১০:৪৪ পি.এম
যশ এবং কিয়ারা আডবাণীর মধ্যে ঘনিষ্ঠ দৃশ্য নিয়ে সমাজমাধ্যমে শুরু হয়েছে বিভিন্ন আলোচনা। তবে সামাজিক মিডিয়ায় কিয়ারাকে ঘিরে সমালোচনার বড় অংশ দেখা যাচ্ছে। “কেন এক জন বিবাহিতা মহিলা হয়ে এত সাহসী দৃশ্য!” এই প্রশ্নটি উঠেছে।
যশের সিনেমা ‘টক্সিক’ মুক্তির আগে ছবির নতুন গান ‘তবাহি’ প্রকাশ করা হয়েছে। এ গানে যশ এবং কিয়ারা আডবাণীর ঘনিষ্ঠ দৃশ্য নিয়ে সমাজমাধ্যমে আলোচনা শুরু হয়েছে। তবে বিশেষ করে কিয়ারাকে কেন্দ্র করে সমালোচনার ঢল এসেছে। প্রশ্ন উঠেছে, “কেন এক জন বিবাহিতা মহিলা হয়ে এত সাহসী দৃশ্য!” এর মাঝেই কাজল অগ্রবাল তাঁর বক্তব্য তুলে ধরেছেন, তিনি বলছেন, পর্দায় ঘনিষ্ঠ দৃশ্য করা বা না করা সম্পূর্ণভাবে ব্যক্তিগত সিদ্ধান্ত।
এক সাক্ষাৎকারে কাজলকে প্রশ্ন করা হয়, কেন পুরুষ ও মহিলাদের পর্দায় ঘনিষ্ঠ দৃশ্য করতে আলাদা বিচার করা হয়। জবাব দিতে গিয়ে তিনি বলেন, “এটা সম্পূর্ণ ব্যক্তিগত সিদ্ধান্ত। একজন পুরুষও নিজের মতো ভেবে সিদ্ধান্ত নিতে পারেন যে তিনি এমন দৃশ্য করবেন কি না। সিদ্ধান্তটা ভিতর থেকে আসা উচিত। কিন্তু মহিলাদের ক্ষেত্রে কিছুটা বেশি সতর্কতা থাকে।”
আরও পড়ুন: ক্যারিয়ারে মন দিতেই বিচ্ছেদ টানলেন ইব্রাহিম আলি খান?
নিজের অবস্থান স্পষ্ট করে কাজল যোগ করেন, তিনি কি পর্দায় ঘনিষ্ঠ দৃশ্যে স্বচ্ছন্দ বোধ করেন? কাজল বলেন, “আমি শুধু নিজের কথা বলতে পারি। আমি কখনোই এ ধরনের চরিত্রে অভিনয় করিনি। পর্দায় ঘনিষ্ঠ দৃশ্য অথবা বিকিনির মতো পোশাকে আমি স্বচ্ছন্দ নই। তাই আমি এটা কখনও করিনি। আমি অস্বস্তি অনুভব করি, তাই না করে চলে যাই। এই কারণে আমি অনেক বড় ছবির প্রস্তাব ফিরিয়ে দিয়েছি। এর জন্য আমার কোনো আক্ষেপ নেই। এটা আমার ব্যক্তিগত সীমারেখা, যা আমি অতিক্রম করতে চাই না।”
মা হওয়ার পর থেকে ছবির নির্বাচন সংক্রান্ত তাঁর চিন্তাভাবনা অনেক বদলে গেছে বলেও জানিয়েছেন কাজল। তিনি গৌতম কিচলুর সঙ্গে বিবাহিত এবং বর্তমানে তাঁদের চার বছরের একটি পুত্রসন্তান রয়েছে। কাজল বলেছেন, “ছেলে হওয়ার পর আমি শুধু চাচ্ছি, যখন সে আমার ছবি দেখবে, তখন যেন কোনও অস্বস্তি না হয়। আমি চাই না, সে ভাবে, ‘মা এটা কেন করল?’ আমি চাই, সে গর্বের সঙ্গে আমার ছবি দেখুক। তাই এখন সেই চিন্তা মাথায় রেখেই ছবির নির্বাচন করি।”
উল্লেখ্য, খুব শীঘ্রই মুক্তি পেতে যাচ্ছে ‘টক্সিক’। ছবির প্রথম ঝলক প্রকাশের পর থেকেই নানা সমালোচনার মুখে পড়েছে। এই ছবির বিরুদ্ধে ‘নারীবিদ্বেষী’ তকমাও রয়েছে।
আরও পড়ুন: সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন আবেদন পুনরায় নামঞ্জুর
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন