ঢাকা শুক্রবার, ২৩শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৭ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১২ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শুক্রবার, ২৩শে অক্টোবর, ২০২৬ইং ০৭ই কার্তিক, ১৪৩৩বাং

কালিয়ায় সিএমবি ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয়ের ১৯৯৫ ব্যাচের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত


কালিয়ায় সিএমবি ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয়ের ১৯৯৫ ব্যাচের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

নড়াইলের কালিয়া উপজেলার নড়াগাতীতে উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে দীর্ঘ ৩১ বছর পর অনুষ্ঠিত হয়েছে সি এম বি ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয় (বাগুডাঙ্গা) এর এসএসসি-১৯৯৫ ব্যাচের ঈদ পুনর্মিলনী-২০২৬। পবিত্র ঈদুল আযহার দ্বিতীয় দিন শুক্রবার (২৯ মে) দিনব্যাপী আয়োজিত এই অনুষ্ঠানে বিভিন্ন এলাকা থেকে অংশ নেন ১৯৯৫ ব্যাচের প্রাক্তন শিক্ষার্থীরা।

দীর্ঘদিন পর সহপাঠীদের একত্রিত হওয়ায় বিদ্যালয় প্রাঙ্গণ যেন পরিণত হয় এক প্রাণের মিলনমেলায়। বৃষ্টি স্নাত দিন বিকাল থেকেই ব্যাচমেটদের পদচারণায় মুখর হয়ে ওঠে পুরো বিদ্যালয় প্রাঙ্গন। একে অপরকে আলিঙ্গন, কুশল বিনিময়, হাসি-আড্ডা ও পুরোনো দিনের স্মৃতিচারণে আবেগাপ্লুত হয়ে পড়েন অনেকেই। অনেকের চোখে দেখা যায় আনন্দাশ্রু, আবার কেউ ফিরে যান কৈশোরের সেই সোনালি দিনগুলোর স্মৃতিতে।

প্রাক্তন শিক্ষার্থীরা জানান, বিদ্যালয় জীবনের বন্ধুত্ব, ভালোবাসা ও স্মৃতিগুলো আজও তাদের হৃদয়ে অমলিন হয়ে রয়েছে। ব্যস্ত কর্মজীবন ও পারিবারিক ব্যস্ততার কারণে দীর্ঘদিন যোগাযোগ না থাকলেও এই পুনর্মিলনী তাদের আবারও এক ছাদের নিচে মিলিত হওয়ার সুযোগ করে দিয়েছে। অনেকেই ভবিষ্যতে পরিবার-পরিজন ও সন্তানদের নিয়ে আরও বড় পরিসরে এমন আয়োজন করার প্রত্যাশা ব্যক্ত করেন।

আরও পড়ুন: বি আর বি ক্যাবল, ৪৮ বছর বিশ্বাসের পথে সমৃদ্ধির যাত্রা

আলোচনা সভায় বক্তারা বলেন, একটি পুনর্মিলনী শুধু আনন্দ-উৎসব নয়; এটি পারস্পরিক সম্পর্ক দৃঢ় করা, বন্ধুত্ব পুনর্জাগরণ এবং সামাজিক বন্ধন আরও সুসংহত করার একটি অনন্য মাধ্যম। এমন আয়োজন সমাজে ইতিবাচক বার্তা ছড়িয়ে দেয় এবং প্রজন্মের মধ্যে সৌহার্দ্য ও সম্প্রীতির বন্ধন তৈরি করে।

অনুষ্ঠানটির সার্বিক তত্ত্বাবধানে ছিলেন এডভোকেট ওয়ালিদ হোসেন। তাঁর আন্তরিক সহযোগিতা, পরিকল্পনা ও দিকনির্দেশনায় পুরো অনুষ্ঠান সুশৃঙ্খল ও সফলভাবে সম্পন্ন হয়েছে বলে জানান আয়োজকরা।

দিনব্যাপী এই আয়োজনে কেউ খুঁজে পান হারিয়ে যাওয়া স্কুলবন্ধুকে, কেউ আবার স্মরণ করেন প্রিয় শিক্ষক ও বিদ্যালয় জীবনের নানা স্মৃতি। দীর্ঘ ৩১ বছর পর এমন মহামিলন প্রাক্তন শিক্ষার্থীদের হৃদয়ে সৃষ্টি করেছে অন্যরকম আবেগ, ভালোবাসা ও ভ্রাতৃত্বের বন্ধন।

সি এম বি ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয়ের ১৯৯৫ ব্যাচের এই ব্যতিক্রমধর্মী পুনর্মিলনীকে ঘিরে পুরো বিদ্যালয় প্রাঙ্গণে বিরাজ করে উৎসবের আমেজ। আয়োজকরা জানান, ভবিষ্যতেও ব্যাচভিত্তিক এমন সামাজিক, মানবিক ও সৌহার্দ্যপূর্ণ আয়োজন ধারাবাহিকভাবে অব্যাহত থাকবে।

আরও পড়ুন: ‎রাঙামাটিতে বাস থেকে ১৫ কেজি গাঁজা উদ্ধার, আটক ২

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

খলিলুর রহমানকে শুভেচ্ছা ও অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

মঙ্গলবার, ২ই জুন, ২০২৬ ইং

০৯:৫৩ পি.এম


খলিলুর রহমানকে শুভেচ্ছা ও অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী

বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানকে জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হওয়ায় অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

তিনি মঙ্গলবার (২ জুন) সন্ধ্যায় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি পোস্ট করে লিখেছেন, "আমাদের পররাষ্ট্র মন্ত্রী খলিলুর রহমান জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হওয়ায় অনেক অভিনন্দন।"

image

প্রধানমন্ত্রী আরও বলেন, "এই অর্জন বৈশ্বিক মঞ্চে বাংলাদেশের ক্রমবর্ধমান অবদান ও বিশ্বাসযোগ্যতার প্রতিফলিত করে।"

প্রধানমন্ত্রী তারেক রহমান সমস্তদের অবগত করেন, "আমরা বিশ্বাস করি সে গর্বের সাথে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবে এবং বহুপাক্ষিক, যৌথ চ্যালেঞ্জ মোকাবেলায় যোগাযোগ, সংলাপ এবং সহযোগিতা করবে। আমরা তার এই নতুন দায়িত্বের সর্বাঙ্গীণ সাফল্য কামনা করি।"

এদিন জাতিসংঘের সদরদপ্তরে অনুষ্ঠিত নির্বাচনের প্রেক্ষিতে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান সাইপ্রাসের প্রতিদ্বন্দ্বী প্রার্থীকে হারিয়ে বিজয়ী হয়েছেন।

এর আগে, বাংলাদেশের সাবেক পররাষ্ট্রমন্ত্রী হুমায়ুন রশীদ চৌধুরী ১৯৮৬ সালে জাতিসংঘের ৪১তম অধিবেশনে সাধারণ পরিষদের সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছিলেন। এখন বাংলাদেশের বর্তমান পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

গোমস্তাপুরে কৃতি খেলোয়াড়দের সংবর্ধনা ও মতবিনিময় অনুষ্ঠান

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ২ই জুন, ২০২৬ ইং

০৯:৫৪ পি.এম


গোমস্তাপুরে কৃতি খেলোয়াড়দের সংবর্ধনা ও মতবিনিময় অনুষ্ঠান

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলা ও রহনপুর পৌরসভার কৃতি খেলোয়াড় এবং ক্রীড়া ব্যক্তিদের সংবর্ধনা ও মতবিনিময় সভার আয়োজন করা হয়। মঙ্গলবার বেলা ১০টায় রহনপুরস্থ একটি কমিউনিটি সেন্টারে এই মতবিনিময় সভার আয়োজন করা হয়। মহানন্দা ক্রীড়া সংস্থা আয়োজিত সংবর্ধনা সভায় সভাপতিত্ব করেন চাঁপাইনবাবগঞ্জ ২ আসনের সংসদ সদস্য, ড. মু. মিজানুর রহমান। অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা ও ক্রীড়াব্যক্তিত্ব আব্দুস সাত্তার বিশ্বাস, প্রবীণ ক্রীড়া ব্যক্তিত্ব ফারুক হোসেন বাবলু, ক্রীড়া সংগঠক অশোক কুমার, রহনপুর পুনর্ভবা মহানন্দা আইডিয়াল কলেজের সহকারি অধ্যাপক তরিকুল ইসলাম বকুল, ক্রীড়া ব্যক্তিত্ব ও ক্রীড়া সংগঠক আব্দুস সালাম এবং সৈয়দ আব্দুল মুকিত আপেল। বক্তব্য দেন অনূর্ধ্ব ১৯ সাফ চ্যাম্পিয়ন দলের অন্যতম সদস্য ইউসুফ, বিকেএসপির ফুটবলার সাখাওয়াত হোসেন বাদশা এবং জাতীয় বাস্কেট বলের খেলোয়ার ইব্রাহিম খলিল। এছাড়া গোমস্তাপুৰ উপজেলা ও পৌরসভার ক্রীড়ার মান ও পরিবেশ নিয়ে উন্মুক্ত আলোচনায় অংশগ্রহণ করেন রহনপুর হাজী রিয়াজ উদ্দিন সরকার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল ইসলাম, সাবেক কৃতি খেলোয়াড় সারোয়ার জাহান সেলিম, চৌডালা উচ্চ বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক মাসুদ, রহনপুর ফুটবল দলের সাবেক ফুটবলার তোহিদুজ্জামান বাবু, সন্তোষপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক জিকেন এবং ক্রীড়া সংগঠক মহিবুল্লাহ সহ অনেকে। মতবিনিময় সভায় উপজেলা ও রহনপুর পৌরসভার ক্রীড়ার হারানো ঐতিহ্য ফিরিয়ে আনতে বিভিন্ন মতামত ও পরামর্শ তুলে ধরেন বক্তারা। এর মধ্যে অন্যতম হলো, রহনপুরে একটি স্টেডিয়াম নির্মাণ, রহনপুর আহম্মদী বেগম সরকারি উচ্চ বিদ্যালয়, রহনপুর ইউসুফ আলী সরকারি কলেজ মাঠ সহ উপজেলার ৮টি ইউনিয়নের মাঠ সংস্কার, রহনপুরে একটি সুইমিং পুল, একটি জীম, খেলোয়ারদের নিরাপত্তা নিশ্চিত করা এবং ক্রীড়া সংগঠনগুলোর আর্থিক নিশ্চিতকরণ। ফুটবল, ক্রিকেট, অ্যাথলেটিকসহ বিভিন্ন খেলাধুলার গুরুত্ব আরোপ করা হয়। অনুষ্ঠানে সভাপতি ডক্টর মিজানুর রহমান তার বক্তৃতায় বলেন, "ক্রীড়া, শিক্ষা ও এলাকার উন্নয়ন হবে রাজনীতির ঊর্ধ্বে থেকে।" উপজেলার ক্রীড়াঙ্গনের উন্নয়নের স্বার্থে তিনি বলেন "আমি আমার অবস্থান থেকে যতটুকু করা প্রয়োজন, তার সবটুকুই করবো আমার সামর্থ্য অনুযায়ী।" খেলোয়াড়দের বিভিন্ন স্বাস্থ্য সুরক্ষায় তিনি বলেন, "আমি যেমন পাশে থাকব, তেমনি মাঠগুলোকে দ্রুত সংস্করণের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করব।" তিনি প্রতিশ্রুতি দিয়ে বলেন, "প্রতিবছর যেন একটি ফুটবল টুর্নামেন্ট হয় এ ব্যাপারে আমি নিশ্চয়তা প্রদান করছি।" তিনি বলেন, "শুধু ফুটবল নয়, ক্রিকেট এবং অন্যান্য খেলোয়াড় তৈরি হয়ে আমাদের উপজেলার সুনাম অক্ষুন্ন রাখবে, এটি আমি প্রত্যাশা করি।" তিনি আরো বলেন, "লেখাপড়ার পাশাপাশি খেলাধুলায় মনোনিবেশ করলে মাদকে আসক্ত হওয়ার সম্ভাবনা থাকে না। মাদকমুক্ত সমাজ প্রতিষ্ঠা করতে হলে খেলাধুলার কোন বিকল্প নেই।" তিনি বলেন, "আসুন, আমরা রাজনীতির ঊর্ধ্বে উঠে এক হয়ে এলাকার স্বার্থে ক্রীড়া, শিক্ষা, উন্নয়নসহ মাদক ও দুর্নীতিমুক্ত সমাজ গঠনে এক হয়ে কাজ করি।" আলোচনা শেষে অসুস্থ খেলোয়াড়দের মাঝে নগদ আর্থিক সহায়তা প্রদান করা হয়। সেই সাথে কৃতি খেলোয়াড় ও ক্রীড়া ব্যক্তিত্বদের মাঝে সম্মাননা প্রদান করা হয়। এই সময় অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণী পেশার মানুষসহ গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন। আলোচনা শেষে ২ জন খেলোয়াড়কে সংবর্ধনা দেওয়া হয়। এছাড়া অনূর্ধ্ব ১৯ ফুটবল দলের খেলোয়াড় ইউসুফ আলী, বাসকেট বলের জাতীয় দলের খেলোয়াড় ইব্রাহিম খলিলসহ ৪ জন সাবেক খেলোয়াড়দেরকে আর্থিক সহায়তা এবং ৪টি প্রতিষ্ঠানকে ক্রেস্ট ও ৪০ জন ক্রীড়া ব্যক্তিত্বকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

অবশেষে বিশ্বকাপের সম্প্রচার স্বত্ব পেতে যাচ্ছে বাংলাদেশ, আলোচনায় ৩ টেলিভিশন

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

মঙ্গলবার, ২ই জুন, ২০২৬ ইং

০৯:৫৫ পি.এম


অবশেষে বিশ্বকাপের সম্প্রচার স্বত্ব পেতে যাচ্ছে বাংলাদেশ, আলোচনায় ৩ টেলিভিশন

বাংলাদেশের কোটি কোটি ফুটবল ভক্তরা ২০২৬ ফুটবল বিশ্বকাপ টিভির পর্দায় দেখার বিষয়ে শঙ্কায় ছিলেন। তবে বিশ্বকাপ শুরু হওয়ার এক সপ্তাহ আগে তিনটি টেলিভিশন চ্যানেল সম্প্রচার স্বত্ব পেয়েছে।

সংশ্লিষ্ট সূত্রের তথ্য অনুযায়ী, ২০২৬ ফিফা বিশ্বকাপের সম্প্রচার নিয়ে বেশ কয়েকটি প্রতিষ্ঠান আগ্রহ দেখিয়েছে। তবে এর মধ্যে দুটি বেসরকারি টেলিভিশন এবং বিটিভি সবচেয়ে সক্রিয়ভাবে কাজ করছে।

তথ্য মন্ত্রণালয়ের একাধিক সূত্র বলছে, বিশ্বকাপের সম্প্রচার স্বত্ব কেনার জন্য বিটিভিকে কোনো অর্থ ব্যয় করতে হবে না। প্রথাগত নিয়ম অনুযায়ী, যখন কোনো বেসরকারি টেলিভিশন চ্যানেল বিশ্বকাপের সম্প্রচার স্বত্ব অর্জন করে, স্বায়ত্তশাসিত সম্প্রচারমাধ্যম বিটিভি নির্দিষ্ট শর্তে সেই সম্প্রচার সুবিধা বিনামূল্যে পেতে পারে। বিটিভির মূল লক্ষ্য হল দেশের সাধারণ দর্শকদের জন্য সম্প্রচার নিশ্চিত করা।

জানা গেছে, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অধীনে বিশ্বকাপ সম্প্রচারের বিষয়ে একটি বিশেষ কমিটি বেশ কয়েকবার বৈঠক করেছে। তাদের প্রধান উদ্দেশ্য হল বাংলাদেশের বাজার বাস্তবতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ এবং দর্শকবান্ধব একটি সমাধানে পৌঁছানো।

এর আগে দক্ষিণ এশিয়া অঞ্চলে বিশ্বকাপের সম্প্রচার স্বত্ব বিক্রি করার দায়িত্ব একটি সিঙ্গাপুরভিত্তিক প্রতিষ্ঠানের কাছে বরাদ্দ করা হয়েছিল। কাতার বিশ্বকাপের ধারাবাহিকতায় আবারও উচ্চ মূল্যে স্বত্ব বিক্রির চেষ্টা করা হয়।

প্রাথমিকভাবে প্রায় ১০ মিলিয়ন মার্কিন ডলার মূল্য নির্ধারণ করা হয়েছিল। তবে বাংলাদেশের বাজারের বাস্তবতা বিভিন্ন। বিজ্ঞাপন বাজার, সম্প্রচার খাতের সক্ষমতা এবং বাণিজ্যিক সম্ভাবনার দিকে নজর রেখে, সেই মূল্য অনেকেই অযৌক্তিক মনে করছেন।

ফলস্বরূপ, দীর্ঘ আলোচনা ও দেনদরবারের পর, মূল্য কমানোর উদ্যোগ নেওয়া হয়েছে। বর্তমানে আলোচনা প্রায় ৪ মিলিয়ন ডলারে সীমাবদ্ধ হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রের দাবি। তবে সরকারের পক্ষ থেকে এই মূল্যের বিরুদ্ধেও আপত্তি রয়েছে। বাংলাদেশের বাজারের জন্য এই অঙ্কও তুলনামূলক বেশি।

সংশ্লিষ্ট সূত্রের মতে, বাংলাদেশের বাজারকে ঘিরে যেসব অস্বচ্ছ প্রক্রিয়া এবং অতিরিক্ত মুনাফাভিত্তিক বাণিজ্যিক চক্র সক্রিয় রয়েছে, সেগুলো থেকে বেরিয়ে এসে সরাসরি ও স্বচ্ছ উপায়ে বিশ্বকাপ সম্প্রচারের ব্যবস্থা করাই প্রধান লক্ষ্য।

অন্যদিকে, দুটি বেসরকারি টেলিভিশনও সম্প্রচার স্বত্ব বা সাব লাইসেন্স পাওয়ার লক্ষ্যে সক্রিয় রয়েছে। বিভিন্ন প্ল্যাটফর্মে বিশ্বকাপ সম্প্রচার হলে দেশের দর্শকরা আরও সহজে খেলা উপভোগ করতে পারবেন বলেও সংশ্লিষ্টরা মনে করছেন।

একাধিক ক্রীড়া সংগঠন মনে করে যে, বাংলাদেশের মতো বিশাল ফুটবলপ্রেমী বাজারকে অন্য কোন দেশের সম্প্রচার বলয়ের অংশ হিসেবে দেখা উচিত নয়। তারা মনে করছেন, বাংলাদেশের জন্য আলাদা বাজারভিত্তিক মূল্যায়ন এবং স্বতন্ত্র সম্প্রচার কাঠামো নিশ্চিত করা প্রয়োজন।

কারণ, বিশ্বকাপ কেবল ব্যবসার পণ্য নয়; এটি মানুষের আবেগের অংশ। বিশ্বের অনেক দেশের ফিফা দর্শকের স্বার্থকে প্রাধান্য দিয়ে উন্মুক্ত সম্প্রচারের ব্যবস্থা করেছে। বাংলাদেশের ক্ষেত্রেও সেই দৃষ্টিভঙ্গি প্রযোজ্য হওয়া উচিত।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

৩ কোটি টাকার সেতু প্রকল্পে অচলাবস্থা, ভোগান্তিতে মানুষ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ২ই জুন, ২০২৬ ইং

০৯:৫৭ পি.এম


৩ কোটি টাকার সেতু প্রকল্পে অচলাবস্থা, ভোগান্তিতে মানুষ

চট্টগ্রামের রাউজান উপজেলার পাহাড়তলী, পূর্ব গুজরা ও বাগোয়ান ইউনিয়নের গুরুত্বপূর্ণ যোগাযোগ মাধ্যম রাউলী সড়কের ফারিকুল বাজার খালের ওপর নির্মাণাধীন সেতুর কাজ দীর্ঘ তিন বছর ধরে বন্ধ রয়েছে। প্রায় পাঁচ বছর আগে সেতুটির নির্মাণ কাজ শুরু হলেও এক বছরের মাথায় কাজটি থেমে যায়। এ কারণে, তিন ইউনিয়নের হাজারো বাসিন্দা দীর্ঘদিন ধরে দুর্ভোগে পড়েছেন।

এই সেতুর জন্য স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) এর অধীনে ৪৮ মিটার দৈর্ঘ্যের আরসিসি গার্ডার সেতুর নির্মাণে প্রায় ৩ কোটি ৮ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়। নির্মাণকাজের দায়িত্ব পায় এ. আলী দিদারুল এন্টারপ্রাইজ নামে একটি ঠিকাদারি প্রতিষ্ঠান। কিন্তু বিভিন্ন জটিলতার কারণে প্রকল্পটি এতদিন ধরে স্থবির হয়ে রয়েছে।

স্থানীয় মাদ্রাসার শিক্ষক নাসির উদ্দিন এবং এনসিপি নেতা আরমান হোসাইনের সাথে কথা বলে জানা যায়, সেতুটির নির্মাণ কাজ প্রায় তিন বছর ধরে বন্ধ। ফলে এলাকাবাসী চরম ভোগান্তির শিকার হচ্ছেন।

স্থানীয় স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয় পড়ুয়া শিক্ষার্থীরা জানায়, সেতু না থাকায় তাদের যাতায়াতে প্রতিদিনের ভোগান্তি বেড়ে গেছে। পুরোনো সেতুটি আংশিক ভেঙে ফেলার কারণে, এখন তাদের জন্য প্রায় ১০ কিলোমিটার ঘুরপথ ব্যবহার করতে হচ্ছে। এতে সময় ও অর্থ দুটিই বেশি খরচ হচ্ছে। জরুরি চিকিৎসাসেবা গ্রহণের ক্ষেত্রেও ভোগান্তি বেড়েছে।

মঙ্গলবার দুপুরে সরেজমিনে গিয়ে দেখা যায়, উপজেলার ফারিকুল বাজার খালের ওপর সেতুর প্রায় অর্ধেক কাজ সম্পন্ন হলেও নির্মাণ কাজ বন্ধ রয়েছে। নির্মাণাধীন কাঠামো খালের পানিতে পড়ে আছে। পাশাপাশি পুরোনো সেতুটিও আংশিক ভেঙে ফেলার ফলে, সরাসরি পারাপার বন্ধ হয়ে গেছে।

স্থানীয় বাসিন্দা ও বিএনপি নেতা মো. জয়নাল বলেন, “সেতুর অর্ধেকের বেশি কাজ শেষ হয়েছিল। কিন্তু গত তিন বছর ধরে কাজ বন্ধ থাকায় তিন ইউনিয়নের মানুষ সীমাহীন দুর্ভোগে রয়েছেন।”

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) মনোনীত রাউজান উপজেলা চেয়ারম্যান প্রার্থী ও উপজেলা সংগঠক মো. জাহেদুল করিম বাপ্পী বলেন, “সেতুর নির্মাণ কাজ শুরুর সময় কিছু অনিয়ম ও ভূমি অধিগ্রহণ সংক্রান্ত জটিলতা ছিল বলেও আমরা জেনেছি। এসব কারণে কাজ বন্ধ রয়েছে। সেতুটি যদি নির্মিত হয়, তবে পাহাড়তলী, পূর্ব গুজরা ও বাগোয়ান ইউনিয়নের কোনো গ্রাম যোগাযোগ বিচ্ছিন্ন থাকবে না।”

এই বিষয়ে ঠিকাদার মো. রাশেদ বলেন, “নির্মাণস্থলটি অনুমোদিত ডিজাইনের জন্য উপযুক্ত ছিল না। পরে নতুন ডিজাইনের প্রয়োজন দেখা দেয়। সংশোধিত ডিজাইন অনুমোদন পেলে দ্রুত কাজ শুরু করা হবে।”

উপজেলা প্রকৌশলী আবুল কালাম জানান, “সেতু নির্মাণস্থলের মাটি নরম হওয়ার কারণে পূর্বের ডিজাইন কার্যকর হয়নি। তাই ডিজাইনে পরিবর্তন আনার প্রয়োজন পড়েছে। মন্ত্রণালয় থেকে সংশোধিত ডিজাইন অনুমোদন হয়ে এলে পুনরায় কাজ শুরু করা হবে। বিষয়টি দ্রুত বাস্তবায়নের জন্য আমরা চেষ্টা করে যাচ্ছি।”

এদিকে, দীর্ঘদিন ধরে বন্ধ থাকা সেতুর নির্মাণ কাজ এবং এলাকার মানুষদের দুর্ভোগ সরেজমিনে দেখতে মঙ্গলবার দুপুরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জেলা ও উপজেলা শাখার নেতৃবৃন্দ ঘটনাস্থল পরিদর্শন করেন। এ সময় উপস্থিত ছিলেন এনসিপি নেতা ও রাউজান উপজেলা পরিষদের এনসিপি-সমর্থিত প্রার্থী মোহাম্মদ জাহেদুল করিম বাপ্পী, উত্তর জেলা এনসিপির দপ্তর সম্পাদক আরমান হোসাইন, লোকমান, বিএনপি নেতা জয়নাল, মোহাম্মদ জাহাঙ্গীর, মোহাম্মদ ইকবাল, কৃষক মেহরাজ, কৃষক সেকান্দর, শিক্ষক নাসির উদ্দিন, মোহাম্মদ তারেকসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১১ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৩
জোহর ১১:৪৪
আসর ০৩:৫০
মাগরিব ০৫:২৭
ইশা ০৬:৩৮
সূর্যোদয় : ০৫:৫৯ সূর্যাস্ত : ০৫:২৭
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%