প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
কিশোরগঞ্জের নিকলী হাওরে গোসল করতে নেমে নিখোঁজ হয়েছেন শফিকুল ইসলাম তুলু (২৮) নামের এক পর্যটক।
এটি ঘটেছে শুক্রবার বিকাল ৩টার দিকে দামপাড়া ইউনিয়নের কাঁঠালিয়া এলাকায়। নিখোঁজ ওই পর্যটক গাজীপুর জেলার কাপাসিয়া উপজেলার কান্দানিয়া গ্রামের হাবিবুর রহমানের ছেলে।
নিকলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানিয়েছেন, শুক্রবার সকালে গাজীপুরের কাপাসিয়া থেকে ২০-২৫ জনের একটি পর্যটক দল নিকলী হাওরের ভ্রমণে আসেন।
তারা একটি ইঞ্জিনচালিত নৌকায় হাওরে ঘুরতে বের হন। যখন নৌকাটি দামপাড়া ইউনিয়নের কাঁঠালিয়া এলাকায় পৌঁছায়, তাদের নৌকার ইঞ্জিন বিকল হয়ে যায়। এইসময় শফিকুল ইসলামসহ আরও তিনজন গোসল করতে নেমে পানিতে পড়েন। পরে শফিকুল ইসলাম পানিতে তলিয়ে যান। শফিকুলের সঙ্গে থাকা লোকজন অনেক খোঁজাখুঁজি করলেও তার সন্ধান পাননি।
এ ঘটনায় খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি উদ্ধারকারী দল ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান শুরু করে। তবে সন্ধ্যা হয়ে যাওয়ার কারণে শুক্রবারের মতো অভিযান বন্ধ করা হয়। ওয়াকি ওসি জানিয়েছে, শনিবার সকালে আবারও উদ্ধার অভিযান শুরু হবে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন