প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
রাজধানীর মোহাম্মদপুর ও আদাবর এলাকায় ভাড়াটিয়ার পরিচয় যাচাইয়ের আহ্বান জানিয়েছে র্যাব। অপরাধ প্রতিরোধের উদ্দেশ্যে প্লট বা ফ্ল্যাট ভাড়া দেওয়ার আগে ভাড়াটিয়ার তথ্য যাচাই করার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। একইসঙ্গে ডিএমপির নির্ধারিত ভাড়াটিয়া ফর্ম পূরণের নীতিমালা অনুসরণ করার নির্দেশনা দেওয়া হয়েছে।
শনিবার (৫ সেপ্টেম্বর) র্যাব-২ অধিনায়কের কার্যালয়ে স্থানীয় সুধীজন ও বিভিন্ন হাউজিং সোসাইটির প্রতিনিধিদের নিয়ে আয়োজিত মতবিনিময় সভায় সিপিএসসি কোম্পানি কমান্ডার হাসান মুহাম্মদ এ আহ্বান জানান।
তিনি উল্লেখ করেন, প্লট বা ফ্ল্যাট ভাড়া দেওয়ার পূর্বে ভাড়াটিয়ার পরিচয় ও তথ্য যাচাই করা আবশ্যক। একইসঙ্গে ডিএমপির নির্ধারিত ভাড়াটিয়া ফর্ম পূরণের নীতিমালা মেনে চলার প্রয়োজনীয়তা রয়েছে। অপরাধ নির্মূলে প্লট মালিক ও হাউজিং সোসাইটির সংশ্লিষ্ট সবার সহযোগিতা অপরিহার্য।
হাসান মুহাম্মদ মুহতারিম আরও বলেন, মোহাম্মদপুর এলাকার বিভিন্ন হাউজিংয়ে প্লট মালিকরা খালি প্লট ভাড়া দিয়ে থাকেন। এসব প্লটে অনেক সময় ছাপড়া ঘর নির্মাণ করে শ্রমজীবী মানুষকে ভাড়া দেওয়া হয়। শ্রমজীবীর পরিচয়ের আড়ালে অনেক অপরাধী এসব স্থানে আশ্রয় নিয়ে এলাকায় অপরাধ প্রবণতা সৃষ্টি করছে এবং মাদকের বিস্তার ঘটাচ্ছে।
তিনি সতর্ক করে বলেন, কোনো প্লটে অননুমোদিতভাবে বসবাসকারী ব্যক্তি অপরাধে জড়িয়ে পড়লে কিংবা সেখানে অবৈধ কোনো পণ্য মজুত করা হলে সংশ্লিষ্ট ব্যক্তির পাশাপাশি প্লট বা ফ্ল্যাট মালিকের দায়ও তৈরি হতে পারে।
সভায় উপস্থিত হাউজিং সোসাইটির প্রতিনিধিরা র্যাবের আহ্বানের প্রতি সমর্থন জানিয়ে অপরাধ দমনে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন। র্যাব-২ অপরাধসংক্রান্ত যেকোনো তথ্য জানাতে তাদের হটলাইনে যোগাযোগ করার জন্য অনুরোধ জানিয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন