ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

শুরু থেকেই উত্তাপে জমে উঠল আর্জেন্টিনা-ইংল্যান্ড লড়াই


শুরু থেকেই উত্তাপে জমে উঠল আর্জেন্টিনা-ইংল্যান্ড লড়াই

বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বী ইংল্যান্ড ও আর্জেন্টিনা ম্যাচ শুরু হয়েছে দারুণ উত্তেজনার মাধ্যমে।শুরুতেই দুই দলের ফুটবলাররা উত্তপ্ত হয়ে ওঠে, যার প্রতিফলন মাঠের খেলায় দেখা যাচ্ছে। আটলান্টা স্টেডিয়ামের দ্বিতীয় মিনিটে লিয়ান্দ্রো পারেদেস শুরুতে কাঁধে ধাক্কা দেন জুড বেলিংহামকে। এরপর থেকে দুই দলই শারীরিক সংঘর্ষে প্রতিপক্ষকে মানসিকভাবে টলানোর মিশনে রত।

তবে প্রথম দিকে গোল আদায়ের জন্য তেমন বিশেষ কোনো আক্রমণ সৃষ্টি করতে পারেনি কোন দল। যদিও ১৯ মিনিটে এমি মার্তিনেজ কিছুটা সুযোগ ঠেকিয়েছেন, তা মূলত হাফ চান্স বলাই শ্রেয়। কিন্তু হাইড্রেশন ব্রেকের পর উভয় দল গোল আদায়ে আক্রমণ চালাতে থাকে।

আরও পড়ুন: রাষ্ট্রপতির চট্টগ্রাম, রাঙামাটি ও বান্দরবান সফর বাতিল

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শুরু থেকেই উত্তাপে জমে উঠল আর্জেন্টিনা-ইংল্যান্ড লড়াই

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

বৃহস্পতিবার, ১৬ই জুলাই, ২০২৬ ইং

০২:০১ এম


শুরু থেকেই উত্তাপে জমে উঠল আর্জেন্টিনা-ইংল্যান্ড লড়াই

হাইড্রেশন ব্রেকের আগেই দুটি দল মিলিয়ে ১৯ ফাউল করা হয়েছে। আর্জেন্টিনা ১২টি ফাউল করেছে ইংল্যান্ডের ৭টির বিপক্ষে। প্রথমার্ধের পানি পানের বিরতির আগে ম্যাচের শারীরিক লড়াইটাই অধিক ছিল।

উভয় দলের কেউই লক্ষ্যে কোনো শট নিতে সক্ষম হয়নি। এমনকি কোন খেলোয়াড়কে শট নিতে দেখা যায়নি। দুই দল একে অপরের অর্ধে আক্রমণ চালানো সত্ত্বেও তারা কোনো সুবিধা অর্জন করতে পারেনি। উভয় দলের কিপারদেরও বড় কোনো পরীক্ষার সম্মুখীন হতে হয়নি।

এই সময় আর্জেন্টিনা ৫৮ শতাংশ বল দখলে রেখেছিল। তাদের প্রধান তারকা লিওনেল মেসিও তবে নিজের ছায়ার মতো ছিলেন। পানি পানের বিরতির আগে তার ফ্রি কিক জর্ডান পিকফোর্ড পাঞ্চ করে কর্নারে পাঠান। কর্নারেও আর্জেন্টাইন অধিনায়ক শট নেন। কিন্তু এনজো ফার্নান্ডেজ পিকফোর্ডকে ফাউল করায় সেটি কাজে লাগেনি।

৩৫ মিনিটে বিপজ্জনক একটি জায়গা থেকে ইংল্যান্ডের ফ্রি কিক ঠেকাতে হয়েছিল আর্জেন্টিনাকে। দুই মিনিট পর, ইংল্যান্ডের ফাইনাল থার্ডে তিন চারজন খেলোয়াড়ের বাধার মুখে পড়েন মেসি। এলিয়ট অ্যান্ডারসন তাকে কঠিন চ্যালেঞ্জ করে ম্যাচের প্রথম হলুদ কার্ড দেখান। ফ্রি কিক থেকে মেসির পাস ধরা ইংল্যান্ডের বক্স থেকে ফিরে আসা বলে শট নেন এনজো। ৩৯ মিনিটে তার শক্তিশালী শটটি অল্পের জন্য গোলবারের উপরে দিয়ে যায়।

তিন মিনিট পর, রজার্সকে পেছন থেকে টেনে ধরে হলুদ কার্ড পান লিসান্দ্রো মার্টিনেজ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আর্জেন্টিনা কাপ জিতলে আবার একটা বিয়ে করবো: পরীমনি

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

বৃহস্পতিবার, ১৬ই জুলাই, ২০২৬ ইং

০২:০৬ এম


আর্জেন্টিনা কাপ জিতলে আবার একটা বিয়ে করবো: পরীমনি

ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী পরীমনি নিজের আর্জেন্টিনার প্রতি ভালোবাসার কথা নতুন করে জানালেন। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি লিখেছেন, ‘আর্জেন্টিনা কাপ জিতলে আমি আবার একটা বিয়া করবো ফাইনাল।’

বুধবার রাত ১টার কাছাকাছি সময়ে দেওয়া এই পোস্ট দ্রুতই ভক্তদের নজর কাড়ে। অনেকেই এটিকে রসিকতাপূর্ণ মন্তব্য হিসেবে দেখছেন এবং পোস্টটির নিচে নানা ধরনের প্রতিক্রিয়া জানিয়েছেন।

কিন্তু এটি প্রথম নয়। এর আগে আর্জেন্টিনাকে নিয়ে পরীমনি একাধিক পোস্ট করেছেন। ১২ জুলাই, তিনি একটি পোস্টে কেবল 'উইন' লিখে লাভ রিঅ্যাক্ট যুক্ত করেন। একই দিন সন্ধ্যা ৬টার দিকে আরেকটি পোস্টে তিনি লেখেন, ‘ফুটবল একটা ভালোবাসা’। তার সঙ্গে যোগ করেন লাভ রিঅ্যাক্ট ও আর্জেন্টিনার পতাকার ইমোজি।

এদিন আরও একটি পোস্টে নিজের ছেলে সম্পর্কে তিনি লেখেন, ‘ছেলে আমার কী পরিমাণ আর্জেন্টিনার ফ্যান!’ পোস্টের ভিডিওতে দেখা যায়, রাজধানীর রেডিসন ব্লু ঢাকা ওয়াটার গার্ডেন হোটেলে বসে তিনি ছেলের সঙ্গে সময় কাটাচ্ছেন।

পরীমনির সাম্প্রতিক পোস্টগুলো থেকে স্পষ্ট হয়ে উঠছে যে, তিনি আর্জেন্টিনা ফুটবল দলের একজন নিবেদিত সমর্থক। দলটির প্রতি তার উচ্ছ্বাস ও আবেগ সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্তদের মধ্যেও ব্যাপক আলোচনার সৃষ্টি করেছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মিঠামইন উপজেলা বিএনপির সভাপতি জাহিদুল আলম জাহাঙ্গীরকে কুপিয়ে জখম

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ১৬ই জুলাই, ২০২৬ ইং

০২:১০ এম


মিঠামইন উপজেলা বিএনপির সভাপতি জাহিদুল আলম জাহাঙ্গীরকে কুপিয়ে জখম

কিশোরগঞ্জ জেলার মিঠামইন উপজেলার বিএনপির সভাপতি জাহিদুল আলম জাহাঙ্গীরকে কুপিয়ে গুরুতর আহত করেছে দুর্বৃত্তরা।

বুধবার (১৫ জুলাই) রাত সাড়ে ৮টার সময় মিঠামইন উপজেলা সদরের কামালপুর গ্রামে নিজের বাড়ির গেটের সামনে এই দুঃখজনক ঘটনা ঘটে। হামলা সংক্রান্ত সন্দেহে পুলিশ একজনকে গ্রেফতার করেছে। আহত বিএনপি নেতা জাহাঙ্গীরকে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসার জন্য কিশোরগঞ্জ জেলা সদরে স্থানান্তর করা হয়েছে। মিঠামইন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। জানা গেছে, রাতে মিঠামইন বাজার থেকে কামালপুর গ্রামে বাড়িতে ফিরছিলেন বিএনপি নেতা জাহিদুল ইসলাম জাহাঙ্গীর। রাত সাড়ে ৮টার সময় বাড়ির গেটের সামনে পৌঁছানোর পর ৪/৫ জনের একদল দুর্বৃত্ত তাকে অতর্কিতে হামলা চালিয়ে গুরুতরভাবে কুপিয়ে জখম করে। তার ডাক চিৎকারে বাড়ির লোকজন দ্রুত এসে পড়লে দুর্বৃত্তরা পালিয়ে যায়। পরে তাকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে কিশোরগঞ্জ হাসপাতালে প্রেরণ করা হয়। এখন পর্যন্ত হামলার কারণ এবং যারা এ ঘটনায় জড়িত, তাদের সম্পর্কে কিছু জানা যায়নি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নালিতাবাড়ীতে কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের কমিটি গঠন নেতৃত্বে মুনীর ও কুতুব

আন্তর্জাতিক ডেস্ক

শেরপুর প্রতিনিধি

বৃহস্পতিবার, ১৬ই জুলাই, ২০২৬ ইং

০২:১৯ এম


নালিতাবাড়ীতে কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের কমিটি গঠন নেতৃত্বে মুনীর ও কুতুব

শেরপুরের নালিতাবাড়ী উপজেলার বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান কিন্ডারগার্টেন এসোসিয়েশনের নতুন কমিটি গঠন করা হয়েছে। এ উপলক্ষ্যে বুধবার (১৫ জুলাই) বিকেলে পৌরশহরের অদূরে অরণী প্রগ্রেসিভ স্কুল মিলনায়তনে এক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রস্তাব ও সমর্থনের ভিত্তিতে কণ্ঠ ভোটের মাধ্যমে তিন বছর মেয়াদী নতুন এ কমিটি গঠন করা হয়। এতে সভাপতি পদে সেঁজুতি বিদ্যানিকেতনের অধ্যক্ষ মুনীরুজ্জামান মুনীর এবং সাধারণ সম্পাদক পদে মোহাম্মদ আলী মডেল একাডেমির অধ্যক্ষ সাইয়্যদি কুতুব-কে সর্বসম্মতিক্রমে নির্বাচিত করা হয়।

নবগঠিত কমিটির অন্যান্যরা হলেন, সহসভাপতি আইডিয়াল স্কুলের শাহাদাত হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক নব জাগরণ একাডেমির মিজানুর রহমান মিজান, কোষাধ্যক্ষ সময় একাডেমির আব্দুস সালাম, প্রচার সম্পাদক বেগম রৌশন আরা একাডেমির এম. সুরুজ্জামান এবং সদস্য অরণী প্রগ্রেসিভ স্কুলের নাজনীন হক, মেহেরুননেছা কিন্ডারগার্টেন একাডেমির আব্দুল্লাহ আল মামুন ও লাইসিয়াম প্রিপারেটরী স্কুলের রফিজ মিয়া।

নবনির্বাচিত সাধারণ সম্পাদক সাইয়্যদি কুতুব জানান, সরকারের সকল বিধি-বিধান মেনে কিন্ডারগার্টেন এসোসিয়েশন উপজেলার বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলোর মধ্যে সমন্বয় বজায় রেখে শিক্ষার সার্বিক মানোন্নয়নে নিরলস কাজ করে আসছে। শিক্ষার্থীদের পাঠ্যপুস্তক কেন্দ্রিক পাঠদানের পাশাপাশি নৈতিক শিক্ষায় সুশিক্ষিত করে গড়ে তুলতে প্রতিটি প্রতিষ্ঠানে ইতিবাচত শিক্ষার পরিবেশ তৈরিতে নবগঠিত কমিটি কাজ করেযাবে বলে আশাব্যক্ত করেন।

নবনির্বাচিত সভাপতি অধ্যক্ষ মুনীরুজ্জামান মুনীর জানান, দেশের যেকোন পরীক্ষার ফলাফল পর্যালোচনা করলে দেখা যায় বেসরকারি বিদ্যাপীঠের শিক্ষার্থীরা অপেক্ষাকৃত ভালো ফলাফল করে আসছে। নালিতাবাড়ী উপজেলার বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান তথা কিন্ডারগার্টেন গুলো এর ব্যতিক্রম নয়। এ উপজেলার প্রতিটি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান বিশেষ করে কিন্ডারগার্টেনের শিক্ষার্থীরা পরীক্ষার ফলাফল ও নৈতিক মানোন্নয়নসহ শিক্ষা বিষয়ক যেকোন অনুষ্ঠানে বরাবরই সেরাদের তালিকায় করে নিয়েছে। আগামী বছর গুলোতেও সেরা অর্জনের ধারাবাহিকতা বজায় রাখতে তারা সবাই বদ্ধপরিকর বলে জানান অধ্যক্ষ মুনীরুজ্জামান মুনীর। এজন্য ছাত্র, শিক্ষক, অভিভাবক ও এলাকাবাসীসহ শুভাকাঙ্খিদের কাছে সার্বিক পরামর্শ ও দোয়া কামনা করেছেন তাঁরা।

উল্লেখ্য, সদ্য বিদায়ী কমিটির নেতৃবৃন্দ আগামী শনিবার (১৮ জুলাই) নবগঠিত কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর করবেন বলে সংশ্লিষ্ট একাধিক সূত্রে জানা গেছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%