প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
চট্টগ্রামের মীরসরাই উপজেলার জোরারগঞ্জ থানার বারইয়ারহাট–শান্তিরহাট সড়কটির দীর্ঘদিনের বেহাল ও চলাচলের জন্য অনুপযোগী অংশটি নিজস্ব অর্থায়নে সংস্কার করেছেন শিল্পপতি, রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তি (সিআইপি), বাংলাদেশের প্রবাসী কল্যাণ সংস্থা, সংযুক্ত আরব আমিরাতের প্রতিষ্ঠাতা ও সভাপতি এবং মীরসরাইয়ের কৃতি সন্তান ফখরুল ইসলাম খান, সিআইপি।
স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘ সময়ে সড়কটির বিভিন্ন স্থানে বড় বড় গর্ত ও খানাখন্দের সৃষ্টি হওয়ায় সাধারণ মানুষ, শিক্ষার্থী, ব্যবসায়ী এবং বিভিন্ন যানবাহনের চালকদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছিল। বিশেষ করে বর্ষা মৌসুমে কাদা ও পানি জমে সড়কটি প্রায় চলাচলের অনুপযোগী হয়ে পড়ছিল। বিষয়টি জানতে পেরে, ফখরুল ইসলাম খান নিজ উদ্যোগে ও নিজস্ব অর্থায়নে ক্ষতিগ্রস্ত অংশগুলোর সংস্কারের ব্যবস্থা করলেন।
স্থানীয় বাসিন্দারা জানান যে, বহুদিন ধরে সড়কটির সংস্কারের দাবি থাকলেও কার্যকর কোনো উদ্যোগ নেওয়া হয়নি। অবশেষে ব্যক্তিগত অর্থায়নে সড়কটি সংস্কার করায় এলাকাবাসীর দীর্ঘদিনের ভোগান্তি অনেকটাই লাঘব হয়েছে। বর্তমানে সড়কটি দিয়ে যানবাহন ও পথচারীরা আগের তুলনায় নিরাপদ ও স্বাচ্ছন্দ্যে চলাচল করতে পারছেন।
খান কল্যাণ ট্রাস্টের ম্যানেজার দীন মোহাম্মদ বলেন, বারইয়ারহাট থেকে শান্তিরহাট বাজার পর্যন্ত প্রতিদিন হাজারো মানুষ এই সড়কটি ব্যবহার করেন। রাস্তার বেহাল অবস্থার কারণে চলাচল অত্যন্ত কষ্টসাধ্য হয়ে পড়েছিল। আমাদের চেয়ারম্যান শিল্পপতি ফখরুল ইসলাম খান, সিআইপি নিজ উদ্যোগে সড়কটি সংস্কার করে মানুষের দুর্ভোগ অনেকটাই কমিয়ে দিয়েছেন। এজন্য আমরা তাঁর প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি।
তিনি আরও বলেন, ফখরুল ইসলাম খান সবসময় জনকল্যাণমূলক কর্মকাণ্ডে সম্পৃক্ত থাকেন। সম্প্রতি বন্যাকবলিত মানুষের পাশে দাঁড়িয়ে মানবিক সহায়তা প্রদান করেছেন। পাশাপাশি সমাজের বিত্তবানদেরও অসহায় মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়ে আসছেন।
স্থানীয় সিএনজি চালক মো. মিয়া খান বলেছেন, দীর্ঘদিন ধরে রাস্তার বড় বড় গর্ত এবং কাদার কারণে আমাদের প্রতিদিন চরম ভোগান্তি পোহাতে হতো। এখন রাস্তা সংস্কার হওয়ায় যাত্রী পরিবহন অনেক সহজ ও নিরাপদ হয়েছে। সিএনজি চালক সমিতির পক্ষ থেকে শিল্পপতি ফখরুল ইসলাম খান, সিআইপিকে আন্তরিক ধন্যবাদ জানাই।
এলাকাবাসীর প্রত্যাশা, সংশ্লিষ্ট সরকারি কর্তৃপক্ষ দ্রুত বারইয়ারহাট–শান্তিরহাট সড়কের স্থায়ী উন্নয়ন ও আধুনিকায়নের উদ্যোগ নেবে, যাতে ভবিষ্যতে এ গুরুত্বপূর্ণ সড়কে নিরাপদ, টেকসই ও নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করা যায়।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন