ঢাকা বৃহস্পতিবার, ২৯শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১৩ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ২৯শে অক্টোবর, ২০২৬ইং ১৩ই কার্তিক, ১৪৩৩বাং

সাতক্ষীরায় অগ্নিবীণার উদ্যোগে রবীন্দ্র-নজরুল জয়ন্তী অনুষ্ঠিত


সাতক্ষীরায় অগ্নিবীণার উদ্যোগে রবীন্দ্র-নজরুল জয়ন্তী অনুষ্ঠিত

নজরুল চর্চা ও গবেষণা কেন্দ্র "অগ্নিবীণা- সাতক্ষীরা জেলা সংসদ"র আয়োজনে, সাতক্ষীরা কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরীতে রবীন্দ্র-নজরুল জন্ম জয়ন্তী ২০২৬ জাঁকজমকপূর্ণভাবে উদযাপিত হয়েছে।
গতকাল বিকাল সাড়ে ৪ টা থেকে শুরু হয়ে সাহিত্য ও সংস্কৃতিক পর্ব নিয়ে রাত দশটা পর্যন্ত এক মনোমুগ্ধকর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
কবি সৌহার্দ্য সিরাজের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে সাহিত্যের আলোচনা করেন বাংলা একাডেমীর উপপরিচালক ড. শাহেদ মন্তাজ।
অগ্নিবীণা সাতক্ষীরা জেলা সংসদের মুখপাত্র ও সাধারণ সম্পাদক সোহরাব সবুজের সঞ্চালনায়, অনুষ্ঠানে মুখ্য আলোচক হিসেবে কবি নজরুলের উপর (ভার্চুয়ালি) আলোচনা করেন অতিরিক্ত সচিব ও কবি নজরুল ইনস্টিটিউটের সাবেক নির্বাহী পরিচালক মোহাম্মদ জাকির হোসেন।
সম্মানীয় অতিথির বক্তব্য রাখেন জেলা কালচারাল অফিসার ফাইজা হোসেন অন্বেষা, অগ্নিবীণা সাতক্ষীরা জেলা সংসদের সভাপতি প্রাণ কৃষ্ণ সরকার, বিশেষ অতিথি আলোচনা করেন সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি আবুল কাশেম, দেবহাটা ফেয়ার মিশনের পরিচালক আব্দুল কাদের মহিউদ্দিন।
কবি নজরুলের জীবন ও কর্মের উপর আলোচনা করেন সাতক্ষীরা সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ বাসুদেব বসু, রবীন্দ্রনাথের উপর আলোচনা করেন কবি ও প্রাবন্ধিক শুভ্র আহমেদ।
অনুষ্ঠানে আলোচনা পর্বে সোহরাব সবুজ সম্পাদিত ‘ধূমকেতু‘ প্রকাশনার ‘রবীন্দ্র নজরুল জন্মজয়ন্তী ২০২৬‘ সংখ্যার মোড়ক উন্মোচন করেছেন অতিথিবৃন্দ। আলোচক ও অতিথিবৃন্দ বাংলা ভাষার দুই প্রধান কবির জীবনাদর্শে নতুন প্রজন্মকে আলোকিত হওয়ার আহ্বান জানান।
সাহিত্য অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য ও আবৃত্তি করেন কিশোরী মোহন সরকার, কবি শহীদুর রহমান, প্রফেসর আব্দুল হামিদ, অরুণ স্যানাল, জাহিদুর রহমান, মনিরুজ্জামান মুন্না, শিরিন সাদী, ডা: আমিরুল ইসলাম, নুরজাহান প্রমূখ।
রবীন্দ্র-নজরুল জন্মজয়ন্তী এই অনুষ্ঠানে সাহিত্যের আলোচনা ও আবৃত্তি শেষে রাত দশটা পর্যন্ত রবীন্দ্র সংগীত ও নজরুল সংগীত পরিবেশন করেন সুরকার আজিজুর রহমান, শিল্পী সাবিনা ইয়াসমিন প্রমা, শিরিনা ছায়া, কেয়া চৌধুরী, দিশা পোদ্দার, বিজলী সরকারসহ গুণী কণ্ঠশিল্পীবৃন্দ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নওগাঁ পোরশা মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে ৩৪ লিটার দেশীয় চোলাই মদ সহ একজন গ্রেফতার

আন্তর্জাতিক ডেস্ক

নওগাঁ জেলা প্রতিনিধি

রবিবার, ৫ই জুলাই, ২০২৬ ইং

০৮:৫৪ পি.এম


নওগাঁ পোরশা মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে ৩৪ লিটার দেশীয় চোলাই মদ সহ একজন গ্রেফতার

অদ্য ০৫/০৭/২০২৬ তারিখ বিকালে গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় যে, এক ব্যক্তি নৌকায় ছোট বড় জারকিন ও প্লাস্টিকের বোতলে দেশীয় চোলাই মদ বহন করে নদীর ধারে মাদকসেবীদের নিকট বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে। প্রাপ্ত সংবাদের পরিপ্রেক্ষিতে পোরশা থানার অফিসার ও সঙ্গীয় ফোর্স দ্রুত ঘটনাস্থলে অভিযান পরিচালনা করে মোঃ রোস্তুম আলী (৫৫), পিতাঃ মৃত ওসমান আলী, সাং-পশ্চিম রঘুনাথপুর, থানা-পোরশা, জেলা-নওগাঁকে হাতেনাতে গ্রেফতার করতে সক্ষম হয়।

গ্রেফতারকৃত আসামির হেফাজতে থাকা বিভিন্ন ছোট বঠ জারকিন ও প্লাস্টিকের বোতল তল্লাশি করে মোট ৩৪ (চৌত্রিশ) লিটার দেশীয় চোলাই মদ উদ্ধারপূর্বক আইনানুগভাবে জব্দ করা হয়।

গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে প্রচলিত আইনে মামলা রুজুসহ প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। মাদকমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে জেলা পুলিশের মাদকবিরোধী অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মিশর উদ্বোধন করলো বিশ্বের বৃহত্তম প্রতিরক্ষা সদর দপ্তর ‘অক্টাগন’

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

রবিবার, ৫ই জুলাই, ২০২৬ ইং

০৮:৫৬ পি.এম


মিশর উদ্বোধন করলো বিশ্বের বৃহত্তম প্রতিরক্ষা সদর দপ্তর ‘অক্টাগন’

মিশর আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করলো বিশ্বের বৃহত্তম সামরিক ও কৌশলগত কমান্ড সদর দপ্তর ‘দি অক্টাগন’ (The Octagon)।

শনিবার ৪ জুলাই নতুন প্রশাসনিক রাজধানী (New Administrative Capital)-এ নির্মিত এই অত্যাধুনিক কমপ্লেক্স উদ্বোধন করেন দেশটির প্রেসিডেন্ট ও সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক আবদেল ফাত্তাহ-আল সিসি। মিশর সরকার এটিকে বিশ্বের সবচেয়ে বড় ও আধুনিক সামরিক কমান্ড এবং জাতীয় নিরাপত্তা সদর দপ্তর হিসেবে দাবি করছে।

দেশটির বিভিন্ন গনমাধ্যমে জানা যায়, রাজধানী কায়রো থেকে প্রায় ৪৫ কিলোমিটার পূর্বে অবস্থিত নতুন প্রশাসনিক রাজধানীতে নির্মিত এই সদর দপ্তরটি ‘স্টেট স্ট্র্যাটেজিক কমান্ড সেন্টার’ প্রকল্পের অংশ। এর মাধ্যমে মিশরের সামরিক বাহিনীর কমান্ড, নিয়ন্ত্রণ এবং সমন্বয় ব্যবস্থাকে আরও আধুনিক ও কার্যকর করার লক্ষ্য নেওয়া হয়েছে।

