ঢাকা শুক্রবার, ৩০শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১৪ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শুক্রবার, ৩০শে অক্টোবর, ২০২৬ইং ১৪ই কার্তিক, ১৪৩৩বাং

কর্মস্থলে অনুপস্থিতি ও দুর্নীতির অভিযোগে চাকরি হারালেন ৭ পুলিশ কর্মকর্তা


কর্মস্থলে অনুপস্থিতি ও দুর্নীতির অভিযোগে চাকরি হারালেন ৭ পুলিশ কর্মকর্তা

> জাতীয়কর্মস্থলে অনুপস্থিতি, দুর্নীতি: চাকরি হারালেন ৭ পুলিশ কর্মকর্তাদীর্ঘ সময় ধরে কর্মস্থলে অনুপস্থিত থাকার পাশাপাশি সরকারি দায়িত্ব পালনে অসদাচরণ, পলায়ন এবং দুর্নীতির অভিযোগের প্রমাণ পাওয়ার পর সরকারের পক্ষ থেকে সাতজন পুলিশ কর্মকর্তাকে চাকরি থেকে বরখাস্ত ও অব্যাহতি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বরখাস্ত হওয়া কর্মকর্তাদের মধ্যে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) সাবেক যুগ্ম কমিশনার, ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সাবেক উপকমিশনার এবং রংপুরের সাবেক পুলিশ সুপারসহ বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তারা অন্তর্ভুক্ত রয়েছেন।বুধবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের শৃঙ্খলা-১ ও ২ শাখা থেকে পৃথক প্রজ্ঞাপনে এ সংক্রান্ত আদেশ জারি করা হয়। রাষ্ট্রপতির নির্দেশনায় জারি করা এই প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে যে, বরখাস্তের সিদ্ধান্ত অবিলম্বে কার্যকর হবে।

 

বরখাস্ত হওয়া কর্মকর্তাদের মধ্যে রয়েছেন—ডিএমপির সাবেক যুগ্ম কমিশনার সঞ্চিত কুমার রায়, সাবেক উপপুলিশ কমিশনার মানস কুমার পোদ্দার, রংপুর জেলার সাবেক পুলিশ সুপার মো. শাহজাহান, বাংলাদেশ পুলিশ একাডেমি (সারদা)-এর অতিরিক্ত পুলিশ সুপার হাফিজ আল ফারুক, পুলিশ স্টাফ কলেজের সাবেক সহকারী পুলিশ সুপার (এএসপি) হাবিবুল্লাহ দালাল, রাজশাহী মহানগর পুলিশের সহকারী কমিশনার (এসি) মোহাম্মদ রোকনুজ্জামান এবং বরিশাল মহানগর পুলিশের অতিরিক্ত উপপুলিশ কমিশনার রাশেদুল ইসলাম।স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা যায়, এসব কর্মকর্তার বিরুদ্ধে সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮ অনুযায়ী বিভাগীয় মামলা দায়ের করে তদন্ত কার্যক্রম পরিচালনা করা হয়। তদন্তে অভিযোগের সত্যতা প্রমাণিত হওয়ার পর বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) পরামর্শ এবং রাষ্ট্রপতির অনুমোদনের ভিত্তিতে তাদের চাকরি থেকে স্থায়ীভাবে বরখাস্ত করা হয়েছে।

আরও পড়ুন: নেত্রকোনার কেন্দুয়ায় দুই মোটরসাইকেলের সংঘর্ষে বাবা-ছেলে নিহত

প্রজ্ঞাপনের তথ্য অনুযায়ী, সঞ্চিত কুমার রায় ২০২৪ সালের ১৭ সেপ্টেম্বর থেকে কর্মস্থলে অনুপস্থিত ছিলেন। মানস কুমার পোদ্দার ২০২৪ সালের ১৮ অক্টোবর থেকে, রংপুরের সাবেক পুলিশ সুপার মো. শাহজাহান ২০২৫ সালের ৯ জানুয়ারি থেকে এবং হাফিজ আল ফারুক ২০২৫ সালের ১ ফেব্রুয়ারি থেকে কর্মস্থলে অনুপস্থিত ছিলেন। অন্যদিকে, হাবিবুল্লাহ দালাল ও রাশেদুল ইসলাম ২০২৫ সালের ৯ মার্চ থেকে কর্মস্থলে অনুপস্থিত রয়েছেন বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

