প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
কুমিল্লার প্রত্যন্ত গ্রামের তিন শতাধিক অসহায় ও দরিদ্র মানুষ বিনামূল্যে চক্ষু চিকিৎসাসেবা লাভ করেছেন। আবুল কালাম ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজন করা চক্ষু চিকিৎসা শিবিরে চিকিৎসাসেবার পাশাপাশি তারা বিনামূল্যে ওষুধ ও চশমা গ্রহণ করেছেন।
শুক্রবার (১৩ নভেম্বর) কুমিল্লার কালিরবাজার ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে এই চক্ষু চিকিৎসা শিবিরের আয়োজন করা হয়।
বাংলাদেশ জাতীয় অন্ধ কল্যাণ ফাউন্ডেশন চক্ষু হাসপাতালের সহযোগিতায় পরিচালিত এই শিবিরে সকাল ৯টা থেকে চিকিৎসাসেবা কার্যক্রম শুরু হয়। এতে আশপাশের অন্তত ১০টি গ্রামের তিন শতাধিক মানুষ অংশগ্রহণ করেন।
শিবিরে ১০ জন বিশেষজ্ঞ চিকিৎসক রোগীদের চোখ পরীক্ষা করে প্রয়োজনীয় চিকিৎসা ও পরামর্শ প্রদান করেন। এ সময় রোগীদের বিনামূল্যে প্রয়োজনীয় ওষুধ ও চশমা বিতরণ করা হয়। যেসব রোগীর চোখে অস্ত্রোপচার প্রয়োজন, তাদের জন্য বিনামূল্যে অস্ত্রোপচারের ব্যবস্থা করা হয়েছে। পাশাপাশি রোগীদের বাড়ি থেকে আনা-নেওয়ার জন্য পরিবহন সুবিধাও প্রদান করা হয়।
ফাউন্ডেশনের নির্বাহী কর্মকর্তা বিপ্লব চ্যাটার্জি জানান, প্রত্যন্ত অঞ্চলের অসহায় ও দরিদ্র মানুষের দোরগোড়ায় চক্ষু চিকিৎসাসেবা পৌঁছে দেওয়ার উদ্দেশ্যে এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে। যাদের চোখে অস্ত্রোপচার প্রয়োজন, তাদের যাতায়াতসহ সম্পূর্ণ চিকিৎসার ব্যয় ফাউন্ডেশনের পক্ষ থেকে বহন করা হচ্ছে।
চক্ষু চিকিৎসা শিবিরে সিআইপি আবুল কালাম ফাউন্ডেশনের সভাপতি আলহাজ খোরশেদ আলমসহ ফাউন্ডেশনের কর্মকর্তা, চিকিৎসক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন