ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

আ. লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে নাশকতার শঙ্কা, সর্বোচ্চ সতর্কতায় পুলিশ


আ. লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে নাশকতার শঙ্কা, সর্বোচ্চ সতর্কতায় পুলিশ

আগামী ২৩ জুন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীকে কেন্দ্র করে পুলিশ দেশজুড়ে বড় ধরনের সংঘাত ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কা প্রকাশ করছে।

একাধিক গোয়েন্দা সংস্থার রিপোর্টের ভিত্তিতে সারা দেশে ইতিমধ্যে বিশেষ সতর্কতা জারি করা হয়েছে।

পুলিশ সদর দফতর উদ্বেগ প্রকাশ করছে যে, প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচিকে কেন্দ্র করে দলের নেতা-কর্মীদের সঙ্গে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্যদের মাঝে রক্তক্ষয়ী সংঘর্ষ হতে পারে। এমনকি যদি মাঠপর্যায়ে বাধা দেয়া হয়, তাহলে ক্ষুব্ধ নেতা-কর্মীরা পুলিশের ওপরও সরাসরি হামলা চালাতে পারে বলে ধারণা করা হচ্ছে।

আরও পড়ুন: দুর্যোগে বিচ্ছিন্ন পরিবারগুলোকে মেলানোর মানবিক কারিগর রেড ক্রিসেন্ট: মো. মোস্তাক মিয়া

বৃহস্পতিবার (১৮ জুন) পুলিশ সদর দফতরের ডিআইজি (কনফিডেন্সিয়াল) কামরুল আহসানের সই করা একটি জরুরি চিঠিতে সারা দেশের সব পুলিশ ইউনিটকে এই নিরাপত্তামূলক নির্দেশনা দেয়া হয়েছে।

চিঠিতে উল্লেখ করা হয়েছে যে, প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জেলা ও উপজেলা পর্যায়ে আওয়ামী লীগ পতাকা উত্তোলন এবং ব্যানার নিয়ে প্রকাশ্যে ঝটিকা মিছিল বের করার চেষ্টা করতে পারে। এই রাজনৈতিক কর্মকাণ্ডে প্রতিপক্ষ বাধা দিলে সংঘাতের সম্ভাবনা রয়েছে, তেমনিভাবে পুলিশ বাধা দিলে পুলিশের ওপরও পাল্টা আঘাত আসতে পারে।

এই আগাম সতর্কতার চিন্তা করে গোটা দেশে গোয়েন্দা নজরদারি ব্যাপকভাবে বৃদ্ধি করা হয়েছে। যে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি ও সংঘাত এড়াতে প্রতিটি জেলা ও মেট্রোপলিটন এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েনের পাশাপাশি বিশেষ নিরাপত্তা প্রস্তুতি শুরু করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

আরও পড়ুন: এমপি আব্দুল আজিজের আপত্তিকর ভিডিও ভাইরাল, ক্ষোভ বৃদ্ধি

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মুন্সীগঞ্জে খাল পরিদর্শনকালে খনন কাজের উদ্বোধন করলেন এলজিইডি প্রতিমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শুক্রবার, ১৯ই জুন, ২০২৬ ইং

০৪:২০ পি.এম


মুন্সীগঞ্জে খাল পরিদর্শনকালে খনন কাজের উদ্বোধন করলেন এলজিইডি প্রতিমন্ত্রী

স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম শুক্রবার মুন্সীগঞ্জ সদর উপজেলার মীরকাদিমে নয়নের খাল পরিদর্শন কালে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন।

মুন্সীগঞ্জে স্থানীয় সরকার পল্লী উন্নয়ন এবং সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম উদ্বোধন করেন ঐতিহ্যবাহী ১১ কিলোমিটার দীর্ঘ নয়নের খাল খনন কাজ।

আজ শুক্রবার সকালে, যখন প্রতিমন্ত্রী মীর শাহে আলম সদর উপজেলার মীরকাদিমে নয়নের খাল পরিদর্শন করছিলেন, তখন সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি বলেন, বিগত আওয়ামী লীগ সরকারের সময় আমরা উন্নয়নের অনেক কথা শুনেছি। বড় বড় উন্নয়নের গল্প শুনেছি কিন্তু বাস্তবে কোনো উন্নয়ন হয়নি, দেশের খালগুলো ভরাট হয়ে বেদখল হয়েছে।

এ সময় প্রতিমন্ত্রীর সঙ্গে ছিলেন মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মো. কামরুজ্জামান। আরও উপস্থিত ছিলেন জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফী, পুলিশ সুপার মো. মেনহাজুল আলম পিপিএম, জেলা পরিষদের প্রশাসক এ কে এম এরাদত, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মৌসুমী মাহবুব, সদর উপজেলা নির্বাহী অফিসার মো. মাসুদুর রহমান এবং জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মো. মোশারফ হোসেন পুস্তি।

প্রতিমন্ত্রী আরও বলেন, এটি খালটি এক সময় নৌপথে পণ্য পরিবহনে ব্যবহৃত হতো এবং সেখানে বড় বড় নৌযান চলাচল করতো। অবৈধ দখলদারদের উচ্ছেদ করে খালটি খনন করার মাধ্যমে পানির প্রবাহ ঠিক রাখার ব্যবস্থা গ্রহণ করা হবে।

খালের দুপাশে গাইডওয়াল দিয়ে ফুটপাত করে এর সৌন্দর্য বৃদ্ধি করা হবে। প্রতিমন্ত্রী জানান, বর্তমান প্রধান মন্ত্রী তারেক রহমানের নির্বাচনী প্রতিশ্রুতি ছিল ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, ইমাম মোয়াজ্জেম, পুরোহিতদের বেতনভাতা প্রদান, শিক্ষা, কর্মসংস্থান, খেলাধুলার ব্যবস্থা করাসহ খাল খনন অগ্রাধিকার কর্মসূচি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ফল উৎসবের সংস্কৃতি তৃণমূল পর্যায়ে ছড়িয়ে দেওয়ার আহ্বান তথ্যমন্ত্রীর

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শুক্রবার, ১৯ই জুন, ২০২৬ ইং

০৪:২৬ পি.এম


ফল উৎসবের সংস্কৃতি তৃণমূল পর্যায়ে ছড়িয়ে দেওয়ার আহ্বান তথ্যমন্ত্রীর

শুক্রবার সকালে জাতীয় প্রেস ক্লাব প্রাঙ্গণে আয়োজিত ‘ফল উৎসব’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য করেন তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন।

তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন সুস্থ মননশীলতা গঠন এবং সামাজিক মেলবন্ধনের আবহ ধরে রাখতে ফল উৎসবের সংস্কৃতিকে দেশের তৃণমূল পর্যায়ে ছড়িয়ে দেওয়ার আহ্বান জানান।

তিনি আরো বলেন, ‘জাতীয় প্রেস ক্লাবের এই ঐতিহ্যবাহী ফল উৎসবের সংস্কৃতিকে কেবল শহরের গণ্ডিতে আটকে না রেখে তৃণমূল পর্যায়ে ছড়িয়ে দিতে হবে।’

রকমারি দেশি ফলের সম্ভার এবং দেশাত্মবোধক গানের আয়োজনে আজ সকাল থেকে মুখরিত হয়ে ওঠে প্রেস ক্লাব প্রাঙ্গণ। জাতীয় প্রেস ক্লাবের থিম সং ‘প্রেস ক্লাব আমাদের সেকেন্ড হোম’ পরিবেশনার মধ্য দিয়ে অনুষ্ঠিত উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

তথ্যমন্ত্রী বলেন, ‘প্রেস ক্লাবের এ ধরনের উদ্যোগ কেবল একটি ছোটখাটো উৎসব নয়, এর পেছনে একটি সুদূরপ্রসারী সামাজিক ও সাংস্কৃতিক দর্শন রয়েছে। পারস্পরিক হৃদ্যতাপূর্ণ সম্পর্ককে আরও সুদৃঢ় করতে এই মৌসুমে একসঙ্গে ফল বিনিময় এবং ফল আহারের গুরুত্ব অপরিসীম।’

তিনি সমাজ ও রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তনের ওপর গুরুত্বারোপ করে বলেন, ‘যে সমাজে সুস্থ অনুভূতি বিনিময়ের মাধ্যম থাকে না, সামাজিকতা বা সামাজিক প্রতিষ্ঠান থাকে না; কেবল ক্ষমতা দখলের দলাদলি আর হিংস্র প্রতিযোগিতা চলে— তা কখনো সভ্যতার মানদণ্ড হতে পারে না।’

বিশ্বের বিভিন্ন দেশের ও সংস্কৃতির উদাহরণ তুলে ধরে জহির উদ্দিন স্বপন বলেন, ‘সব ধর্ম ও সমাজেই মৌসুমী ফল ও প্রকৃতির প্রতি কৃতজ্ঞতা প্রকাশের রীতি রয়েছে। এই মাটির প্রতি পরম করুণাময়ের রহমত ও আশীর্বাদ আছে বলেই আমাদের প্রকৃতি এত চমৎকার সব বৈচিত্র্যময় ফলমূল মানুষকে উপহার দেয়।’

ফল উপভোগের মধ্য দিয়ে মূলত প্রকৃতির ও সৃষ্টিকর্তার প্রতি এক ধরনের কৃতজ্ঞতা প্রকাশ পায় বলে মন্ত্রী উল্লেখ করেন।

এসময় তিনি এই আয়োজনকে সাধুবাদ জানিয়ে বলেন, প্রেস ক্লাবের মতো শীর্ষ প্রতিষ্ঠান যখন এই সুন্দর সংস্কৃতিকে ধরে রাখে এবং চর্চা করে, তখন গণমাধ্যমের কল্যাণে তা দেশব্যাপী ইতিবাচক প্রভাব ফেলে। তিনি বলেন, এই সুস্থ মনোজগতকে জাতীয় পর্যায় থেকে শুরু করে তৃণমূল পর্যন্ত নিয়ে যেতে পারলে তা একটি সুস্থ ও মানবিক জাতি গঠনে বড় অবদান রাখবে।

এবারের উৎসবে আম্রপালি, ফজলি, হাঁড়িভাঙ্গা, জাম্বুরা, কলা, কামরাঙ্গা, আমলকি, আমড়া, পেঁপে, কাঁঠাল, আনারস, পেয়ারা, করমচা, লটকন, ড্রাগন, ডেউয়া, জামরুল, তাল, আপেল, লেবু, বাতাবিলেবু, লিচুসহ প্রায় ৪২ ধরনের বৈচিত্র্যময় দেশি ফলের প্রদর্শনী ও রস আস্বাদনের ব্যবস্থা করা হয়।

ফলের এই সমাহারের পাশাপাশি অনুষ্ঠানে মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠিত হয়। দেশাত্মবোধক ও লোকজ গান পরিবেশন করে দর্শকদের মুগ্ধ করেন শিল্পী তামান্না হক, শাহরিয়ার রাফাত, মিনি আলাউদ্দিন ও বাবু।

ওইদিন সকাল থেকে দুপুর পর্যন্ত জাতীয় প্রেস ক্লাবের সদস্য এবং তাদের পরিবারের সদস্যরা এই ফল উৎসব এবং সঙ্গীতানুষ্ঠান উপভোগ করেন।

জাতীয় প্রেস ক্লাবের সভাপতি হাসান হাফিজের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ক্লাবের সাধারণ সম্পাদক আইয়ুব ভূঁইয়া।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ক্লাবের ব্যবস্থাপনা কমিটির সদস্য এবং বিশেষ অনুষ্ঠান ও আপ্যায়ন উপ-কমিটির আহ্বায়ক কাদের গনি চৌধুরী।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন জাতীয় প্রেস ক্লাবের ব্যবস্থাপনা কমিটির সদস্য কাজী রওনাক হোসেন, বখতিয়ার রানা, সৈয়দ আবদাল আহমদ, একেএম মহসিন, মাসুমুর রহমান খলিলীসহ ক্লাবের সিনিয়র সাংবাদিক ও তাদের পরিবারের সদস্যরা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ব্রাজিল-হাইতি ম্যাচ নিয়ে যা বলছে সুপার কম্পিউটারের প্রেডিকশন

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

শুক্রবার, ১৯ই জুন, ২০২৬ ইং

০৪:৩২ পি.এম


ব্রাজিল-হাইতি ম্যাচ নিয়ে যা বলছে সুপার কম্পিউটারের প্রেডিকশন

বিশ্বকাপে নিজেদের প্রথম খেলায় মরক্কোর সঙ্গে ১-১ গোলে ড্র করার পর ব্রাজিল এখন ঘুরে দাঁড়ানোর জন্য মরিয়া। আগামীকাল শনিবার, পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা দ্বিতীয় ম্যাচে হাইতির মুখোমুখি হবে।

ইতিহাস বুঝিয়েছে, বিশ্বকাপের প্রথম দুই ম্যাচ জেতার অভিজ্ঞতা ছাড়া থাকার বিষয়টি ব্রাজিলের জন্য খুবই বিরল। ১৯৭৮ সালের পর থেকে তারা কোন বিশ্বকাপে প্রথম দুই ম্যাচে জয়হীন রইলেও আছে। বর্তমানে ফিফা র‍্যাঙ্কিংয়ে ব্রাজিলের অবস্থান ৬ নম্বরে এবং হাইতির অবস্থান ৮৪ নম্বরে, যার ফলে দুই দলের মধ্যে ফারাক ৭৮ ধাপ।

ফিলাডেলফিয়ায় অনুষ্ঠিতব্য এই ম্যাচে ব্রাজিলকে স্পষ্ট ফেবারিট হিসেবে ধরা হচ্ছে। পরিসংখ্যান ভিত্তিক পূর্বাভাস প্রতিষ্ঠান অপটার সুপারকম্পিউটার বলছে, সেলেসাওদের জয়ের সম্ভাবনা ৮৭.৩ শতাংশ। অন্যদিকে, হাইতির জয়ের সম্ভাবনা খুবই কম, মাত্র ৪.৩ শতাংশ, এবং ড্রয়ের সম্ভাবনা ৮.৪ শতাংশ।

বিশ্বকাপের প্রথম খেলায় মরক্কোর সাথে ১-১ গোলে ড্র করার পরও, ব্রাজিলের নকআউট পর্বে যাওয়ার সম্ভাবনা এখনো বেশ উজ্জ্বল। অপটার জানাচ্ছে, গ্রুপ সি-তে শীর্ষ স্থান অর্জনের সুযোগ ব্রাজিলের ৫২ শতাংশ, এবং শেষ ৩২-তে ওঠার সম্ভাবনা ৯০.৩ শতাংশ। এমনকি, শিরোপা জয়ের সম্ভাবনা ৫.৪ শতাংশ হিসেবে মূল্যায়িত হয়েছে।

অন্যদিকে, প্রথম খেলায় স্কটল্যান্ডের কাছে ১-০ গোলে হারার ফলে হাইতির জন্য সমীকরণটি কঠিন হয়ে গেছে। তাদের নকআউট পর্বে ওঠার সম্ভাবনা এখন মাত্র ৫.৮ শতাংশে দাঁড়িয়েছে। গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার সম্ভাবনা নেমে এসেছে ০.৪ শতাংশে।

পরিসংখ্যানের প্রতিবেদনে ব্রাজিল-হাইতি ম্যাচে ব্রাজিলকেই স্পষ্ট ফেবারিট হিসেবে দেখা যাচ্ছে। দুই দলের অতীত রেকর্ড একেবারে একপেশে। আগে তিনবার মুখোমুখি হয়েছিল দুই দল, এবং তিনবারই জয়ী হয়েছে ব্রাজিল। সেই ম্যাচগুলোর মধ্যে ব্রাজিল মোট ১৭ গোল করেছে, অন্যদিকে হাইতি গোল করতে পেরেছে মাত্র একটি। সর্বশেষ ২০১৬ কোপা আমেরিকায় ব্রাজিল হাইতিকে ৭-১ গোলে পরাজিত করেছিল।

সূত্র: দ্যা অ্যানালাইসিস

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সমঝোতা স্মারক লঙ্ঘনের কোনো চেষ্টা মেনে নেবে না ইরান: গালিবাফ

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শুক্রবার, ১৯ই জুন, ২০২৬ ইং

০৪:৩৫ পি.এম


সমঝোতা স্মারক লঙ্ঘনের কোনো চেষ্টা মেনে নেবে না ইরান: গালিবাফ

ইরানের প্রধান আলোচক ও পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ মন্তব্য করেছেন যে, ওয়াশিংটনের সমঝোতা স্মারক যদি লঙ্ঘিত হয়, তাহলে তেহরান তা গ্রহণ করবে না।

গালিবাফ বলেছেন, ‘খারাপ বিশ্বাস, চুক্তি লঙ্ঘন এবং বিপক্ষের অতিরিক্ত দাবির ক্ষেত্রে শত্রুকে চূর্ণকারী জবাব দিতে আমাদের কোনো দ্বিধা নেই। তারা যুদ্ধের সময় একবার চড় খেয়েছে; যদি তারা আবার সেই পথে হাঁটতে চায়, তাহলে তারা আরও কঠিন চড় খাবে।’

সুইজারল্যান্ডের মধ্যে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধবিরতি চুক্তির শর্তাবলী নিয়ে আলোচনা করার জন্য পরিকল্পিত বৈঠকটি এখন স্থগিত করা হয়েছে। সুইজারল্যান্ডের পররাষ্ট্র মন্ত্রণালয় আজ শুক্রবার (১৯ জুন) সকালে নিশ্চিত করেছে যে, বুর্গেনস্টকে অনুষ্ঠিতব্য এই বৈঠকটি আর অনুষ্ঠিত হবে না। এর ফলে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলতি সপ্তাহের শুরুতে স্বাক্ষরিত যুদ্ধবিরতি চুক্তি ভেঙে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।

আল জাজিরার প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে যে, ইরান তার প্রতিনিধি দলকে যুদ্ধবিরতি চুক্তির সঙ্গে সম্পর্কিত প্রযুক্তিগত বিষয়গুলো নিয়ে আলোচনা করার জন্য পাঠাতে বিলম্ব করছে। এ ক্ষেত্রে বলা হয়েছে যে, এই বিলম্বের কারণ হিসেবে লেবাননে ইসরাইলের চলমান সামরিক অভিযানের কথা উল্লেখ করা হয়েছে।

এটি গত বুধবার (১৭ জুন) স্বাক্ষরিত হয়েছে, যেখানে যুক্তরাষ্ট্রের পক্ষে প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প এবং ইরানের পক্ষে প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান স্বাক্ষর করেন। চুক্তির মধ্যে লেবাননে যুদ্ধবিরতির কথা বলা হলেও ইসরাইল তা তোয়াক্কা করছে না।

দক্ষিণ লেবাননে গত রাতভর ও আজ শুক্রবার সকাল পর্যন্ত চলা হামলায় কমপক্ষে ১৮ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। ইরান-সমর্থিত হিজবুল্লাহ তীব্র লড়াই চালাচ্ছে বলে জানা যাচ্ছে। লেবাননে ইসরাইলের এই হামলার পর ইরান তাদের কঠোর প্রতিক্রিয়া জানিয়েছেন।

গালিবাফ আবারও উল্লেখ করেছেন, যেকোনো আলোচনা তেহরানের ‘রেড লাইনে’ সীমাবদ্ধ থাকবে। লেবাননে ইসরাইলের হামলা বন্ধ করা ছিল তেহরানের অন্যতম প্রধান দাবি আলোচনার জন্য।

‘যদি শত্রু অতিরিক্ত আগ্রাসী হয়, তাহলে আমরা প্রমাণ করেছি যে আমাদের আঙুল ট্রিগারে রাখা আছে এবং শত্রুকে চূর্ণকারী জবাব দিতে আমরা কোনো দ্বিধা করব না,’ বলেন গালিবাফ।

এদিকে চুক্তির স্থিতিশীলতা নিয়ে উদ্বেগের কারণে মিশরের আলামেইন শহরে রোববার (২১ জুন) মধ্যস্থতাকারী দেশ পাকিস্তান, সৌদি আরব ও তুরস্ক আলোচনায় বসতে সম্মত হয়েছে বলে কায়রো ও ইসলামাবাদ থেকে জানানো হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%