ঢাকা শুক্রবার, ১৬ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ৩১শে আশ্বিন, ১৪৩২বঙ্গাব্দ ০৫ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শুক্রবার, ১৬ই অক্টোবর, ২০২৬ইং ৩১শে আশ্বিন, ১৪৩২বাং

বরিশালের নদী-প্রকৃতি দেখে মুগ্ধ মার্কিন রাষ্ট্রদূত ক্রিস্টেনসেন


বরিশালের নদী-প্রকৃতি দেখে মুগ্ধ মার্কিন রাষ্ট্রদূত ক্রিস্টেনসেন

যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন প্রথমবার বরিশাল সফরে গিয়ে সেখানকার নদী, গ্রাম-বাংলার অপরূপ সৌন্দর্য এবং সাধারণ মানুষের আন্তরিকতার প্রতি মুগ্ধতা প্রকাশ করেছেন।

তিনি বলেছেন, ‘বরিশাল অত্যন্ত মনোরম একটি জায়গা। এখানে এটিই আমার প্রথম সফর।’ ক্রিস্টেনসেন যোগ করেছেন, ‘ব্যক্তিগতভাবে নৌকা ভ্রমণ আমার ভীষণ পছন্দের।’

রোববার (৯ আগস্ট) দুপুরে বরিশাল প্রেসক্লাবের আয়োজনে নগরের কীর্তনখোলা নদীতে একটি লঞ্চে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এ কথা জানান তিনি। সকালে ঢাকা থেকে এসে ঝালকাঠির ভীমরুলীর ঐতিহ্যবাহী ভাসমান পেয়ারা বাজার ঘুরে দেখার কথাও তিনি উল্লেখ করেন। স্থানীয় সাংবাদিকদের সাথে পরিচিত হতে পেরে আনন্দ প্রকাশ করেন মার্কিন রাষ্ট্রদূত।

আরও পড়ুন: দুর্গাপূজার নিরাপত্তায় সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ বিএমপি কমিশনারের

অনুষ্ঠানে তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বাংলাদেশ-মার্কিন দ্বিপাক্ষিক সম্পর্কের গুরুত্ব তুলে ধরেন। তিনি বলেন, ‘বরিশালের উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। আপনারা এক থাকলে বরিশালের কোনো উন্নয়নকাজ থমকে যাবে না।’

মন্ত্রী আরও বলেন, ‘ভবিষ্যতে বিভিন্ন গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের মন্ত্রীদের বরিশালে নিয়ে আসা হবে। এসব আয়োজনের মাধ্যমে বরিশালের উন্নয়নের দাবিগুলো তুলে ধরে তা বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হবে।’ তিনি এও বলেন, ‘ভবিষ্যতে বিভিন্ন দেশের রাষ্ট্রদূতরাও বরিশালে আসবেন বলে আশা করা যায়। তাই বরিশালের স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি।’

এর আগে সকালে বরিশাল সদর উপজেলার রায়পাশা-কড়াপুর ইউনিয়নের উত্তর কড়াপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং পরে বেলা সাড়ে ১১টার দিকে ঐতিহ্যবাহী মিয়াবাড়ি মসজিদ পরিদর্শন করেন মার্কিন রাষ্ট্রদূত। বরিশালে আসার আগে ঝালকাঠির ভিমরুলী ভাসমান পেয়ারা বাজার ও পেয়ারা বাগান ঘুরে দেখেন ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন। নৌকায় করে ভাসমান বাজার পরিদর্শনের পাশাপাশি স্থানীয় মানুষের জীবনযাপন ও ঐতিহ্যবাহী পেয়ারা চাষ সম্পর্কে ধারণা নেন তিনি।

আরও পড়ুন: দুর্গাপূজায় হাজারী গলিতে বেড়েছে নীল শাপলার চাহিদা

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বাড়িতে ঢুকে যুবদল নেতাকে গুলি, অভিযোগ জামায়াত-শিবিরের বিরুদ্ধে

আন্তর্জাতিক ডেস্ক

নোয়াখালী প্রতিনিধি

রবিবার, ৯ই আগস্ট, ২০২৬ ইং

১১:২৩ পি.এম


বাড়িতে ঢুকে যুবদল নেতাকে গুলি, অভিযোগ জামায়াত-শিবিরের বিরুদ্ধে

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় বাড়িতে ঢুকে যুবদলের সাবেক এক নেতাকে গুলি করার অভিযোগ জামায়াত-শিবিরের নেতাকর্মীদের বিরুদ্ধে উঠেছে।

এই ঘটনায় মো. সোহাগ ওরফে সোহেল (৩৫) নামে ওই যুবদল নেতা আহত হয়ে পড়েছেন।

রোববার (৯ আগস্ট) সন্ধ্যা পৌনে ৭টার দিকে, উপজেলার গোপালপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের রসুলপুর গ্রামের চৌকিদার বাড়িতে এই ঘটনা ঘটে।

গুলিবিদ্ধ সোহেল গোপালপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড যুবদলের সাবেক সভাপতি। তিনি রসুলপুর গ্রামের চৌকিদার বাড়ির মাহফুজ মিয়ার ছেলে।

ভুক্তভোগী ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ২০ জুলাই চার বছর পর সৌদি আরব থেকে দেশে ফিরেন সোহেল। গত বুধবার দুপুরে, পাশের আমানউল্যাহপুর ইউনিয়নের জনকল্যাণ এলাকায় রসুলপুর গ্রামের যুবদল কর্মী সুমনকে পথরোধ করে মারধর করেন জামায়াত-শিবিরের নেতাকর্মীরা। এই ঘটনার প্রতিবাদ করায় সোহেলের সঙ্গে তাদের বিরোধ সৃষ্টি হয়।

এর ফলে রোববার সন্ধ্যায়, জামায়াত-শিবিরের নেতা ছেনি আলম, নাছির, জহির ও চশমা জাবেদের নেতৃত্বে সোহেলকে বাড়িতে ঢুকে গুলি করে। তাৎক্ষণিক স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করে।

গোপালপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি হাবীবুর রহমান হাবীব অভিযোগ করেছেন, গোপালপুর ইউনিয়নে জামায়াত-শিবিরের রাজনীতি না করলে বসবাস করা কঠিন এমন পরিস্থিতি তৈরি হয়েছে। জামায়াত-শিবিরের নেতাকর্মিরা যুবদল নেতা সোহেলকে বাড়িতে গুলি করে পালিয়ে যায়।

তবে অভিযোগ অস্বীকার করেছেন গোপালপুর ইউনিয়ন জামায়াতের আমীর মাস্টার আবু তাহের। তিনি বলেন, এই ঘটনার সঙ্গে জামায়াত-শিবিরের কোন নেতাকর্মী জড়িত নয়।

বেগমগঞ্জ থানার ওসির দায়িত্বে থাকা পরিদর্শ (তদন্ত) মো. হাবীবুর রহমান জানান, এলজির ছররা গুলিতে একজন আহত হয়েছেন। আঘাত তেমন গুরুতর নয়। রাজনৈতিক বিরোধের জের ধরে এই ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে রয়েছে। লিখিত অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ঢাকার উদ্দেশ্যে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

রবিবার, ৯ই আগস্ট, ২০২৬ ইং

১১:২৭ পি.এম


ঢাকার উদ্দেশ্যে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী

চট্টগ্রাম, ৯ আগস্ট, ২০২৬ : প্রধানমন্ত্রী তারেক রহমান ঢাকার উদ্দেশ্যে রওনা হয়ে গেছেন।

আজ রোববার রাতে, বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটের মাধ্যমে রাত ১০টা ২০ মিনিটে তিনি হজরত আমানত শাহ আন্তর্জাতিক বিমান বন্দর ত্যাগ করেন।

এর আগে, প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান নেতাদের সাথে বিএনপি এবং অঙ্গসংগঠনের মধ্যে মতবিনিময় করেন। এই বৈঠকটি রাত ৮টা ১৫ মিনিটে চট্টগ্রামের রেডিসন ব্লু চট্টগ্রাম বে ভিউ হোটেলের অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয় এবং ফ্র অঞ্চলের এই সাংগঠনিক সভা চলেছিল দুই ঘণ্টা ধরে।

সভায় সভাপতিত্ব করেন চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক আলহাজ এরশাদ উল্লাহ এমপি।

এই সাংগঠনিক সভায় চট্টগ্রামের মহানগর, উত্তর ও দক্ষিণ জেলা বিএনপি এবং তাদের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।

রোববার সকালে, প্রধানমন্ত্রী হেলিকপ্টারে মহেশখালী গভীর সমুদ্রবন্দর পরিদর্শন করেন। পরবর্তীতে, সেখান থেকে তিনি বাঁশখালী, ফটিকছড়ি, হাটহাজারিতে বন্যায় ক্ষতিগ্রস্তদের ত্রাণ ও নতুন ঘরের চাবি হস্তান্তর করেন।

এছাড়াও, ফটিকছড়ির আল-জামিয়াতুল ইসলামিয়া আজিজুল উলুম বাবুনগর মাদ্রাসায় হেফাজতে ইসলামের আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর সাথে প্রধানমন্ত্রীর দেখা করেন তারেক রহমান।

এছাড়াও, তিনি হেফাজতে ইসলামের প্রয়াত আমির আল্লামা শাহ আহমদ শফীর কবর জিয়ারতও করেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

হালুয়াঘাটে ১১ হাজার মিটার চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ৯ই আগস্ট, ২০২৬ ইং

১১:২৯ পি.এম


হালুয়াঘাটে ১১ হাজার মিটার চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস

ময়মনসিংহের হালুয়াঘাটে অভিযান চালিয়ে ১১ হাজার মিটার নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ করে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। এই জব্দ করা জালের আনুমানিক বাজারমূল্য প্রায় ১৩ লাখ টাকা।

রবিবার (৯ আগস্ট) বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত উপজেলার আমতৈল ইউনিয়নের বাহিরশিমুল সংলগ্ন সিলকা বিলে এ অভিযান পরিচালনা করেন উপজেলা মৎস্য কর্মকর্তা শতাব্দী রায়। অভিযানের সময় হালুয়াঘাট থানা পুলিশের একটি দল, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা এবং স্থানীয় বাসিন্দারাও উপস্থিত ছিলেন।

অভিযানকালে সিলকা বিলের বিভিন্ন স্থানে বিপুল পরিমাণ নিষিদ্ধ চায়না দুয়ারি জাল উদ্ধার করা হয়। পরে ঘটনাস্থলেই জব্দ করা জালগুলো পুড়িয়ে ধ্বংস করা হয়।

উপজেলা মৎস্য কর্মকর্তা শতাব্দী রায় বলেছেন, "নিষিদ্ধ চায়না দুয়ারি জালের ব্যবহার জলজ প্রাণী ও দেশীয় মাছের জন্য মারাত্মক ক্ষতিকর। মৎস্যসম্পদ রক্ষায় এ ধরনের অভিযান নিয়মিত পরিচালনা করা হবে।"

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

গোমস্তাপুরে নতুন ইউএনও জিল্লুর রহমানের যোগদান

আন্তর্জাতিক ডেস্ক

মোঃ শাহিন,চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

রবিবার, ৯ই আগস্ট, ২০২৬ ইং

১১:২৯ পি.এম


গোমস্তাপুরে নতুন ইউএনও জিল্লুর রহমানের যোগদান

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার নতুন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) হিসেবে জিল্লুর রহমান আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন। আজ রবিবার (৯ আগস্ট) তিনি তাঁর নতুন কর্মস্থলে যোগদান করে আনুষ্ঠানিকভাবে কার্যভার গ্রহণ করেন।

দায়িত্ব গ্রহণকালে জিল্লুর রহমান গোমস্তাপুর উপজেলার সার্বিক উন্নয়ন, সুশাসন প্রতিষ্ঠা এবং নাগরিক সেবা সহজীকরণের প্রতিশ্রুতি দিয়েছেন। পাশাপাশি, তিনি উল্লেখ করেছেন যে, তিনি উপজেলা প্রশাসনিক কার্যক্রমকে আরও গতিশীল ও ত্বরান্বিত করতে জনপ্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তিত্ব, সুশীল সমাজ, সাংবাদিক এবং সাধারণ গোমস্তাপুরবাসীর আন্তরিক সার্বিক সাহায্য ও সহযোগিতা কামনা করছেন।

নতুন ইউএনও জিল্লুর রহমান বলেছেন, তিনি আইনশৃঙ্খলা রক্ষা, সরকারি সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়া এবং উপজেলায় সার্বিক অগ্রগতি বজায় রাখতে নিষ্ঠার সঙ্গে কাজ করে যাবেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৫ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪১
জোহর ১১:৪৫
আসর ০৩:৫৪
মাগরিব ০৫:৩২
ইশা ০৬:৪৩
সূর্যোদয় : ০৫:৫৬ সূর্যাস্ত : ০৫:৩২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%