প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
রাজধানী গুলিস্তান এলাকায় অবস্থিত ফুলবাড়িয়া নগরপ্লাজাকে দখল করে জামায়াতে ইসলামীর কার্যক্রম পরিচালনার বিষয়ে অভিযোগ উঠেছে। ঢাকা রেডিমেড গার্মেন্টস ব্যবসায়ী সমিতির পরিচালক রবিউল ইসলাম রুবেল এই অভিযোগ করেছেন।
রবিবার (৫ জুলাই) গণমাধ্যমের সঙ্গে আলাপকালে তিনি বলেন, ‘এই ফুলবাড়িয়া নগরপ্লাজা মার্কেট দীর্ঘকাল ধরে জামায়াত অবৈধভাবে দখল করে নিজেদের দলীয় কার্যক্রম চালিয়ে আসছে।’
তিনি আরো জানান, ‘আমরা ব্যবসায়ী প্রতিনিধি হিসেবে যারা সেখানে যাতায়াত করতাম, আমরা এই কার্যক্রমের প্রতিবাদ করতাম। কিন্তু তারা আমাদের মবের ভয় দেখিয়ে চুপ করিয়ে রাখত। সাধারণ ব্যবসায়ীদেরও ভয় দেখিয়ে চুপ করিয়ে রাখত।’
এই ব্যবসায়ী নেতা উল্লেখ করেন, ‘এর পরিপ্রেক্ষিতে সমবায়ের লোকজন আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যদের নিয়ে এসে মার্কেটটি তাদের নিয়ন্ত্রণে নেন। জামায়াত বিতাড়িত হওয়ার পর সংঘবদ্ধ হয়ে আবারও পাল্টা মার্কেট দখল করতে এসেছে। তারা বিএনপির লোকজনের উপর এবং সাধারণ ব্যবসায়ীদের উপর আক্রমণ করেছে।’
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন