১১:৪৯ পি.এম
রাজধানীর পূর্বাচলে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের অভিযানে গ্রাহক হয়রানি ও প্রতারণার অভিযোগে তিন জন দালালকে এক মাস করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
মঙ্গলবার বিআরটিএ ঢাকা মেট্রো সার্কেল-৪, পূর্বাচল কার্যালয় ও এর আশপাশের এলাকায় এই অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সাজিদ আনোয়ার। এই অভিযানের সময় বিআরটিএর কর্মকর্তা-কর্মচারীরাও উপস্থিত ছিলেন।
দণ্ডপ্রাপ্তদের মধ্যে মো. মামুনুর রশীদ (৩৮)কে এক মাস বিনাশ্রম কারাদণ্ড, মো. উমর ফারুক (২৬)কে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং মো. রিফাত (২৩)কে ২০ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
আরও পড়ুন: কক্সবাজারে নলকূপ খননের স্থান থেকে গ্যাসের আগুন, বাপেক্সের বিশেষজ্ঞ দল ঘটনাস্থলে
বিআরটিএ সূত্রে জানানো হয়েছে, ৩০০ ফিট সড়কের নীলা মার্কেট সংলগ্ন এলাকায় গ্রাহকদের বিভিন্নভাবে হয়রানি ও প্রতারণার অভিযোগে তিন ব্যক্তিকে আটক করা হয়। এরপর তাদের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে প্রত্যেককে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। পরে তাদের নারায়ণগঞ্জ জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন