ঢাকা বৃহস্পতিবার, ২৯শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১৩ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ২৯শে অক্টোবর, ২০২৬ইং ১৩ই কার্তিক, ১৪৩৩বাং

গুণগত শিক্ষা নিশ্চিতকরণ ও সমৃদ্ধ পার্বত্য অঞ্চল গঠনে বর্তমান সরকার প্রতিশ্রুতিবদ্ধ : সাচিং প্রু


গুণগত শিক্ষা নিশ্চিতকরণ ও সমৃদ্ধ পার্বত্য অঞ্চল গঠনে বর্তমান সরকার প্রতিশ্রুতিবদ্ধ : সাচিং প্রু

বান্দরবান, ২ সেপ্টেম্বর, ২০২৬ : পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী সাচিং প্রু বলেছেন, গুণগত শিক্ষা নিশ্চিতকরণ ও সমৃদ্ধ পার্বত্য অঞ্চল গঠনে বর্তমান সরকার প্রতিশ্রুতিবদ্ধ। তিনি বলেন, নির্দিষ্ট কোনো এলাকা নয়, সমগ্র পার্বত্য অঞ্চলে গুণগতমান সম্পন্ন শিক্ষাকে অধিকতর গুরুত্ব প্রদান করা হবে।আজ বুধবার বান্দরবান পৌরসভার আয়োজনে সদর উপজেলা পরিষদ মিলনায়তনে ২০২৬ সালের এসএসসি ও দাখিল পরীক্ষায় জিপিএ-৫ অর্জনকারী ৯০ জন অদম্য মেধাবী কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।মন্ত্রী বলেন, মেধাবী শিক্ষার্থীদের উৎসাহিত করতে বিভিন্ন সংস্থার মাধ্যমে বৃত্তির ব্যবস্থা গ্রহণ করা একটি চমৎকার উদ্যোগ। এতে শিক্ষার্থীদের মধ্যে সুস্থ প্রতিযোগিতার মনোভাব বাড়বে এবং তারা একাডেমিক ফলাফলে আরো সাফল্য অর্জন করতে পারবে।বান্দরবান পৌরসভার প্রশাসক এস. এম. মনজুরুল হকের সভাপতিত্বে আয়োজিত উক্ত সংবর্ধনা অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক সজীব কান্তি রুদ্র, বান্দরবান ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ লে. কর্নেল মোহাম্মদ কামরুল হাসান খান এবং সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মারুফা সুলতানা খান হীরামনি।অনুষ্ঠানে কৃতী ৯০ জন শিক্ষার্থীর হাতে ক্রেস্ট, সনদপত্র ও নগদ অর্থ তুলে দেয়া হয়। সংবর্ধনা অনুষ্ঠানের আগে বান্দরবান পৌরসভা মিলনায়তনে পৌরসভার সকল কর্মকর্তা ও কর্মচারীদের সাথে এক মতবিনিময় সভায় মিলিত হন মন্ত্রী সাচিং প্রু।সভায় মন্ত্রী জানান, পার্বত্য চট্টগ্রামের ১১টি ভাষা সংরক্ষণ ও পুনরুদ্ধারে সরকার অত্যন্ত আন্তরিকভাবে কাজ করছে এবং ইতোমধ্যে ১০টি ভাষার অনুবাদের কাজ প্রায় শেষ পর্যায়ে রয়েছে। তিনি উল্লেখ করেন, বিএনপির ৩১ দফার মধ্যেও ক্ষুদ্র জাতিসত্তার ভাষা সংরক্ষণ ও সংগ্রহের কথা বিশেষভাবে উল্লেখ রয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

পিএসসির নতুন চেয়ারম্যান অধ্যাপক মোহাম্মদ নাজমুজ্জামান ভূঁইয়া

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ৩ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০১:১৬ এম


পিএসসির নতুন চেয়ারম্যান অধ্যাপক মোহাম্মদ নাজমুজ্জামান ভূঁইয়া

ঢাকা, ২ সেপ্টেম্বর, ২০২৬ : অধ্যাপক মোহাম্মদ নাজমুজ্জামান ভূঁইয়া সরকারি কর্ম কমিশনের (পিএসসি) চেয়ারম্যান হিসেবে নিয়োগ লাভ করেছেন। আজ জনপ্রশাসন মন্ত্রণালয়ের একটি আদেশে এই নিয়োগের বিষয়টি জানানো হয়। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক হিসেবে কর্মরত আছেন।জনপ্রশাসন মন্ত্রণালয়ের একটি প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের ১৩৮(১) অনুচ্ছেদে প্রদত্ত ক্ষমতাবলে রাষ্ট্রপতি অধ্যাপক মোহাম্মদ নাজমুজ্জামান ভূঁইয়াকে জনস্বার্থে বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের সভাপতি পদে নিয়োগ দিয়েছেন।সংবিধানের ১৩৯(১) অনুচ্ছেদ অনুযায়ী, তিনি দায়িত্বভার গ্রহণের তারিখ থেকে পাঁচ বছর অথবা তাঁর ৬৫ (পঁয়ষট্টি) বছর বয়স পূর্ণ হওয়ার মধ্যে যেটি আগে ঘটে, সেই সময় পর্যন্ত বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের চেয়ারম্যান পদে বহাল থাকবেন।এর আগে, সম্প্রতি অধ্যাপক মোবাশ্বের মোনেম পিএসসির চেয়ারম্যানের পদ থেকে পদত্যাগ করেন। এর ফলে পদটি শূন্য হয়ে পড়ে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সংসদের অধিবেশন বৃহস্পতিবার বিকেল ৩টা পর্যন্ত মুলতবি

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ৩ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০১:২২ এম


সংসদের অধিবেশন বৃহস্পতিবার বিকেল ৩টা পর্যন্ত মুলতবি

সংসদ ভবন, ২ সেপ্টেম্বর, ২০২৬ : আগামী বৃহস্পতিবার বিকেল ৩টা পর্যন্ত মুলতবি ঘোষণা করা হয়েছে ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন।

আজ বুধবার ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল এই মুলতবি ঘোষণা করেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ডিএমপি’র মিরপুর বিভাগের অভিযানে নানা অপরাধে জড়িত গ্রেফতার ১৩০

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ৩ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০১:২৫ এম


ডিএমপি’র মিরপুর বিভাগের অভিযানে নানা অপরাধে জড়িত গ্রেফতার ১৩০

ঢাকা, ২ সেপ্টেম্বর, ২০২৬ : রাজধানীর আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং অপরাধ নিয়ন্ত্রণে ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিরপুর বিভাগের বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় অভিযান পরিচালনা করে ১৩০ জনকে গ্রেফতার করা হয়েছে।এ তথ্য আজ ডিএমপির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টার মধ্যে মিরপুর বিভাগের বিভিন্ন থানা এলাকায় নিয়মিত অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।গ্রেফতারকৃতদের মধ্যে মিরপুর মডেল থানায় ৩৬ জন, শাহআলী থানায় ২১ জন, পল্লবী থানায় ৩৩ জন, কাফরুল থানায় ৪ জন, দারুস সালাম থানায় ১৮ জন, রূপনগর থানায় ১১ জন এবং ভাষানটেক থানায় ৭ জন রয়েছে।বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে যে, গ্রেফতারকৃতদের আদালতে প্রেরণ করা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

পাকিস্তানে ফের দুই অঙ্কে মূল্যস্ফীতি, চাপে সাধারণ মানুষ

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বৃহস্পতিবার, ৩ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০১:৩৪ এম


পাকিস্তানে ফের দুই অঙ্কে মূল্যস্ফীতি, চাপে সাধারণ মানুষ

পাকিস্তানে আগস্ট মাসে মূল্যস্ফীতি আবারও দুই অঙ্কের ঘরে পৌঁছেছে। বর্তমানে মূল্যস্ফীতি ১১ দশমিক ২ শতাংশে অবস্থান করছে, যেখানে আগের মাসে এটি ১০ শতাংশের নিচে ছিল।জ্বালানি ও খাদ্যের উচ্চমূল্য এবং সরকারি করের কারণে জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি পাওয়ায় সাধারণ মানুষ চাপে পড়েছে। এশিয়ান নিউজ ইন্টারন্যাশনের (এএনআই) প্রতিবেদনে এসব তথ্য প্রকাশিত হয়েছে।এর আগে, গত এপ্রিলে পাকিস্তানে মূল্যস্ফীতি ১০ শতাংশের ঘর ছাড়িয়ে গিয়েছিল, যা প্রায় ২১ মাসের মধ্যে প্রথমবারের মতো ঘটেছিল।দ্য এক্সপ্রেস ট্রিবিউনের রিপোর্ট অনুযায়ী, পাকিস্তান পরিসংখ্যান ব্যুরোর (পিবিএস) তথ্য অনুযায়ী শহর ও গ্রাম উভয় ক্ষেত্রেই ভোক্তা মূল্যসূচক (সিপিআই) অনুযায়ী মূল্যস্ফীতি উল্লেখযোগ্যভাবে বেড়েছে।দ্য এক্সপ্রেস ট্রিবিউনের তথ্যমতে, মূল্যবৃদ্ধির জন্য সরকারের নীতিকে দায়ী করা হচ্ছে, যেখানে আন্তর্জাতিক জ্বালানি খরচ ও বিভিন্ন করের পুরো চাপ ভোক্তাদের ওপর চাপানো হয়েছে। একই সময়ে প্রাদেশিক কর্তৃপক্ষ পর্যাপ্ত গম সরবরাহ নিশ্চিত করতে হিমশিম খাচ্ছে। পেট্রলে পেট্রলিয়াম লেভি, কার্বন লেভি ও কাস্টমস ডিউটি মিলিয়ে প্রতি লিটারে ১১৬ পাকিস্তানি রুপি কর দিতে হচ্ছে। হাই-স্পিড ডিজেলের ক্ষেত্রে এ কর ১০১ পাকিস্তানি রুপি।এক বছরের তুলনায় মোটর জ্বালানির দাম প্রায় ২৫ শতাংশ বেড়েছে। এর ফলে পরিবহন খাতের মূল্যস্ফীতি ২০ দশমিক ২ শতাংশে পৌঁছেছে। টোলা অ্যাসোসিয়েটসের একটি গবেষণায় দেখা গেছে, ডলারের হিসেবে ডিজেলের দাম দক্ষিণ এশিয়ায় সর্বোচ্চ। আর পেট্রলের দাম বাংলাদেশের পর দ্বিতীয় সর্বোচ্চ।খাদ্যপণ্যের দামও উদ্বেগের সৃষ্টি করছে।শহরাঞ্চলে খাদ্য মূল্যস্ফীতি ১২ দশমিক ১ শতাংশ এবং গ্রামাঞ্চলে ১৩ দশমিক ২ শতাংশে পৌঁছেছে। এক বছরের মধ্যে টমেটোর দাম ১২৮ শতাংশ, পেঁয়াজের দাম ১২৫ শতাংশ, গমের দাম ৮৭ শতাংশ এবং গমের আটার দাম ৭৩ শতাংশ বেড়েছে। দুগ্ধজাত পণ্যের দামও প্রায় ১০ শতাংশ বেড়েছে।দ্য এক্সপ্রেস ট্রিবিউনের তথ্য অনুযায়ী, সরকার এ বছর ২ কোটি ৯৭ লাখ টন গম উৎপাদনের দাবি করেছে।সিন্ধু ও পাঞ্জাব গম সংগ্রহের লক্ষ্যমাত্রা পূরণে ব্যর্থ হওয়ায় কেন্দ্রীয় সরকার এখন ১০ লাখ টন পর্যন্ত গম আমদানির সিদ্ধান্ত নিয়েছে। মজুদদারির বিরুদ্ধে অভিযান চালিয়েও নিত্যপ্রয়োজনীয় খাদ্যপণ্যের দাম কমানো সম্ভব হয়নি।দ্য এক্সপ্রেস ট্রিবিউনের প্রতিবেদনে বলা হয়েছে, শহরাঞ্চলে খাদ্যবহির্ভূত মূল্যস্ফীতি ৯ দশমিক ৪ শতাংশ এবং গ্রামাঞ্চলে ১১ দশমিক ৩ শতাংশে পৌঁছেছে।অন্যদিকে, মূল মূল্যস্ফীতি বেড়ে ৮ দশমিক ৫ শতাংশ থেকে ৮ দশমিক ৮ শতাংশের মধ্যে অবস্থান করছে।

 

 

 

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৫
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%