ঢাকা বুধবার, ২১শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৫ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১০ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২১শে অক্টোবর, ২০২৬ইং ০৫ই কার্তিক, ১৪৩৩বাং

ইয়াবা উদ্ধারের ঘটনায় পীরগঞ্জে মাদক কারবারি আটক


ইয়াবা উদ্ধারের ঘটনায় পীরগঞ্জে মাদক কারবারি আটক

রংপুর জেলার পীরগঞ্জ থানা পুলিশের একটি চৌকস টিম পীরগঞ্জ থানার এলাকা মাদক বিরোধী অভিযান পরিচালনা করছিল। 

এ অভিযানটি গোপন সংবাদের ভিত্তিতে ০২/০৬/২০২৬ তারিখে, খ্রি. ০৯.০৫ ঘটিকার সময় অনুষ্ঠিত হয়। 

এসময় পীরগঞ্জ থানাধীন ০৮নং রায়পুর ইউনিয়নের ফলির বিল বাজারস্থ জনৈক মকবুল মন্ডল (৬০) এর চায়ের দোকানের সামনে পীরগঞ্জ থেকে খালাসপীর গামী পাঁকা রাস্তার উপর উপস্থিত হলে, পীরগঞ্জ থানা পুলিশের উপস্থিতি টের পেয়ে আসামী পালানোর চেষ্টা করতে থাকে। 

আরও পড়ুন: পিরোজপুরে বৃদ্ধকে মারধরের মামলায় সাবেক ইউপি চেয়ারম্যান ও আ: লীগ নেতা নোমান মৃধা গ্রে-প্তা-র

সঙ্গীয় অফিসার ও ফোর্সের সহায়তায় ঘটনাস্থলে আসামী মোকলেছুর রহমান ওরফে বাবু (৪৫) রাস্তার ওপর আটক করা হয়। 

আসামীটির পিতার নাম মৃত আবু বক্কর সিদ্দিক এবং সাং-দাড়িকামারি, থানা-পীরগঞ্জ, জেলা-রংপুর। 

আসামী আটকের পর থানার পুলিশ নিয়মিত মামলা রুজু করে এবং আসামীকে বিজ্ঞ আদালতে সোপর্দ করার খবর পাওয়া গেছে।

আরও পড়ুন: ভাণ্ডারিয়ায় বন বিভাগের ১৩টি গাছ বিক্রি ও কাটার অভিযোগ, থানায় মামলা

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

চেতনানাশক মেশানো খাবার খাইয়ে গৃহবধূকে ধর্ষণের অভিযোগ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ২ই জুন, ২০২৬ ইং

০৯:৫০ পি.এম


চেতনানাশক মেশানো খাবার খাইয়ে গৃহবধূকে ধর্ষণের অভিযোগ

ঝিনাইদহের মহেশপুরে ডালিম দফাদার (২৫) নামে একজনের বিরুদ্ধে চেতনানাশক ওষুধ খাইয়ে একটি গৃহবধূকে ধর্ষণের অভিযোগ উঠেছে।

এই ঘটনার পর ভুক্তভোগীর বাবা বাদী হয়ে ডালিম দফাদারকে আসামি করে মঙ্গলবার (২ জুন) সকালে মহেশপুর থানায় একটি ধর্ষণের মামলা করেন।

জানা গেছে, গুড়দা গ্রামের বাসিন্দা ওই ভুক্তভোগী নারীর ৫ বছর আগে উপজেলার অনন্তপুর গ্রামে বিয়ে হয়। তার একটি ৩ বছরের ছেলে সন্তান রয়েছে। ঈদ উপলক্ষে তিনি বাবার বাড়িতে বেড়াতে আসেন। রোববার (৩১ মে) দিবাগত রাতে পূর্ব পরিচিত ডালিম দফাদার খেজুরে চেতনানাশক ওষুধ মিশিয়ে ওই গৃহবধূর ঘরে প্রবেশ করেন এবং কৌশলে তাকে খেজুর খাইয়ে অচেতন করে রাতভর ধর্ষণ করেন। পরে ভোরে তিনি পালিয়ে যান।

ভুক্তভোগী নারীর বাবা-মা মেয়েকে অচেতন অবস্থায় দেখতে পেয়ে তাকে চুয়াডাঙ্গা জেলার জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে যশোর হাসপাতালে রেফার্ড করেন। এরপর তাকে কোটচাঁদপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। তার অবস্থার অবনতি হওয়ায় শেষ পর্যন্ত তাকে যশোর মেডিকেল হাসপাতালে ভর্তি করা হয়। পরে, সোমবার (১ জুন) রাতে ওই গৃহবধূর জ্ঞান ফিরে আসে।

মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান গণমাধ্যমকে জানিয়েছেন, এ ঘটনায় মামলা করা হয়েছে এবং আসামি গ্রেপ্তারের জোর চেষ্টা চলছে। বর্তমানে ভুক্তভোগী যশোর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কালিয়ায় সিএমবি ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয়ের ১৯৯৫ ব্যাচের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ২ই জুন, ২০২৬ ইং

০৯:৫২ পি.এম


কালিয়ায় সিএমবি ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয়ের ১৯৯৫ ব্যাচের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

নড়াইলের কালিয়া উপজেলার নড়াগাতীতে উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে দীর্ঘ ৩১ বছর পর অনুষ্ঠিত হয়েছে সি এম বি ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয় (বাগুডাঙ্গা) এর এসএসসি-১৯৯৫ ব্যাচের ঈদ পুনর্মিলনী-২০২৬। পবিত্র ঈদুল আযহার দ্বিতীয় দিন শুক্রবার (২৯ মে) দিনব্যাপী আয়োজিত এই অনুষ্ঠানে বিভিন্ন এলাকা থেকে অংশ নেন ১৯৯৫ ব্যাচের প্রাক্তন শিক্ষার্থীরা।

দীর্ঘদিন পর সহপাঠীদের একত্রিত হওয়ায় বিদ্যালয় প্রাঙ্গণ যেন পরিণত হয় এক প্রাণের মিলনমেলায়। বৃষ্টি স্নাত দিন বিকাল থেকেই ব্যাচমেটদের পদচারণায় মুখর হয়ে ওঠে পুরো বিদ্যালয় প্রাঙ্গন। একে অপরকে আলিঙ্গন, কুশল বিনিময়, হাসি-আড্ডা ও পুরোনো দিনের স্মৃতিচারণে আবেগাপ্লুত হয়ে পড়েন অনেকেই। অনেকের চোখে দেখা যায় আনন্দাশ্রু, আবার কেউ ফিরে যান কৈশোরের সেই সোনালি দিনগুলোর স্মৃতিতে।

প্রাক্তন শিক্ষার্থীরা জানান, বিদ্যালয় জীবনের বন্ধুত্ব, ভালোবাসা ও স্মৃতিগুলো আজও তাদের হৃদয়ে অমলিন হয়ে রয়েছে। ব্যস্ত কর্মজীবন ও পারিবারিক ব্যস্ততার কারণে দীর্ঘদিন যোগাযোগ না থাকলেও এই পুনর্মিলনী তাদের আবারও এক ছাদের নিচে মিলিত হওয়ার সুযোগ করে দিয়েছে। অনেকেই ভবিষ্যতে পরিবার-পরিজন ও সন্তানদের নিয়ে আরও বড় পরিসরে এমন আয়োজন করার প্রত্যাশা ব্যক্ত করেন।

আলোচনা সভায় বক্তারা বলেন, একটি পুনর্মিলনী শুধু আনন্দ-উৎসব নয়; এটি পারস্পরিক সম্পর্ক দৃঢ় করা, বন্ধুত্ব পুনর্জাগরণ এবং সামাজিক বন্ধন আরও সুসংহত করার একটি অনন্য মাধ্যম। এমন আয়োজন সমাজে ইতিবাচক বার্তা ছড়িয়ে দেয় এবং প্রজন্মের মধ্যে সৌহার্দ্য ও সম্প্রীতির বন্ধন তৈরি করে।

অনুষ্ঠানটির সার্বিক তত্ত্বাবধানে ছিলেন এডভোকেট ওয়ালিদ হোসেন। তাঁর আন্তরিক সহযোগিতা, পরিকল্পনা ও দিকনির্দেশনায় পুরো অনুষ্ঠান সুশৃঙ্খল ও সফলভাবে সম্পন্ন হয়েছে বলে জানান আয়োজকরা।

দিনব্যাপী এই আয়োজনে কেউ খুঁজে পান হারিয়ে যাওয়া স্কুলবন্ধুকে, কেউ আবার স্মরণ করেন প্রিয় শিক্ষক ও বিদ্যালয় জীবনের নানা স্মৃতি। দীর্ঘ ৩১ বছর পর এমন মহামিলন প্রাক্তন শিক্ষার্থীদের হৃদয়ে সৃষ্টি করেছে অন্যরকম আবেগ, ভালোবাসা ও ভ্রাতৃত্বের বন্ধন।

সি এম বি ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয়ের ১৯৯৫ ব্যাচের এই ব্যতিক্রমধর্মী পুনর্মিলনীকে ঘিরে পুরো বিদ্যালয় প্রাঙ্গণে বিরাজ করে উৎসবের আমেজ। আয়োজকরা জানান, ভবিষ্যতেও ব্যাচভিত্তিক এমন সামাজিক, মানবিক ও সৌহার্দ্যপূর্ণ আয়োজন ধারাবাহিকভাবে অব্যাহত থাকবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

খলিলুর রহমানকে শুভেচ্ছা ও অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

মঙ্গলবার, ২ই জুন, ২০২৬ ইং

০৯:৫৩ পি.এম


খলিলুর রহমানকে শুভেচ্ছা ও অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী

বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানকে জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হওয়ায় অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

তিনি মঙ্গলবার (২ জুন) সন্ধ্যায় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি পোস্ট করে লিখেছেন, "আমাদের পররাষ্ট্র মন্ত্রী খলিলুর রহমান জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হওয়ায় অনেক অভিনন্দন।"

image

প্রধানমন্ত্রী আরও বলেন, "এই অর্জন বৈশ্বিক মঞ্চে বাংলাদেশের ক্রমবর্ধমান অবদান ও বিশ্বাসযোগ্যতার প্রতিফলিত করে।"

প্রধানমন্ত্রী তারেক রহমান সমস্তদের অবগত করেন, "আমরা বিশ্বাস করি সে গর্বের সাথে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবে এবং বহুপাক্ষিক, যৌথ চ্যালেঞ্জ মোকাবেলায় যোগাযোগ, সংলাপ এবং সহযোগিতা করবে। আমরা তার এই নতুন দায়িত্বের সর্বাঙ্গীণ সাফল্য কামনা করি।"

এদিন জাতিসংঘের সদরদপ্তরে অনুষ্ঠিত নির্বাচনের প্রেক্ষিতে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান সাইপ্রাসের প্রতিদ্বন্দ্বী প্রার্থীকে হারিয়ে বিজয়ী হয়েছেন।

এর আগে, বাংলাদেশের সাবেক পররাষ্ট্রমন্ত্রী হুমায়ুন রশীদ চৌধুরী ১৯৮৬ সালে জাতিসংঘের ৪১তম অধিবেশনে সাধারণ পরিষদের সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছিলেন। এখন বাংলাদেশের বর্তমান পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

গোমস্তাপুরে কৃতি খেলোয়াড়দের সংবর্ধনা ও মতবিনিময় অনুষ্ঠান

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ২ই জুন, ২০২৬ ইং

০৯:৫৪ পি.এম


গোমস্তাপুরে কৃতি খেলোয়াড়দের সংবর্ধনা ও মতবিনিময় অনুষ্ঠান

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলা ও রহনপুর পৌরসভার কৃতি খেলোয়াড় এবং ক্রীড়া ব্যক্তিদের সংবর্ধনা ও মতবিনিময় সভার আয়োজন করা হয়। মঙ্গলবার বেলা ১০টায় রহনপুরস্থ একটি কমিউনিটি সেন্টারে এই মতবিনিময় সভার আয়োজন করা হয়। মহানন্দা ক্রীড়া সংস্থা আয়োজিত সংবর্ধনা সভায় সভাপতিত্ব করেন চাঁপাইনবাবগঞ্জ ২ আসনের সংসদ সদস্য, ড. মু. মিজানুর রহমান। অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা ও ক্রীড়াব্যক্তিত্ব আব্দুস সাত্তার বিশ্বাস, প্রবীণ ক্রীড়া ব্যক্তিত্ব ফারুক হোসেন বাবলু, ক্রীড়া সংগঠক অশোক কুমার, রহনপুর পুনর্ভবা মহানন্দা আইডিয়াল কলেজের সহকারি অধ্যাপক তরিকুল ইসলাম বকুল, ক্রীড়া ব্যক্তিত্ব ও ক্রীড়া সংগঠক আব্দুস সালাম এবং সৈয়দ আব্দুল মুকিত আপেল। বক্তব্য দেন অনূর্ধ্ব ১৯ সাফ চ্যাম্পিয়ন দলের অন্যতম সদস্য ইউসুফ, বিকেএসপির ফুটবলার সাখাওয়াত হোসেন বাদশা এবং জাতীয় বাস্কেট বলের খেলোয়ার ইব্রাহিম খলিল। এছাড়া গোমস্তাপুৰ উপজেলা ও পৌরসভার ক্রীড়ার মান ও পরিবেশ নিয়ে উন্মুক্ত আলোচনায় অংশগ্রহণ করেন রহনপুর হাজী রিয়াজ উদ্দিন সরকার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল ইসলাম, সাবেক কৃতি খেলোয়াড় সারোয়ার জাহান সেলিম, চৌডালা উচ্চ বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক মাসুদ, রহনপুর ফুটবল দলের সাবেক ফুটবলার তোহিদুজ্জামান বাবু, সন্তোষপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক জিকেন এবং ক্রীড়া সংগঠক মহিবুল্লাহ সহ অনেকে। মতবিনিময় সভায় উপজেলা ও রহনপুর পৌরসভার ক্রীড়ার হারানো ঐতিহ্য ফিরিয়ে আনতে বিভিন্ন মতামত ও পরামর্শ তুলে ধরেন বক্তারা। এর মধ্যে অন্যতম হলো, রহনপুরে একটি স্টেডিয়াম নির্মাণ, রহনপুর আহম্মদী বেগম সরকারি উচ্চ বিদ্যালয়, রহনপুর ইউসুফ আলী সরকারি কলেজ মাঠ সহ উপজেলার ৮টি ইউনিয়নের মাঠ সংস্কার, রহনপুরে একটি সুইমিং পুল, একটি জীম, খেলোয়ারদের নিরাপত্তা নিশ্চিত করা এবং ক্রীড়া সংগঠনগুলোর আর্থিক নিশ্চিতকরণ। ফুটবল, ক্রিকেট, অ্যাথলেটিকসহ বিভিন্ন খেলাধুলার গুরুত্ব আরোপ করা হয়। অনুষ্ঠানে সভাপতি ডক্টর মিজানুর রহমান তার বক্তৃতায় বলেন, "ক্রীড়া, শিক্ষা ও এলাকার উন্নয়ন হবে রাজনীতির ঊর্ধ্বে থেকে।" উপজেলার ক্রীড়াঙ্গনের উন্নয়নের স্বার্থে তিনি বলেন "আমি আমার অবস্থান থেকে যতটুকু করা প্রয়োজন, তার সবটুকুই করবো আমার সামর্থ্য অনুযায়ী।" খেলোয়াড়দের বিভিন্ন স্বাস্থ্য সুরক্ষায় তিনি বলেন, "আমি যেমন পাশে থাকব, তেমনি মাঠগুলোকে দ্রুত সংস্করণের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করব।" তিনি প্রতিশ্রুতি দিয়ে বলেন, "প্রতিবছর যেন একটি ফুটবল টুর্নামেন্ট হয় এ ব্যাপারে আমি নিশ্চয়তা প্রদান করছি।" তিনি বলেন, "শুধু ফুটবল নয়, ক্রিকেট এবং অন্যান্য খেলোয়াড় তৈরি হয়ে আমাদের উপজেলার সুনাম অক্ষুন্ন রাখবে, এটি আমি প্রত্যাশা করি।" তিনি আরো বলেন, "লেখাপড়ার পাশাপাশি খেলাধুলায় মনোনিবেশ করলে মাদকে আসক্ত হওয়ার সম্ভাবনা থাকে না। মাদকমুক্ত সমাজ প্রতিষ্ঠা করতে হলে খেলাধুলার কোন বিকল্প নেই।" তিনি বলেন, "আসুন, আমরা রাজনীতির ঊর্ধ্বে উঠে এক হয়ে এলাকার স্বার্থে ক্রীড়া, শিক্ষা, উন্নয়নসহ মাদক ও দুর্নীতিমুক্ত সমাজ গঠনে এক হয়ে কাজ করি।" আলোচনা শেষে অসুস্থ খেলোয়াড়দের মাঝে নগদ আর্থিক সহায়তা প্রদান করা হয়। সেই সাথে কৃতি খেলোয়াড় ও ক্রীড়া ব্যক্তিত্বদের মাঝে সম্মাননা প্রদান করা হয়। এই সময় অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণী পেশার মানুষসহ গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন। আলোচনা শেষে ২ জন খেলোয়াড়কে সংবর্ধনা দেওয়া হয়। এছাড়া অনূর্ধ্ব ১৯ ফুটবল দলের খেলোয়াড় ইউসুফ আলী, বাসকেট বলের জাতীয় দলের খেলোয়াড় ইব্রাহিম খলিলসহ ৪ জন সাবেক খেলোয়াড়দেরকে আর্থিক সহায়তা এবং ৪টি প্রতিষ্ঠানকে ক্রেস্ট ও ৪০ জন ক্রীড়া ব্যক্তিত্বকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১০ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৩
জোহর ১১:৪৪
আসর ০৩:৫০
মাগরিব ০৫:২৭
ইশা ০৬:৩৯
সূর্যোদয় : ০৫:৫৮ সূর্যাস্ত : ০৫:২৭
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%