বৃহস্পতিবার, ৩ই সেপ্টেম্বর, ২০২৬ ইং
০১:২২ এম
সংসদ ভবন, ২ সেপ্টেম্বর, ২০২৬ : আগামী বৃহস্পতিবার বিকেল ৩টা পর্যন্ত মুলতবি ঘোষণা করা হয়েছে ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন।
আজ বুধবার ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল এই মুলতবি ঘোষণা করেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
ঢাকা, ২ সেপ্টেম্বর, ২০২৬ : রাজধানীর আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং অপরাধ নিয়ন্ত্রণে ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিরপুর বিভাগের বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় অভিযান পরিচালনা করে ১৩০ জনকে গ্রেফতার করা হয়েছে।এ তথ্য আজ ডিএমপির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টার মধ্যে মিরপুর বিভাগের বিভিন্ন থানা এলাকায় নিয়মিত অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।গ্রেফতারকৃতদের মধ্যে মিরপুর মডেল থানায় ৩৬ জন, শাহআলী থানায় ২১ জন, পল্লবী থানায় ৩৩ জন, কাফরুল থানায় ৪ জন, দারুস সালাম থানায় ১৮ জন, রূপনগর থানায় ১১ জন এবং ভাষানটেক থানায় ৭ জন রয়েছে।বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে যে, গ্রেফতারকৃতদের আদালতে প্রেরণ করা হয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
পাকিস্তানে আগস্ট মাসে মূল্যস্ফীতি আবারও দুই অঙ্কের ঘরে পৌঁছেছে। বর্তমানে মূল্যস্ফীতি ১১ দশমিক ২ শতাংশে অবস্থান করছে, যেখানে আগের মাসে এটি ১০ শতাংশের নিচে ছিল।জ্বালানি ও খাদ্যের উচ্চমূল্য এবং সরকারি করের কারণে জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি পাওয়ায় সাধারণ মানুষ চাপে পড়েছে। এশিয়ান নিউজ ইন্টারন্যাশনের (এএনআই) প্রতিবেদনে এসব তথ্য প্রকাশিত হয়েছে।এর আগে, গত এপ্রিলে পাকিস্তানে মূল্যস্ফীতি ১০ শতাংশের ঘর ছাড়িয়ে গিয়েছিল, যা প্রায় ২১ মাসের মধ্যে প্রথমবারের মতো ঘটেছিল।দ্য এক্সপ্রেস ট্রিবিউনের রিপোর্ট অনুযায়ী, পাকিস্তান পরিসংখ্যান ব্যুরোর (পিবিএস) তথ্য অনুযায়ী শহর ও গ্রাম উভয় ক্ষেত্রেই ভোক্তা মূল্যসূচক (সিপিআই) অনুযায়ী মূল্যস্ফীতি উল্লেখযোগ্যভাবে বেড়েছে।দ্য এক্সপ্রেস ট্রিবিউনের তথ্যমতে, মূল্যবৃদ্ধির জন্য সরকারের নীতিকে দায়ী করা হচ্ছে, যেখানে আন্তর্জাতিক জ্বালানি খরচ ও বিভিন্ন করের পুরো চাপ ভোক্তাদের ওপর চাপানো হয়েছে। একই সময়ে প্রাদেশিক কর্তৃপক্ষ পর্যাপ্ত গম সরবরাহ নিশ্চিত করতে হিমশিম খাচ্ছে। পেট্রলে পেট্রলিয়াম লেভি, কার্বন লেভি ও কাস্টমস ডিউটি মিলিয়ে প্রতি লিটারে ১১৬ পাকিস্তানি রুপি কর দিতে হচ্ছে। হাই-স্পিড ডিজেলের ক্ষেত্রে এ কর ১০১ পাকিস্তানি রুপি।এক বছরের তুলনায় মোটর জ্বালানির দাম প্রায় ২৫ শতাংশ বেড়েছে। এর ফলে পরিবহন খাতের মূল্যস্ফীতি ২০ দশমিক ২ শতাংশে পৌঁছেছে। টোলা অ্যাসোসিয়েটসের একটি গবেষণায় দেখা গেছে, ডলারের হিসেবে ডিজেলের দাম দক্ষিণ এশিয়ায় সর্বোচ্চ। আর পেট্রলের দাম বাংলাদেশের পর দ্বিতীয় সর্বোচ্চ।খাদ্যপণ্যের দামও উদ্বেগের সৃষ্টি করছে।শহরাঞ্চলে খাদ্য মূল্যস্ফীতি ১২ দশমিক ১ শতাংশ এবং গ্রামাঞ্চলে ১৩ দশমিক ২ শতাংশে পৌঁছেছে। এক বছরের মধ্যে টমেটোর দাম ১২৮ শতাংশ, পেঁয়াজের দাম ১২৫ শতাংশ, গমের দাম ৮৭ শতাংশ এবং গমের আটার দাম ৭৩ শতাংশ বেড়েছে। দুগ্ধজাত পণ্যের দামও প্রায় ১০ শতাংশ বেড়েছে।