ঢাকা শনিবার, ১৪ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২৯শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ০৩ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
শনিবার, ১৪ই নভেম্বর, ২০২৬ইং ২৯শে কার্তিক, ১৪৩২বাং

যুক্তরাষ্ট্রে চার ঘণ্টা পর অভ্যন্তরীণ ফ্লাইট শুরু


যুক্তরাষ্ট্রে চার ঘণ্টা পর অভ্যন্তরীণ ফ্লাইট শুরু

যোগাযোগ ব্যবস্থায় ত্রুটি সৃষ্টির কারণে দেশের বিভিন্ন স্থানে ফ্লাইট চলাচল বন্ধ হওয়ার চার ঘণ্টা পর যুক্তরাষ্ট্রের ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ) আবারও আকাশসীমা খুলে দিয়েছে। এর ফলে অভ্যন্তরীণ ফ্লাইট চলাচল শুরু হয়েছে। তবে বিমান চলাচল স্বাভাবিক হতে কিছুটা সময় লাগবে বলে জানিয়েছে এভিয়েশন কর্তৃপক্ষ।

হোয়াইট হাউসে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে যুক্তরাষ্ট্রের পরিবহনমন্ত্রী শন ডাফি জানান, টেলিযোগাযোগ ব্যবস্থার সমস্যার কারণ চিহ্নিত করার পর স্থানীয় সময় শুক্রবার রাত ৮টা ১৫ মিনিটে (শনিবার বাংলাদেশ সময় সকাল ৭টা ১৫ মিনিট) আকাশসীমা পুনরায় খুলে দেয়া হয়েছে। তবে ধীরে ধীরে ফ্লাইট চলাচল শুরু হবে।

বাতিল বা আটকে পড়া ফ্লাইটগুলোর বিষয়ে তিনি মন্তব্য করেন, ‘আজ রাতেই যত বেশি সম্ভব ফ্লাইট চলাচল শুরু করার চেষ্টা করব।’ শন ডাফি আরও জানান, পাইলট ও ফ্লাইট অ্যাটেনডেন্টদের উপস্থিতির ওপর নির্ভর করবে কোন ফ্লাইটগুলো ছেড়ে যেতে পারবে।

আরও পড়ুন: হরমুজে সংঘাতে নিহত ২৫ নাবিক, আটকা ২৩ হাজার

তিনি সতর্ক করে বলেন, এই বিপর্যয় কাটিয়ে উঠতে কিছুটা সময় লাগবে। তবে শনিবার উল্লেখযোগ্যসংখ্যক ফ্লাইট আবারও চলাচল শুরু করবে বলে আশা করছে কর্তৃপক্ষ।

এর আগে, বিমান চলাচল নিয়ন্ত্রণ টাওয়ারগুলোর যোগাযোগ ব্যবস্থায় ত্রুটির কারণে স্থানীয় সময় শুক্রবার বিকেল ৩টা ৫৪ মিনিটে যুক্তরাষ্ট্রজুড়ে সব বহির্গামী ফ্লাইটের ওপর নিষেধাজ্ঞা জারি করে এফএএ।

সান ফ্রান্সিসকো বিমানবন্দর ও বোস্টনের লোগান আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, দেশজুড়ে ফ্লাইট চলাচলের অনুমতি দেওয়ার আগেই প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল ও আটলান্টিক মহাসাগর পাড়ি দেওয়া ফ্লাইটগুলোকে উড্ডয়নের অনুমতি দেয়া হয়।

২০২৩ সালের জানুয়ারির পর যুক্তরাষ্ট্রে এই প্রথম দেশজুড়ে ফ্লাইট চলাচল বন্ধের নির্দেশ দেয়া হলো। ওই সময় এফএএর গুরুত্বপূর্ণ একটি কম্পিউটার ব্যবস্থায় ত্রুটির কারণে বিমান চলাচল ব্যাহত হয়েছিল। সর্বশেষ ২০০১ সালের ১১ সেপ্টেম্বর সন্ত্রাসী হামলার পর যুক্তরাষ্ট্রজুড়ে ফ্লাইট চলাচল বন্ধ করা হয়েছিল।

আরও পড়ুন: কিশোরীদের যৌন নির্যাতনের অভিযোগে তদন্তে ব্রিটিশ লেখক ডেভিড ওয়ালিয়ামস

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

গাছের সুরক্ষায় ‘প্রজেক্ট ট্রি কেয়ার’, অপসারণ হলো আড়াই কেজি পেরেক

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ১৪ই নভেম্বর, ২০২৬ ইং

১০:২৭ এম


গাছের সুরক্ষায় ‘প্রজেক্ট ট্রি কেয়ার’, অপসারণ হলো আড়াই কেজি পেরেক

রাজধানীতে গাছকে পেরেকের ক্ষতিকর প্রভাব থেকে রক্ষার উদ্দেশ্যে পরিবেশবাদী সংগঠন রান ফর গ্রীন বাংলাদেশের উদ্যোগে ‘প্রজেক্ট ট্রি কেয়ার’ পরিচালিত হয়েছে। এই কার্যক্রমের অংশ হিসেবে সড়কের বিভিন্ন গাছ থেকে প্রায় ২ দশমিক ৫ কেজি পেরেক অপসারণ করা হয়েছে।

প্রকল্পটির আওতায় সনি সিনেমা হল থেকে মিরপুর কলেজ পর্যন্ত সড়কের বিভিন্ন গাছ থেকে পেরেক অপসারণের কাজ সম্পন্ন হয়েছে। সংগঠনটির ফাউন্ডিং মেম্বার এবং স্বেচ্ছাসেবীরা এই কার্যক্রমে অংশগ্রহণ করেন।

গাছের গায়ে বিজ্ঞাপন, ব্যানার ও প্রচারণামূলক উপকরণ লাগানোর জন্য প্রায়ই পেরেক ব্যবহার করা হয়। এর ফলে গাছের স্বাভাবিক বৃদ্ধি ব্যাহত হয় এবং ক্ষতস্থান দিয়ে রোগজীবাণুর সংক্রমণের পাশাপাশি দীর্ঘমেয়াদি ক্ষতির সম্ভাবনা তৈরি হয়।

এই বিষয়গুলো সম্পর্কে জনসচেতনতা তৈরি এবং গাছকে পেরেকমুক্ত রাখার লক্ষ্যেই ‘প্রজেক্ট ট্রি কেয়ার’ উদ্যোগ গ্রহণ করা হয়েছে বলে জানায় সংগঠনটি।

রান ফর গ্রীন বাংলাদেশ মনে করে, বৃক্ষরোপণের পাশাপাশি বিদ্যমান গাছের পরিচর্যা ও সুরক্ষা নিশ্চিত করাও পরিবেশ রক্ষার একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব। এই কারণে গাছের প্রতি যত্নশীল হওয়ার সামাজিক আন্দোলন গড়ে তুলতে কাজ করছে সংগঠনটি।

‘প্রজেক্ট ট্রি কেয়ার’-এর মাধ্যমে গাছের গায়ে পেরেক ঠুকে ব্যানার, পোস্টার কিংবা বিজ্ঞাপন লাগানোর প্রবণতা বন্ধে ব্যক্তি, প্রতিষ্ঠান ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সচেতনতা ও দায়িত্বশীলতা বাড়ানোর প্রত্যাশা করছে সংগঠনটি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

যুক্তরাজ্যে সফরে নাহিদ ইসলাম, ব্রিটিশ পার্লামেন্টে বৈঠক করবেন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ১৪ই নভেম্বর, ২০২৬ ইং

১০:২৭ এম


যুক্তরাজ্যে সফরে নাহিদ ইসলাম, ব্রিটিশ পার্লামেন্টে বৈঠক করবেন

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ মো. নাহিদ ইসলাম এমপি যুক্তরাজ্যে এক সপ্তাহের সফরে পৌঁছেছেন। বাংলাদেশ সময় শুক্রবার (১৩ নভেম্বর) রাত ১২টা ১০ মিনিটে এমিরেটস এয়ারলাইন্সের একটি বিমানে তিনি লন্ডনের বিমানবন্দরে অবতরণ করেন।

বিমানবন্দরে তাকে স্বাগত জানান এনসিপি ডায়াস্পোরা অ্যালায়েন্সের যুক্তরাজ্য শাখার নেতৃবৃন্দ এবং প্রবাসী বাংলাদেশিরা।

এর আগে, বাংলাদেশ সময় শুক্রবার সকাল ৯টায় ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে লন্ডনের উদ্দেশ্যে যাত্রা করেন তিনি। সফরের সময় তার সঙ্গে রয়েছেন দলের যুগ্ম সদস্যসচিব (আন্তর্জাতিক সম্পর্ক) আলাউদ্দীন মোহাম্মদ।

নাহিদ ইসলামের সফরের পরিকল্পনায় রয়েছে ব্রিটিশ পার্লামেন্টের হাউস অব কমন্সে আন্তর্জাতিক উন্নয়ন কমিটির সঙ্গে বৈঠক, পাশাপাশি ওয়েস্টমিনস্টার ফাউন্ডেশন ফর ডেমোক্রেসি এবং হিউম্যান রাইটস ওয়াচের সঙ্গে আলোচনা। এসব আলোচনায় বাংলাদেশে জুলাই গণঅভ্যুত্থান-পরবর্তী গণতান্ত্রিক অগ্রযাত্রা এবং মানবাধিকার সুরক্ষায় টেকসই প্রাতিষ্ঠানিক সংস্কারের প্রয়োজনীয়তা ও চ্যালেঞ্জগুলো গুরুত্ব পাবে।

সফরকালে কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ে শিক্ষক ও শিক্ষার্থীদের উদ্দেশে বক্তব্য রাখবেন নাহিদ ইসলাম। সেখানে তিনি জুলাই গণঅভ্যুত্থানের অভিজ্ঞতা ও ঘটনাবলি তুলে ধরবেন এবং ২০২৪ সালের জুলাই থেকে বাংলাদেশের যে নতুন অধ্যায়ের সূচনা হয়েছে, তা নিয়ে আলোচনা করবেন।

এছাড়া, আগামী ১৬ নভেম্বর (সোমবার) ব্রিটিশ-বাংলাদেশী কমিউনিটির উদ্যোগে মো. নাহিদ ইসলামকে নাগরিক সংবর্ধনা প্রদান করা হবে। আগামী ২১ নভেম্বর (বৃহস্পতিবার) এনসিপি আহ্বায়কের দেশে ফেরার পরিকল্পনা রয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

চট্টগ্রামের বাঁশখালীতে ঘরে মিলল বাবা ও ২ মেয়ের লাশ, স্ত্রী-শাশুড়ি-শ্যালিকা হেফাজতে

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ১৪ই নভেম্বর, ২০২৬ ইং

১০:২৮ এম


চট্টগ্রামের বাঁশখালীতে ঘরে মিলল বাবা ও ২ মেয়ের লাশ, স্ত্রী-শাশুড়ি-শ্যালিকা হেফাজতে

চট্টগ্রামের বাঁশখালীতে শ্বশুরবাড়ি থেকে এক ব্যক্তির ঝুলন্ত অবস্থায় এবং একই কক্ষ থেকে তার ৭ মাস বয়সী যমজ দুই কন্যাশিশুর মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনার সাথে জড়িত সন্দেহে নিহতের স্ত্রী, শাশুড়ি ও শ্যালিকাকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেওয়া হয়েছে।

শুক্রবার (১৩ নভেম্বর) বিকাল ৪ টার দিকে উপজেলার পুইছড়ি ইউনিয়নের ১ নং ওয়ার্ডের মধ্যম পুইছড়ি মওলার পাড়া বদি আলমের বাড়িতে এই মর্মান্তিক ঘটনা ঘটে।

মৃত ওই ব্যক্তির নাম মো. জাহেদ হোসেন (৫৫)। তিনি চাম্বল ইউনিয়নের সাবেক চেয়ারম্যান বদিউল আলমের পুত্র। নিহত দুই যমজ কন্যাসন্তান হলো—জাসিয়া জান্নাত ও জারিন জান্নাত (৭ মাস)।

বাবা-মেয়েদের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন বাঁশখালী থানার উপ পরিদর্শক মো. কাউসার।

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে একটি পারিবারিক অনুষ্ঠান নিয়ে স্বামী-স্ত্রীর মাঝে তর্কাতর্কি হয়। জুমার পরে জাহেদের স্ত্রী আফিয়া একটি সামাজিক অনুষ্ঠানে গেলে দুই যমজ সন্তান ও তার স্বামী-স্ত্রীর বাপের বাড়িতে অবস্থান করে। বিকাল চারটার দিকে এ মর্মান্তিক ঘটনা ঘটে।

নিহতের স্ত্রী আফিয়া বেগম জানান, শুক্রবার বেলা ১২টার দিকে তিনি পরিবারের অন্য সদস্যদের নিয়ে একটি অনুষ্ঠানে যাওয়ার কথা ছিল। যাওয়ার সময় যমজ দুই মেয়েকে সঙ্গে নিতে চাইলে স্বামী জাহেদ নিষেধ করেন। তাই ওদের রেখে যান। বিকালে বাড়ি ফিরে তারা দেখতে পান ঘরের চতুর্দিকে দরজা-জানালা সব বন্ধ। পরে তাদের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসেন এবং পুলিশ ও ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়।

এ বিষয়ে বাঁশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রবিউল হক বলেন, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহগুলো উদ্ধার করেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পারিবারিক কলহ বা মানসিক হতাশা থেকে পিতা তার দুই যমজ কন্যাসন্তানকে শ্বাসরোধ করে হত্যার পর নিজে আত্মহত্যা করতে পারে বলে ধারণা করা হচ্ছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আজ শনিবারের রাশিফলে লাভবান হবেন ১২ রাশির মধ্যে কারা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ১৪ই নভেম্বর, ২০২৬ ইং

১০:২৮ এম


আজ শনিবারের রাশিফলে লাভবান হবেন ১২ রাশির মধ্যে কারা

আজ শনিবার, ১৪ নভেম্বর ২০২৬। জ্যোতিষশাস্ত্রের বিশ্লেষণ অনুযায়ী, আজ চাঁদ ধনু ও মকর রাশিতে প্রবাহিত হবে। রাত ১১টা ২৩ মিনিট পর্যন্ত কার্তিক শুক্লা পঞ্চমী তিথি থাকবে, এরপর শুরু হবে কার্তিক শুক্লা ষষ্ঠী তিথি। আজ সারা রাত শূল যোগের প্রভাব থাকবে।

ভাগ্য সম্পর্কে আগাম ধারণা পেতে, আসুন এক নজরে জেনে নিই, মেষ থেকে মীন ১২ রাশির আজকের ভাগ্য-

১। মেষ: সংক্রামক রোগে ভোগান্তির আশঙ্কা রয়েছে। কাছের বন্ধুর কাছ থেকে মানসিক আঘাত পেতে পারেন। মাদক দ্রব্যের প্রতি আকর্ষণ বাড়তে পারে। সরকারি চাকরি পাওয়ার সম্ভাবনা রয়েছে। নতুন ব্যবসায়িক চুক্তি চূড়ান্ত হতে পারে। আটকে থাকা টাকা ফেরত পাওয়ার সম্ভাবনা রয়েছে।

২। বৃষ: আজ আপনার গুরুত্বপূর্ণ কাজ সম্পূর্ণ হবে। অনিশ্চিত ক্ষেত্র থেকে অর্থ প্রাপ্তির যোগ রয়েছে। কর্মক্ষেত্রে উর্ধ্বতন কর্তৃপক্ষের সুনজরে আসার সম্ভাবনা রয়েছে। নিকট বন্ধুর সাহায্য পেতে পারেন। খনিজ দ্রব্য ও কৃষিজ দ্রব্যের ব্যবসায় লাভ হবে। ছাত্রছাত্রীদের উচ্চ শিক্ষার কারণে বিদেশ যাত্রার সুযোগ আসতে পারে।

৩। মিথুন: জীবনসঙ্গীর অস্ত্রোপচার বা রক্তপাতের সম্ভাবনা রয়েছে। অকারণে অর্থনাশ হতে পারে। যানবাহন থেকে বিপদের আশঙ্কা রয়েছে। দাম্পত্যে মতভেদ আসতে পারে। কর্মক্ষেত্রে কাজের প্রশংসা পেতে পারেন। আপনার কথায় শত্রুতা বাড়বে। অপ্রয়োজনীয় কারণে সঞ্চিত অর্থ ব্যয় হতে পারে। নতুন কাজের সন্ধান পেতে পারেন।

৪। কর্কট: আজ সুখবর পাওয়ার সম্ভাবনা রয়েছে। আটকে থাকা অর্থপ্রাপ্তির সম্ভাবনা রয়েছে। নতুন ব্যবসায়িক যৌথ উদ্যোগ হওয়ার সম্ভাবনা প্রবল। কর্মক্ষেত্রে গুরুত্বপূর্ণ কাজের দায়িত্ব পেতে পারেন। খেলার সঙ্গে যুক্তরা ভালো সুযোগ পেতে পারেন। অনিশ্চিত ক্ষেত্র থেকে আর্থিক লাভের যোগ রয়েছে।

৫। সিংহ: উত্তরাধিকার সূত্রে অর্থপ্রাপ্তির সম্ভাবনা রয়েছে। গোপন বিষয় কারও কাছে প্রকাশ করলে সমস্যায় পড়তে পারেন। প্রেমের সম্পর্কে প্রতারিত হওয়ার আশঙ্কা রয়েছে। সন্তানকে নিয়ে উদ্বেগ বাড়তে পারে। তীর্থ ভ্রমণের সম্ভাবনা রয়েছে। কর্মক্ষেত্রে উর্ধ্বতন কর্তৃপক্ষের সুনজরে আসতে পারেন এবং পদোন্নতির সম্ভাবনা রয়েছে।

৬। কন্যা: আটকে যাওয়া কাজ সম্পূর্ণ হতে পারে। নতুন প্রেমের সম্পর্কে জড়াতে পারেন। চাকরির প্রবেশিকা পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার সম্ভাবনা রয়েছে। লটারি বা শেয়ার মার্কেট থেকে অর্থপ্রাপ্তির সম্ভাবনা প্রবল। সম্পত্তি সংক্রান্ত আইনি জটিলতা বাড়তে পারে। বিনিয়োগ ভেবেচিন্তে করা উচিত।

৭। তুলা: আজ জলবাহিত রোগবৃদ্ধির সম্ভাবনা রয়েছে। কমিশন ভিত্তিক কাজে লাভবান হতে পারেন। মায়ের স্বাস্থ্যের উন্নতি হবে। গুপ্ত শত্রুতায় কর্মক্ষেত্রে সুনামহানি এবং ক্ষতির আশঙ্কা রয়েছে। ভ্রমণে গিয়ে বিপদে পড়তে পারেন। কর্মক্ষেত্রে অযাচিত দায়িত্ব বাড়তে পারে। প্রতিযোগিতামূলক পরিস্থিতি এড়িয়ে চলুন।

৮। বৃশ্চিক: আজ ভালো সুযোগ হাতছাড়া হতে পারে। প্রাপ্তিতে দেরি হওয়ার সম্ভাবনা রয়েছে। নির্ভরযোগ্য স্থানে কাজের সুযোগ পেতে পারেন। আইনগত কাজকর্মে কিছুটা বাধার মুখে পড়তে পারেন। জ্ঞাতিশত্রুতায় ক্ষতির আশঙ্কা রয়েছে। গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার আগে বিচক্ষণ ব্যক্তির পরামর্শ নিন।

৯। ধনু: বিয়ের সম্বন্ধ পাকা হওয়ার সম্ভাবনা রয়েছে। কাছের বন্ধুর সঙ্গে বিরোধ হতে পারে। উচ্চ রক্তচাপ সংক্রান্ত সমস্যায় ভুগতে পারেন। দীর্ঘদিন ধরে আটকে থাকা বকেয়া টাকা আপনি পেতে পারেন। প্রলোভন থেকে সাবধান থাকুন। রক্তপাতের আশঙ্কা রয়েছে।

১০। মকর: আজ আয় বাড়ার পথে বাধা রয়েছে। কোনও ব্যক্তি হিতাকাঙ্খী সেজে ক্ষতির চেষ্টা করতে পারে। চাকরির পরীক্ষায় সাফল্য আশা করা যায়। সম্পর্কের টানাপোড়েন চলবে। কর্মক্ষেত্রে উর্ধ্বতন কর্তৃপক্ষের সুনজরে আসতে পারেন। অপ্রয়োজনে অর্থ ব্যয় হতে পারে।

১১। কুম্ভ: আজ নিকট আত্মীয়ের কারণে অর্থ ব্যয় হতে পারে। কর্মক্ষেত্রে উর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে মতবিরোধের সম্ভাবনা রয়েছে। নতুন ব্যবসায় সাফল্য আসবে। মূল্যবান বস্তু হারিয়ে যেতে পারে। স্বাস্থ্য নিয়ে কিছুটা সমস্যায় পড়তে পারেন। আটকে থাকা অর্থ প্রাপ্তির যোগ রয়েছে।

১২। মীন: আজ চাকরি পরিবর্তনের সুযোগ এলেও তা না করাই ভালো। আত্মীয়ের সঙ্গে আইনি সমস্যার সমাধান হতে পারে। বিয়ের ক্ষেত্রে বাধা দূর হবে। ব্যবসায় মুনাফা বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। কোনও বিষয়ে হঠকারী সিদ্ধান্ত নিলে ক্ষতির আশঙ্কা রয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৩ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৪
জোহর ১১:৪৪
আসর ০৩:৩৭
মাগরিব ০৫:১৩
ইশা ০৬:২৭
সূর্যোদয় : ০৬:১২ সূর্যাস্ত : ০৫:১৩
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%