প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
বলিউডের জনপ্রিয় অভিনেত্রী কাজল এবার জানালেন বাংলা সিনেমায় অভিনয়ের প্রতি তার আগ্রহের কথা। তিনি জানিয়েছেন, যদি তিনি সুযোগ ও উপযুক্ত গল্প পান, তাহলে বাংলা চলচ্চিত্রে কাজ করতে চান। নব্বইয়ের দশকের এই তারকা সাম্প্রতিককালে ভারতের আনন্দবাজার ডট কম আয়োজিত ‘বছরের বেস্ট ২০২৬’ সম্মাননা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
দীর্ঘ অভিনয় জীবন কাটিয়ে দর্শকদের ভালোবাসা ও অবদানের জন্য তিনি এই সম্মাননা গ্রহণ করেন। অনুষ্ঠানে যখন কাজলকে প্রশ্ন করা হয় যে তিনি কি বাংলা সিনেমা দেখেন, তখন তিনি সরাসরি ‘না’ বললেও বাংলায় অভিনয়ের ইচ্ছার কথা প্রকাশ করেন।
তিনি আরো জানান, যদি সময় ও সুযোগ মিলবে, তাহলে তিনি বাংলা সিনেমায় কাজ করতে চান। কাজলের মা কিংবদন্তি অভিনেত্রী তনুজা হিন্দি চলচ্চিত্রের পাশাপাশি বাংলা সিনেমাতেও অভিনয় করে প্রশংসা অর্জন করেছেন, এবং বাংলার সঙ্গে কাজলের পারিবারিক সম্পর্ক দীর্ঘদিনের।
মায়ের মতো একজন অভিনেত্রী হতে পেরেছেন কি না—এমন প্রশ্নে কাজল বিনয়ের সঙ্গে বলেন যে, তিনি এখনো সেই চেষ্টায় আছেন। তার কথায়, তনুজা অনেক বড় মাপের অভিনেত্রী এবং তিনি মায়ের দেখানো পথ অনুসরণ করে আজকের অবস্থানে পৌঁছেছেন।
অনুষ্ঠানে কাজল নিজের ব্যক্তিত্বের আরেকটি দিকও তুলে ধরেন। তিনি বলেন, কাজের ক্ষেত্রে তিনি খুবই সময়নিষ্ঠ। নির্ধারিত সময়ে শুটিং সেটে পৌঁছানো এবং কাজ শেষ হলে সময়মতো সেট থেকে বেরিয়ে যাওয়াকে পেশাদারিত্বের অংশ বলে মনে করেন। এক্ষেত্রে তিনি মন্তব্য করেন যে, বলিউডে সময়নিষ্ঠ শিল্পীর সংখ্যা খুব বেশি নয়।
একই সঙ্গে উল্লেখ্য, এবারের আনন্দবাজার ডট কমের ‘বছরের বেস্ট ২০২৬’ সম্মাননা পেয়েছেন কাজলের সাথে পাওলি দাম, দেব, নিকিতা গান্ধী, ব্রাত্য বসুসহ আরও বিভিন্ন অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিত্ব।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন