ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

বাংলা সিনেমায় অভিনয়ের আগ্রহ প্রকাশ করলেন কাজল


বাংলা সিনেমায় অভিনয়ের আগ্রহ প্রকাশ করলেন কাজল

বলিউডের জনপ্রিয় অভিনেত্রী কাজল এবার জানালেন বাংলা সিনেমায় অভিনয়ের প্রতি তার আগ্রহের কথা। তিনি জানিয়েছেন, যদি তিনি সুযোগ ও উপযুক্ত গল্প পান, তাহলে বাংলা চলচ্চিত্রে কাজ করতে চান। নব্বইয়ের দশকের এই তারকা সাম্প্রতিককালে ভারতের আনন্দবাজার ডট কম আয়োজিত ‘বছরের বেস্ট ২০২৬’ সম্মাননা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

দীর্ঘ অভিনয় জীবন কাটিয়ে দর্শকদের ভালোবাসা ও অবদানের জন্য তিনি এই সম্মাননা গ্রহণ করেন। অনুষ্ঠানে যখন কাজলকে প্রশ্ন করা হয় যে তিনি কি বাংলা সিনেমা দেখেন, তখন তিনি সরাসরি ‘না’ বললেও বাংলায় অভিনয়ের ইচ্ছার কথা প্রকাশ করেন।

তিনি আরো জানান, যদি সময় ও সুযোগ মিলবে, তাহলে তিনি বাংলা সিনেমায় কাজ করতে চান। কাজলের মা কিংবদন্তি অভিনেত্রী তনুজা হিন্দি চলচ্চিত্রের পাশাপাশি বাংলা সিনেমাতেও অভিনয় করে প্রশংসা অর্জন করেছেন, এবং বাংলার সঙ্গে কাজলের পারিবারিক সম্পর্ক দীর্ঘদিনের।

আরও পড়ুন: জয়ের বাবার সঙ্গে স্পিকারের পুরোনো ছবি, ভক্তদের মন্তব্য ‘এবার জমি নিশ্চিত’

মায়ের মতো একজন অভিনেত্রী হতে পেরেছেন কি না—এমন প্রশ্নে কাজল বিনয়ের সঙ্গে বলেন যে, তিনি এখনো সেই চেষ্টায় আছেন। তার কথায়, তনুজা অনেক বড় মাপের অভিনেত্রী এবং তিনি মায়ের দেখানো পথ অনুসরণ করে আজকের অবস্থানে পৌঁছেছেন।

অনুষ্ঠানে কাজল নিজের ব্যক্তিত্বের আরেকটি দিকও তুলে ধরেন। তিনি বলেন, কাজের ক্ষেত্রে তিনি খুবই সময়নিষ্ঠ। নির্ধারিত সময়ে শুটিং সেটে পৌঁছানো এবং কাজ শেষ হলে সময়মতো সেট থেকে বেরিয়ে যাওয়াকে পেশাদারিত্বের অংশ বলে মনে করেন। এক্ষেত্রে তিনি মন্তব্য করেন যে, বলিউডে সময়নিষ্ঠ শিল্পীর সংখ্যা খুব বেশি নয়।

একই সঙ্গে উল্লেখ্য, এবারের আনন্দবাজার ডট কমের ‘বছরের বেস্ট ২০২৬’ সম্মাননা পেয়েছেন কাজলের সাথে পাওলি দাম, দেব, নিকিতা গান্ধী, ব্রাত্য বসুসহ আরও বিভিন্ন অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিত্ব।

আরও পড়ুন: কক্সবাজারে নলকূপ খননের স্থান থেকে গ্যাসের আগুন, বাপেক্সের বিশেষজ্ঞ দল ঘটনাস্থলে

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শহিদ সাজিদের প্রথম মৃত্যুবার্ষিকীতে ইবি ছাত্রদলের দোয়া মাহফিল

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ১৮ই জুলাই, ২০২৬ ইং

০২:০৭ পি.এম


শহিদ সাজিদের প্রথম মৃত্যুবার্ষিকীতে ইবি ছাত্রদলের দোয়া মাহফিল

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) আল-কুরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষার্থী শহিদ সাজিদ আব্দুল্লাহর প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল ও মিলাদের আয়োজন করেছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল।

শুক্রবার (১৭ জুলাই) জুমার নামাজের পর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

এতে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ. কে. এম. মতিনুর রহমান, উপ-উপাচার্য অধ্যাপক ড. এম. আয়াকুব আলী, বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন ছাত্রসংগঠনের নেতৃবৃন্দ এবং সাধারণ মুসল্লিরা।

দোয়া মাহফিলে শহিদ সাজিদ আব্দুল্লাহর রুহের মাগফিরাত কামনা করা হয়। একই সঙ্গে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আসমা সাদিয়া রুনার রুহের মাগফিরাত এবং দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত পরিচালনা করেন কেন্দ্রীয় মসজিদের খতিব আশরাফ উদ্দিন খান।

দোয়া শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের আহ্বায়ক মাসুদ রুমি মিথুন বলেন, "সাজিদ শুধু একজন শিক্ষার্থীই ছিলেন না, তিনি অন্যায়ের বিরুদ্ধে একজন সাহসী কণ্ঠস্বর ছিলেন। দুঃখজনক হলেও সত্য, এক বছর পেরিয়ে গেলেও তার মৃত্যুর প্রকৃত রহস্য উদ্ঘাটিত হয়নি এবং বিচারও দৃশ্যমান নয়। প্রশাসনের কাছে বারবার দাবি জানানো হলেও এখনো ঘটনার কোনো কূল-কিনারা হয়নি। আমরা দ্রুত রহস্য উদ্ঘাটন এবং দায়ীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাই।"

এ ব্যাপারে উল্লেখ্য, ২০২৫ সালের ১৭ জুলাই বিশ্ববিদ্যালয়ের শাহ আজিজুর রহমান হল-সংলগ্ন পুকুর থেকে সাজিদ আব্দুল্লাহর ভাসমান মরদেহ উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের ভিসেরা প্রতিবেদনে উল্লেখ করা হয়, তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছিল। এ ঘটনায় দায়ের করা মামলাটি বর্তমানে অপরাধ তদন্ত বিভাগ তদন্ত করছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মার্কিন হামলার পর ইরানের জাস্ক কাউন্টিতে পানিহীন ১০ হাজার মানুষ

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শনিবার, ১৮ই জুলাই, ২০২৬ ইং

০২:১২ পি.এম


মার্কিন হামলার পর ইরানের জাস্ক কাউন্টিতে পানিহীন ১০ হাজার মানুষ

মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সংঘাতের তীব্রতা আরও বৃদ্ধি পেয়েছে। টানা সপ্তম রাতের মতো উভয় পক্ষের হামলা-পাল্টা হামলার ঘটনাগুলি পরস্পরকে লক্ষ্য করেছে। যুক্তরাষ্ট্র ইরানের সামরিক স্থাপনাগুলোর ওপর বিমান ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে যাচ্ছে।

অন্যদিকে, ইরানের পক্ষ থেকে কুয়েত ও জর্ডানে অবস্থিত মার্কিন সামরিক অবস্থানগুলোর বিরুদ্ধে ড্রোন হামলার দাবি করা হয়েছে।

এছাড়াও, ইরানের জাস্ক কাউন্টির উপকূলীয় বুঞ্জি গ্রামে মার্কিন বাহিনী একটি পানি শোধন (লবণাক্ততা দূরীকরণ) পাম্পে হামলা করেছে। এই হামলার ফলে ওই এলাকার ২০টি গ্রামের প্রায় ১০ হাজার মানুষের জন্য সুপেয় পানির সরবরাহ সম্পূর্ণভাবে ব্যাহত হয়েছে।

হরমোজগান পানি ও পয়ঃনিষ্কাশন কোম্পানির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হামজেহ পুরের উদ্ধৃতিতে তাসনিম নিউজ এ তথ্য জানিয়েছে। হামজেহ পুর এই মার্কিন হামলাকে ‘একগুচ্ছ অপরাধ এবং সন্ত্রাসী কর্মকাণ্ড’ বলে উল্লেখ করেছেন। তিনি আরও বলেন, বুঞ্জি পানি শোধন প্ল্যান্টের সমুদ্র থেকে পানি তোলার পাম্পিং স্টেশন এবং একটি পাওয়ার ট্রান্সফরমার এই হামলায় ‘সম্পূর্ণরূপে ধ্বংস’ হয়ে গেছে।

তিনি জানান, ‘এই গ্রামগুলো এখন তীব্র পানি সংকটের মুখোমুখি হচ্ছে।’

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মেসিকে আটকানোর কৌশল জানালেন স্পেন অধিনায়ক

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

শনিবার, ১৮ই জুলাই, ২০২৬ ইং

০২:১৩ পি.এম


মেসিকে আটকানোর কৌশল জানালেন স্পেন অধিনায়ক

বিশ্বকাপ ফাইনালে আর্জেন্টিনার সবচেয়ে বড় শক্তি যে লিওনেল মেসি, এ বিষয়ে কোন দ্বিমত নেই। তাই শিরোপা নির্ধারণকারী ম্যাচের আগে আর্জেন্টাইন অধিনায়ককে কীভাবে নিয়ন্ত্রণ করা হবে, সেই পরিকল্পনাটি তুলে ধরেছেন স্পেনের অধিনায়ক রদ্রি।

রবিবার (১৯ জুলাই) নিউইয়র্ক-নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে মুখোমুখি হবে আর্জেন্টিনা ও স্পেন। মহারণের পূর্বে স্প্যানিশ সংবাদমাধ্যম দিওরিও আস-কে অনুষ্ঠিত সাক্ষাৎকারে, ম্যানচেস্টার সিটির এই মিডফিল্ডার মন্তব্য করেন যে, মেসিকে যতটা সম্ভব বিপজ্জনক অঞ্চল থেকে দূরে রাখা হবে তাদের প্রথম লক্ষ্য।

রদ্রি বলেন, “প্রথমত, মেসিকে বক্সের কাছ থেকে দূরে রাখতে হবে। দ্বিতীয়ত, যখন আমাদের রক্ষণের অবস্থান নিতে হবে, তখন তার আরও কাছাকাছি থাকতে হবে এবং আরো আক্রমণাত্মকভাবে রক্ষা করতে হবে। তবে খুব বেশি পেছনে যেতে হবে না।”

তার মতে, স্পেনের স্বাভাবিক আক্রমণাত্মক ফুটবলই হতে পারে মেসিকে নিয়ন্ত্রণে রাখার সবচেয়ে কার্যকর উপায়। তিনি বলেন, “আমরা এমন একটি দল যারা সামনে থেকে প্রেস করে প্রতিপক্ষকে পেছন দিকে খেলতে বাধ্য করে। আমার মতে, রোববারের ম্যাচে এটি মূল চাবিকাঠি হবে। তবে, লিওর মতো একজন ফুটবলার, যে কোন সময় অপ্রত্যাশিত কিছু করে বসতে পারে, তাই তাকে নিয়ে আমাদের সবসময় সতর্ক থাকতে হবে।”

মেসির প্রতি তার মুগ্ধতার কথা গোপন করেননি স্পেন অধিনায়ক। তিনি মন্তব্য করেন, “মেসি নিজেই তার পরিচয়। ব্যক্তিগত অর্জনের বাইরেও তার পুরো ক্যারিয়ারই কথা বলে। এত বছর ধরে সর্বোচ্চ পর্যায়ে খেলে যাওয়া, ৩৯ বছর বয়সে এমন ফর্মে থাকা এবং বিশ্বের সেরা খেলোয়াড় হওয়া সত্যিই অবিশ্বাস্য।”

রদ্রির মতে, মেসি শুধু একজন তারকা ফুটবলার নন, বরং আর্জেন্টিনা দলের সবচেয়ে বড় অনুপ্রেরণাও। তিনি বলেন, “আর্জেন্টিনার জন্য সে কেবল একজন খেলোয়াড় নয়। সে তাদের সবচেয়ে বড় ভরসা, তাদের নেতা। তবে আমাদের শুধু মেসি নয়, পুরো আর্জেন্টিনা দলকেও ম্যাচের প্রতিটি পর্যায়ে নিয়ন্ত্রণে রাখতে হবে।”

এটি হতে যাচ্ছে মেসির ক্যারিয়ারের তৃতীয় এবং সম্ভবত শেষ বিশ্বকাপ ফাইনাল। ২০২২ সালে শিরোপা জয়ের পর টানা দ্বিতীয় বিশ্বকাপ জয়ের লক্ষ্য নিয়ে মাঠে নামবেন আর্জেন্টাইন অধিনায়ক। অন্যদিকে, ২০১০ সালের পর প্রথমবার বিশ্বকাপ জয়ের স্বপ্ন পূরণে মরিয়া স্পেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ফিফা বিশ্বকাপ ফাইনাল ঝুঁকিতে! ট্রাম্পের শুল্ক নীতি কি রোধ করতে পারবে ধোঁয়া?

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শনিবার, ১৮ই জুলাই, ২০২৬ ইং

০২:১৪ পি.এম


ফিফা বিশ্বকাপ ফাইনাল ঝুঁকিতে! ট্রাম্পের শুল্ক নীতি কি রোধ করতে পারবে ধোঁয়া?

কানাডার ভয়াবহ দাবানলের ধোঁয়া যুক্তরাষ্ট্রের বিভিন্ন এলাকায় ছড়িয়ে পড়ায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্ষোভ প্রকাশ করেছেন। তিনি কানাডার বন ব্যবস্থাপনাকে দায়ী করে দেশটির পণ্যের ওপর অতিরিক্ত বাণিজ্য শুল্ক আরোপ করার হুঁশিয়ারি দিয়েছেন। এ প্রসঙ্গে কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নির সঙ্গে কথা বলার কথাও জানালেন।

শুক্রবার ট্রাম্প সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্টে দাবি করেন, কানাডা তাদের বন ও ঝোপঝাড় যথাযথভাবে রক্ষণাবেক্ষণ না করার ফলে যুক্তরাষ্ট্রে দূষিত ও অস্বাস্থ্যকর বাতাস ছড়িয়ে পড়ছে। তিনি বলেন, যুক্তরাষ্ট্রে যে ক্ষতি হচ্ছে, তা বিবেচনায় কানাডার পণ্যের ওপর বিদ্যমান শুল্ক আরও বাড়ানো হতে পারে।

বর্তমানে কানাডায় ৮৯৬টি দাবানল সক্রিয় রয়েছে। এর মধ্যে ওন্টারিও প্রদেশে প্রায় ২০০টি দাবানল জ্বলছে। প্রাদেশিক কর্তৃপক্ষ জানিয়েছে, ৮১টি আগুন এখনও নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি এবং অন্তত ১০টি এলাকা থেকে বাসিন্দাদের সরিয়ে নেওয়া হয়েছে।

দাবানলের ধোঁয়া ইতোমধ্যে যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে পড়ছে। নিউ জার্সিতেও বায়ুর মান নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। একই অঙ্গরাজ্যে অনুষ্ঠিত হতে যাওয়া ২০২৬ ফিফা বিশ্বকাপ ফাইনালকে নিয়ে শঙ্কা দেখা দিয়েছে।

বিশেষজ্ঞদের মতে, জলবায়ু পরিবর্তনের কারণে তীব্র তাপপ্রবাহ ও খরাই উত্তর আমেরিকায় দাবানল বৃদ্ধির অন্যতম কারণ। তবে ট্রাম্প বরাবরই এমন দুর্যোগের জন্য বন ব্যবস্থাপনাটির দুর্বলতাকে দায়ী করে আসছেন।

এদিকে দ্য নিউ ইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, দাবানলের ধোঁয়ার স্বাস্থ্যগত প্রভাব নিয়ে গবেষণাকারী বিভিন্ন ল্যাবরেটরির অর্থায়ন ট্রাম্প প্রশাসন কমিয়ে দিয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%