃত আশাব পুলিশকে ফাঁকি দিয়ে দৌড়ে পুলিশের ক্যাম্প থেকে পালিয়ে যান।

সাভার থানার ভাকুর্তা পুলিশ ফাঁড়ির ইনচার্জ আনোয়ারুল ইসলাম জানান, আসামি পালিয়ে যাওয়ার ঘটনায় দুই সহকারী উপপরিদর্শককে প্রত্যাহার করে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে। পলাতক আসামিকে গ্রেপ্তারের জন্য অভিযান অব্যাহত রয়েছে বলেও জানান পুলিশের ওই কর্মকর্তা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মধুপুরে বলাৎকারের অভিযোগে মাদরাসার শিক্ষক আটক

আন্তর্জাতিক ডেস্ক

মধুপুর টাঙ্গাইল প্রতিনিধি

মঙ্গলবার, ২৩শে জুন, ২০২৬ ইং

১১:৪৫ পি.এম


মধুপুরে বলাৎকারের অভিযোগে মাদরাসার শিক্ষক আটক

টাঙ্গাইলের মধুপুর পৌর শহরের মালাউড়ী এলাকায় সৈয়দা জাহানারা মাদানি নেসাব মাদ্রাসার এক ছাত্রের বিরুদ্ধে বলাৎকারের অভিযোগ উঠেছে। মঙ্গলবার সন্ধ্যার দিকে স্থানীয়রা এই ঘটনায় হাবিবুর রহমান হাবিব (২৫) নামের এক শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করে। স্থানীয়দের তথ্যের ভিত্তিতে পুলিশকে জানানো হলে পুলিশ ঘটনাস্থল থেকে হাবিবকে আটক করে থানায় নিয়ে আসে। আটককৃত শিক্ষক হাবিবুর রহমান হাবিব উপজেলার গোলাবাড়ী ইউনিয়নের লোকদেও গ্রামের আবু তালেবের পুত্র। এ রিপোর্ট লেখা পর্যন্ত মধুপুর থানায় মামলার প্রস্ততির কাজ চলছে বলে জানিয়েছেন থানার অফিসার ইনচার্জ একেএম ফজলুল হক।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আওয়ামী অপতৎপরতার প্রতিবাদে জবি ছাত্রদলের অবস্থান কর্মসূচি

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ২৩শে জুন, ২০২৬ ইং

১১:৪৮ পি.এম


আওয়ামী অপতৎপরতার প্রতিবাদে জবি ছাত্রদলের অবস্থান কর্মসূচি

নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের অপতৎপরতার প্রতিবাদের জবাবে গতকাল রাত থেকে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শাখা ছাত্রদল ক্যাম্পাসে অবস্থান কর্মসূচি পালন ও বিক্ষোভ মিছিল করেছে।

মঙ্গলবার সকালে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে অবস্থান নিয়ে কর্মসূচি পালন করতে শুরু করেন ছাত্রদলের নেতা-কর্মীরা। এর আগে সোমবার রাতে ক্যাম্পাস ও আশপাশের এলাকায় সতর্ক অবস্থান থেকে বিক্ষোভ করেন সংগঠনটির নেতাকর্মীরা।

অবস্থান কর্মসূচি শেষ হওয়ার পর আজ দুপুরে নেতাকর্মীরা একটি বিক্ষোভ মিছিল বের করেন। এই মিছিলটি পুরো ক্যাম্পাস প্রদক্ষিণ করে একটি সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। এ সময় ছাত্রদলের নেতাকর্মীরা আওয়ামী লীগ ও ছাত্রলীগের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন এবং নিষিদ্ধ সংগঠনের রাজনৈতিক কর্মকাণ্ডের প্রতিবাদ জানান।

কর্মসূচিতে জবি ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান হিমেল জানান, ফ্যাসিবাদী আওয়ামী লীগের রাজনীতি বাংলাদেশের গণতন্ত্র, ভোটাধিকার ও মানবাধিকারের জন্য একটি বড় হুমকি হয়ে দাঁড়িয়েছে। তিনি বলেন, জনগণের আন্দোলনের মুখে নিষিদ্ধ হওয়া সংগঠনের যেকোনো অপতৎপরতা ছাত্রসমাজ রুখে দেবে। জগন্নাথ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সন্ত্রাস, দখলদারিত্ব ও ফ্যাসিবাদী রাজনীতির কোনো স্থান নেই।

হিমেল আরও বলেন, আওয়ামী লীগের নামে বা ব্যানারে কোনও ধরনের বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করলে ছাত্রদল সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে তার সমুচিত জবাব দেবে।

জবি ছাত্রদলের সদস্য সচিব শামসুল আরেফিন এ সময় বলেন, ২৩ জুনকে কেন্দ্র করে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা বিভিন্ন স্থানে কর্মসূচির চেষ্টা করছে। তিনি পরিষ্কারভাবে জানান, গণঅভ্যুত্থানের চেতনার বিরুদ্ধে কোনও অপশক্তিকে মাথাচাড়া দিয়ে উঠতে দেওয়া হবে না। ছাত্রদল ক্যাম্পাসে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে সবসময় সচেষ্ট থাকবে।

এসময় অবস্থান কর্মসূচিতে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সাবেক সভাপতি, সাধারণ সম্পাদকসহ শাখা ছাত্রদল ও ছাত্রী হলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

পূর্বাচল বিআরটিএতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৩ দালালের কারাদণ্ড

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ২৩শে জুন, ২০২৬ ইং

১১:৪৯ পি.এম


পূর্বাচল বিআরটিএতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৩ দালালের কারাদণ্ড

রাজধানীর পূর্বাচলে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের অভিযানে গ্রাহক হয়রানি ও প্রতারণার অভিযোগে তিন জন দালালকে এক মাস করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

মঙ্গলবার বিআরটিএ ঢাকা মেট্রো সার্কেল-৪, পূর্বাচল কার্যালয় ও এর আশপাশের এলাকায় এই অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সাজিদ আনোয়ার। এই অভিযানের সময় বিআরটিএর কর্মকর্তা-কর্মচারীরাও উপস্থিত ছিলেন।

দণ্ডপ্রাপ্তদের মধ্যে মো. মামুনুর রশীদ (৩৮)কে এক মাস বিনাশ্রম কারাদণ্ড, মো. উমর ফারুক (২৬)কে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং মো. রিফাত (২৩)কে ২০ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

বিআরটিএ সূত্রে জানানো হয়েছে, ৩০০ ফিট সড়কের নীলা মার্কেট সংলগ্ন এলাকায় গ্রাহকদের বিভিন্নভাবে হয়রানি ও প্রতারণার অভিযোগে তিন ব্যক্তিকে আটক করা হয়। এরপর তাদের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে প্রত্যেককে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। পরে তাদের নারায়ণগঞ্জ জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪২
জোহর ১১:৪৪
আসর ০৩:৫১
মাগরিব ০৫:২৮
ইশা ০৬:৪০
সূর্যোদয় : ০৫:৫৮ সূর্যাস্ত : ০৫:২৮
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%