ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

গাজীপুরের শ্রীপুরে ট্রেনের নিচে কাটা পড়ে বৃদ্ধের মৃত্যু


গাজীপুরের শ্রীপুরে ট্রেনের নিচে কাটা পড়ে বৃদ্ধের মৃত্যু

গাজীপুরের শ্রীপুরে ট্রেনের নিচে কাটা পড়ে আনুমানিক ৬৫ বছর বয়সী অজ্ঞাতপরিচয় এক বৃদ্ধের মর্মান্তিক মৃত্যু ঘটেছে।

শনিবার (২০ জুন) বিকেল পৌনে ৬টার দিকে শ্রীপুর রেলওয়ে স্টেশনের দক্ষিণ পাশে মুক্তমঞ্চ সংলগ্ন এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

স্থানীয় বাসিন্দা ও প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, ঢাকা থেকে ছেড়ে আসা জামালপুরগামী ‘জামালপুর কমিউটার’ ট্রেনটি শ্রীপুর রেলওয়ে স্টেশন এলাকা অতিক্রম করার পরপরই রেললাইনের ওপর বৃদ্ধের ক্ষতবিক্ষত মরদেহ পড়ে থাকে। দুর্ঘটনার পরপরই স্থানীয় উৎসুক জনতা ও পথচারীরা রেললাইনে ভিড় জমান। তবে পারেনি তাৎক্ষণিকভাবে নিহত বৃদ্ধের নাম-পরিচয় শনাক্ত করতে।

আরও পড়ুন: তাহিরপুরে প্রবাসীর স্ত্রী ও পাঁচ লাখ টাকা নিয়ে উধাও নাজমুল, পরিবার উদ্বিগ্ন

দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে শ্রীপুর রেলওয়ে স্টেশনের মাস্টার শামীম উদ্দিন বলেন, 'বিকেল পৌনে ৬টার দিকে জামালপুর কমিউটার ট্রেনটি শ্রীপুর রেলওয়ে স্টেশনের দক্ষিণ পাশে মুক্তমঞ্চের কাছে পৌঁছালে ওই বৃদ্ধ লাইনে কাটা পড়েন। ফলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। আমরা রেলওয়ে পুলিশকে (জিআরপি) খবর দিয়েছি। পুলিশ এসে মরদেহ উদ্ধার করবে।'

জয়দেবপুর রেলওয়ে থানার উপপরিদর্শক (এসআই) কাইয়ুম জানান, দুর্ঘটনার খবর পেয়েই পুলিশের একটি টিম ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা হয়েছে।

তিনি আরও বলেন, 'ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করা হবে। নিহতের পরিচয় জানার চেষ্টা চলছে। ময়নাতদন্ত ও আইনি প্রক্রিয়া শেষে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।'

আরও পড়ুন: আদাবরে যুবদল নেতাকে কুপিয়ে মারাত্মকভাবে জখম

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

যুক্তরাষ্ট্র এবার বিশ্বকাপের দাবিদার: ইব্রাহিমোভিচ

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

শনিবার, ২০ই জুন, ২০২৬ ইং

০৯:১০ পি.এম


যুক্তরাষ্ট্র এবার বিশ্বকাপের দাবিদার: ইব্রাহিমোভিচ

চলতি বিশ্বকাপে দারুণ শুরু করেছে স্বাগতিক যুক্তরাষ্ট্র। প্রথম দুটি ম্যাচে প্রতিপক্ষকে উড়িয়ে দিয়ে তারা ইতিমধ্যে পরবর্তী রাউন্ডে পৌঁছে গেছে। দাপুটে এই দুই জয়ের পর অনেকেই তাদের বিশ্বকাপের ডার্ক হর্স হিসেবে ভাবতে শুরু করেছে। সুইডিশ কিংবদন্তি জলাতান ইব্রাহিমোভিচ পরিষ্কার করে জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের এই দলের বিশ্বকাপ জেতার সামর্থ্য রয়েছে।

ফক্স স্পোর্টসের ম্যাচ পরবর্তী এক অনুষ্ঠানে যুক্তরাষ্ট্রের বিশ্বকাপ জয়ের সম্ভাবনা নিয়ে কথা বলেন ইব্রাহিমোভিচ। মার্কিন যুক্তরাষ্ট্র কি এই আসরে জয়ী হতে পারে, এমন এক প্রশ্নের উত্তরে তিনি দ্বিধা ছাড়াই বলেন, 'হ্যাঁ।'

নিজের উত্তরের পেছনে যুক্তি হিসেবে ইব্রাহিমোভিচ আরও বলেন, 'আপনারা যদি আগে বিশ্বাস না-ও করেন, আমি বলতে চাই—এখনই বিশ্বাস করা শুরু করুন। পুরো দেশ আজ এই দলটার পেছনে রয়েছে। আর যখন আপনার পেছনে বিশাল সমর্থন আছে, তখন যেকোনো দলের জন্য আপনাকে হারানো কঠিন।'

যুক্তরাষ্ট্র তাদের সর্বশেষ ম্যাচে অস্ট্রেলিয়াকে ২-০ গোলে পরাজিত করেছে। ওই ম্যাচে মাউরিসিও পচেত্তিনোর দলের পারফরম্যান্সের প্রশংসা করে ইব্রাহিমোভিচ বলেন, 'তারা দারুণ খেলেছে। সত্যি বলতে, অস্ট্রেলিয়া আজ তেমন কোনো প্রতিরোধ গড়তে পারেনি। বিশ্বকাপের আগে কী ঘটেছে তা মোটেও গুরুত্ব নয়, আসল কথা হলো এখন কী হচ্ছে। বর্তমানে তারা যে ছন্দে রয়েছে, ঠিক এইটাই তাদের প্রয়োজন ছিল।'

টানা দুটি জয়ে ৩২-এর মধ্যে জায়গা করে নেওয়ার ফলে যুক্তরাষ্ট্রের সামনে এখন বেঞ্চের শক্তি পরীক্ষা করার সুযোগ রয়েছে। এ বিষয়ে জ্লাতান উল্লেখ করেন, 'যেহেতু তারা ইতিমধ্যে পরবর্তী রাউন্ড নিশ্চিত করেছে, তাই তৃতীয় ম্যাচে তারা চাইলে মূল দলের কিছু খেলোয়াড়কে বিশ্রাম দিতে পারে। সব মিলিয়ে পরিস্থিতি এখন তাদের জন্য বেশ অনুকূলে রয়েছে।'

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

এক বছর পর বাড়ি ফিরলেন ৯০ বছর বয়সী বৃদ্ধ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ২০ই জুন, ২০২৬ ইং

০৯:১১ পি.এম


এক বছর পর বাড়ি ফিরলেন ৯০ বছর বয়সী বৃদ্ধ

দীর্ঘ এক বছর পর পরিবারের কাছে ফিরে আসলেন মতিউর রহমান, যিনি প্রায় ৯০ বছর বয়সি। চোখে দেখতে না পাওয়া এবং চলাফেরায় অক্ষম এই বৃদ্ধ জনাব কীভাবে দিনাজপুরের হাকিমপুরে পৌঁছেছিলেন, সে বিষয়ে নিজেও কিছু বলতে পারেননি।

গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি প্রচার হওয়ার পর তার পরিবারের সদস্যরা খোঁজ পান। পরবর্তী সময়ে শুক্রবার রাতে ছেলের হাতে তাকে পুলিশ এবং স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠন তুলে দেয়।

শুক্রবার (১৯ জুন) রাত ৯টার দিকে হাকিমপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন মতিউর রহমানকে আনুষ্ঠানিকভাবে তার ছেলে রহিদুল ইসলামের কাছে হস্তান্তর করেন হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকির হোসেন। এ সময় উপস্থিত ছিলেন স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠন নেস্টের সভাপতি মো. ফয়সাল ইসলাম, সাধারণ সম্পাদক ডা. আ. মালেক, থানার এসআই লক্ষীকান্ত রায়সহ অন্যান্যরা।

স্থানীয়দের কাছে শোনা যায়, বুধবার দুপুর ২টার দিকে হাকিমপুরের হিলি চারমাথা মসজিদের সামনে একটি দোকানের সামনে একটি অটোরিকশা এসে বৃদ্ধকে নামিয়ে চলে যায়। পরে স্থানীয়রা প্রথমে তাকে মসজিদের ভেতরে আশ্রয় দেন। পরে তিনি মসজিদের ফটকের সামনে বসে থাকতেন।

কেউ কিছু জানতে চাইলে তিনি শুধুমাত্র বলতেন যে, তিনি রংপুর থেকে এসেছেন এবং পাঁচবিবি বড় মসজিদে যাবেন। এর বাইরে আর কোনো তথ্য দিতে পারেননি।

বৃদ্ধের ছেলে রহিদুল ইসলাম বলেন, তাদের বাড়ি রংপুর জেলার গঙ্গাচড়া উপজেলায়। প্রায় এক বছর আগে তার বাবা নিখোঁজ হন। তিনি দৃষ্টিপ্রতিবন্ধী ছিলেন। গণমাধ্যমের সংবাদ ও ফেসবুকের মাধ্যমে জানতে পারেন যে তার বাবা হাকিমপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি আছেন। এরপর শুক্রবার সকালে তিনি অবস্থান করেন এবং বাবাকে শনাক্ত করেন।

তিনি আরও বলেন, রাতে ওসি জাকির হোসেন এবং নেস্ট স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা তার বাবাকে তার কাছে হস্তান্তর করেন। এছাড়া বাড়ি ফেরার জন্য ওসি ব্যক্তিগতভাবে ১ হাজার ৫০০ টাকা সহায়তা দিয়েছেন।

হাকিমপুর থানার ওসি মো. জাকির হোসেন জানান, বৃহস্পতিবার রাতে তিনি খবর পান যে এক অন্ধ বৃদ্ধকে হিলি চারমাথা মোড়ে রাস্তার পাশে ফেলে রাখা হয়েছে। এরপর পুলিশ ও স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠন নেস্টের সহযোগিতায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়।

তিনি আরও জানান, শুক্রবার বৃদ্ধের ছেলে হাসপাতালে উপস্থিত হলে পরিচয় নিশ্চিত করা হয়। পরে প্রয়োজনীয় যাচাই-বাছাই শেষে স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যদের উপস্থিতিতে তাকে তার ছেলের কাছে হস্তান্তর করা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বাথরুমের গোপন সুড়ঙ্গ থেকে চিত্রনায়িকা ববির স্বামী গ্রেফতার

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ২০ই জুন, ২০২৬ ইং

০৯:১১ পি.এম


বাথরুমের গোপন সুড়ঙ্গ থেকে চিত্রনায়িকা ববির স্বামী গ্রেফতার

বাথরুমে বিশেষ কায়দায় তৈরি ফলস সিলিংয়ে লুকিয়েও শেষ রক্ষা হয়নি। দীর্ঘ ১৮ ঘণ্টা শ্বাসরুদ্ধকর অভিযানের পর গ্রেফতার হয়েছেন চিত্রনায়িকা ইয়ামিন হক ববির স্বামী মির্জা আবুল বাশার মামুন। পুলিশ বলছে, তার বিরুদ্ধে রাজধানীর বিভিন্ন থানায় প্রতারণাসহ অসংখ্য মামলা রয়েছে।

শুক্রবার রাতে মামুনকে গ্রেফতারে অভিযানে নামে পুলিশ। শনিবার (২০ জুন) ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক ব্রিফিংয়ে গুলশান বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার আল আমিন হোসেন এ তথ্য জানান।

গুলশান থানায় দায়ের হওয়া একটি মামলায় সন্ধ্যার পর মামুনের খোঁজে তল্লাশি শুরু হয়। রাত গড়িয়ে সকাল হলেও তার কোনো হদিস মিলছিল না। গুলশানের পুরো ফ্ল্যাট তন্ন তন্ন করে খোঁজার পরেও তাকে পাওয়া যাচ্ছিল না। এরপর পুলিশের সন্দেহ হয় বাথরুমের ওপর। তল্লাশি করতেই চোখ কপালে ওঠার মতো দৃশ্য! বাথরুমের দেয়ালের পেছনে বিশেষ কায়দায় তৈরি করা হয়েছে একটি গোপন সুড়ঙ্গ। আর সেখানেই আত্মগোপনে ছিলেন মামুন।

অভিযোগ রয়েছে বিটিএল গ্রুপের মালিক মির্জা আবুল বাশার মামুন বিভিন্ন জেলার ব্যবসায়ীদের টার্গেট করে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নিতেন। জমির ব্যবসা, চাল কিংবা তেলের ডিলারশিপ দেয়ার মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে কোটি কোটি টাকা নিয়ে লাপাত্তা হয়ে যেতেন তিনি।

পুলিশ বলছে, চিত্রনায়িকা ববির স্বামী মামুনের বিরুদ্ধে পুলিশ ও সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের নাম ব্যবহার করে প্রতারণাসহ নানা অভিযোগ রয়েছে। এসব প্রতারণার সঙ্গে নায়িকার কোনো সম্পর্ক থাকলে তাকেও আইনের আওতায় আনা হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বুদ্ধিজীবী কবরস্থানে চিরনিদ্রায় শায়িত কবি আল মুজাহিদী

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শনিবার, ২০ই জুন, ২০২৬ ইং

০৯:১২ পি.এম


বুদ্ধিজীবী কবরস্থানে চিরনিদ্রায় শায়িত কবি আল মুজাহিদী

কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন ও গার্ড অব অনার প্রদান শেষের পর মিরপুরে শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে চিরনিদ্রায় শায়িত হলেন একুশে পদকপ্রাপ্ত কবি আল মুজাহিদী।

শনিবার বেলা ১১টায় কেন্দ্রীয় শহীদ মিনারে তার মরদেহ নিয়ে আসা হলে ঢাকা জেলা প্রশাসনের পক্ষ থেকে গার্ড অব অনার প্রদান করা হয়।

এর আগে জাতীয়তাবাদী লেখক ফোরামের আয়োজনে কবির শেষ বিদায় অনুষ্ঠানে তার দীর্ঘদিনের বন্ধু, স্বজন ও শুভানুধ্যায়ীরা শ্রদ্ধা জানান। বিভিন্ন সংগঠন ও প্রতিষ্ঠানের পক্ষ থেকেও শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠিত হয়।

কবিকে শ্রদ্ধা নিবেদন করেন সংস্কৃতি প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম, কবি আবদুল হাই শিকদার, বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ আজম, শাহীন রেজা, তপন বাগচী, রাজু আলীম ও আবিদ আজমসহ আরও অনেকেই।

সংস্কৃতি প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম বলেন, আল মুজাহিদী বাংলাদেশের সাহিত্যের জগতে দীর্ঘদিন উল্লেখযোগ্য ভূমিকা পালন করেছেন। কবিতা, গল্প, উপন্যাস এবং অনুবাদসহ সাহিত্যের নানা শাখায় তার অবাধ বিচরণ ছিল। সংস্কৃতিমনস্ক জাতি গঠনে তার অবদান দেশবাসী দীর্ঘদিন মনে রাখবে।

আবদুল হাই শিকদার বলেন, আল মুজাহিদী আমাদের মাথার ওপর একজন অভিভাবক ছিলেন। ষাটের দশকের ছাত্রনেতা, একাত্তরের মুক্তিযোদ্ধা, একুশে পদকপ্রাপ্ত কবি ও বরেণ্য সাংবাদিক আল মুজাহিদীর মৃত্যু আমাদের জন্য একটি অপূরণীয় ক্ষতি।

পরে, দুপুর ১২টায় আল মুজাহিদীর মরদেহ নিয়ে যাওয়া হয় তার দীর্ঘদিনের স্মৃতিবিজড়িত জাতীয় প্রেসক্লাব প্রাঙ্গণে। সেখানে কবির ইচ্ছা অনুযায়ী জানাজা পরিচালনা করেন মাওলানা মাসুম বিল্লাহ। পরে সেখানে শ্রদ্ধা নিবেদন করা হয়।

এরপর বিকালে রাষ্ট্রীয় মর্যাদায় মিরপুরের শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে তাকে দাফন করা হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%