দ্য এক্সপ্রেস ট্রিবিউনের তথ্য অনুযায়ী, সরকার এ বছর ২ কোটি ৯৭ লাখ টন গম উৎপাদনের দাবি করেছে।সিন্ধু ও পাঞ্জাব গম সংগ্রহের লক্ষ্যমাত্রা পূরণে ব্যর্থ হওয়ায় কেন্দ্রীয় সরকার এখন ১০ লাখ টন পর্যন্ত গম আমদানির সিদ্ধান্ত নিয়েছে। মজুদদারির বিরুদ্ধে অভিযান চালিয়েও নিত্যপ্রয়োজনীয় খাদ্যপণ্যের দাম কমানো সম্ভব হয়নি।দ্য এক্সপ্রেস ট্রিবিউনের প্রতিবেদনে বলা হয়েছে, শহরাঞ্চলে খাদ্যবহির্ভূত মূল্যস্ফীতি ৯ দশমিক ৪ শতাংশ এবং গ্রামাঞ্চলে ১১ দশমিক ৩ শতাংশে পৌঁছেছে।অন্যদিকে, মূল মূল্যস্ফীতি বেড়ে ৮ দশমিক ৫ শতাংশ থেকে ৮ দশমিক ৮ শতাংশের মধ্যে অবস্থান করছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সিরাজগঞ্জ, ২ সেপ্টেম্বও, ২০২৬ : সিরাজগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে, যা বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুর সুস্থতা ও দ্রুত আরোগ্য কামনায় আয়োজন করা হয়। বুধবার বাদ এশা সিরাজগঞ্জ প্রেসক্লাব হলরুমে এই দোয়া মাহফিলের সভাপতিত্ব করেন প্রেসক্লাবের সভাপতি হারুন অর রশিদ খান।এ সময় বক্তব্য রাখেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শরীফুল ইসলাম ইন্না, সহ-সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা রুবেল, ইউসুফ দেওয়ান রাজু, সাংগঠনিক সম্পাদক রহমত আলী এবং দপ্তর সম্পাদক শেখ মোহাম্মদ এনামুল হক প্রমুখ। দোয়া মাহফিলে প্রেসক্লাবের কার্য নির্বাহী কমিটির নেতৃবৃন্দসহ অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।মোনাজাত পরিচালনা করেন চৌরাস্তা কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা মোয়াজ্জেম হোসেন। দোয়া মাহফিলে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী এবং তার পরিবারের সকলের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সার্বিক কল্যাণ কামনা করা হয়। পাশাপাশি দেশ ও জাতির সার্বিক কল্যাণের জন্যও দোয়া করা হয়।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
ব্রাহ্মণবাড়িয়ায় মানববন্ধন করেছেন আইন কলেজের শিক্ষার্থীরা, যারা বর্ধিত পরীক্ষার ফি কমানোর দাবি জানিয়েছেন। তারা জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে নির্ধারিত বিভিন্ন ফি কমানোর জন্য শিক্ষার্থীদের আর্থিক সক্ষমতার বিষয়টি বিবেচনা করার আহ্বান জানিয়েছেন।এ মানববন্ধন বুধবার (২ সেপ্টেম্বর) বিকেলে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত হয়। এতে অংশগ্রহণ করেন ব্রাহ্মণবাড়িয়া আইন কলেজের শিক্ষার্থীরা।শিক্ষার্থীরা মানববন্ধনে বলেন, দেশের বিভিন্ন কলেজে শিক্ষার্থীদের কাছ থেকে বিভিন্ন ধরনের ফি নেওয়া হচ্ছে। কিছু কলেজে মাসিক ৩০০ টাকা বেতন নেওয়া হলেও, অন্যদিকে কোথাও কোথাও তা ৮০০ থেকে ১ হাজার ২০০ টাকাও হতে পারে। এই পরিস্থিতিতে শিক্ষার্থীদের ওপর বাড়তি আর্থিক চাপ সৃষ্টি হচ্ছে।বক্তারা আরও বলেন, অনেক শিক্ষার্থী সীমিত আয়ের পরিবারের সন্তান। তাই তাদের আর্থিক সক্ষমতার বিষয়টি মাথায় রেখে অতিরিক্ত ফি কমানো প্রয়োজন। শিক্ষার্থীদের ওপর বাড়তি আর্থিক চাপ সৃষ্টি করে—এমন ফি পুনর্বিবেচনার জন্য জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান তারা।মানববন্ধনে উপস্থিত ছিলেন এহসানুল হক রিপন, এনামুল হক দুর্জয়, আব্দুল আজিজ, শাম্মি আক্তার, এনামুল হক, আল আমিন, ইমরান হোসেন, লুবানা আক্তার, ফাহিমা আক্তার মুন্নী ও রনি মিয়া।
তালাশ বিডি/মিডিয়া লিঃ