০৫:১৫ পি.এম
ঝিনাইদহ শহরের হামদহ শেখপাড়া এলাকায় সংঘর্ষের ঘটনায় আহতদের নিয়ে নেতাকর্মীদের আওয়ামী লীগ সাজিয়ে মামলা করার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে জামায়াত।
সংবাদ সম্মেলনে দাবি করা হয়, বিএনপি ও জামায়াতের নেতাকর্মীদের মিথ্যা মামলা দিয়ে আওয়ামী লীগ কর্মী হিসেবে চিহ্নিত করা হয়েছে।
রোববার (২৯ নভেম্বর) দুপুরে শহরের হামদহ বাইপাস এলাকায় জেলা জামায়াতের কার্যালয়ে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
আরও পড়ুন: ঝুঁকিতে মানব জীবন, ভবন নির্মাণে আইনের তোয়াক্কা নেই
লিখিত বক্তব্যে জামায়াতের শহর শাখার আমির অ্যাডভোকেট ইসমাইল হোসেন অভিযোগ করেন, ওই এলাকায় দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা করে আসছে ছাত্রদল সভাপতি মোবারক হোসেন।
স্থানীয়রা তার মাদক ব্যবসায় বাধা দেওয়ার কারণে ২৭ নভেম্বর মোবারক হোসেন ইমনের নেতৃত্বে শেখপাড়া ফুটবল মাঠে হামলা চালায় ৩৫-৩৫ জন বহিরাগত।
এ সময় আত্মরক্ষার্থে স্থানীয়রা প্রতিরোধ গড়লে কয়েকজন আহত হন।
এই ঘটনার পুঁজি হিসেবে বিএনপি ও জামায়াতের ২৬ জনকে আওয়ামী লীগ কর্মী সাজিয়ে মামলা দায়ের করা হয়েছে। সংবাদ সম্মেলনে অবিলম্বে জামায়াতে ইসলামী, ছাত্রশিবির ও বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে দায়ের করা মামলাটি প্রত্যাহারের দাবি জানানো হয়।
আরও পড়ুন: চৌহালীর হাটবাজারে ভেজাল খেজুরের গুড়, ক্রেতাদের স্বাস্থ্যঝুঁকি
সংবাদ সম্মেলনে জেলা জামায়াতের আমির আব্দুল আলিম, সেক্রেটারী আব্দুল হাই, যুবনেতা রাজু আহমেদসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
গত ২৭ নভেম্বর হামদহ শেখপাড়া ফুটবল মাঠে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ছাত্রদল নেতা ইমামুল, হাদু, সাকিবসহ বেশ কয়েকজন গুরুতর আহত হন।
আহত ইমামুলের স্ত্রী বাদী হয়ে ২৮ নভেম্বর সদর থানায় ২৬ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতদের আসামী করে মামলা দায়ের করেন। এই মামলায় পুলিশ ৩ জনকে গ্রেফতার করেছে।
আরও পড়ুন: উখিয়ায় পাহাড় কেটে মাটি পাচারের অভিযোগে ডাম্পার জব্দ
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন