১০:৪১ এম
লন্ডনের পুলিশ ব্রিটিশ কৌতুক অভিনেতা ও শিশুতোষ বইয়ের লেখক ডেভিড ওয়ালিয়ামসের বিরুদ্ধে যৌন নির্যাতন ও কিশোরীদের প্রলোভন দেখিয়ে সম্পর্ক তৈরির অভিযোগে তদন্ত শুরু করেছে। ৫৫ বছর বয়সী এই লেখকের বিরুদ্ধে একাধিক গুরুতর যৌন অপরাধের অভিযোগ উঠেছে। তবে তিনি সব অভিযোগ অস্বীকার করেছেন।
শুক্রবার (১৩ নভেম্বর) মেট্রোপলিটন পুলিশ জানায়, পঞ্চাশোর্ধ্ব এক ব্যক্তির বিরুদ্ধে অতীতে সংঘটিত একাধিক গুরুতর যৌন অপরাধের অভিযোগ তাদের কাছে এসেছে। এই অভিযোগের বিষয়ে তদন্ত চলমান রয়েছে। কর্তৃপক্ষ ভুক্তভোগীদের পুলিশে যোগাযোগ করার আহ্বান জানিয়েছে।
এর আগে ব্রিটিশ সংবাদমাধ্যম আইটিভি নিউজ ও দ্য গার্ডিয়ান ওয়ালিয়ামসের বিরুদ্ধে যৌন অসদাচরণের অভিযোগ নিয়ে একটি অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ করে। প্রতিবেদনে উল্লেখ করা হয়, ২০০৩ সাল থেকে বিভিন্ন সময়ে কয়েকজন নারী অভিযোগ করেছেন যে, ওয়ালিয়ামস তাদের সঙ্গে অসদাচরণ করেছেন। তাদের মধ্যে একজন দাবি করেছেন, ১৫ বছর বয়সে লন্ডনে ওয়ালিয়ামসের বাড়িতে তিনি যৌন নির্যাতনের শিকার হন।
আরও পড়ুন: হরমুজে সংঘাতে নিহত ২৫ নাবিক, আটকা ২৩ হাজার
অভিযোগ অস্বীকার করে ওয়ালিয়ামস বলেন, তিনি কোনো যৌন অপরাধ করেননি এবং আইন ভঙ্গের জন্য দায়ী নন। তিনি নিজেকে যৌন অপরাধী হিসেবেও মানতে নারাজ।
অভিযোগ প্রকাশের পর ব্রিটিশ সম্প্রচারমাধ্যম বিবিসি তার অভিনীত কয়েকটি অনুষ্ঠান সরিয়ে নিয়েছে। তার সাহিত্যিক প্রতিনিধিত্বকারী প্রতিষ্ঠানও তার সঙ্গে সম্পর্ক ছিন্ন করেছে। এর আগে নারী কর্মীদের হয়রানির অভিযোগে প্রকাশনা সংস্থা হার্পারকলিন্সও তার সঙ্গে চুক্তি বাতিল করেছিল।
লিটল ব্রিটেন ও কাম ফ্লাই উইথ মি অনুষ্ঠানের মাধ্যমে ওয়ালিয়ামস জনপ্রিয়তা অর্জন করেন। শিশুদের জন্য লেখা তার বই বিশ্বজুড়ে ৫ কোটি কপির বেশি বিক্রি হয়েছে বলে জানা গেছে।
সূত্র: আল জাজিরা
আরও পড়ুন: নিউ অরলিন্সে নদীতে প্রমোদতরীতে ট্যাংকারের ধাক্কা, ৩২ জন হাসপাতালে
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন