১০:৪৫ পি.এম
অবৈধ কার্যক্রমের জন্য নিষিদ্ধ আওয়ামী লীগ ও ছাত্রলীগের নিষেধাজ্ঞা প্রত্যাহার দাবিতে কুষ্টিয়া-খুলনা মহাসড়কের উপর ইসলামী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের ঝটিকা মিছিলের কারণে মামলা রুজু করা হয়েছে। ১৭ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামায় ১০ থেকে ১৫ জনের বিরুদ্ধে এজাহার দায়ের করা হয়েছে।
শনিবার (১৮ জুলাই) পুলিশ বাদী হয়ে ইসলামী বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি মামুন-অর-রশীদকে প্রধান আসামি করে ইসলামী বিশ্ববিদ্যালয় থানায় সন্ত্রাস দমন আইনে মামলা করেন।
এজাহার থেকে জানা যায়, গত ১৭ জুলাই ভোর ৫টার সময় লক্ষীপুর বাজারের কাছে ঝিনাইদহগামী পাঁকা রাস্তার উপর নিষিদ্ধ বাংলাদেশ ছাত্রলীগের ইসলামী বিশ্ববিদ্যালয় শাখা ও তার অঙ্গ সংগঠনের কিছু দুষ্কৃতিকারী নিষিদ্ধ দল বাংলাদেশ আওয়ামীলীগকে সমর্থন জানিয়ে দলটিকে গতিশীল ও উৎসাহিত করার উদ্দেশ্যে হাইওয়ে এলাকা এসে বিভিন্ন সরকারি বিরোধী স্লোগান দিয়ে মিছিল করেছে। আসামীরা বিভিন্ন শ্লোগান এবং মিছিল করার জন্য সমবেত হয়ে উগ্রবাদী কার্যক্রমের মাধ্যমে দেশের নিরাপত্তা ও সার্বভৌমত্বের ক্ষতি করছে এবং সাধারণ মানুষকে নিষিদ্ধ রাজনৈতিক দলের কার্যক্রমে উদ্বুদ্ধ করার একটি সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করছে। এই কারণে তারা ২০০৯ সালের সন্ত্রাস বিরোধী আইনের ৮, ৯, ১০, ১২ ও ১৩ ধারায় অপরাধ করেছে। উল্লেখিত কার্যক্রমের মাধ্যমে সাধারণ মানুষের মধ্যে আতংক ও ভয়ভীতি সৃষ্টি করা হয়েছে।
আরও পড়ুন: যাত্রাবাড়ীতে ছিনতাই সন্দেহে গণপিটুনিতে আহত যুবক নিশাত মিয়ার মৃত্যু
মামলার আসামিদের মধ্যে রয়েছে— ১. মো. মামুন-অর-রশিদ (২৭) (ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়া ছাত্রলীগ শাখার সাবেক সহ-সভাপতি), ২. মো. শিহাব উদ্দিন বিশ্বাস (৪০) ৩. মোস্তাফিজুর রহমান (৪৮), ৪. মো. মানিক মিয়া (৪০), ৫. মো. মাসুদ (কুষ্টিয়া জেলা ছাত্রলীগের সদস্য), ৬. মো. আব্দুল মমিন (৪১) (আওয়ামীলীগের সক্রিয় সদস্য), ৭. মো. আবু বক্কর সিদ্দীক (সাধারণ সম্পাদক উজানগ্রাম ইউনিয়ন আওয়ামীলীগ), ৮. মো. সৌরভ (ইবি থানা যুবলীগের সাংগঠনিক সম্পাদক), ৯. মেহেদী হাসান সম্রাট (হরিনারায়নপুর ইউনিয়নের সাবেক যুবলীগ সভাপতি), ১০. মো. সাকিল আহম্মেদ (হরিনারায়ণপুর ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহ্বায়ক), ১১. মো. আদীবুজ্জামান সংগ্রাম (কুষ্টিয়া সদর উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক) ১২. আলী আকবর (কুষ্টিয়া সরকারি কলেজ ছাত্রলীগের সক্রিয় কর্মী), ১৩. মো. সিরাজ (৫৭) (গোসলামী দুর্গাপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি), ১৪. মো. দবির হোসেন (গোসলামী দুর্গাপুর ইউনিয়ন আওয়ামীলীগের সেক্রেটারি), ১৫. জহিরুল ইসলাম (মনোহরদিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি), ১৬. মো. আশিকুর রহমান (মনোহরদিয়া ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক), ১৭. মো. রাকিবুল ইসলাম রাজিব (মনোহরদিয়া ইউনিয়ন ছাত্রলীগের সক্রিয় কর্মী) এবং আরো অজ্ঞাতনামা ১০/১৫ জন।
এ ব্যাপারে ইবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাসুদ রানা বলেছেন, আসামিরা ঝটিকা মিছিল করে পলাতক রয়েছে। মামলাটি দায়ের হয়েছে এবং আমরা আমাদের অবস্থান থেকে আসামিদের ধরতে অভিযান পরিচালনা করছি। আমরা সজাগ আছি এবং আসামিদের দ্রুত আইনের আওতায় আনার চেষ্টা করা হবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন