ঢাকা বৃহস্পতিবার, ২২শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৬ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১১ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ২২শে অক্টোবর, ২০২৬ইং ০৬ই কার্তিক, ১৪৩৩বাং

পানির ন্যায্য হিস্যা রাজনৈতিকভাবে নিশ্চিত করা হবে: পানিসম্পদমন্ত্রী


পানির ন্যায্য হিস্যা রাজনৈতিকভাবে নিশ্চিত করা হবে: পানিসম্পদমন্ত্রী

পানিসম্পদ মন্ত্রী মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, রাজনৈতিকভাবে ফারাক্কা চুক্তি নবায়নের পাশাপাশি পানির ন্যায্য হিস্যা নিশ্চিত করা হবে।

রোববার (৯ আগস্ট) ঢাকার ইনস্টিটিউট অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (আইইবি) মিলনায়তনে ‘দক্ষিণ এশিয়ায় আন্তঃসীমান্ত সহযোগিতা : সম্ভাবনা ও চ্যালেঞ্জ’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি উল্লেখ করেন, বাংলাদেশের সাথে পার্শ্ববর্তী দেশগুলোর ৫৭টি অভিন্ন নদী রয়েছে। এসব নদীর সাথে আঞ্চলিক শান্তি, খাদ্য ও পানি নিরাপত্তা, পরিবেশ, জলবায়ু সহনশীলতা এবং অর্থনৈতিক সমৃদ্ধি জড়িত। রাজনৈতিক দূরদর্শিতার অভাব এবং নতজানু নীতির কারণে বিগত সরকার ফারাক্কার ন্যায্য পানি নিশ্চিত করতে পারে নাই।

আরও পড়ুন: পূজামণ্ডপে মুসলমানদের উপস্থিতি সম্প্রীতির উজ্জ্বল উদাহরণ: খাদ্যমন্ত্রী

সেমিনারে সভাপতিত্ব করেন অ্যাসোসিয়েশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (অ্যাব)এর সদস্য সচিব প্রকৌশলী শাহরিন ইসলাম তুহিন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ, নরসিংদী-৫ আসনের সংসদ সদস্য মো. আশরাফ উদ্দিন বকুল এবং প্রধানমন্ত্রীর পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক বিশেষ সহকারী ড. সাইমুম পারভেজ।

শহীদউদ্দীন চৌধুরী এ্যানি বলেন, জলবায়ু পরিবর্তনের ঝুঁকি, বন্যা, নদী ভাঙন, খরা, লবণাক্ততা ও পানি সংকট দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে ক্রমবর্ধমান ঝুঁকি তৈরি করছে। নদীর পানির প্রবাহ ও বন্যার পূর্বাভাস সংক্রান্ত তথ্য বিনিময়, যৌথ গবেষণা, দুর্যোগ মোকাবিলা এবং জলবায়ু সহনশীল অবকাঠামো উন্নয়নে আন্তঃসীমান্ত সহযোগিতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

এ সময় দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে আন্তঃসীমান্ত সহযোগিতা জোরদার করে টেকসই পানি ব্যবস্থাপনা, জলবায়ু পরিবর্তনের ঝুঁকি, জ্বালানি ও আঞ্চলিক যোগাযোগের মতো অভিন্ন চ্যালেঞ্জ মোকাবেলার ওপর গুরুত্বারোপ করেন মন্ত্রী।

আরও পড়ুন: ভারতের পথে যুব মহিলা লীগ নেত্রী সুলতানা বেগম আটক

প্রতিমন্ত্রী আজাদ বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার দায়িত্ব নেওয়ার পর দেশের উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। ইতোমধ্যে পদ্মা ব্যারাজ প্রকল্প অনুমোদন হয়েছে, সহসাই এর কাজ শুরু হবে। তিস্তা মহাপরিকল্পনা নিয়ে কারিগরি পরামর্শক কমিটির মতামত পেলে দ্রুততম সময়ে কাজ শুরু হবে। পদ্মা ব্যারাজ, তিস্তা মহাপরিকল্পনা এবং খাল খননের মাধ্যমে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্বপ্পের স্বনির্ভর বাংলাদেশের আশাবাদ ব্যক্ত করেন তিনি।

সেমিনারে সভাপতিত্ব করেন অ্যাসোসিয়েশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (অ্যাব)এর সদস্য সচিব প্রকৌশলী শাহরিন ইসলাম তুহিন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

১৩-১৬তম গ্রেডের ৮ পদের স্থগিত নিয়োগ পরীক্ষার নতুন তারিখ ঘোষণা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ৯ই আগস্ট, ২০২৬ ইং

১১:০৩ পি.এম


১৩-১৬তম গ্রেডের ৮ পদের স্থগিত নিয়োগ পরীক্ষার নতুন তারিখ ঘোষণা

স্থগিত থাকা ১৩-১৬তম গ্রেডের ৮ পদে নিয়োগের লিখিত পরীক্ষার সময় সরকারী কর্ম কমিশন (পিএসসি) ঘোষণা করেছে। শুক্রবার (১৪ আগস্ট) এই পরীক্ষার সময়সূচি নির্ধারণ করার বিষয়ে ঘোষণা দেওয়া হয়েছে।

এ ছাড়া এর আগে এ পরীক্ষা ৩১ জুলাই হওয়ার কথা ছিল। একইসঙ্গে এসব পদের নিয়োগ পরীক্ষার কেন্দ্র, আসন বিন্যাস এবং পরীক্ষা-সংক্রান্ত নির্দেশনাবলীও প্রকাশ করা হয়েছে।

রোববার (৯ আগস্ট) একটি বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য জানানো হয়েছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন সচিবালয়ের পক্ষ থেকে।

বিজ্ঞপ্তির তথ্যানুযায়ী, ১৩-১৬তম গ্রেডের এসব পদ হলো, কম্পিউটার অপারেটর, সাঁট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর, ডেটা এন্ট্রি অপারেটর, হিসাব সহকারী, প্রশিক্ষণ সহকারী, কম্পিউটার মুদ্রাক্ষরিক, অভ্যর্থনাকারী এবং টেলিফোন অপারেটর।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর
পুলিশ অ্যাসোসিয়েশন

পুলিশে থাকা ‘গুপ্ত-ফ্যাসিস্টের দোসররা’ বাহিনীর মনোবল ক্ষতিগ্রস্ত করছে

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ৯ই আগস্ট, ২০২৬ ইং

১১:১১ পি.এম


পুলিশে থাকা ‘গুপ্ত-ফ্যাসিস্টের দোসররা’ বাহিনীর মনোবল ক্ষতিগ্রস্ত করছে

বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন অভিযোগ করেছে যে, পুলিশ বাহিনীর ভেতরে ও বাইরে ঘাপটি মেরে থাকা ‘গুপ্ত ও ফ্যাসিস্টদের দোসররা’ দেশ-বিদেশে অবস্থানরত বিভিন্ন অ্যাক্টিভিস্টের কাছে মিথ্যা, উদ্দেশ্যপ্রণোদিত ও বিভ্রান্তিকর তথ্য সরবরাহ করছেন।

এছাড়া সংগঠনটি জানিয়েছে যে, সামাজিক যোগাযোগমাধ্যমে এসব তথ্য যাচাই না করেই অতিরঞ্জিত ও মনগড়া গল্প হিসেবে প্রচার করা হচ্ছে।

কেননা এতে দায়িত্ব পালনে ফিরে আসা পুলিশ সদস্যদের মনোবল ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি একটি শৃঙ্খলাবদ্ধ বাহিনীর কর্মস্পৃহা ও কার্যক্ষমতা বাধাগ্রস্ত হচ্ছে।

রোববার (৯ আগস্ট) সাধারণ সম্পাদক ও ঢাকা জেলা পুলিশ সুপার শামীমা পারভীনের সই করা এক বিবৃতিতে এসব অভিযোগ করা হয়।

বিবৃতিতে বলা হয়েছে, ‘২০২৪ সালের ৫ আগস্টের অভ্যুত্থান পরবর্তী সময়ে পুলিশের ভঙ্গুর মনোবল যখন ধীরে ধীরে স্বাভাবিক হতে থাকে এবং বাহিনীর সদস্যরা নতুন উদ্যমে আইনশৃঙ্খলা রক্ষা ও জননিরাপত্তা নিশ্চিত করার দায়িত্ব পালনে ফিরে আসছেন, তখন পলাতক, জনবিচ্ছিন্ন ফ্যাসিস্ট শক্তি এবং কতিপয় স্বার্থান্বেষী মহল একটি পরিকল্পিত অপতৎপরতায় লিপ্ত হয়েছেন।

বহরের ভেতরে ও বাইরে গুপ্ত ও ফ্যাসিস্টদের দোসররা বিভিন্ন অনলাইন অ্যাক্টিভিস্ট ও নামধারী সাংবাদিকের কাছে মিথ্যা, উদ্দেশ্যপ্রণোদিত ও বিভ্রান্তিকর তথ্য সরবরাহ করছেন।

এই তথ্যের সত্যতা, প্রেক্ষাপট এবং যথার্থতা যাচাই না করে কথিত সাংবাদিক ও অনলাইন অ্যাক্টিভিস্টরা সেগুলোকে অতিরঞ্জিত করে বিভিন্ন মনগড়া এবং বিভ্রান্তিকর গল্প তৈরি করছেন এবং নিজেদের সামাজিক যোগাযোগ মাধ্যমের বিভিন্ন প্লাটফর্মে প্রচার করছেন।'

এছাড়া বিবৃতিতে মন্তব্য করা হয়েছে যে, দুঃখজনকভাবে এই ধরনের অপতথ্য ও উদ্দেশ্যপ্রণোদিত প্রচারণা ক্রমেই ব্যক্তিবিশেষ থেকে শুরু করে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা এমনকি পুলিশের বাহিনীর প্রধানের বিরুদ্ধে কুৎসা ও অপপ্রচারে রূপ নিচ্ছে।

এতে দায়িত্ব পালনে ফিরে আসা পুলিশ সদস্যদের মনোবল মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং সামগ্রিকভাবে একটি শৃঙ্খলাবদ্ধ বাহিনীর কর্মস্পৃহা ও কার্যক্ষমতা বাধাগ্রস্ত হচ্ছে।

অভ্যুত্থান-পরবর্তী একটি দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করার ক্ষেত্রে পুলিশ বাহিনীর মনোবল ও পেশাগত সক্ষমতা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

তবে উদ্দেশ্যপ্রণোদিত অপতথ্য, গুজব এবং কুৎসামূলক প্রচারণার মাধ্যমে বাহিনীকে দুর্বল করার এই অপচেষ্টা শেষ পর্যন্ত পুলিশ বাহিনীকে নয় বরং রাষ্ট্র, দেশের জনগণ এবং একটি স্বাভাবিক, স্থিতিশীল ও গণতান্ত্রিক বাংলাদেশের প্রত্যাশাকে ক্ষতিগ্রস্ত করছে।

বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন মনে করে, ব্যক্তিস্বার্থ, গোষ্ঠীগত স্বার্থ কিংবা রাজনৈতিক উদ্দেশ্য হাসিলের জন্য একটি সুশৃঙ্খল আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিরুদ্ধে এ ধরনের দায়িত্বহীন ও অনৈতিক কর্মকাণ্ড কোনোভাবেই মতপ্রকাশের স্বাধীনতার অংশ হতে পারে না।

এটি পেশাগত নৈতিকতা, রাষ্ট্রীয় স্বার্থ এবং একটি শৃঙ্খলাবদ্ধ বাহিনীর অভ্যন্তরীণ শৃঙ্খলার পরিপন্থি।

পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন এ ধরনের উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার, বিভ্রান্তি ছড়ানো এবং পুলিশ বাহিনীকে পরিকল্পিতভাবে দুর্বল করার অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে।

তিনি রাষ্ট্র, জনগণ এবং পুলিশ বাহিনীর স্বার্থে এ ধরনের অপতৎপরতায় জড়িত ব্যক্তিদের পরিচয় ও কর্মকাণ্ড যথাযথভাবে শনাক্ত করে প্রচলিত আইন, বিধি ও সাংগঠনিক শৃঙ্খলা অনুযায়ী কঠোর এবং দৃষ্টান্তমূলক ব্যবস্থা গ্রহণের আহ্বান জানাচ্ছে।

এবং বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন এ ধরনের কর্মকাণ্ডের সাথে যারা জড়িত তাদের পুলিশের ভাবমূর্তি বিনষ্ট এবং আইন বহির্ভূত কর্মকাণ্ড থেকে বিরত থাকার অনুরোধ জানাচ্ছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ঢাকায় স্ত্রীকে গলাটিপে হত্যার অভিযোগে স্বামী গ্রেপ্তার

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ৯ই আগস্ট, ২০২৬ ইং

১১:১৬ পি.এম


ঢাকায় স্ত্রীকে গলাটিপে হত্যার অভিযোগে স্বামী গ্রেপ্তার

ঢাকায় শাহজাহানপুরের গুলবাগ এলাকায় পারিবারিক কলহের জের ধরে গৃহবধূ স্বপ্না খাতুনকে (২৫) গলাটিপে হত্যার অভিযোগে তার স্বামী রুবেল মিয়াকে আটক করেছে পুলিশ।

রোববার (৯ আগস্ট) রাতে শাহজাহানপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. ওবায়দুল বিষয়টি নিশ্চিত করেন। এই নির্মম ঘটনার শিকার স্বপ্নার বাড়ি ময়মনসিংহ জেলার ফুলপুর উপজেলার তিলাটিয়া গ্রামে। স্বামী রুবেল মিয়ার বাড়ি ময়মনসিংহ সদর থানার সান্দিয়া এলাকায়।

জানা গেছে, চলতি মাসেই গুলবাগের বাসায় ভাড়া উঠেছিলেন তারা। আশপাশের ফ্ল্যাটের লোকজনের মাধ্যমে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে এবং মৃতদেহ উদ্ধার করে। শনিবার রাত এবং রোববার সকালে তাদের মধ্যে ঝগড়া-ঝাঁটি হয়েছিল। পরে এক পর্যায়ে স্বামী রুবেল তার স্ত্রীকে গলা টিপে ধরলে সেখানেই স্বপ্নার মৃত্যু ঘটে।

এসআই জানান, গুলবাগের ৩৩৪ নম্বর বাসার নিচতলার একটি কক্ষে স্বামী রুবেল মিয়া ও স্ত্রী স্বপ্না খাতুন ভাড়াটিয়া হিসেবে বসবাস করতেন। শনিবার রাত ১০টার দিকে ওই বাসায় তাদের মধ্যে ঝগড়া শুরু হয়। পরে তারা ঘুমিয়ে পড়েন। শনিবার রাতের ঝগড়ার জের ধরে রোববার সকাল সাড়ে ৭ টার দিকে আবারও তাদের মধ্যে কথা-কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে রুবেল মিয়া ক্ষিপ্ত হয়ে স্ত্রী স্বপ্না খাতুনের গলা চেপে ধরেন। এতে শ্বাসরোধ হয়ে স্বপ্নার মৃত্যু হয় বলে প্রাথমিকভাবে জানা গেছে।

তিনি জানান, এই ঘটনায় স্বামী রুবেলকে গ্রেপ্তার করা হয়েছে। নিহত স্বপ্না পেশায় গৃহকর্মী ছিলেন এবং তার স্বামী মাদক সেবন করতেন। শাহজাহানপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বরিশালের নদী-প্রকৃতি দেখে মুগ্ধ মার্কিন রাষ্ট্রদূত ক্রিস্টেনসেন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ৯ই আগস্ট, ২০২৬ ইং

১১:২১ পি.এম


বরিশালের নদী-প্রকৃতি দেখে মুগ্ধ মার্কিন রাষ্ট্রদূত ক্রিস্টেনসেন

যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন প্রথমবার বরিশাল সফরে গিয়ে সেখানকার নদী, গ্রাম-বাংলার অপরূপ সৌন্দর্য এবং সাধারণ মানুষের আন্তরিকতার প্রতি মুগ্ধতা প্রকাশ করেছেন।

তিনি বলেছেন, ‘বরিশাল অত্যন্ত মনোরম একটি জায়গা। এখানে এটিই আমার প্রথম সফর।’ ক্রিস্টেনসেন যোগ করেছেন, ‘ব্যক্তিগতভাবে নৌকা ভ্রমণ আমার ভীষণ পছন্দের।’

রোববার (৯ আগস্ট) দুপুরে বরিশাল প্রেসক্লাবের আয়োজনে নগরের কীর্তনখোলা নদীতে একটি লঞ্চে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এ কথা জানান তিনি। সকালে ঢাকা থেকে এসে ঝালকাঠির ভীমরুলীর ঐতিহ্যবাহী ভাসমান পেয়ারা বাজার ঘুরে দেখার কথাও তিনি উল্লেখ করেন। স্থানীয় সাংবাদিকদের সাথে পরিচিত হতে পেরে আনন্দ প্রকাশ করেন মার্কিন রাষ্ট্রদূত।

অনুষ্ঠানে তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বাংলাদেশ-মার্কিন দ্বিপাক্ষিক সম্পর্কের গুরুত্ব তুলে ধরেন। তিনি বলেন, ‘বরিশালের উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। আপনারা এক থাকলে বরিশালের কোনো উন্নয়নকাজ থমকে যাবে না।’

মন্ত্রী আরও বলেন, ‘ভবিষ্যতে বিভিন্ন গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের মন্ত্রীদের বরিশালে নিয়ে আসা হবে। এসব আয়োজনের মাধ্যমে বরিশালের উন্নয়নের দাবিগুলো তুলে ধরে তা বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হবে।’ তিনি এও বলেন, ‘ভবিষ্যতে বিভিন্ন দেশের রাষ্ট্রদূতরাও বরিশালে আসবেন বলে আশা করা যায়। তাই বরিশালের স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি।’

এর আগে সকালে বরিশাল সদর উপজেলার রায়পাশা-কড়াপুর ইউনিয়নের উত্তর কড়াপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং পরে বেলা সাড়ে ১১টার দিকে ঐতিহ্যবাহী মিয়াবাড়ি মসজিদ পরিদর্শন করেন মার্কিন রাষ্ট্রদূত। বরিশালে আসার আগে ঝালকাঠির ভিমরুলী ভাসমান পেয়ারা বাজার ও পেয়ারা বাগান ঘুরে দেখেন ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন। নৌকায় করে ভাসমান বাজার পরিদর্শনের পাশাপাশি স্থানীয় মানুষের জীবনযাপন ও ঐতিহ্যবাহী পেয়ারা চাষ সম্পর্কে ধারণা নেন তিনি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১১ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৩
জোহর ১১:৪৪
আসর ০৩:৫০
মাগরিব ০৫:২৭
ইশা ০৬:৩৮
সূর্যোদয় : ০৫:৫৯ সূর্যাস্ত : ০৫:২৭
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%