১১:৩০ পি.এম
ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা ও হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটরদের জন্য অফিস ও আর্থিক ব্যবস্থাপনা প্রশিক্ষণ কোর্সের সমাপনী ও সনদ বিতরণ করা হয়েছে।
আজ মঙ্গলবার বিকেল ৫টায় ঝালকাঠি জেলা প্রশাসক কার্যালয়ের হলরুমে আয়োজিত প্রশিক্ষণের শেষে প্রশিক্ষার্থীদের হাতে সনদ তুলে দেন জেলা প্রশাসনের স্থানীয় সরকার শাখার উপ-পরিচালক এবং অতিরিক্ত জেলা প্রশাসক মো. কাওছার হোসেন।
এর আগে গত রোববার সকাল ১০টায় জাতীয় স্থানীয় সরকার ইনস্টিটিউটের (এনআইএলজি) উদ্যোগে জেলার বিভিন্ন ইউনিয়নে কর্মরত প্রশাসনিক কর্মকর্তা এবং হিসাব সহকারীদের নিয়ে তিন দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছিল।
আরও পড়ুন: চট্টগ্রামে মোটরসাইকেল-অটোরিকশার সংঘর্ষে বন্ধুর প্রাণ গেল, আহত ২
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো. মমিন উদ্দিন। প্রশিক্ষণে জেলার ৩২টি ইউনিয়নে কর্মরত ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা এবং হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটরবৃন্দ অংশগ্রহণ করেন।
প্রশিক্ষক হিসেবে যোগ দেন স্থানীয় সরকার ইনস্টিটিউটের উপ-পরিচালক মোহাস্মদ মঈনুল হোসেন।
তিন দিনের প্রশিক্ষণ কোর্সের বিভিন্ন সেশন পরিচালনার জন্য জেলা প্রশাসক মো. মমিন উদ্দিন, পুলিশ সুপার মো. মিজানুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক মো. কাওছার হোসেন, মো. তৌহিদুল ইসলাম, সিভিল সার্জন ডা. মো. হুমায়ন কবির, জেলা পরিষদের প্রধান নির্বাহী ইমরান শাহরিয়ার, এলজিইডির সিনিয়র সহকারী প্রকৌশলী সুপিল কর্মকার, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ পরিচালক মো. আব্দুল্লাহ আল মামুন এবং ডিস্ট্রিক একাউন্টস এন্ড ফিন্যান্স অফিসার মো. জাহিদুর রহমানও অংশগ্রহণ করেন।
আরও পড়ুন: কেরানীগঞ্জে জমির বিরোধে বাড়ি ভাঙচুর, নগদ টাকা ও স্বর্ণালংকার লুটের অভিযোগ
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