প্রায় ৯২ বর্গকিলোমিটার এলাকাজুড়ে বিস্তৃত এই বিশাল কমপ্লেক্সটি বিশ্বের অন্যতম বৃহৎ সামরিক স্থাপনা। এর বিশাল পরিসর যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা সদর দপ্তর পেন্টাগনের চেয়েও বড় বলে দাবি করা হচ্ছে।

‘অক্টাগন’ নামটি এসেছে ভবনটির অনন্য স্থাপত্য নকশা থেকে। পুরো কমপ্লেক্সটি একাধিক অষ্টভুজ (Octagon) আকৃতির ভবনের সমন্বয়ে নির্মিত হয়েছে। ২০১৬ সালে প্রকল্পটির নির্মাণকাজ শুরু হয়, যা মিশরের সামরিক অবকাঠামো আধুনিকায়নের দীর্ঘমেয়াদি পরিকল্পনার একটি গুরুত্বপূর্ণ অংশ।

নতুন সদর দপ্তরে প্রতিরক্ষা মন্ত্রণালয় ও সেনাবাহিনীর কেন্দ্রীয় কমান্ডের পাশাপাশি রয়েছে অত্যাধুনিক তথ্য বিশ্লেষণ কেন্দ্র, কমান্ড ও কন্ট্রোল সেন্টার, কৌশলগত যোগাযোগ ব্যবস্থা, সংকট ব্যবস্থাপনা কেন্দ্র, আবহাওয়া পর্যবেক্ষণ ইউনিট এবং বিভিন্ন প্রযুক্তিনির্ভর সামরিক পরিচালনা সুবিধা। এছাড়া কমপ্লেক্সের অভ্যন্তরে কর্মকর্তা ও কর্মীদের জন্য হোটেল, শিক্ষা প্রতিষ্ঠান, শপিং সেন্টার, হাসপাতাল এবং আবাসিক এলাকাসহ বিভিন্ন সেবামূলক অবকাঠামোও নির্মাণ করা হয়েছে, যা এটিকে একটি পূর্ণাঙ্গ সামরিক প্রশাসনিক নগরীতে পরিণত করেছে।

মিশর সরকার বলছে, ‘অক্টাগন’ প্রকল্পের মাধ্যমে সশস্ত্র বাহিনীর কৌশলগত সক্ষমতা বৃদ্ধি, বিভিন্ন নিরাপত্তা সংস্থার মধ্যে সমন্বয় জোরদার এবং আধুনিক প্রযুক্তিনির্ভর কমান্ড ও নিয়ন্ত্রণ ব্যবস্থা গড়ে তোলাই মূল লক্ষ্য। এর ফলে জাতীয় নিরাপত্তা ব্যবস্থাপনা আরও কার্যকর হবে এবং ভবিষ্যতের নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবিলায় দেশটির সক্ষমতা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে।

মিশর সরকার ইতোমধ্যেই নতুন প্রশাসনিক রাজধানীতে সব মন্ত্রণালয়ের কার্যক্রম স্থানান্তর সম্পন্ন করেছে। সেই প্রেক্ষাপটে স্ট্র্যাটেজিক কমান্ড সদর দপ্তরের উদ্বোধনকে দেশটির ভবিষ্যৎ রাষ্ট্র পরিচালনা, নিরাপত্তা ও আঞ্চলিক নেতৃত্বের সক্ষমতা জোরদারের একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে দেখা হচ্ছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

পীরগঞ্জে অবৈধ কারেন্ট জাল বিক্রির অপরাধে দুই ব্যবসায়ীকে জরিমানা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ৫ই জুলাই, ২০২৬ ইং

০৯:০০ পি.এম


পীরগঞ্জে অবৈধ কারেন্ট জাল বিক্রির অপরাধে দুই ব্যবসায়ীকে জরিমানা

 

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে প্রশাসন প্রায় দুই লাখ টাকার অবৈধ কারেন্ট জাল জব্দ করেছে এবং তা ধ্বংস করেছে। পাশাপাশি, এসব জাল বিক্রির দায়ে দুই ব্যবসায়ীকে জরিমানা করেছে, মোট ৫০ হাজার টাকার।

রবিবার (৫ জুলাই) সন্ধ্যায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট গোলাম রব্বানী সরদার নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত অভিযানটি পরিচালনা করেন।

উপজেলার সিনিয়র মাছ দপ্তরের কর্মকর্তা আয়শা আক্তার জানান, বৈরচুনা বাজারে অবৈধ কারেন্ট জাল বিক্রির খবর পেয়ে বিকালে অভিযান চালানো হয়। এ সময় শামিম ও রুবেল নামের দুই ব্যবসায়ীর দোকান থেকে প্রায় দুই লাখ টাকার কারেন্ট জাল জব্দ করা হয়। ওই সময় দুই ব্যবসায়ীকে আটক করা হয়।

তিনি জানান, তারা আজলাবাদ গ্রামের বাসিন্দা।

অভিযানের পর উপজেলা পরিষদ চত্বরে জব্দ করা কারেন্ট জাল পুড়িয়ে ধ্বংস করা হয়। এরপর ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে আটক দুই ব্যবসায়ীকে ২৫ হাজার টাকা করে মোট ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট গোলাম রব্বানী সরদার মন্তব্য করেছেন, অবৈধ কারেন্ট জালের ব্যবহার রোধ এবং মৎস্যসম্পদ সংরক্ষণে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ফুলবাড়িয়া নগরপ্লাজা দখল করে দলীয় কার্যক্রম চালাচ্ছে জামায়াত

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ৫ই জুলাই, ২০২৬ ইং

০৯:০৩ পি.এম


ফুলবাড়িয়া নগরপ্লাজা দখল করে দলীয় কার্যক্রম চালাচ্ছে জামায়াত

রাজধানী গুলিস্তান এলাকায় অবস্থিত ফুলবাড়িয়া নগরপ্লাজাকে দখল করে জামায়াতে ইসলামীর কার্যক্রম পরিচালনার বিষয়ে অভিযোগ উঠেছে। ঢাকা রেডিমেড গার্মেন্টস ব্যবসায়ী সমিতির পরিচালক রবিউল ইসলাম রুবেল এই অভিযোগ করেছেন।

রবিবার (৫ জুলাই) গণমাধ্যমের সঙ্গে আলাপকালে তিনি বলেন, ‘এই ফুলবাড়িয়া নগরপ্লাজা মার্কেট দীর্ঘকাল ধরে জামায়াত অবৈধভাবে দখল করে নিজেদের দলীয় কার্যক্রম চালিয়ে আসছে।’

তিনি আরো জানান, ‘আমরা ব্যবসায়ী প্রতিনিধি হিসেবে যারা সেখানে যাতায়াত করতাম, আমরা এই কার্যক্রমের প্রতিবাদ করতাম। কিন্তু তারা আমাদের মবের ভয় দেখিয়ে চুপ করিয়ে রাখত। সাধারণ ব্যবসায়ীদেরও ভয় দেখিয়ে চুপ করিয়ে রাখত।’

এই ব্যবসায়ী নেতা উল্লেখ করেন, ‘এর পরিপ্রেক্ষিতে সমবায়ের লোকজন আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যদের নিয়ে এসে মার্কেটটি তাদের নিয়ন্ত্রণে নেন। জামায়াত বিতাড়িত হওয়ার পর সংঘবদ্ধ হয়ে আবারও পাল্টা মার্কেট দখল করতে এসেছে। তারা বিএনপির লোকজনের উপর এবং সাধারণ ব্যবসায়ীদের উপর আক্রমণ করেছে।’

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৫
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%