ঢাকা বৃহস্পতিবার, ২৯শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১৩ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ২৯শে অক্টোবর, ২০২৬ইং ১৩ই কার্তিক, ১৪৩৩বাং

জোরারগঞ্জে সোহেলের বাড়ি থেকে ৩০ বোতল বিদেশী মদ উদ্ধার, পলাতক ৪


জোরারগঞ্জে সোহেলের বাড়ি থেকে ৩০ বোতল বিদেশী মদ উদ্ধার, পলাতক ৪

চট্টগ্রাম মিরসরাই জোরারগঞ্জ থানা পুলিশ অভিযান চালিয়ে ৩০ বোতল বিদেশী মদ উদ্ধার করেছে। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে চিহ্নিত মাদক ব্যবসায়ী মোস্তাফিজুর রহমান সোহেল সহ তার সহযোগীরা পালিয়ে গেছে।
শনিবার (৫ সেপ্টেম্বর) বিকেল সাড় ৪টায় জোরারগঞ্জ থানাধীন বারইয়ারহাট পৌরসভার ৫নং ওয়ার্ডের পশ্চিম হিঙ্গুলী গাছ মার্কেট সংলগ্ন খুরশিদ আলমের বাড়িতে এ অভিযান চালানো হয়।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে জোরারগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) জনাব আব্দুল হালিমের নেতৃত্বে এসআই (নিঃ) মতিউর রহমান ও সঙ্গীয় পুলিশ ফোর্স খুরশিদ আলমের ছেলে চিহ্নিত মাদক ব্যবসায়ী মোস্তাফিজুর রহমান সোহেলের (৪৩) বসত ঘরে অভিযান পরিচালনা করেন। অভিযানকালে সোহেলের ঘর থেকে ১২ বোতল 'অফিসার্স চয়েস ব্লু' (৭৫০ মিলি), ১০ বোতল 'ম্যাকডওয়েলস' (৭৫০ মিলি) এবং ৮ বোতল 'সিগনেচার' (৭৫০ মিলি) সহ সর্বমোট ৩০ বোতল বিদেশী মদ উদ্ধার করা হয়।
তবে অভিযানের খবর টের পেয়ে গৃহকর্তা মোস্তাফিজুর রহমান সোহেল, তার সহযোগী জামালপুর গ্রামের মৃত কেরু মিয়ার ছেলে নুর আলম মাসুদ প্রকাশ কালা মাসুদ (৩৫), সোহেলের স্ত্রী এবং অজ্ঞাতনামা আরও ২-৩ জন মাদক ব্যবসায়ী ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে জোরারগঞ্জ থানার অফিসার ইনচার্জ জানান, উদ্ধারকৃত আলামত জব্দ করা হয়েছে। পলাতক আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে এবং এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

চট্টগ্রাম জেলা রেড ক্রিসেন্টে আছিফ-জাহাঙ্গীর পরিষদ নির্বাচিত

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ৫ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৭:১৭ পি.এম


চট্টগ্রাম জেলা রেড ক্রিসেন্টে আছিফ-জাহাঙ্গীর পরিষদ নির্বাচিত

 

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, চট্টগ্রাম জেলা ইউনিটের ২০২৬-২০২৮ মেয়াদের নির্বাচনে আছিফ-জাহাঙ্গীর পরিষদ বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছে।

শনিবার (৫ সেপ্টেম্বর) জেমিসন রেড ক্রিসেন্ট মাতৃসদন হাসপাতাল প্রাঙ্গণে অনুষ্ঠিত বিশেষ সাধারণ সভা (ওজিএম) ও নির্বাচনী কার্যক্রমে ভাইস চেয়ারম্যান পদে মোহাম্মদ আছিফ চৌধুরী এবং সেক্রেটারি পদে মোহাম্মদ জাহাঙ্গীর আলম নির্বাচিত হন।

 

এছাড়া কার্যনির্বাহী সদস্য পদে ডা. এম এম সরোয়ার আলম, ডা. তাসলিম চৌধুরী, রায়হানুল আনোয়ার রাহী, জাহাঙ্গীর আলম বাবর ও অ্যাডভোকেট মুহাম্মদ রাহিম উদ্দিন চৌধুরী নির্বাচিত হয়েছেন।

চট্টগ্রাম জেলা রেড ক্রিসেন্ট ইউনিটের চেয়ারম্যান মোহাম্মদ মাহবুবুর রহমান শামীমের সভাপতিত্বে অনুষ্ঠিত ওজিএমে ইউনিটের আজীবন ও বার্ষিক সদস্যরা অংশ নেন। নির্ধারিত নির্বাচনী প্রক্রিয়া শেষে কোনো প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায় আছিফ-জাহাঙ্গীর পরিষদকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করা হয়।

নবনির্বাচিত ভাইস চেয়ারম্যান মোহাম্মদ আছিফ চৌধুরী মন্তব্য করেন, সদস্যরা তাদের ওপর যে আস্থা ও দায়িত্ব দিয়েছেন, তার যথাযথ মর্যাদা রক্ষা করতে চান তারা।

তিনি জানান, সবাইকে সঙ্গে নিয়ে চট্টগ্রাম জেলা রেড ক্রিসেন্ট ইউনিটের মানবিক কার্যক্রমকে আরও গতিশীল ও কার্যকর করার পরিকল্পনা রয়েছে।

তিনি আরও বলেন, দুর্যোগ ও জরুরি পরিস্থিতিতে মানুষের পাশে দাঁড়ানোর পাশাপাশি স্বাস্থ্যসেবা, রক্তসেবা ও সামাজিক কার্যক্রমকে আরও শক্তিশালী করা হবে। একই সঙ্গে জেমিসন রেড ক্রিসেন্ট মাতৃসদন হাসপাতালের সেবার মানোন্নয়নেও প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে।

নবনির্বাচিত সেক্রেটারি মোহাম্মদ জাহাঙ্গীর আলম জানান, বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়া সদস্যদের আস্থা ও প্রত্যাশার বহিঃপ্রকাশ।

 

এ দায়িত্বকে মানবিক সেবার আরও বড় সুযোগ হিসেবে দেখছেন তারা।

তিনি বলেন, স্বচ্ছতা, জবাবদিহিতা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের পাশাপাশি চট্টগ্রাম জেলা রেড ক্রিসেন্ট ইউনিটের সাংগঠনিক কার্যক্রমকে আরও শক্তিশালী করা হবে। দুর্যোগ মোকাবিলা, রক্তসেবা, স্বেচ্ছাসেবামূলক কার্যক্রম এবং জেমিসন রেড ক্রিসেন্ট মাতৃসদন হাসপাতালের সেবার মানোন্নয়নকে অগ্রাধিকার দেওয়া হবে।

নবনির্বাচিত নেতৃবৃন্দ ইউনিটের আজীবন ও বার্ষিক সদস্য, স্বেচ্ছাসেবকসহ সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ভাড়াটিয়া নেওয়ার আগে পরিচয় যাচাই করুন: র‍্যাব

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শনিবার, ৫ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৭:২০ পি.এম


ভাড়াটিয়া নেওয়ার আগে পরিচয় যাচাই করুন: র‍্যাব

রাজধানীর মোহাম্মদপুর ও আদাবর এলাকায় ভাড়াটিয়ার পরিচয় যাচাইয়ের আহ্বান জানিয়েছে র‍্যাব। অপরাধ প্রতিরোধের উদ্দেশ্যে প্লট বা ফ্ল্যাট ভাড়া দেওয়ার আগে ভাড়াটিয়ার তথ্য যাচাই করার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। একইসঙ্গে ডিএমপির নির্ধারিত ভাড়াটিয়া ফর্ম পূরণের নীতিমালা অনুসরণ করার নির্দেশনা দেওয়া হয়েছে।

 

শনিবার (৫ সেপ্টেম্বর) র‍্যাব-২ অধিনায়কের কার্যালয়ে স্থানীয় সুধীজন ও বিভিন্ন হাউজিং সোসাইটির প্রতিনিধিদের নিয়ে আয়োজিত মতবিনিময় সভায় সিপিএসসি কোম্পানি কমান্ডার হাসান মুহাম্মদ এ আহ্বান জানান।

তিনি উল্লেখ করেন, প্লট বা ফ্ল্যাট ভাড়া দেওয়ার পূর্বে ভাড়াটিয়ার পরিচয় ও তথ্য যাচাই করা আবশ্যক। একইসঙ্গে ডিএমপির নির্ধারিত ভাড়াটিয়া ফর্ম পূরণের নীতিমালা মেনে চলার প্রয়োজনীয়তা রয়েছে। অপরাধ নির্মূলে প্লট মালিক ও হাউজিং সোসাইটির সংশ্লিষ্ট সবার সহযোগিতা অপরিহার্য।

 

হাসান মুহাম্মদ মুহতারিম আরও বলেন, মোহাম্মদপুর এলাকার বিভিন্ন হাউজিংয়ে প্লট মালিকরা খালি প্লট ভাড়া দিয়ে থাকেন। এসব প্লটে অনেক সময় ছাপড়া ঘর নির্মাণ করে শ্রমজীবী মানুষকে ভাড়া দেওয়া হয়। শ্রমজীবীর পরিচয়ের আড়ালে অনেক অপরাধী এসব স্থানে আশ্রয় নিয়ে এলাকায় অপরাধ প্রবণতা সৃষ্টি করছে এবং মাদকের বিস্তার ঘটাচ্ছে।

তিনি সতর্ক করে বলেন, কোনো প্লটে অননুমোদিতভাবে বসবাসকারী ব্যক্তি অপরাধে জড়িয়ে পড়লে কিংবা সেখানে অবৈধ কোনো পণ্য মজুত করা হলে সংশ্লিষ্ট ব্যক্তির পাশাপাশি প্লট বা ফ্ল্যাট মালিকের দায়ও তৈরি হতে পারে।

 

সভায় উপস্থিত হাউজিং সোসাইটির প্রতিনিধিরা র‍্যাবের আহ্বানের প্রতি সমর্থন জানিয়ে অপরাধ দমনে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন। র‍্যাব-২ অপরাধসংক্রান্ত যেকোনো তথ্য জানাতে তাদের হটলাইনে যোগাযোগ করার জন্য অনুরোধ জানিয়েছে।

 

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সুশৃঙ্খলতা জীবনে বড় হওয়ার প্রধান উপাদান: নাসিক প্রশাসক

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ৫ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৭:২৬ পি.এম


সুশৃঙ্খলতা জীবনে বড় হওয়ার প্রধান উপাদান: নাসিক প্রশাসক

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের (নাসিক) প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান শিক্ষার্থীদের উদ্দেশে বলেছেন, সুশৃঙ্খলতা জীবনে বড় হওয়ার প্রধান উপাদান। আজকের শিশুরাই একদিন বড় হবে। দেশকে গড়ে তুলতে তাদের প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে। সেজন্য পড়াশোনা করতে হবে, পড়াশোনার বিকল্প নেই।

শনিবার বিকালে শহরের আলী আহাম্মদ চুনকা নগর পাঠাগার ও মিলনায়তনে সনদ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। নারায়ণগঞ্জ সদর উপজেলা কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের বৃত্তি পরীক্ষার এই সনদ ও পুরস্কার বিতরণ করা হয়।

অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান বলেন, যে বয়সে যতটুকু পড়াশোনা প্রয়োজন যতটুকু খেলাধুলা প্রয়োজন সে পরিমাণে করতে হবে। অতিরিক্ত চাপ প্রয়োগ করা যাবে না। শিক্ষার মূল বিষয় জ্ঞান অর্জন করা। জ্ঞান অর্জন করে ভালো মানুষ হতে হবে। দেশের জন্য সম্পদে পরিণত হতে হবে। পিতা-মাতা ও সমাজের মুখ উজ্জ্বল করতে হবে। 

তিনি আরও বলেন, গত ১৫ বছর শিক্ষাকে পণ্যতে পরিণত করা হয়েছিল। বর্তমানে শিক্ষার্থীদের মাঝে শ্রদ্ধা কমে গেছে। শিক্ষার্থীদের নৈতিক শিক্ষা দিতে হবে। তাদের মাঝে শ্রদ্ধাকে ফিরিয়ে আনতে হবে।

নারায়ণগঞ্জ সদর উপজেলা কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের সভাপতি তোফায়েল আহমেদ জুয়েলের সভাপতিত্বে এ সময় আরও উপস্থিত ছিলেন অ্যাসোসিয়েশনের সহ-সভাপতি মোহাম্মদ বাহাউদ্দিন ও সাধারণ সম্পাদক কাউসার আহমেদসহ অন্যরা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কাজী নজরুল ইসলাম আজও আমাদের প্রাত্যহিক জীবনে প্রাসঙ্গিক

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ৫ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৭:২৮ পি.এম


কাজী নজরুল ইসলাম আজও আমাদের প্রাত্যহিক জীবনে প্রাসঙ্গিক

মুক্তিযুদ্ধমন্ত্রী অ্যাডভোকেট আহমেদ আযম খান মন্তব্য করেছেন, কাজী নজরুল ইসলাম আমাদের প্রাত্যহিক জীবনে এখনো প্রাসঙ্গিক। তিনি শিক্ষার্থীদের আহ্বান জানান নজরুলের চেতনা ও আদর্শে দেশপ্রেমিক নাগরিক হিসেবে নিজেদের গড়ে তোলার জন্য।

 

শনিবার (৫ সেপ্টেম্বর) সকালে টাঙ্গাইলের সখীপুরে বাংলাদেশ বিমানবাহিনী কলেজ পাহাড়কাঞ্চনপুরে ‘কাব্য ও ছন্দে নজরুল’ শীর্ষক সাংস্কৃতিক অনুষ্ঠান ও কৃতী শিক্ষার্থী সংবর্ধনা সভায় প্রধান অতিথির বক্তব্যে মুক্তিযুদ্ধমন্ত্রী এই মন্তব্য করেন।

তিনি বলেন, কাজী নজরুল ইসলাম কেবল একজন কবি ছিলেন না, তিনি ছিলেন একটি চেতনা, একটি প্রতিবাদ, একটি মানবিক দর্শন। অন্যায়, অত্যাচার, শোষণ, বৈষম্য এবং পরাধীনতার বিরুদ্ধে তিনি তার মেধা ও কলমকে অস্ত্র হিসেবে ব্যবহার করেছেন।

 

তার কবিতায় বিদ্রোহীদের আগুনের পাশাপাশি প্রেমের কোমলতা বিদ্যমান। তার গানে স্বাধীনতার আকাঙ্ক্ষা ও সাম্য ও সম্প্রীতির আহ্বান রয়েছে। ধর্মের নামে বিভেদ তিনি চাননি, বরং তিনি মানুষের মধ্যে ভালোবাসা ও ভ্রাতৃত্ব প্রতিষ্ঠার জন্য চেষ্টা করেছেন।

মুক্তিযুদ্ধমন্ত্রী আহমেদ আযম খান আরও বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান নজরুল ইসলামের ৫০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এই বছরকে নজরুল বর্ষ ঘোষণা করেছেন এবং সমাজ ও রাষ্ট্রের প্রত্যেকটি স্তরে নজরুল বর্ষ পালনের জন্য আহ্বান জানিয়েছেন।

 

এ সময় উপস্থিত ছিলেন এয়ার কমডোর মো. মাহামুদুর হাসান, বিএসপি, জিইউপি, এনডিইউ, এএফডব্লিউসি, পিএসসি এবং কলেজের অধ্যক্ষ গ্রুপ ক্যাপ্টেন মনজিলা রিজওয়ান।

 

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%