দীর্ঘ সময় ধরে অনুমতি ছাড়া কর্মস্থলে অনুপস্থিত থাকার পাশাপাশি এসব কর্মকর্তার বিরুদ্ধে অসদাচরণ ও পলায়নের অভিযোগও আনা হয়েছে। সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালার উপবিধি ৩(খ) ও ৩(গ) অনুযায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে।

এদিকে, দুর্নীতির অভিযোগে রাজশাহী মহানগর পুলিশের সহকারী কমিশনার (এসি) মোহাম্মদ রোকনুজ্জামানকেও চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। তার বিরুদ্ধে উপপরিদর্শক (এসআই) পদে চাকরি দেওয়ার নামে মো. কামরুজ্জামানের কাছে ১৭ লাখ টাকা দাবি করার অভিযোগ ওঠে। অভিযোগের প্রেক্ষিতে কামরুজ্জামান তাকে ৫ লাখ ৫২ হাজার ১৬৩ টাকা প্রদান করেন।

কিন্তু চাকরি না হওয়ায় কামরুজ্জামান ওই টাকা ফেরত চাইলে, টাকা ফেরত না পেয়ে তিনি পুলিশ সদর দপ্তরে লিখিত অভিযোগ করেন। পরে অভিযোগের ভিত্তিতে রুকনুজ্জামানের বিরুদ্ধে তদন্ত শুরু হয়। দীর্ঘ তদন্ত শেষে তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগের সত্যতা পাওয়া যায়। এর ফলস্বরূপ, তাকে চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

আরও পড়ুন: হাসিনার পালানোর ভিডিও পোস্টকারী তাহসিফ হত্যায় তারেক রহমানের বিস্ফোরক মন্তব্য

সংশ্লিষ্টরা মন্তব্য করেছেন যে, বিশেষ করে দীর্ঘ সময় ধরে কর্মস্থলে অনুপস্থিত থাকার এবং দায়িত্বে অবহেলার বিরুদ্ধে বিভাগীয় তদন্তের মাধ্যমে ব্যবস্থা গ্রহণের এই সিদ্ধান্তগুলো নজির হিসেবে দেখা হচ্ছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ধর্মমন্ত্রীকে চেয়ারম্যান করে ইসলামিক ফাউন্ডেশনের বোর্ড অব গভর্র্নস পুনর্গঠন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ৩ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০১:০০ এম


ধর্মমন্ত্রীকে চেয়ারম্যান করে ইসলামিক ফাউন্ডেশনের বোর্ড অব গভর্র্নস পুনর্গঠন

ঢাকা, ২ সেপ্টেম্বর, ২০২৬ : সরকার ইসলামিক ফাউন্ডেশনের কার্যক্রম পরিচালনার জন্য একটি নতুন ১৩ সদস্যবিশিষ্ট বোর্ড অব গভর্র্নস গঠন করেছে। ধর্ম বিষয়ক মন্ত্রীকে চেয়ারম্যান হিসেবে মনোনীত করে নতুন বোর্ডের অনুমোদন দেওয়া হয়েছে। ধর্ম বিষয়ক মন্ত্রণালয় বুধবার এক প্রজ্ঞাপনে এ তথ্য জানায়, যা ইসলামিক ফাউন্ডেশন আইন, ১৯৭৪-এর ৬(১) ধারা অনুযায়ী গঠিত হয়েছে।নতুন বোর্ডে ছয়জন সদস্য পদাধিকারবলে রয়েছেন। এর মধ্যে ধর্ম বিষয়ক মন্ত্রী চেয়ারম্যানের দায়িত্ব পালন করবেন। অন্যান্য সদস্যদের মধ্যে বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের চেয়ারম্যান, ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব, ইসলামি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এবং বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অন্তর্ভুক্ত রয়েছেন।বোর্ডের সদস্য-সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক। নতুন বোর্ডে সরকার কর্তৃক মনোনীত দুইজন সংসদ সদস্যও অন্তর্ভুক্ত হয়েছেন। তারা হলেন, গাইবান্ধা-৪ আসনের সংসদ সদস্য ও প্রতিমন্ত্রী মোহাম্মদ শামীম কায়সার এবং কক্সবাজার-৪ আসনের সংসদ সদস্য শাহজাহান চৌধুরী।এছাড়া, বোর্ডের সদস্য হিসেবে পাঁচজন বিশিষ্ট আলেম ও মুসলিম পণ্ডিতকে মনোনীত করা হয়েছে। তারা হলেন, জামিয়া মাদানিয়া বারিধারা, ঢাকার মুহতামিম মুফতি মনির হোসাইন কাসেমী; চরমোনাই আহসানাবাদ রশিদিয়া কামিল মাদ্রাসা, বরিশালের অধ্যক্ষ মাওলানা সৈয়দ মো. মোসাদ্দেক বিল্লাহ আল মাদানী; বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশের মহাসচিব মাওলানা মাহফুজুল হক; যাত্রাবাড়ীর মারকাযুদ দাওয়া আল-ইসলামীর মহাপরিচালক মুফতি আজহারুল ইসলাম এবং নূরে মদীনা আল-আরাবিয়া মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল মুফতি শরীফ উল্লাহ।প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, পদাধিকারবলে নিযুক্ত সদস্য ছাড়া বোর্ডের অন্যান্য সদস্যদের মেয়াদ তিন বছর হবে। তবে মেয়াদ শেষ হওয়ার পরও সরকার নতুন সদস্য মনোনয়ন না দেওয়া পর্যন্ত বর্তমান সদস্যরা তাদের দায়িত্ব পালন করতে পারবেন।এতে আরও উল্লেখ করা হয়েছে, সরকার প্রয়োজনবোধে যেকোনো সময় পদাধিকারবলে নিযুক্ত সদস্য ছাড়া অন্য সদস্যদের পরিবর্তন করতে পারবে। একই সঙ্গে প্রয়োজন অনুযায়ী অতিরিক্ত সদস্য নিয়োগেরও সুযোগ রয়েছে।ইসলামিক ফাউন্ডেশনের কার্যক্রম পরিচালনা, নীতিগত দিকনির্দেশনা এবং বিভিন্ন ধর্মীয় ও সামাজিক কার্যক্রমে বোর্ড অব গভর্র্নস গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সহকারী সচিব মো. জেলুসমান বাদী স্বাক্ষরিত প্রজ্ঞাপনের মাধ্যমে নতুন বোর্ড অব গভর্র্নস গঠনের বিষয়টি কার্যকর করা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

গুণগত শিক্ষা নিশ্চিতকরণ ও সমৃদ্ধ পার্বত্য অঞ্চল গঠনে বর্তমান সরকার প্রতিশ্রুতিবদ্ধ : সাচিং প্রু

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ৩ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০১:০৮ এম


গুণগত শিক্ষা নিশ্চিতকরণ ও সমৃদ্ধ পার্বত্য অঞ্চল গঠনে বর্তমান সরকার প্রতিশ্রুতিবদ্ধ : সাচিং প্রু

বান্দরবান, ২ সেপ্টেম্বর, ২০২৬ : পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী সাচিং প্রু বলেছেন, গুণগত শিক্ষা নিশ্চিতকরণ ও সমৃদ্ধ পার্বত্য অঞ্চল গঠনে বর্তমান সরকার প্রতিশ্রুতিবদ্ধ। তিনি বলেন, নির্দিষ্ট কোনো এলাকা নয়, সমগ্র পার্বত্য অঞ্চলে গুণগতমান সম্পন্ন শিক্ষাকে অধিকতর গুরুত্ব প্রদান করা হবে।আজ বুধবার বান্দরবান পৌরসভার আয়োজনে সদর উপজেলা পরিষদ মিলনায়তনে ২০২৬ সালের এসএসসি ও দাখিল পরীক্ষায় জিপিএ-৫ অর্জনকারী ৯০ জন অদম্য মেধাবী কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।মন্ত্রী বলেন, মেধাবী শিক্ষার্থীদের উৎসাহিত করতে বিভিন্ন সংস্থার মাধ্যমে বৃত্তির ব্যবস্থা গ্রহণ করা একটি চমৎকার উদ্যোগ। এতে শিক্ষার্থীদের মধ্যে সুস্থ প্রতিযোগিতার মনোভাব বাড়বে এবং তারা একাডেমিক ফলাফলে আরো সাফল্য অর্জন করতে পারবে।বান্দরবান পৌরসভার প্রশাসক এস. এম. মনজুরুল হকের সভাপতিত্বে আয়োজিত উক্ত সংবর্ধনা অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক সজীব কান্তি রুদ্র, বান্দরবান ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ লে. কর্নেল মোহাম্মদ কামরুল হাসান খান এবং সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মারুফা সুলতানা খান হীরামনি।অনুষ্ঠানে কৃতী ৯০ জন শিক্ষার্থীর হাতে ক্রেস্ট, সনদপত্র ও নগদ অর্থ তুলে দেয়া হয়। সংবর্ধনা অনুষ্ঠানের আগে বান্দরবান পৌরসভা মিলনায়তনে পৌরসভার সকল কর্মকর্তা ও কর্মচারীদের সাথে এক মতবিনিময় সভায় মিলিত হন মন্ত্রী সাচিং প্রু।সভায় মন্ত্রী জানান, পার্বত্য চট্টগ্রামের ১১টি ভাষা সংরক্ষণ ও পুনরুদ্ধারে সরকার অত্যন্ত আন্তরিকভাবে কাজ করছে এবং ইতোমধ্যে ১০টি ভাষার অনুবাদের কাজ প্রায় শেষ পর্যায়ে রয়েছে। তিনি উল্লেখ করেন, বিএনপির ৩১ দফার মধ্যেও ক্ষুদ্র জাতিসত্তার ভাষা সংরক্ষণ ও সংগ্রহের কথা বিশেষভাবে উল্লেখ রয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

পিএসসির নতুন চেয়ারম্যান অধ্যাপক মোহাম্মদ নাজমুজ্জামান ভূঁইয়া

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ৩ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০১:১৬ এম


পিএসসির নতুন চেয়ারম্যান অধ্যাপক মোহাম্মদ নাজমুজ্জামান ভূঁইয়া

ঢাকা, ২ সেপ্টেম্বর, ২০২৬ : অধ্যাপক মোহাম্মদ নাজমুজ্জামান ভূঁইয়া সরকারি কর্ম কমিশনের (পিএসসি) চেয়ারম্যান হিসেবে নিয়োগ লাভ করেছেন। আজ জনপ্রশাসন মন্ত্রণালয়ের একটি আদেশে এই নিয়োগের বিষয়টি জানানো হয়। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক হিসেবে কর্মরত আছেন।জনপ্রশাসন মন্ত্রণালয়ের একটি প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের ১৩৮(১) অনুচ্ছেদে প্রদত্ত ক্ষমতাবলে রাষ্ট্রপতি অধ্যাপক মোহাম্মদ নাজমুজ্জামান ভূঁইয়াকে জনস্বার্থে বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের সভাপতি পদে নিয়োগ দিয়েছেন।সংবিধানের ১৩৯(১) অনুচ্ছেদ অনুযায়ী, তিনি দায়িত্বভার গ্রহণের তারিখ থেকে পাঁচ বছর অথবা তাঁর ৬৫ (পঁয়ষট্টি) বছর বয়স পূর্ণ হওয়ার মধ্যে যেটি আগে ঘটে, সেই সময় পর্যন্ত বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের চেয়ারম্যান পদে বহাল থাকবেন।এর আগে, সম্প্রতি অধ্যাপক মোবাশ্বের মোনেম পিএসসির চেয়ারম্যানের পদ থেকে পদত্যাগ করেন। এর ফলে পদটি শূন্য হয়ে পড়ে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সংসদের অধিবেশন বৃহস্পতিবার বিকেল ৩টা পর্যন্ত মুলতবি

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ৩ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০১:২২ এম


সংসদের অধিবেশন বৃহস্পতিবার বিকেল ৩টা পর্যন্ত মুলতবি

সংসদ ভবন, ২ সেপ্টেম্বর, ২০২৬ : আগামী বৃহস্পতিবার বিকেল ৩টা পর্যন্ত মুলতবি ঘোষণা করা হয়েছে ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন।

আজ বুধবার ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল এই মুলতবি ঘোষণা করেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৪
মাগরিব ০৫:২১
ইশা ০৬:৩৩
সূর্যোদয় : ০৬:০৩ সূর্যাস্ত : ০৫:২১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%