প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী পরীমনি নিজের আর্জেন্টিনার প্রতি ভালোবাসার কথা নতুন করে জানালেন। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি লিখেছেন, ‘আর্জেন্টিনা কাপ জিতলে আমি আবার একটা বিয়া করবো ফাইনাল।’
বুধবার রাত ১টার কাছাকাছি সময়ে দেওয়া এই পোস্ট দ্রুতই ভক্তদের নজর কাড়ে। অনেকেই এটিকে রসিকতাপূর্ণ মন্তব্য হিসেবে দেখছেন এবং পোস্টটির নিচে নানা ধরনের প্রতিক্রিয়া জানিয়েছেন।
কিন্তু এটি প্রথম নয়। এর আগে আর্জেন্টিনাকে নিয়ে পরীমনি একাধিক পোস্ট করেছেন। ১২ জুলাই, তিনি একটি পোস্টে কেবল 'উইন' লিখে লাভ রিঅ্যাক্ট যুক্ত করেন। একই দিন সন্ধ্যা ৬টার দিকে আরেকটি পোস্টে তিনি লেখেন, ‘ফুটবল একটা ভালোবাসা’। তার সঙ্গে যোগ করেন লাভ রিঅ্যাক্ট ও আর্জেন্টিনার পতাকার ইমোজি।
এদিন আরও একটি পোস্টে নিজের ছেলে সম্পর্কে তিনি লেখেন, ‘ছেলে আমার কী পরিমাণ আর্জেন্টিনার ফ্যান!’ পোস্টের ভিডিওতে দেখা যায়, রাজধানীর রেডিসন ব্লু ঢাকা ওয়াটার গার্ডেন হোটেলে বসে তিনি ছেলের সঙ্গে সময় কাটাচ্ছেন।
পরীমনির সাম্প্রতিক পোস্টগুলো থেকে স্পষ্ট হয়ে উঠছে যে, তিনি আর্জেন্টিনা ফুটবল দলের একজন নিবেদিত সমর্থক। দলটির প্রতি তার উচ্ছ্বাস ও আবেগ সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্তদের মধ্যেও ব্যাপক আলোচনার সৃষ্টি করেছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন