০৭:৫৯ এম
বার্সেলোনার হয়ে একটি অসাধারণ মৌসুম কাটাচ্ছেন রাফিনিয়া ও লামিন ইয়ামাল। চলতি মৌসুমে উভয়ে মিলে ইতোমধ্যে ২৯টি গোল করেছেন! লা লীগার পাশাপাশি চ্যাম্পিয়নস লীগেও বার্সার জয়ের নায়ক হিসেবে আবির্ভূত হয়েছেন এই দুই তারকা।
মঙ্গলবার রাতে ক্যাম্প ন্যুয়ে অ্যাস্টন ভিলার বিরুদ্ধে চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে বার্সেলোনা ৩-০ গোলে জয়লাভ করেছে। দ্বিতীয়ার্ধে অধিনায়ক রাফিনিয়া জোড়া গোল করেছেন। অন্য গোলটি ইয়ামালের পা থেকে এসেছে।
আগের রাউন্ডে পিএসজির মাঠে ৪-২ গোলে পরাজিত হয়েছিল বার্সেলোনা। ঘরের মাঠে ম্যাচের সপ্তম মিনিটে লামিন ইয়ামাল গোল করে বার্সেলোনাকে এগিয়ে দেন। অ্যাস্টন ভিলার রক্ষণ থেকে বল বের করে আনার সময় ভুলের সুযোগ কাজে লাগিয়ে তিনি গোল করেন।
আরও পড়ুন: ক্যারিককে কতটুকু স্বস্তি দিবে ইউনাইটেডের জয়?
এর মাধ্যমে কিলিয়ান এমবাপেকে (১৩) ছাড়িয়ে ২০ বছর বয়সের আগে চ্যাম্পিয়ন্স লিগে সর্বোচ্চ গোলের রেকর্ড নিজের করে নিলেন ইয়ামাল (১৪টি)। এই তালিকায় তৃতীয় স্থানে আছেন আর্লিং হলান্ড (১০টি)।
নবম মিনিটে ভিলা দুটি ভালো সুযোগ পায়। প্রথমে ম্যাটি ক্যাশের জোরাল ভলি পোস্টের বাইরে চলে যায়, এরপর গোমেজের প্রচেষ্টা বার্সেলোনা ডিফেন্ডার জুয়াও কান্সেলোর দ্বারা রুখে দেওয়া হয়।
বিরতির আগে ভিলা চেষ্টা করলেও আর ম্যাচে ফিরতে পারেনি।
দ্বিতীয়ার্ধের সপ্তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন রাফিনিয়া। লোপেসের পাস বক্সের মুখে নিয়ন্ত্রণে নিয়ে ভেতরে ঢুকে প্রতিপক্ষের এক ডিফেন্ডারের বাধা এড়িয়ে ঠিকানা খুঁজে নেন তিনি।
আরও পড়ুন: ‘এখানে খেলার সুযোগ কখনো আসেনি’—লা লিগা নিয়ে হ্যারি কেইন
৬৪তম মিনিটে নিজের দ্বিতীয় গোলে ব্যবধান আরও বাড়ান রাফিনিয়া। বাঁ দিকে প্রতিপক্ষের একজনের চ্যালেঞ্জ সামলে এগিয়ে চমৎকার এক পাস দেন কান্সেলো, আর ছুটে গিয়ে ছয় গজ বক্সের মুখ থেকে প্রথম স্পর্শে জালে পাঠান ব্রাজিলিয়ান ফরোয়ার্ড।
এই চ্যাম্পিয়ন্স লিগে তিন ম্যাচে রাফিনিয়ার গোল হলো চারটি। আর মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে ১৩ ম্যাচে তার গোল সংখ্যা এখন ১৯টি।
এই জয়ের ফলে পয়েন্ট তালিকায় নবম থেকে দ্বিতীয় স্থানে উঠে এসেছে বার্সেলোনা। চার ম্যাচে তিন জয়ে তারা আরও পাঁচ দলের সমান ৯ পয়েন্ট অর্জন করেছে। সমান পয়েন্ট নিয়ে বার্সেলোনার পরেই আছে ভিলা। টানা তিন জয়ের পর আসরে প্রথম হারের স্বাদ পেল উনাই এমেরির দল।
আরও পড়ুন: গোলরক্ষকের সঙ্গে সংঘর্ষে মাঠে মৃত্যু খেলোয়াড়ের, তদন্ত শুরু করল পুলিশ
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন