১২:২৯ পি.এম
পরিস্থিতি অনুযায়ী বাংলাদেশ ও জিম্বাবুয়ে এবার টি-টোয়েন্টি লড়াইয়ে নামবে। টেস্ট ও ওয়ানডে সিরিজে প্রত্যাশিত ফল না পাওয়ার পর এখন সংক্ষিপ্ত সংস্করণে ঘুরে দাঁড়াতে চাইবে টাইগাররা। তবে, শুরু থেকেই জমজমাট লড়াইয়ের প্রত্যাশা করা হচ্ছে কারণ টি-টোয়েন্টিতে জিম্বাবুয়ে শক্ত প্রতিপক্ষ।
বাংলাদেশ দলের সম্ভাব্য একাদশ নিয়ে ইতিমধ্যেই আলোচনা শুরু হয়েছে। পেস আক্রমণে তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম এবং নাহিদ রানা খেলার সুযোগ পাচ্ছেন যা প্রায় নিশ্চিত। স্পিন বিভাগে রিশাদ হোসেন মূল ভরসা হিসেবে থাকবেন। উইকেট এবং কন্ডিশন বিবেচনায় অতিরিক্ত পেসার হিসেবে আব্দুল গাফফার সাকলাইনকে সুযোগ দেওয়া হতে পারে। সেক্ষেত্রে নাসুম আহমেদ ও শেখ মেহেদী হাসান বেঞ্চে বসতে হতে পারে।
আরও পড়ুন: উল্লাপাড়ায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন, প্রধান অতিথি এম আকবর আলী
ব্যাটিং বিভাগে ওপেনিংয়ে তানজিদ হাসান তামিমের সঙ্গে সাইফ হাসানকে দেখা যাবে। তিন নম্বরে থাকতে পারেন পারভেজ হোসেন ইমন, চার নম্বরে অধিনায়ক তাওহীদ হৃদয় এবং পাঁচ নম্বরে উইকেটরক্ষক ব্যাটার নুরুল হাসান সোহান খেলার সম্ভাবনা রয়েছে। অলরাউন্ডার হিসেবে ছয় নম্বরে থাকতে পারেন মোসাদ্দেক হোসেন সৈকত।
বাংলাদেশ দলের সম্ভাব্য একাদশ হল: তানজিদ হাসান তামিম, সাইফ হাসান, পারভেজ হোসেন ইমন, তাওহীদ হৃদয় (অধিনায়ক), নুরুল হাসান সোহান (উইকেটরক্ষক), মোসাদ্দেক হোসেন সৈকত, রিশাদ হোসেন, আবদুল গাফফার সাকলাইন/নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, নাহিদ রানা এবং শরিফুল ইসলাম।
অপরদিকে, জিম্বাবুয়ের সম্ভাব্য একাদশ হল: বেন কারান, ব্রায়ান বেনেট, তাদিওয়ানাশে মারুমানি (উইকেটরক্ষক), সিকান্দার রাজা (অধিনায়ক), রায়ান বার্ল, টনি মুনিয়োঙ্গা, ক্লিভ মাদান্দে, ব্র্যাড ইভান্স, ওয়েলিংটন মাসাকাদজা, রিচার্ড এনগারাভা এবং ব্লেসিং মুজারাবানি।
আরও পড়ুন: বিদ্যুৎখাতে লুটপাটের জন্য ইনডেমনিটি দিয়েছিল আওয়ামী সরকার: রিজভী
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন