০৮:০২ এম
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে ভোট দেওয়ার সময় বিভিন্ন অঙ্গরাজ্যে ভোটাররা ভোগান্তির শিকার হয়েছেন। নিরাপত্তাব্যবস্থায় ত্রুটি, সফটওয়্যারজনিত জটিলতা, বিদ্যুৎ সরবরাহের অভাব এবং যন্ত্রপাতি স্থাপনে সমস্যা থাকার কারণে একাধিক স্থানে নির্ধারিত সময়ে ভোটগ্রহণ শুরু করা সম্ভব হয়নি। কিছু এলাকায় ভোট দেওয়ার সময়সীমা বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে।
যুক্তরাষ্ট্রের বিভিন্ন সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, ফ্লোরিডার ব্রোওয়ার্ড কাউন্টির একাধিক কেন্দ্রে নতুন নিরাপত্তাব্যবস্থায় ত্রুটি দেখা দেয়। এর ফলে নির্ধারিত সময়ের ২০ মিনিট পর ভোটগ্রহণ শুরু হয়।
নর্থ ক্যারোলাইনায় প্রযুক্তিগত সমস্যা মোকাবেলার জন্য রাজ্য নির্বাচন বোর্ড উদ্যোগ গ্রহণ করেছে। সাতটি কাউন্টিতে ভোট দেওয়ার সুযোগ এক ঘণ্টা বাড়ানোর বিষয়টি পর্যালোচনা করছে সংস্থাটি।
আরও পড়ুন: নবনির্বাচিত সেনেটর এল-সায়েদ মার্কিন স্বাস্থ্যমন্ত্রীর বিরুদ্ধে তদন্ত চান
নিউ ইয়র্কের ওয়েস্টচেস্টার কাউন্টিতে ভোট গণনার কাজে জটিলতা দেখা দিয়েছে। নির্বাচনী সরঞ্জাম প্রস্তুত ও পরীক্ষার পর সংশ্লিষ্ট সফটওয়্যারে নতুন সংস্করণ যুক্ত করা হয়েছিল। ধারণা করা হচ্ছে, ওই হালনাগাদের কারণে গণনার কাজে সমস্যা সৃষ্টি হয়েছে।
অন্যদিকে অ্যারি জোনার মারিকোপা কাউন্টির একটি প্রাথমিক বিদ্যালয়ে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যাওয়ার কারণে সেখানে স্থাপিত ভোটকেন্দ্রের কার্যক্রম সাময়িকভাবে স্থগিত করা হয়। তবে বিদ্যুৎ বিচ্ছিন্ন হওয়ার কারণ সম্পর্কে কর্তৃপক্ষ কোনো তথ্য জানায়নি।
পেনসিলভানিয়ার কয়েকটি কাউন্টিতে নির্বাচনী সরঞ্জাম স্থাপনের সময়ও জটিলতা সৃষ্টি হয়েছে। এ কারণে সংশ্লিষ্ট এলাকাগুলোতে ভোট দেওয়ার জন্য অতিরিক্ত ৩০ মিনিট সময় বরাদ্দ করা হয়েছে।
আরও পড়ুন: ককরোচ পার্টির নতুন বিক্ষোভের ডাক ৭ নভেম্বর কোচিতে
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন