ঢাকা সোমবার, ১৯ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৩ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
সোমবার, ১৯ই অক্টোবর, ২০২৬ইং ০৩ই কার্তিক, ১৪৩৩বাং

প্রাইভেট কারের গ্যাস সিলিন্ডারে মিলল সাড়ে তিন কোটি টাকার ইয়াবা


প্রাইভেট কারের গ্যাস সিলিন্ডারে মিলল সাড়ে তিন কোটি টাকার ইয়াবা

চট্টগ্রামের সীতাকুণ্ডে ইয়াবার একটি বড় চালান খোলার পর গণনা করে পুলিশ। 

সীতাকুণ্ডে, একটি প্রাইভেট কারের গ্যাস সিলিন্ডারে লুকানো অবস্থায় সাড়ে তিন কোটি টাকা মূল্যের এক লাখ ২৪ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে পুলিশ। সোমবার (৮ জুন) দিবাগত রাতের অন্ধকারে উপজেলার বড়দারোগারহাট এলাকা থেকে একটি প্রাইভেট কারটিকে আটক করা হয়।

অ্যাক রক কালে, পাচারকারীরা দ্রুত পালিয়ে যায়।

আরও পড়ুন: কালিয়াকৈরে নারীদের হাইজিনের জন্য ভেন্ডিং মেশিন উদ্বোধন গাজীপুরের ডিসির

জানা গেছে, থানা সূত্রে, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার মধ্যরাতে সীতাকুণ্ড মডেল থানার পুলিশের একটি দল মহাসড়কে ঢাকা-মুখী একটি কারকে থামার সংকেত দিলে, কারটি থেমে না গিয়ে দ্রুত পালাতে শুরু করে। পুলিশের ধাওয়া করায় তারা বড় দারোগারহাট এলাকার অন্ধকার একটি স্থানে গাড়ি থামিয়ে পালিয়ে যায়। এরপর পুলিশ গাড়িটি থানায় নিয়ে আসে।

পুলিশ উর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি জানায়, পরে মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে চালানটি খুলে দেখা যায়, সেখানে এক লাখ ২৪ হাজার পিস ইয়াবা উদ্ধার হয়। যার আনুমানিক মূল্য সাড়ে তিন কোটি টাকা।

ইয়াবা গণনার সময় জেলা অতিরিক্ত পুলিশ সুপার (ডিবি) মো. রাসেল সাংবাদিকদের বলেন, "মাদক নির্মূলে পুলিশ সবসময় তৎপর রয়েছে।" মাদক উদ্ধারে পুলিশ গোপন সংবাদে ভিত্তি করে সোমবার মধ্যরাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নির্দিষ্ট স্থানে গাড়িটি থামতে বলেন, কিন্তু গাড়িটি দ্রুত পালাতে শুরু করে।

পুলিশ কারটির পিছু ধাওয়া করে বড়দারোগাহাট এলাকা থেকে গাড়িটি আটক করেন, যদিও গাড়িতে নারী-পুরুষ যাত্রী উপস্থিত ছিল, অন্ধকারে গাড়ি থামিয়ে তারা পালিয়ে যায়।

আরও পড়ুন: কুলঞ্জ ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী আনহার মিয়া জনগণের সেবা ও এলাকার উন্নয়নে অঙ্গীকারবদ্ধ

সীতাকুণ্ড মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মহিনুল ইসলাম জানান, "কক্সবাজার থেকে বড় ইয়াবা চালান আসার সূত্রে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বিভিন্ন স্থানে তল্লাশি চালানো হচ্ছিল।" সোমবার মধ্যরাতে একটি সাদা প্রাইভেট কারকে দাঁড়ানোর জন্য সংকেত দিলে কারটি দ্রুত পালানোর চেষ্টা করে। পুলিশ তাদের পেছনে ধাওয়া করে, এবং এর ফলে গাড়ির আরোহীরা বড় দারোগারহাট স্কেলের পাশে গাড়িটি রাস্তার পাশে থামিয়ে পালিয়ে যায়।

পুলিশ যানটিকে থানার হেফাজতে নিয়ে মঙ্গলবার রাত সাড়ে ৮টায় চট্টগ্রাম অতিরিক্ত পুলিশ সুপার (ডিবি) মো. রাসেলের উপস্থিতিতে গাড়ির ভেতরে অভিযান চালিয়ে একটি রহস্যজনক গ্যাসের ট্যাংক খুঁজে পায়। ট্যাংকটি খুলে এর ভেতরে এক লাখ ২৪ হাজার ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেন, যার আনুমানিক মূল্য সাড়ে তিন কোটি টাকা।

পুলিশ আটককৃত গাড়িটি জব্দ করেছে এবং তার প্রকৃত মালিক কে তা অনুসন্ধান চলছে। এরপরেই ইয়াবা চালানের মূল জড়িতদের চিহ্নিত করা সম্ভব হবে বলে ওসি মহিনুল জানান। অভিযান চালানোর সময় ওসি মো. মহিনুলের নেতৃত্বে এসআই জাফর, এসআই আশরাফসহ সঙ্গীয় ফোর্স উপস্থিত ছিলেন।

আরও পড়ুন: গাইবান্ধার সুন্দরগঞ্জে জুয়ার আসর থেকে তিন জুয়াড়ি গ্রেপ্তার

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সাংবাদিক মাসুদ কামালের ‘অবমাননাকর’ বক্তব্য, প্রতিবাদে ড্যাবের বিবৃতি

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

মঙ্গলবার, ৯ই জুন, ২০২৬ ইং

১১:২০ পি.এম


সাংবাদিক মাসুদ কামালের ‘অবমাননাকর’ বক্তব্য, প্রতিবাদে ড্যাবের বিবৃতি

চিকিৎসকদের নিয়ে সাংবাদিক মাসুদ কামালের ‘অবমাননাকর’ বক্তব্যের নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অবিলম্বে তাকে জনসম্মুখে ডাক্তার সমাজের কাছে ক্ষমা প্রার্থনা করার জন্য আহ্বান জানিয়েছেন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) ভারপ্রাপ্ত সভাপতি অধ্যাপক ডা. মো. আবুল কেনান এবং মহাসচিব ডা. মো. জহিরুল ইসলাম শাকিল।

মঙ্গলবার (৯ জুন) এক যৌথ বিবৃতিতে ড্যাব নেতৃদ্বয় বলেন, বাংলাদেশের চিকিৎসক সমাজের বিরুদ্ধে একটি দেশবিরোধী গোষ্ঠী গভীর ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। দীর্ঘদিন ধরেই এই গোষ্ঠী স্বাস্থ্যখাতের বিভিন্ন অসামঞ্জস্যতার ক্ষেত্রে শুধুমাত্র চিকিৎসক সমাজকে দায়ী করে জাতির মুখোমুখি দাঁড় করিয়ে দেওয়ার অপচেষ্টায় লিপ্ত রয়েছে। দেশের চিকিৎসক সমাজের পক্ষ থেকে এসব ষড়যন্ত্রকারী ব্যক্তি ও প্রতিষ্ঠানগুলোকে আমরা হুঁশিয়ারি দিয়ে বলতে চাই, ঢালাওভাবে চিকিৎসক সমাজকে মিথ্যা অপবাদ ও কলঙ্কিত করার অপচেষ্টা পরিত্যাগ না করলে ভবিষ্যতে চিকিৎসক সমাজ কর্তৃক যথাযথ আইনগত ব্যবস্থার মুখোমুখি হতে প্রস্তুত থাকুন।

বিবৃতিতে আরও বলা হয়, একজন চিকিৎসক তার মেধা ও কঠোর অধ্যবসায়ের মাধ্যমে চিকিৎসক হিসেবে স্বীকৃতি পান। ড্যাব নেতৃদ্বয় অত্যন্ত অসন্তোষ ও ক্ষুদ্ধতার সঙ্গে লক্ষ্য করেছেন যে, মাসুদ কামাল নামক একজন সাংবাদিক ও ইউটিউবার যিনি নিজেকে সিনিয়র সাংবাদিক পরিচয় দিয়ে থাকেন। তিনি একটি ইউটিউব ভিত্তিক চ্যানেলে আদ-দ্বীন হাসপাতালে অনাকাঙ্ক্ষিত ও তদন্তাধীন শিশু মৃত্যুর ঘটনায় অর্বাচীনের মতো আলোচনার প্রসঙ্গের বাইরে গিয়ে দেশের চিকিৎসক সমাজকে উদ্দেশ্য করে বলেন, ডাক্তারদের মতো চামার কোন শ্রেণি এই দেশে আর নেই। ড্যাব নেতাদের ধারণা, মাসুদ কামালের মতো গুটি কয়েক বুদ্ধিজীবীর লেবাসধারী ষড়যন্ত্রকারী গোষ্ঠী দেশের চিকিৎসাব্যবস্থাকে ধ্বংস করার জন্য দেশবিরোধী একটি গোষ্ঠীর এজেন্ট হিসেবে কাজ করছে। দেশের স্বাস্থ্যখাতের উন্নতির জন্য গঠনমূলক বক্তব্য ও কর্মকাণ্ড না করে, বরং কীভাবে দেশের চিকিৎসা প্রার্থী রোগীদের বিদেশমুখী করা যায় এই ষড়যন্ত্রে লিপ্ত রয়েছেন এই গোষ্ঠী।

ড্যাব নেতারা সাংবাদিক মাসুদ কামালকে উদ্দেশ্য করে বলেন, মনস্তাত্তিকভাবে মানুষ নিজে যেমন, তার চারপাশের অন্যান্য মানুষকে একই চরিত্রের মনে করে। চিকিৎসকদের অশালীন শব্দ দ্বারা সম্ভোধনের মাধ্যমে সাংবাদিক মাসুদ কামাল মূলত তার নিজের চরিত্রকে ফুটিয়ে তুলেছেন।

সাংবাদিক মাসুদ কামালকে তার বিদ্বেষমূলক বক্তব্য প্রত্যাহার করে জনসম্মুখে চিকিৎসক সমাজের নিকট ক্ষমা প্রার্থনা করার জন্য আহ্বান জানিয়েছেন ড্যাবের এই নেতারা এবং একইসঙ্গে চিকিৎসক সমাজ ও জনগণকে হলুদ সাংবাদিকতাকে বয়কট করার উদ্দাত্ত আহ্বান জানিয়েছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শিল্প মন্ত্রণালয়ে নতুন সচিব

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

মঙ্গলবার, ৯ই জুন, ২০২৬ ইং

১১:২৮ পি.এম


শিল্প মন্ত্রণালয়ে নতুন সচিব

বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের চুক্তি ভিত্তিক সচিবের দায়িত্ব পালনকারী আব্দুন নাসের খানকে শিল্প মন্ত্রণালয়ের জন্য সচিবের দায়িত্ব দেয়া হয়েছে।

অন্যদিকে, শিল্প মন্ত্রণালয়ের সচিবের দায়িত্ব পালন করে আসা মো. ওবায়দুর রহমানকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়েছে।

মঙ্গলবার (৯ জুন) জনপ্রশাসন মন্ত্রণালয়ের পৃথক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

আব্দুন নাসের খান ২০২৪ সালের ২৫ আগস্ট যুগ্ম সচিব থেকে অতিরিক্ত সচিব পদে পদোন্নতি পান এবং পরে তিনি বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ে দায়িত্ব পালন করেন।

পরে তিনি ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব পদে উন্নীত হন। যদিও ওই পদ থেকে গত এপ্রিলে স্বাভাবিক অবসরে যাওয়ার কথা ছিল, তখন অবসরোত্তর ছুটি বাতিল করে তাকে চুক্তিতে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিব করা হয়েছিল।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ঝালকাঠিতে অফিস ও আর্থিক ব্যবস্থাপনা প্রশিক্ষণ কোর্সের সনদ বিতরণ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ৯ই জুন, ২০২৬ ইং

১১:৩০ পি.এম


ঝালকাঠিতে অফিস ও আর্থিক ব্যবস্থাপনা প্রশিক্ষণ কোর্সের সনদ বিতরণ

ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা ও হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটরদের জন্য অফিস ও আর্থিক ব্যবস্থাপনা প্রশিক্ষণ কোর্সের সমাপনী ও সনদ বিতরণ করা হয়েছে।

আজ মঙ্গলবার বিকেল ৫টায় ঝালকাঠি জেলা প্রশাসক কার্যালয়ের হলরুমে আয়োজিত প্রশিক্ষণের শেষে প্রশিক্ষার্থীদের হাতে সনদ তুলে দেন জেলা প্রশাসনের স্থানীয় সরকার শাখার উপ-পরিচালক এবং অতিরিক্ত জেলা প্রশাসক মো. কাওছার হোসেন।

এর আগে গত রোববার সকাল ১০টায় জাতীয় স্থানীয় সরকার ইনস্টিটিউটের (এনআইএলজি) উদ্যোগে জেলার বিভিন্ন ইউনিয়নে কর্মরত প্রশাসনিক কর্মকর্তা এবং হিসাব সহকারীদের নিয়ে তিন দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছিল।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো. মমিন উদ্দিন। প্রশিক্ষণে জেলার ৩২টি ইউনিয়নে কর্মরত ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা এবং হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটরবৃন্দ অংশগ্রহণ করেন।

প্রশিক্ষক হিসেবে যোগ দেন স্থানীয় সরকার ইনস্টিটিউটের উপ-পরিচালক মোহাস্মদ মঈনুল হোসেন।

তিন দিনের প্রশিক্ষণ কোর্সের বিভিন্ন সেশন পরিচালনার জন্য জেলা প্রশাসক মো. মমিন উদ্দিন, পুলিশ সুপার মো. মিজানুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক মো. কাওছার হোসেন, মো. তৌহিদুল ইসলাম, সিভিল সার্জন ডা. মো. হুমায়ন কবির, জেলা পরিষদের প্রধান নির্বাহী ইমরান শাহরিয়ার, এলজিইডির সিনিয়র সহকারী প্রকৌশলী সুপিল কর্মকার, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ পরিচালক মো. আব্দুল্লাহ আল মামুন এবং ডিস্ট্রিক একাউন্টস এন্ড ফিন্যান্স অফিসার মো. জাহিদুর রহমানও অংশগ্রহণ করেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সকালের মধ্যে ঢাকাসহ ১৮ জেলায় ৬০ কিমি বেগে ঝড়

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

মঙ্গলবার, ৯ই জুন, ২০২৬ ইং

১১:৩১ পি.এম


সকালের মধ্যে ঢাকাসহ ১৮ জেলায় ৬০ কিমি বেগে ঝড়

দেশের ১৮ জেলার ওপর দিয়ে বুধবার (১০ জুন) সকাল ৯টার মধ্যে সর্বাধিক ৬০ কিলোমিটার বেগে দমকা অথবা ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদফতর।

মঙ্গলবার (৯ জুন) রাতে দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া আবহাওয়া সতর্কবার্তায় এ তথ্য জানা গেছে।

এতে উল্লেখ করা হয়েছে, ঢাকা, রংপুর, রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, ফরিদপুর, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম ও উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে ঝড়ো হাওয়া প্রবাহিত হতে পারে। এ সকল এলাকায় বৃষ্টি ও বজ্রবৃষ্টি হওয়ারও শঙ্কা রয়েছে।

এদিকে আবহাওয়ার নিয়মিত বার্তায় জানানো হয়েছে, দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু (বর্ষা) ইতোমধ্যে বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগ পর্যন্ত অগ্রসর হয়েছে। আগামী ৩-৪ দিনের মধ্যে এই মৌসুমীবায়ু আরও অগ্রসর হয়ে সারাদেশে বিস্তার লাভ করতে পারে।

 

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪২
জোহর ১১:৪৪
আসর ০৩:৫২
মাগরিব ০৫:২৯
ইশা ০৬:৪০
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:২৯
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%