ঢাকা বুধবার, ০৪ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ১৯ই কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২৩শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ০৪ই নভেম্বর, ২০২৬ইং ১৯ই কার্তিক, ১৪৩২বাং

ডেপুটি স্পিকারের সাথে চীনের বিদায়ী রাষ্ট্রদূতের সাক্ষাৎ


ডেপুটি স্পিকারের সাথে চীনের বিদায়ী রাষ্ট্রদূতের সাক্ষাৎ

ঢাকা, ২২ সেপ্টেম্বর, ২০২৬ : বাংলাদেশে নিযুক্ত চীনের বিদায়ী রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিষ্টার কায়সার কামাল।

আজ মঙ্গলবার জাতীয় সংসদ ভবনের ডেপুটি স্পিকার কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

সাক্ষাৎকালে, ডেপুটি স্পিকার রাষ্ট্রদূত ইয়াও ওয়েনকে স্বাগত জানিয়ে বাংলাদেশ ও চীনের মধ্যে দীর্ঘকালীন বন্ধুত্বপূর্ণ ও বহুমাত্রিক সম্পর্কের কথা স্মরণ করেন। তিনি সম্প্রতি চীনের ইউনান প্রদেশে তার সফরের অভিজ্ঞতা উল্লেখ করে সেখানে পাওয়া উষ্ণ আতিথেয়তা, আন্তরিকতা এবং সৌহার্দ্যপূর্ণ সহযোগিতার প্রশংসা করেন। এছাড়া, তিনি বাংলাদেশের বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ডে চীনের বিদ্যমান সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।

আরও পড়ুন: রোহিঙ্গা গণহত্যা: আন্তর্জাতিক বিচার আদালতে মামলার রায় ১৯ নভেম্বর

ডেপুটি স্পিকার বলেন, "বাংলাদেশ এবং চীন উভয় দেশের জনগণের উন্নয়নের জন্য আমরা একসাথে কাজ করতে চাই।" তিনি বাংলাদেশের গণতন্ত্রকে শক্তিশালীকরণ, দেশের জনগণের জীবনমান উন্নয়ন, প্রযুক্তি এবং স্বাস্থ্যখাতসহ বিভিন্ন অবকাঠামোগত উন্নয়নে চীনের সহযোগিতা প্রত্যাশা করেন।

বিদায়ী রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বাংলাদেশ ও চীনের মধ্যে ঐতিহাসিক ও বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কথা উল্লেখ করে বলেন, "শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ১৯৮০ সালের চীন সফরের সময়েই বাংলাদেশ-চীন সম্পর্ক ভবিষ্যতের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের ভিত্তি লাভ করে।" তিনি সম্প্রতি প্রধানমন্ত্রী তারেক রহমানের চীন সফরের কথা স্মরণ করে বলেন, "তারেক রহমানের চীন সফর বাংলাদেশ-চীনের মধ্যকার সহযোগিতার ক্ষেত্রকে আরো প্রসারিত করবে।"

তিনি আরো বলেন, বাংলাদেশ-চীন পার্লামেন্টারি ফ্রেন্ডশিপ গ্রুপ দুই দেশের সংসদীয় সম্পর্ক আরো জোরদার করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে।

উভয়পক্ষ সংসদীয় পর্যায়ে দ্বিপাক্ষিক সফর, অভিজ্ঞতা বিনিময় এবং বিভিন্ন বিষয়ে মতবিনিময় বৃদ্ধিসহ দুই দেশের জনগণের মধ্যে পারস্পরিক যোগাযোগ ও সহযোগিতা আরও জোরদার করার ওপর গুরুত্বারোপ করেন।

আরও পড়ুন: আগারগাঁওয়ে বাংলাদেশ বেতারের সামনে দুটি ককটেল বিস্ফোরণ, হতাহতের খবর নেই

এছাড়াও বৈঠকে মংলা বন্দর সুবিধা সম্প্রসারণ ও আধুনিকায়ন এবং তিস্তা নদী প্রকল্প নিয়ে আলোচনা হয়।

বিদায়ী রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বাংলাদেশে তার দায়িত্ব পালনকালে পাওয়া সহযোগিতা ও আন্তরিকতার জন্য ডেপুটি স্পিকার এবং বাংলাদেশের জনগণের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বাংলাদেশ ও চীনের বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ভবিষ্যতে আরও শক্তিশালী হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

সাক্ষাৎ শেষে, ডেপুটি স্পিকার রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের ভবিষ্যৎ কর্মজীবন ও ব্যক্তিগত জীবনের সাফল্য ও কল্যাণ কামনা করেন।

বৈঠকে বাংলাদেশে নিযুক্ত চীনের উপরাষ্ট্রদূতসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

আরও পড়ুন: ঢাকার স্থবিরতার কারণ ই-রিকশা ও হকার সমস্যা: ডিএসসিসি প্রশাসক

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে অভিনেতা রিফাত চৌধুরী, জানেন না অভিনয় সংঘের সভাপতি

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

মঙ্গলবার, ২২শে সেপ্টেম্বর, ২০২৬ ইং

০২:৪০ পি.এম


ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে অভিনেতা রিফাত চৌধুরী, জানেন না অভিনয় সংঘের সভাপতি

ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে গুরুতর অসুস্থ অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন অভিনেতা ও কবি রিফাত চৌধুরী। গত ১৪ সেপ্টেম্বর হাসপাতালে ভর্তি হওয়ার পর প্রথমে ফ্লোরে কাটাতে হয়েছে তার দিন। পরে একটি বেডের ব্যবস্থা করা হয়। তার অসুস্থতার খবর সংবাদমাধ্যমে প্রকাশিত হয়েছে। তবে এ বিষয়ে জানতেন না অভিনয় শিল্পী সংঘের সভাপতি আজাদ আবুল কালাম।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকালে রিফাত চৌধুরীর অসুস্থতা নিয়ে সংবাদমাধ্যমকে মন্তব্য করতে গিয়ে আজাদ আবুল কালাম বলেন, “রিফাত চৌধুরীর অসুস্থতার খবর আমি জানি না।”

অভিনেতার অসুস্থতার খবর সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনা হলেও বিষয়টি তার নজরে আসেনি, এমনটি জানালে বিস্ময় প্রকাশ করেন তিনি। এ প্রসঙ্গে আজাদ আবুল কালাম বলেন, “আমি নিজেই অসুস্থ। সে জন্য হয়তো চোখে পড়েনি।”

অভিনয় শিল্পী সংঘের সাধারণ সম্পাদক রাশেদ মামুন অপু জানান, রিফাত চৌধুরীর অসুস্থতার খবর সোমবার তার নজরে আসে। মঙ্গলবারই সংঘের একটি প্রতিনিধি দল ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে গিয়ে অভিনেতার সঙ্গে সাক্ষাৎ করবে।

তিনি আরো জানান, রিফাত চৌধুরী অভিনয় শিল্পী সংঘের সদস্য নন। এ কারণে তার অসুস্থতার খবর পেতে দেরি হয়েছে।

এ সময় অভিনয় শিল্পী সংঘের নানা সীমাবদ্ধতার বিষয়গুলো তুলে ধরেন সংগঠনের এই নেতা। তার বক্তব্যে, “অভিনয় শিল্পী সংঘের ১৫০০ সদস্য রয়েছে। অধিকাংশের চিকিৎসার ব্যাপারগুলো আমাদের দেখতে হয়। এর বাইরে সময় হয় না কিংবা সামর্থ্য নেই। তবে রিফাত ভাই আমাদের মেম্বার না, এটা কোনো বিষয় না। ওনার বিষয়টি গতকাল থেকে সিরিয়াসলি দেখছি। আজ অভিনয় শিল্পী সংঘের পক্ষ থেকে আমরা রিফাত ভাইকে কিছু আর্থিক সাহায্য করব। ওনার জন্য একটি তহবিল গঠন কিভাবে করা যায় সেটা দেখছি।”

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

গভর্নরের আহ্বান, বাংলাদেশ থেকে আরও পণ্য আমদানির প্রয়োজন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ২২শে সেপ্টেম্বর, ২০২৬ ইং

০২:৪০ পি.এম


গভর্নরের আহ্বান, বাংলাদেশ থেকে আরও পণ্য আমদানির প্রয়োজন

ঢাকায় অনুষ্ঠিত হয়েছে ভারতের হাইকমিশনারের সঙ্গে বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সৌজন্য সাক্ষাৎ। এই বৈঠকে বাংলাদেশ ও ভারতের মধ্যে দ্বিপক্ষীয় অর্থনৈতিক, বাণিজ্যিক এবং আর্থিক সম্পর্ককে আরও শক্তিশালী করার লক্ষ্যে মতবিনিময় করা হয়।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে সাক্ষাৎটি অনুষ্ঠিত হয়। এতে বাংলাদেশের হাইকমিশনার হিজ এক্সেলেন্সি মি. দীনেশ ত্রিবেদী গভর্নরের সঙ্গে সাক্ষাৎ করেন।

বৈঠকে গভর্নর ভারতকে বাংলাদেশ থেকে পণ্য আমদানি বাড়ানোর আহ্বান জানান, যা বাংলাদেশের সঙ্গে বাণিজ্য ভারসাম্য উন্নয়নে সহায়ক হবে। এছাড়া দুই দেশের মধ্যে অর্থনৈতিক ও বাণিজ্যিক সহযোগিতা সম্প্রসারণের বিভিন্ন সম্ভাবনা নিয়েও আলোচনা হয়।

সাক্ষাৎকালে গভর্নর বাংলা কিউআরের ব্যবহার সম্প্রসারণের ওপর আগ্রহ প্রকাশ করেন। বিশেষ করে দুই দেশের মধ্যে আন্তঃসীমান্ত ডিজিটাল পেমেন্ট ব্যবস্থা চালুর সম্ভাবনা এবং এ ক্ষেত্রে ভারতের অভিজ্ঞতা ও সম্ভাব্য কারিগরি সহযোগিতার বিষয়েও আলোচনা হয়।

ভারতের হাইকমিশনার বৈঠকে বিদেশি বিনিয়োগ সহজীকরণের ওপর গুরুত্বারোপ করেন। গভর্নর জানান, বিদেশি বিনিয়োগ আকর্ষণে বাংলাদেশ ব্যাংক ইতোমধ্যে বিনিয়োগবান্ধব একাধিক নীতিগত উদ্যোগ গ্রহণ করেছে। এসব উদ্যোগ বিদেশি বিনিয়োগকারীদের তাদের বিনিয়োগকৃত অর্থ ও মুনাফা সহজে নিজ দেশে প্রত্যাবাসন করতে সক্ষম করবে।

গভর্নর বাংলাদেশের প্রযুক্তিনির্ভর, উৎপাদনমুখী ও শিল্প খাতে আরও বেশি ভারতীয় বিনিয়োগের আহ্বান জানান। বৈঠকে উল্লেখ করা হয়, এ ধরনের বিনিয়োগ দুই দেশের অর্থনৈতিক সম্পর্ককে আরও গভীর করবে এবং বাংলাদেশে উৎপাদন ও শিল্প কার্যক্রম সম্প্রসারণে সহায়ক হবে।

বৈঠকে ভারতের হাইকমিশনারের সঙ্গে ডেপুটি হাইকমিশনার মি. পবনকুমার বাধে এবং সেকেন্ড সেক্রেটারি (ইকোনমিক অ্যান্ড কমার্স) মি. গৌরব কুমার আগারওয়াল উপস্থিত ছিলেন।

বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে গভর্নরের সঙ্গে উপস্থিত ছিলেন ডেপুটি গভর্নর ড. মো. হাবিবুর রহমান এবং ডেপুটি গভর্নর মো. সরোয়ার হোসেন।

বৈঠকটি দুই দেশের বিদ্যমান অর্থনৈতিক, বাণিজ্যিক ও আর্থিক সহযোগিতা আরও বিস্তৃত করার ক্ষেত্রে পারস্পরিক আগ্রহের প্রতিফলন হিসেবে দেখা হচ্ছে। বিশেষ করে বাংলাদেশি পণ্যের ভারতে রপ্তানি বাড়ানো, ডিজিটাল পেমেন্টে সহযোগিতা এবং বাংলাদেশে ভারতীয় বিনিয়োগ সম্প্রসারণ- এই তিনটি বিষয় ভবিষ্যৎ দ্বিপক্ষীয় অর্থনৈতিক সহযোগিতার গুরুত্বপূর্ণ ক্ষেত্র হয়ে উঠতে পারে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

দেশ ও জনগণের স্বার্থে যত আন্দোলন হয়েছে, তার বিরোধিতা করেছে জামায়াত : রুহুল কবীর রিজভী

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

মঙ্গলবার, ২২শে সেপ্টেম্বর, ২০২৬ ইং

০২:৪১ পি.এম


দেশ ও জনগণের স্বার্থে যত আন্দোলন হয়েছে, তার বিরোধিতা করেছে জামায়াত : রুহুল কবীর রিজভী

বাংলাদেশ জামায়াতে ইসলামী দেশের জনস্বার্থে যত আন্দোলন হয়েছে, প্রতিটি আন্দোলনের বিরোধিতা করেছে—এমন দাবি করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবীর রিজভী। তিনি উল্লেখ করেন, ‘দেশের জনস্বার্থ, জাতীয়তাবাদী আন্দোলন এবং এ দেশের জনগণের আত্মনিয়ন্ত্রণের জন্য যে আন্দোলনগুলো হয়েছে, জামায়াত প্রত্যেকটার বিরোধিতা করেছে।’

আজ মঙ্গলবার জাতীয় প্রেস ক্লাবে গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠায় সরকার ও বিরোধী দলের ভূমিকা শীর্ষক অনুষ্ঠানে তিনি এসব মন্তব্য করেন।

রিজভী জামায়াতের বিরুদ্ধে অভিযোগ করেন যে, তারা বারবার জনগণের সঙ্গে প্রতারণা করেছে। তিনি বলেন, ‘জনগণের সঙ্গে আপনারা বারবার প্রতারণা করার কারণে কোনো দিন জনগণের চূড়ান্ত আস্থা লাভ করতে পারেনি। এটাই হচ্ছে তাদের দুর্ভাগ্য।’

সম্প্রতি রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণের ঘটনায় পতিত স্বৈরাচারের পাশাপাশি বিরোধীদলের আত্মস্বীকৃত সন্ত্রাসীদেরও দায়ী করেন তিনি।

তিনি মন্তব্য করেন যে, অপপ্রচার দিয়ে সরকারের উন্নয়ন কর্মকাণ্ড বাধাগ্রস্ত করা যাবে না। রিজভী বলেন, বিরোধী দলের কর্মসূচি কোনো রকম বাঁধার সম্মুখীন না হওয়া প্রমাণ করে দেশে গণতান্ত্রিক পরিবেশ বিরাজমান।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

দেশের প্রাণিসম্পদ খাতকে এগিয়ে নিতে বিজ্ঞানীদের ভূমিকা গুরুত্বপূর্ণ: মৎস্যমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

মঙ্গলবার, ২২শে সেপ্টেম্বর, ২০২৬ ইং

০২:৪১ পি.এম


দেশের প্রাণিসম্পদ খাতকে এগিয়ে নিতে বিজ্ঞানীদের ভূমিকা গুরুত্বপূর্ণ: মৎস্যমন্ত্রী

ঢাকা, ২২ সেপ্টেম্বর, ২০২৬ : মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ উল্লেখ করেছেন যে, দেশের প্রাণিসম্পদ খাতকে উন্নত করতে বিজ্ঞানীদের অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ। গবেষণা ও উদ্ভাবনের মাধ্যমে তারা এই খাতে উল্লেখযোগ্য ভূমিকা পালন করছেন।

মন্ত্রী বলেন, "তাদের উদ্ভাবন ও গবেষণালব্ধ অর্জনের যথাযথ মূল্যায়ন নিশ্চিত করা হবে।" তিনি সতর্ক করেছেন যে, বিজ্ঞানীরা তাদের মেধা, শ্রম, সময় ও নিষ্ঠা ব্যয় করে নতুন প্রযুক্তি ও জ্ঞান সৃষ্টি করেন। যদি এসব কাজের স্বীকৃতি না পাওয়া যায়, তাহলে ভবিষ্যতে গবেষণার প্রতি আগ্রহ কমে যেতে পারে।

আজ সকালে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউটের (বিএলআরআই) পরিচালনা বোর্ডের ৪৯তম সভায় তিনি এসব কথা বলেন।

মন্ত্রী আরও বলেন, প্রাণিসম্পদ খাতের উৎপাদনশীলতা বৃদ্ধি, রোগ প্রতিরোধ, উন্নত জাত উদ্ভাবন, নিরাপদ প্রাণিজ আমিষ উৎপাদন এবং রপ্তানি সক্ষমতা বাড়াতে গবেষণার কোনো বিকল্প নেই। তিনি গবেষণা কার্যক্রমকে আরও ফলপ্রসূ ও বাস্তবমুখী করার ওপর গুরুত্বারোপ করেন, যাতে এর সুফল সরাসরি খামারি ও উদ্যোক্তাদের কাছে পৌঁছায়। গবেষণার মাধ্যমে উদ্ভাবিত প্রযুক্তি মাঠপর্যায়ে দ্রুত সম্প্রসারণের বিষয়টিও তিনি উল্লেখ করেন।

মন্ত্রী বলেন, "দেশের প্রাণিসম্পদ খাত আজ যে পর্যায়ে পৌঁছেছে, তার পেছনে গবেষকদের দীর্ঘদিনের নিরলস পরিশ্রম রয়েছে।" গবেষণা প্রতিষ্ঠানগুলোকে আরও কার্যকর ও যুগোপযোগী করতে প্রয়োজনীয় সহায়তা অব্যাহত থাকবে বলেও তিনি জানান। একই সঙ্গে উদ্ভাবনী গবেষণাকে উৎসাহিত করতে বিজ্ঞানীদের জন্য প্রণোদনা ও স্বীকৃতির সুযোগ বাড়ানোর বিষয়েও গুরুত্ব দেওয়া হবে।

সভায় উপস্থিত ছিলেন পটুয়াখালী-৪ আসনের সংসদ সদস্য এ বি এম মোশাররফ হোসেন, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব ও বোর্ডের ভাইস চেয়ারম্যান মো. দেলোয়ার হোসেন, পরিকল্পনা কমিশনের সদস্য (সচিব) মো. মাহমুদুল হোসাইন খান, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. রফিকুল ইসলাম সরদার, বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলের নির্বাহী চেয়ারম্যান ড. মো. আবদুছ ছালাম, প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক মো. শাহজামান খান, বিএলআরআইয়ের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. ছাদেক আহমেদ, প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মুহাম্মদ আবদুস সামাদ, বোর্ডের সদস্য ডা. মো. সফিউল আহাদ সরদার এবং বোর্ডের সদস্যসচিব ও বিএলআরআইয়ের মহাপরিচালক ড. শাকিলা ফারুকসহ পরিচালনা বোর্ডের অন্যান্য সদস্যরা।

সভায় বিএলআরআইয়ের বিভিন্ন প্রশাসনিক, আর্থিক ও গবেষণাসংক্রান্ত বিষয়গুলো পর্যালোচনা করা হয় এবং প্রতিষ্ঠানের কার্যক্রম আরও গতিশীল ও ফলপ্রসূ করার লক্ষ্যে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করা হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২৩শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৯
জোহর ১১:৪৩
আসর ০৩:৪২
মাগরিব ০৫:১৮
ইশা ০৬:৩০
সূর্যোদয় : ০৬:০৬ সূর্যাস্ত : ০৫:১৮
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%