১০:৫৫ পি.এম
ভারতের প্রখ্যাত সংগীতশিল্পী কুমার শানু ও উদিত নারায়ণের সঙ্গে গাওয়ার পর, এবার বাংলাদেশের এ প্রজন্মের সংগীতশিল্পী হিমাদ্রিতা পর্ণা শানের সঙ্গে দ্বৈত গানে কণ্ঠ দিয়েছেন। নতুন গানটির নাম 'কাছে এসো না'।
গানটির কথা, সুর ও সংগীতায়োজন করেছেন কলকাতার দোলন মৈনাক। এর রেকর্ডিং সম্পন্ন হয়েছে মুম্বাইয়ে। খুব শিগগিরই এই গানটির দৃশ্যধারণের কাজ শুরু হবে। গানটির দৃশ্যধারণ বাংলাদেশ, ভারত ও লন্ডনের বিভিন্ন স্থানে করার পরিকল্পনা রয়েছে।
নতুন গান সম্পর্কে পর্ণা বলেন, 'গানটির সব কাজ মুম্বাইতেই হয়েছিল। কিছু দিন পর এটি কোনো সিনেমা ও মিউজিক ভিডিও আকারে প্রকাশ করা হবে। গানটি শানের খুবই পছন্দ হয়েছে। তিনি প্রশংসাও করেছেন। আমি আশা করছি, শ্রোতা-দর্শকদেরও ভালো লাগবে।'
আরও পড়ুন: ইসরাইলে নির্বাচন: ৮৫ শতাংশ ভোট গণনা শেষ, চূড়ান্ত ফলাফল দুই দিনে আসবে
অন্যদিকে পর্ণার প্রশংসা করে শান বলেছেন, 'পর্ণা দারুণ গায়। ওর কণ্ঠ খুবই মিষ্টি। তার জন্য অনেক শুভকামনা। সত্যিই দারুণ একটি গান হয়েছে। আমার খুব ভালো লেগেছে। শ্রোতারাও এটি উপভোগ করবেন বলে বিশ্বাস করি।'
পর্ণা জানান, ভারতের কুমার শানু, নচিকেতা, উদিত নারায়ণ ও জাবেদ আলীর সঙ্গে তার কণ্ঠে আরও চারটি দ্বৈত গান প্রস্তুত রয়েছে। সেগুলোরও দৃশ্যধারণ শেষে পর্যায়ক্রমে প্রকাশ করা হবে। এ লক্ষ্যে প্রস্তুতি চলছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন