০১:৫৯ পি.এম
জেলার শিবগঞ্জ উপজেলায় বর্ডার গার্ড বাংলাদেশ (৫৩ বিজিবি) অভিযান পরিচালনা করে ৯৬ বোতল ভারতীয় নেশাজাতীয় ইস্কাফ সিরাপ জব্দ করেছে।
৫৩ বিজিবি’র পক্ষ থেকে জানানো হয়েছে যে, ৫৩ বিজিবি’র অধীনস্থ ফতেপুর বিওপি’র একটি বিশেষ টহলদল গতকাল শুক্রবার দিবাগত রাত ১টায় জেলার শিবগঞ্জ থানাধীন দূর্লভপুর ইউনিয়নের গাইপাড়া গ্রামে অভিযানে অংশ নেয় এবং সেখান থেকে ৯৬ বোতল ভারতীয় নেশাজাতীয় ইস্কাফ সিরাপ জব্দ করে। জব্দকৃত সিরাপগুলোর বাজার মূল্য ৩৮ হাজার ৪শ’ টাকা বলে জানা গেছে।
অভিযানে কাউকে আটক করা সম্ভব হয়নি। উদ্ধার করা এসব সিরাপগুলো পরে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে, এই তথ্যও লাখ্য জানিয়েছে বিজিবি।
আরও পড়ুন: রংপুরে দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কায় তিনজন নিহত
আজ শনিবার সকালে বিষয়টি বাসস’কে নিশ্চিত করে ৫৩ বিজিবি চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান বলেন, "ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ এলাকায় সীমান্ত সুরক্ষা নিশ্চিত করা এবং পুশ ইন প্রতিরোধ, মাদক চোরাচালান প্রতিরোধসহ যেকোনো অবৈধ চোরাচালান প্রতিরোধে বিজিবি সবসময় তৎপর রয়েছে ও নিরলসভাবে কাজ করছে।"
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন